Barishal Judge Court

Barishal Judge Court বরিশাল জেলা ও দায়রা জজ আদালত। Barisal District Bar Association

শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়। দেয়ালে যেন না আকে। সব খেলনা নিয়ে দখল করে যেন বসে না থ...
10/10/2024

শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়।

দেয়ালে যেন না আকে।

সব খেলনা নিয়ে দখল করে যেন বসে না থাকে।

এসব এক বছর থেকেই একটু করে করে শিখাবেন দেখবেন well trained হয়ে যাবে।

পরদা ধরে ঝুলা একদম মানা করবেন। আপনি কারো বাসায় গেলে বিরক্তির কারন না হয়ে আনন্দের কারন হোন।

যাদের বাসায় যাবেন তারা অনেক শৌখিন তাদের জিনিস গুলা আপনার শিশুর কারনে ন'ষ্ট হোক তা নিশ্চই আপনার কাম্য নয়।

সোফা থেকে যেন লাফ না দেয়।

না গেলে না যান তাদের সুন্দর জিনিস গুলা নষ্ট করবেন না।

এক জায়গায় আড্ডা দিতে থাকবেন না।

যাদের বাসায় গেছেন দেখবেন ওদের বাচ্চা খুব ডানপিঠে।

আপনার বাচ্চা শান্ত দেখে মাথায় বালি বা হাতে মা'রতে পারে। যদি দেখেন মায়ের কোন ভ্রুক্ষেপ নাই, অবস্থা বেগতিক দেখলে সোজা চলে আসবেন। কাউকে বলার দরকার নেই। আর যাবেন না।

সবাই বাচ্চা পছন্দ করে, অ'সহ্য বাচ্চা কেউ পছন্দ করে না।

তাই ঘর থেকেই শুরু হোক হাতে খড়ি।

আপনার বাচ্চা কারো বাসায় দেয়ালে আকলে সরি বলতে বলবেন।

উল্টা নিজে দোষ ডাকবেন না। পরে ঘোড়া বেয়াদব হবে।

মারামারি করলে নিজের সন্তানের পক্ষ না নিয়ে দুই পক্ষকেই শান্ত করুন।
আপনার ছোট ছোট এ গুন গুলোই আপনার শিশুকে খুব মিশুক ভদ্র করে গড়ে তুলবে।
খাবার ভালো বা বড় টুকরোটা নিজের শিশুকে দিবেন না। সবাইকে দিয়ে যা থাকবে সেটাই দিবেন।

চলাফেরায় আভিজাত্য গড়ে তুলবেন। ছুচো বানাবেন না।

কেউ খেতে দিলেও সব খেয়ে উজার করতে দিবেন না। কিছু চোখের খিদা মেটাতে হয় না।

কেউ টাকা গোনার সময় যেন না তাকায়,

কেউ খানা খাবার সময় যেন না তাকায় শিখাবেন।

না শিখলেও নরম গলায় বার বার বলবেন। সেট হয়ে যাবে একসময়।

লেখাঃ সংগৃহীত

ভাগ্যিস বিজ্ঞান এসব আবিষ্কার করেছিল; নইলে জানাই যেত না যে কোরানে আগেভাগেই এতকিছু বলা আছে!!!১ – বিজ্ঞান কিছুদিন আগে জেনেছ...
10/10/2024

