Adv Halima Begum Happy-অ্যাডভোকেট হালিমা বেগম হ্যাপি

  • Home
  • Bangladesh
  • Barisal
  • Adv Halima Begum Happy-অ্যাডভোকেট হালিমা বেগম হ্যাপি

Adv Halima Begum Happy-অ্যাডভোকেট হালিমা বেগম হ্যাপি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adv Halima Begum Happy-অ্যাডভোকেট হালিমা বেগম হ্যাপি, Lawyer & Law Firm, Charbaria, Barishal Sadar, Barisal.

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান- বরিশাল সদর উপজেলা পরিষদ, বরিশাল।

সাবেক আইন উপদেষ্টা- বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল।
সাবেক অর্থ সম্পাদক- জেলা আইনজীবী সমিতি, বরিশাল। অ্যাডভোকেট হালিমা বেগম হ্যাপি

দপ্তর সম্পাদক- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বরিশাল মহানগর
আইন উপদেষ্টা- বরিশাল সিটি কর্পোরেশন
প্যানেল ল' ইয়ার- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরিশাল জেলা শাখা
সাবেক সদস্য- বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল মহানগর
সাবেক অর্থ সম্পাদক- জেলা আইনজীবী সমিতি, বরিশাল।

ইতিহাসের এক অনন্য মুহূর্ত।৭ই মার্চ ১৯৭১ — যে ভাষণ বাঙালির স্বাধীনতার সংগ্রামকে নতুন দিশা দিয়েছিল।
07/03/2026

ইতিহাসের এক অনন্য মুহূর্ত।
৭ই মার্চ ১৯৭১ — যে ভাষণ বাঙালির স্বাধীনতার সংগ্রামকে নতুন দিশা দিয়েছিল।

ঐতিহাসিক ৭ মার্চ আজ

-শোকবার্তা-(১৯ জুন ২০২৪)বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বরিশাল বিভাগীয় পরিচালক আলমগীর খান আলো ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প...
20/06/2024

-শোকবার্তা-
(১৯ জুন ২০২৪)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বরিশাল বিভাগীয় পরিচালক আলমগীর খান আলো ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

16/06/2024

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সকলের জীবণ।

বরিশালের সম্মানিত নগরবাসী ও বরিশাল সদর উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক 🕌🕌

আপনার জন্য শুভকামনা রইল।
15/06/2024

আপনার জন্য শুভকামনা রইল।

অপরাজিতা কর্নার উদ্বোধন।১১-০৬-২০২৪ ইং
12/06/2024

অপরাজিতা কর্নার উদ্বোধন।

১১-০৬-২০২৪ ইং

বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তানান্তর কার্যক্রমে...
12/06/2024

বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তানান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

১১-০৬-২০২৪

09/06/2024

বরিশাল সদর উপজেলার চারকাউয়া ইউনিয়নের
৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মো: সাইদুল আলম লিটন ভাইয়ের বাবা আলতাফ হোসেন আজ ০৯-০৬-২৪ তারিখে সন্ধ্যা ৭ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

আমিন।

09/06/2024

চন্দ্রমোহন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলী আহম্মেদ মাস্টার সাহেবের পুত্র ও চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস. এম. মতিউর রহমানের ছোট ভাই মোঃ রফিক সরদার আজ ০৯-০৬-২৪ তারিখে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

আমি তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করছি।

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?➥১. পর্চা বা খতিয়ান। ➥২. দলিল। ➥৩. ম্যাপ বা নকশা।এই ডকুমেন্টগুলো ছাড়া ...
08/06/2024

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?
➥১. পর্চা বা খতিয়ান।
➥২. দলিল।
➥৩. ম্যাপ বা নকশা।

এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যা হয়। সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।
নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।

➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤উপজেলা ভূমি অফিস
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

➤জেলা ডিসি অফিস
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সি* উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।
➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?
উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সি* উপর।
➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

➤জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 530 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র।

❖প্রশ্নঃ ম্যপ তুলতে কতদিন সময় লাগে?
উত্তরঃ আবেদন করার দিন হতে, ৫-৮ কার্য দিবসের ভিতরে ম্যাপ পাবেন।

©

অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়নবিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক- এর সভায়।০৬-০৬-২০২৪ ইং
06/06/2024

অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন

বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক- এর সভায়।

০৬-০৬-২০২৪ ইং

Address

Charbaria, Barishal Sadar
Barisal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Halima Begum Happy-অ্যাডভোকেট হালিমা বেগম হ্যাপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adv Halima Begum Happy-অ্যাডভোকেট হালিমা বেগম হ্যাপি:

Share