অ্যাডভোকেট আলীম "Advocate Alim"

অ্যাডভোকেট আলীম "Advocate Alim" 💥 জমি জমা সম্পর্কে যে কোন ধরনের পরামর্শের
জন্য যোগাযোগ করতে পারেন।💥
📱 মোবাইলঃ ০১৭১৫-১৫০৪৭৮

🔍 জমি নিয়ে জালিয়াতি থেকে বাচার উপায় — আইন জানুন, প্রতারক থেকে বাঁচুন!বাংলাদেশে জমি নিয়ে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। অন...
15/09/2025

🔍 জমি নিয়ে জালিয়াতি থেকে বাচার উপায় — আইন জানুন, প্রতারক থেকে বাঁচুন!

বাংলাদেশে জমি নিয়ে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। অনেকেই জাল দলিল, নকল খতিয়ান বা ভূয়া মালিকানা দেখিয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে দিচ্ছে। তাই সচেতন থাকা ও কিছু আইনী বিষয় জেনে রাখা জরুরি।

#জমি নিয়ে জালিয়াতি চেনার ৭টি গুরুত্বপূর্ণ উপায়:

1️⃣ মূল খতিয়ানের যাচাই: দলিল দেখেই বিশ্বাস করবেন না। সি.এস, এস.এ, আর.এস ও বি.এস খতিয়ান উপজেলা ভূমি অফিস বা www.eporcha.gov.bd থেকে মিলিয়ে নিন।

2️⃣ দলিল যাচাই: নিবন্ধন অফিস থেকে দলিলের রেজিস্ট্রেশন নম্বর, তারিখ ও সাব-রেজিস্ট্রি অফিস মিলিয়ে নিশ্চিত হোন। জাল দলিলের সংখ্যা ভয়াবহ রকম বেড়েছে।

3️⃣ দাগ নম্বর ও মৌজা নাম পরীক্ষা: যেকোনো জমির খতিয়ানে থাকা দাগ নম্বর ও মৌজার নাম সরকারি রেকর্ডে মিলিয়ে দেখুন।

4️⃣ উত্তরাধিকার যাচাই: যদি জমি উত্তরাধিকার সূত্রে পাওয়া হয়, তাহলে ওয়ারিশ সনদ ও হাল নাগাদ ওয়ারিশদের নাম ভূমি অফিসে খতিয়ানে আছে কি না তা যাচাই করুন।

5️⃣ মিউটেশন (Namjari) সঠিক আছে কিনা: নামজারি ব্যতীত কেউ প্রকৃত মালিক নয় — এটি মনে রাখবেন। নামজারি খতিয়ান যাচাই না করে জমি কিনবেন না।

6️⃣ দখল অবস্থান দেখুন: জমির প্রকৃত মালিক বসবাস করে কি না, কেউ অবৈধভাবে দখল করে রেখেছে কি না, তা সরেজমিনে গিয়ে দেখে নিন।

7️⃣ মামলা বা নিষেধাজ্ঞা আছে কি না: দেওয়ানি বা ফৌজদারি মামলা আছে কি না তা স্থানীয় আদালত ও এস.এল.আর অফিস থেকে নিশ্চিত হোন।

⚖️ প্রাসঙ্গিক আইন:
→ দণ্ডবিধি ১৮৬০ (Sections 420, 467, 468, 471) — জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত আইন
→ নিবন্ধন আইন, ১৯০৮
→ ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২

📢 সতর্কতা:
জমি কেনার সময় অবশ্যই একজন আইনজীবী ও সার্ভেয়ার সঙ্গে রাখুন। “বাড়তি লাভ” বা “দ্রুত ডিল” — এই লোভে পড়ে কেউ জমি কিনবেন না। কারণ, একবার প্রতারিত হলে সেটা শুধরাতে বছর বছর কোর্টে কাটিয়ে দিতে হয়।

🛑 জমি কেনার আগে যাচাই করুন — প্রতারণার পরে নয়।

#ভূমি_জালিয়াতি #আইনি_সচেতনতা #জমি_নিয়ম #বাংলাদেশের_আইন #জমি_নিরাপত্তা #রেজিস্ট্রেশন রুলস ও ভূমি ম্যানুয়াল

12/09/2025
Political Leadership Development Certificate
24/11/2023

Political Leadership Development Certificate

গুরুত্বপূর্ণ কিছু সুরা
31/10/2023

গুরুত্বপূর্ণ কিছু সুরা

13/10/2023

বিমান গুলো কিভাবে ধংস করে দেয়া হচ্ছে।

01/09/2023

অন্তরঙ্গ কিংবা অশ্লীল ছবির মাধ্যমে ব্ল্যাকমেইলের শিকার হলে করণীয়:

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, “প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষন,কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।” আসলেই প্রকৃতপক্ষে এই তথ্য প্রযুক্তির যুগে এসে কবি গুরুর উক্তিই যেন ঠিক হলো। কেননা, দেখা যায় যে, আজকাল তরুণ-তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের প্রেমে পড়ে পরবর্তীতে অন্তরঙ্গ ছবি কিংবা ভিডিও আদান-প্রদান করেন। কিন্তু এই প্রেমিক যুগলের কোন প্রকার ধারণাই থাকে না যে,তাদের জন্য অদূর ভবিষ্যতে কি ধরনের বিপদ অপেক্ষা করছে।যখনি তাদের বিচ্ছেদ ঘটে, তখনি একটি পক্ষ তাদের কাছে থাকা অন্তরঙ্গ মুহূর্তের ছবি কিংবা ভিডিওর মাধ্যমে অনবরত ব্ল্যাকমেইল করতে থাকে।

