অ্যাড. সাদ্দাম হোসাইন আবির

অ্যাড. সাদ্দাম হোসাইন আবির আপনার আইনি পরামর্শের জন্য যোগাযোগ করুন- 01953-335544

ওনার সম্পর্কে আপনাদের মন্তব্য কি?
07/08/2026

ওনার সম্পর্কে আপনাদের মন্তব্য কি?

📖 আদালতে শুধু কাগজ দেখালেই হবে না, প্রমাণও করতে হবে!_ Advocate Saddam Hossen  অনেকেই মনে করেন, দলিল, চুক্তিপত্র, রসিদ বা...
25/07/2026

📖 আদালতে শুধু কাগজ দেখালেই হবে না, প্রমাণও করতে হবে!
_ Advocate Saddam Hossen

অনেকেই মনে করেন, দলিল, চুক্তিপত্র, রসিদ বা অন্য কোনো কাগজ আদালতে দাখিল করলেই মামলায় জিতে যাবেন। বাস্তবে আইন এতটা সহজ নয়।

⚖️ Evidence Act-এর মূল নীতি হলো:

> "Document requiring proof has to be proved in order to use it as evidence."

অর্থাৎ, যে দলিল প্রমাণের প্রয়োজন, সেটি আইনের বিধান অনুযায়ী প্রমাণ না করলে আদালত সেটিকে কার্যকর সাক্ষ্য (Evidence) হিসেবে গ্রহণ করবে না।

গুরুত্বপূর্ণ কয়েকটি আইনি নীতি:

✅ দলিলের Ex*****on (স্বাক্ষর/সম্পাদন) প্রমাণ করলেই তার Contents (বিষয়বস্তু) প্রমাণিত হয়ে যায় না।

✅ কোনো দলিল অবৈধ উপায়ে সংগ্রহ করা হলেও, শুধু সেই কারণে তা স্বয়ংক্রিয়ভাবে অগ্রহণযোগ্য হয়ে যায় না। আদালত দলিলের genuineness ও সংগ্রহের পরিস্থিতি বিবেচনা করবে।

✅ স্কুল রেজিস্টারের সত্যায়িত কপি ও জন্মতারিখ সম্পর্কিত উপযুক্ত প্রমাণ আদালতে গ্রহণযোগ্য হতে পারে।

✅ নিয়মিত ব্যবসায়িক কার্যক্রমে সংরক্ষিত Account Books, অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থিত হলে আদালতে গ্রহণযোগ্য হতে পারে।

✅ Tape Recordings-ও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে "Document" হিসেবে আদালতে গ্রহণযোগ্য।

📌 শিক্ষণীয় বিষয়: মামলায় শুধু দলিল সংগ্রহ করাই যথেষ্ট নয়। সেই দলিল কীভাবে আইনসম্মতভাবে প্রমাণ (Proof) করতে হবে, সেটিই মামলার সাফল্যের অন্যতম চাবিকাঠি।

মনে রাখবেন: "Documents win cases only when they are legally proved."

আপনি কি জানেন, রেজিস্টার্ড দলিলও কখন আদালতে অকার্যকর হয়ে যেতে পারে? আপনার মতামত কমেন্টে জানান।

— সাদ্দাম হোসাইন আবির
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট

25/07/2026

#মুসলিম_শরিয়াহ আইন অনুযায়ী, স্বামী বিবাহ বলবৎ থাকাকালে এবং তালাক প্রদানের তারিখ বা তালাকের নোটিশ প্রদানের পর ৩ (তিন) মাস (ইদ্দতকাল) পর্যন্ত স্ত্রীকে ভরণপোষণ দিতে আইনত বাধ্য।

[Halima Motiar vs. Sheikh Motiar Rahman, 70 DLR (HCD) 235, Para 14]

22/07/2026

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল জারি-চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক।

01/07/2026

আজকে থেকে হেবার ঘোষণা, দানের ঘোষণা ও দান সংক্রন্ত দলিলে উৎস কর প্রযোজ্য হবে।

25/06/2026

ভূমি অফিসে ১১৭০ টাকায় নামজারি হয় না কেন?

দলিলের দাগ নম্বর ভুল বনাম সীমানার প্রাধান্য: স্বত্ব ঘোষণা ও দখল পুনরুদ্ধারে হাইকোর্টের যুগান্তকারী পর্যবেক্ষণ- Advocate ...
17/06/2026

দলিলের দাগ নম্বর ভুল বনাম সীমানার প্রাধান্য: স্বত্ব ঘোষণা ও দখল পুনরুদ্ধারে হাইকোর্টের যুগান্তকারী পর্যবেক্ষণ
- Advocate Saddam Hossen
_______________________________
✅ [𝐁𝐋𝐃, 𝟑𝟎 (𝐇𝐂𝐃), 𝟒𝟐𝟒]
✅সিভিল রিভিশন নং ৪১২৬/২০০৫

✅ #মামলার_পটভূমিঃ

এই মামলার মূল বিবাদ ছিল ঢাকা জেলার সাভার থানাধীন ১৩৮ নং দাগের (সি.এস খতিয়ান ৫৬৯) জমি নিয়ে। মামলার বাদী আব্দুল জব্বার ও তার ভাই আব্দুল করিম দাবি করেন যে, ১৯৪৯ সালে তাদের মা চন্দ্রভান বিবি একটি হেবা-বিল-এওয়াজ দলিলের (দলিল নং ৪৩৬৭) মাধ্যমে এই জমি তাদের প্রদান করেন।