ভাগ্যিস বিজ্ঞান এসব আবিষ্কার করেছিল; নইলে জানাই যেত না যে কোরানে আগেভাগেই এতকিছু বলা আছে!!!
১ – বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোন আলো নেই। সূরা ফুরক্বানের ৬১ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
২ – বিজ্ঞান মাত্র দুশো বছর আগে জেনেছে
চন্দ্র এবং সূর্য কক্ষ পথে ভেসে চলে... সূরা
আম্বিয়া ৩৩ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
৩ – সূরা কিয়ামাহ’র ৩ ও ৪ নং আয়াতে ১৪০০ বছর আগেই জানানো হয়েছে; মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদা ভাবে সনাক্ত করা সম্ভব। যা আজ প্রমাণিত।
৪ - ‘ বিগ ব্যাং’ থিওরি আবিষ্কার হয় মাত্র
চল্লিশ বছর আগে। সূরা আম্বিয়া ৩০ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
৫ – পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয় নি... সূরা যুমার ২১ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৬ – বিজ্ঞান এই সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্ঠি পানি একসাথে মিশ্রিত হয় না। সূরা ফুরকানের ২৫ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৭ – ইসলাম আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছে; বিজ্ঞান এখন বলছে ডান দিকে ফিরে ঘুমালে হার্ট সব থেকে ভাল থাকে।
৮ – বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপীলিকা মৃত দেহ কবর দেয়, এদের বাজার পদ্ধতি আছে। কুরআনের সূরা নামল এর ১৭ ও ১৮ নং আয়াতে এই বিষয়ে ধারণা দেয়।
৯ – ইসলাম মদ পানকে হারাম করেছে , চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের জন্য ক্ষতিকর।
১০ – ইসলাম শুকরের মাংসকে হারাম করেছে। বিজ্ঞান আজ বলছে শুকরের মাংস লিভার, হার্টের জন্য খুবই ক্ষতিকর।
১১- রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন এর ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে। সূরা মুমিনূনের ২১ নং আয়াতে কুরআন এই বিষয়ে বর্ণনা করে গেছে।
১২ - মানুষের জন্ম তত্ব ভ্রুন তত্ব সম্পর্কে
বিজ্ঞান জেনেছে এই কদিন আগে। সূরা আলাকে কুরআন এই বিষয়ে জানিয়ে গেছে ১৪০০ বছর আগে।
১৩ - ভ্রন তত্ব নিয়ে বিজ্ঞান আজ জেনেছে
পুরুষই ( শিশু ছেলে হবে কিনা মেয়ে হবে) তা নির্ধারণ করে। ভাবা জায়... কুরআন এই কথা জানিয়েছে ১৪০০ বছর আগে।
( সূরা নজমের ৪৫, ৪৬ নং আয়াত, সূরা
কিয়ামাহ’র ৩৭- ৩৯ নং আয়াত)
১৪ - একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর পায় চোখে দেখার। ভাবা যায়?
১৪০০ বছর আগের এক পৃথিবীতে ভ্রুনের বেড়ে ওঠার স্তর গুলো নিয়ে কুরআন বিস্তর আলোচনা করে। যা আজ প্রমাণিত !
( সূরা সাজদাহ আয়াত নং ৯ , ৭৬ এবং সূরা ইনসান আয়াত নং ২ )
১৫ – পৃথিবী দেখতে কেমন? এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে, কেউ ভাবত পৃথিবী চ্যাপ্টা, সমান্তরাল... কোরআন ১৪০০ বছর আগে জানিয়ে
গেছে পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মত গোলাকার।
১৬ – পৃথিবীতে রাত এবং দিন বাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে দুশ বছর আগে। সূরা লুকমানের ২৯ নং আয়াতে কুরআন এই কথা জানিয়ে গেছে প্রায় দেড় হাজার বছর আগে !!.....আমাদের সমস্যা হল আমরা সব কিছুই জানি... যারা নাস্তিক তারাও জানে... পার্থক্য টা হল ' বোধ' যেমন ধরুন একজন নেশাকর জানে যে নেশা করলেই তার জীবন নষ্ট হয়ে যাবে, যে ছেলে বাবা কে খুন
করেছে সে জানে যে এই মানুষটি তাকে জন্ম
দিয়েছে... সব জেনে শুনেই আমরা সব থেকে খারাপ কাজ গুলো করি... ব্যাপারটা অজ্ঞানতার না ব্যাপারটা ' বোধ' এর।.. আপনার এই বোধটা থাকতে হবে
--- সবার কাছে অনুরোধ শেয়ার করতে ভুলবেন না প্লিজ,কারন এটা আপনার পবিত্র দ্বায়িত্ব। আল্লাহ্ বলেন.. ঐ ব্যাক্তির কথার চেয়ে কার কথা উওম যে নিজে সৎকর্ম করে এবং অন্যকে সৎকর্মের জন্য আহবান করে।____ সূরা হা-মিম সিজদাহ্--(৩৩)......। নবী সা.বলেন. আমার পরে সবচেয়ে বড় দানশীল ব্যাক্তি তিনি,যে কোন বিষয়ে জানলো এবং অন্যকে তা জানালো.....( বায়হাকী)(সংগৃহীত)