গত ২৫ আগস্ট ২০২০ একুশে টেলিভিশন(ETV)এর অনলাইন সংস্করণে “আপত্তিকর ছবি দিয়ে বিবাহিত প্রেমিকাকে ব্ল্যাকমেইল,প্রেমিক গ্রেপ্তার“ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। যাতে জানা যায় যে,চট্টগ্রামের সীতাকুন্ডে বিবাহিত প্রেমিকাকে ব্ল্যাকমেইল করতে একটি ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু আপত্তিকর ও অশালীন ছবি পোস্ট করে ঐ মেয়ের প্রেমিক।ভূক্তভোগিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে এক পর্যায়ে কিছু ছবিও তুলে রাখে।২০১১ সালে ভূক্তভোগিকে অন্যত্র বিয়ে দিয়ে দাওয়া হলে ঐ প্রেমিক তার কাছে থাকা ভূক্তভোগির আপত্তিকর ছবির বিনিময়ে ৮০,০০০/=(আশি হাজার টাকা)হাতিয়ে নেয়।পরবর্তীতে ওই প্রেমিককে পুলিশ গ্রেপ্তার করে।

এইবার আশা যাক, এমন পরিস্থিতির শিকার হলে ভুক্তভোগির প্রতিকার কী?

২০১৮ সালের ৪৬ নং আইন “ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮“ এর ধারা-২৫(১)(ক) এই সমস্যা সংক্রান্ত প্রতিকার প্রদান করে। যাতে বলা হয়েছে যে, “কেউ জ্ঞাতসারে কোন তথ্য-উপাত্ত প্রেরন করলে,যাহা আক্রমনাত্মক বা ভীতি তৈরি করে অথবা প্রচারকারী জানেন যে উক্ত তথ্য-উপত্তটি মিথ্যা । তা সত্ত্বেও কোন ব্যক্তিকে বিরক্ত, অপমান, অপদস্থ বা হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে এমন কোন তথ্য-উপাত্ত প্রেরণ, প্রচার কিংবা প্রকাশ করলে উক্ত ব্যক্তি (প্রচারকারী) অনধিক ৩ (তিন) বছরের কারাদণ্ডে বা অনধিক ৩ (তিন) লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দন্ডিত হবেন।

যদি এই অপরাধ তিনি পুনরায় করেন তাহলে অনধিক ৫(পাঁচ) বছরের কারাদণ্ডে বা অনধিক ১০(দশ) লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দন্ডিত হবেন।

তাছাড়া ২০১২ সালের ৯ নং আইন “পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন-২০১২“ এর ধারা-৮(২) এই সমস্যা সংক্রান্ত প্রতিকার প্রদান করে।যাতে বলা হয়েছে যে, কোন ব্যক্তি পর্ণোগ্রাফির মাধ্যমে অন্য কোন ব্যক্তির সামাজিক বা ব্যক্তি মর্যাদা হানি করলে বা ভয়-ভীতির মাধ্যমে অর্থ আদায় বা অন্য কোন সুবিধা আদায় বা কোন ব্যক্তির জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ধারণকৃত কোন পর্ণোগ্রাফির মাধ্যমে উক্ত ব্যক্তিকে মানসিক নির্যাতন করলে তিনি(অপরাধকারী) সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ২(দুই) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

গত ২৯ এপ্রিল ২০২৩ চ্যানেল২৪ অনলাইন সংস্করনে বলা হয়েছে যে, বিটিআরসি এর হিসাব অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ৬১ লাখের বেশি। পরিসংখ্যান দেখে বোঝা যায় যে, আমরা প্রতি মুহুর্তেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি। তবে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অপরাধের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে।

10/08/2023

যে কোন দলিলের মাধ্যমে বা উত্তরাধিকার সুত্রে জমি প্রাপ্তির পর আপনার মালিকানা স্বত্ব প্রতিষ্ঠার জন্য নিম্নলিখিত কাজগুলো করতে হবেঃ

১) দলিল রেজিস্ট্রির পর আমিন দ্বারা জমি মেপে সীমানা নির্ধারণ করে পূর্বের মালিকের কাছ থেকে দখল বুঝে নিন।

২) জমিতে আপনার দখল প্রতিষ্ঠার জন্য জমির প্রকৃত ব্যবহার তথা চাষাবাদ, গাছপালা রোপন, ঘরবাড়ি নির্মাণ ইত্যাদি করুন।

৩) রেজিস্ট্রি অফিস থেকে মূল দলিল পেতে দেরি হলে মূল দলিলের নকল বা সার্টিফাইড কপি সংগ্রহ করুন।

৪) দলিলের নকল প্রাপ্তির পর দ্রুত সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) অফিসে আবেদন করে নিজ নামে নামজারি/খারিজ (মিউটেশন) করুন, কারন দখল এবং নামজারি

করতে দেরি করলে অসাধু বিক্রেতা আপনার ক্রয়কৃত জমি অন্যত্র বিক্রয় করতে পারে।

৫) সহকারী কমিশনার (ভূমি) অফিসে নামজারি হলে, নামজারি খতিয়ান এবং ডি.সি,আর, সংগ্রহ করুন এবং নতুন হোল্ডিং এ ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করে

দাখিলার কপি সংগ্রহপূর্বক সংরক্ষণ করুন।

৬। নিয়মিতভাবে প্রতিবছর ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করুন।

৭। সম্পত্তির মূল মালিক মারাগেলে মৃত ব্যক্তির জীবিত ওয়ারিশগণ সম্পত্তির নিজ নিজ অংশ পৃথকীকরনের জন্য নিজেদের মধ্যে 'বন্টননামা' দলিল প্রস্তুত করে

রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি এবং ভূমি অফিসে নামজারী করুন।

Address

Barguna Sadar
Barisal
8700

Website

Alerts

Be the first to know and let us send you an email when অ্যাডভোকেট আলীম "Advocate Alim" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share