06/09/2024
রিমাইন্ডার পোস্টঃএ্যাডভোকেটশিপ   পরীক্ষার প্রস্তুতির জন্য Enroll Aid Law Academy তে   #বিকালের_শিফটে সম্পুর্ন নতুন ব্যাচ...
06/10/2022

রিমাইন্ডার পোস্টঃ
এ্যাডভোকেটশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য Enroll Aid Law Academy তে #বিকালের_শিফটে সম্পুর্ন নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে।

MCQ নতুন ব্যাচের ক্লাস শুরু হবে আজ শুক্রবার অর্থাৎ (৭/১০/২০২২) তারিখ থেকে।

♦️♦️♦️ ক্লাসঃ
👉 #শুক্রবার এবং #শনিবার
👉 বিকাল ৩.৩০ ঘটিকায়

যারা ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন তারা এবং যারা ভর্তি হতে ইচ্ছুক তারাও অংশ নিতে পারেন নতুন ব্যাচের ক্লাসে।

ধন্যবাদান্তে,
মো.জাহিদুর রহমান রাজীব
এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,
(প্রতিষ্ঠাতা ও পরিচালক)
Enroll Aid Law Academy
যোগাযোগঃ খান ভিলা, মায়াকাণনের বিপরীতে, হাসপাতাল রোড, নতুন বাজার টেম্পু স্ট্যান্ড, বরিশাল।
☎️ 01712502303
☎️ 01671367277

ল কলেজে ভর্তি বিজ্ঞপ্তি
13/09/2022

ল কলেজে ভর্তি বিজ্ঞপ্তি

27/07/2022
30/09/2020

#ভূমি_আইন ২০২০ এবং বিচার বিভাগের অধিকারহরণ
!!
গত কয়দিন ধরে আইন কমিশনের করা ভূমি আইনের খসড়া টা দেখছিলাম। প্রাথমিকভাবে বেশকিছু আইনকে একত্রিত করে একটা ফ্রেমে নিয়ে আসা হয়েছে বলে মনে হলেও ধারার ভিতরে প্রবেশ করার পর কিছুটা ঘোরের মাঝে চলে গেলাম। এই খসড়ায় এমন কিছু বিধান রাখা হয়েছে যা খালি চোখেই বুঝা যায় প্রচলিত নিয়ম বা আইনের সাথে বেশ সাংঘর্ষিক এবং সেই সাথে বিচার বিভাগকে অপদস্ত করে জেলা প্রশাসককে নজিরবিহীন এখতিয়ার দেওয়া হয়েছে ভূমি বিষয়ক মামলার ক্ষেত্রে।
১)প্রথমে যেই ব্যাপারটি সামনে এসেছে এখানে বলা হয়েছে ২১ বছর বয়সের আগে কেউ সম্পত্তি হস্তান্তর করতে পারবে না।
২) কৃষক ছাড়া কেউ কৃষি জমি ক্রয় করতে পারবেনা।( ভারতের কপি পেস্ট)
৩) শুধু ভূমি না এখন ভূমির উপর বিল্ডিং করলে উচ্চতা অনুসারে ও কর দিতে হবে।
৪) দলিল/দখল/জরিপ/মালিকানা সংক্রান্ত মামলা ডিল করবেন জেলা প্রশাসক।
মূলত ভূমি আইন ২০২০ সালের ২৬৩ ধারায় দলিল/দখল,/,জরিপ/মালিকানা এসব মামলা জেলা প্রশাসক এর কাছে করতে হবে এটা নিয়েই সবচেয়ে বেশি তর্ক বির্তক। যেটা বর্তমানে জেলা জজ করে থাকেন।
একজন বিচারক দেশের মানুষের কাছে দায়বদ্ধ কিন্তু একজন প্রশাসক সরকারের কাছে দায়বদ্ধ। আর সরকারের লেজুড়বৃত্তিক রাজনীতির ফলে ফটকা রাজনীতিবিদ জিকে শামীম,সম্রাট,পাপিয়া এদের দাপট এখন প্রশাসনের শুরু থেকে শেষ অব্দি।
ফলে বুঝাই যাচ্ছে যখন একটি মামলা জেলা প্রশাসক দেখবেন তখন তাকে অবশ্যই এইসব ফটকা রাজনীতিবিদদের কথা বা হুমকি মাথায় নিয়ে মামলা পরিচালনা করতে হবে না হলে তার ট্রান্সফার বা থাকে OSD করা যে তাদের এক হাতের খেলা তা আশা করি কবির স্যারকে দেখেই বুঝেছেন।
অপরদিকে একজন বিচারক শুধু জনগণের কাছে দায়বদ্ধ আর কারও কাছে না তিনি তার সর্বোচ্চ ন্যায়পরায়ণতা এবং জুডিশিয়াল কনসাইন্স দিয়ে বিচারকার্য পরিচালনা করেন।সেখানে তার বায়াসড হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আবার এইসব দখন/দলিল/মালিকানা এইসব মামলা পরিচালনা হয় মূলত দেওয়ানি কার্যবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে। একজন বিসিএস কর্মকর্তা বাংলা সাহিত্য পড়ে এসে কীভাবে এসব আইনের সূক্ষ্ম বিষয় দিয়ে ডিল করতে পারবেন আইন কমিশন তা উপলব্ধি করার ও চেষ্টা করেনি।ফলে মামলার ভুক্তভোগী যে ন্যায় বিচার পাবেন না এবং মামলা যে দশকের পর দশক ফাইলে বন্ধি হয়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না।
সেই সাথে ঐতিহ্যগতভাবে শতবছর ধরে জেলা জজের কাছে চলে আশা ভূমি আইনের বিচারের ক্ষমতাটুকু যদি এভাবে কেড়ে নেওয়া হয় তাহলে বিচার বিভাগকে মূলত অপদস্ত, অপমান এবং জনগণের কাছে অপদার্থ হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হবে বলে মনে হচ্ছে।

30/09/2020

কবিতা
-আইনের ছাত্র
---------------------------
তুমি আমার বনলতা
তুমি আমার সংবিধানের আর্টিকেল
তুমি আমার CrPC এর ৪৯৬ ধারার বেইল।
তুমি আমার ১৮৬০ সালের ৪৫ নং দন্ডবিধি
তুমি আমার স্যার বারনেস পিককের, তৈরি করা দেওয়ানি কার্যবিধি।

তুমি আমার ৮ ধারার, দখল পুনরুদ্ধার
তুমি আমার রেজিষ্ট্রেশন আইনের, ৬ ধারার
রেজিষ্টারার।
তুমি আমার তামাদি আইনের, ২৬ ধারার সুখাধিকার।

তুমি আমার সংবিধানের, মৌলিক অধিকার।
তুমি আমার ৬ ধারার, বৈধ অপারগতা
তুমি আমার লেবার ল এর, ২১০ ধারার সমঝোতা।

তুমি আমার সাক্ষ্য আইনের, ৩২ ধারার মৃত্যুকালীন ঘোষণা
তুমি আমার SR Act এর, ৪২ ধারার ঘোষণামূলক মোকদ্দমা।

তুমি আমার তামাদি আইনের, ৩টি তফসিল
তুমি আমার ৭২ সালের, স্বায়ত্তশাসিত বার কাউন্সিল।

তুমি আমার দেওয়ানী কার্যবিধির, ১১৫ ধারার রিভিশন
তুমি আমার CrPC এর, ৪০৪ ধারার আপিল উপস্থাপন।

তুমি আমার ১০৮ ধারার, অপরাধের সহায়তাকারী
তুমি আমার দন্ডবিধির, ৩৭৮ ধারার চুরি।

তুমি আমার CrPC এর, ১৭২ ধারার পুলিশ ডাইরি,
তুমি আমার ২৪৫ ধারার, খালাস পাওয়া আসামী।

তুমি আমার ৫৩ ধারার, ৫ প্রকারের শাস্তি
তুমি আমার পদ্ধতিগত, ফৌজদারি কার্যবিধি।

★(সংগৃহীত)

30/09/2020

আইন আদালত সংক্রান্ত তথ্য পেতে এই পেইজটি লাইক দিতে পারেন।
https://www.facebook.com/ain.kothon/

সার্বজনীন আইন চর্চার বেলাভূমি।
Get connected with Legal Issues.
Like & comment করুন। না হলে আপনার FB wall a এই page দেখাবে না

Address

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত
Barisal
8200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barishal Judge Court posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share