তবে দলিলের করণিক ভুলের কারণে ১৩৮ নং দাগের পরিবর্তে ১৬৮ নং দাগ লেখা হয়েছিল। বাদীপক্ষ দাবি করে যে, তারা উক্ত জমিতে ভোগদখলে ছিলেন এবং ১৯৯৩ সালের অক্টোবর মাসে বিবাদীরা 'গ' তফসিলভুক্ত জমি থেকে তাদের জোরপূর্বক উচ্ছেদ করে। অন্যদিকে বিবাদীরা দাবি করেন, এই জমি উসমান ফকিরের ছিল এবং বাদীপক্ষের মামলাটি মূলত দলিল সংশোধনের একটি তামাদি প্রচেষ্টামাত্র।

✅ #অধস্তন_আদালতের রায়ঃ

যুগ্ম জেলা জজ, ২য় আদালত, ঢাকা (Title Suit No. 278/1993) মামলাটি বিচার করে বাদীর পক্ষে রায় প্রদান করেন। আদালত পর্যবেক্ষণ করেন যে, ১৯৪৯ সালের দলিলে দাগ নম্বর ভুল থাকলেও জমির যে সীমানা (boundary) দেওয়া হয়েছিল তা ১৩৮ নং দাগের সাথে হুবহু মিলে যায়। এছাড়া বিবাদীরা জোরপূর্বক জমি দখল করেছেন বলে আদালত সিদ্ধান্তে পৌঁছান।

✅ #আপিল_আদালতের_রায়ঃ

বিবাদীপক্ষ বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ, ১ম আদালত, ঢাকায় আপিল (Title Appeal No. 149/2002) করেন। আপিল আদালত ২০০৫ সালের ২২ সেপ্টেম্বর বিচারিক আদালতের রায় বহাল রাখেন এবং আপিলটি খারিজ করে দেন। আপিল আদালত বাদীর মালিকানা ও দাগ নম্বর ভুলের বিষয়টি গ্রহণ করলেও বিবাদীদের দ্বারা দখলচ্যুতির বিষয়ে কোনো সুনির্দিষ্ট পর্যবেক্ষণ দেননি।

✅ ্ষের_বক্তব্যঃ

✅আবেদনকারী (বিবাদীপক্ষ):

তাদের প্রধান যুক্তি ছিল যে, দলিলে দাগ নম্বর ভুল থাকায় এটি সংশোধনের মামলা হওয়া উচিত ছিল যা অনেক আগেই তামাদি হয়ে গেছে। এছাড়া তারা দাবি করেন, বাদীরা কোনোভাবেই জমির দখলে ছিলেন না এবং দখলচ্যুতির কোনো সুনির্দিষ্ট তারিখ বা প্রমাণ নিম্ন আদালতগুলোতে উপস্থাপিত হয়নি।

✅বিবাদীপক্ষ (বাদীপক্ষ):

তাদের আইনজীবীর যুক্তি ছিল, তামাদির প্রশ্নটি বিবাদীরা আগে কখনো তোলেননি, তাই রিভিশন পর্যায়ে এটি গ্রহণযোগ্য নয়। এছাড়া আইনের প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী, দলিলের দাগ নম্বর এবং সীমানার মধ্যে বিরোধ দেখা দিলে সীমানাই প্রাধান্য পাবে। তারা ১৯৯৩ সালের ১৫ অক্টোবর দখলচ্যুত হয়েছেন বলে জোরালো দাবি করেন।

✅ #হাইকোর্টের_রায়_ও_পর্যবেক্ষণঃ

মহামান্য হাইকোর্ট বিভাগ উভয় পক্ষের বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণাদি পর্যালোচনা করে নিম্নলিখিত পর্যবেক্ষণ প্রদান করেন:

#সীমানার_প্রাধান্য:
আদালত স্পষ্টভাবে জানান যে, যদি কোনো দলিলে দাগ নম্বর ভুল থাকে কিন্তু সীমানা সঠিক থাকে, তবে আইনিভাবে সীমানাই কার্যকর হবে।

#তামাদির_প্রশ্ন:
যেহেতু বিবাদীপক্ষ ট্রায়াল কোর্টে তামাদির বিষয়ে কোনো আপত্তি তোলেনি বা কোনো ইস্যু গঠন করেনি, তাই রিভিশন আদালতে এই নতুন যুক্তি গ্রহণযোগ্য নয়।

#সাক্ষ্য_পর্যালোচনা:

আপিল আদালত দখলচ্যুতির বিষয়ে নীরব থাকায় হাইকোর্ট নিজেই সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করেন। পি.ডব্লিউ-২ এবং পি.ডব্লিউ-৪, যারা উভয় পক্ষেরই আত্মীয়, তাদের সাক্ষ্যের ভিত্তিতে আদালত নিশ্চিত হন যে বাদীরা ১৯৯৩ সালের ১৫ অক্টোবর তারিখে দখলচ্যুত হয়েছিলেন।

#মহামান্য_হাইকোর্টের_সিদ্ধান্তঃ

হাইকোর্ট আবেদনকারীদের আনা রিভিশন আবেদনটি #খারিজ_করে_দেন ( )।

এর ফলে নিম্ন আদালত ও আপিল আদালতের বাদীর পক্ষে দেওয়া রায় ও ডিক্রি চূড়ান্তভাবে বহাল থাকে। আদালত স্থগিতাদেশ বাতিল করে অবিলম্বে মামলার নথি নিম্ন আদালতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

✍️
সাদ্দাম হোসাইন আবির
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

16/06/2026

নতুন ভূমি আইনে অন্যের জমি নিজের বলে দাবি করলে বা দখল করলে ৭ বছরের কারাদণ্ড
ও অর্থদণ্ড হবে।

হেবা দলিল কি বাতিল করা যায়? উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। - Advocate Saddam Hossen _____________________________...
16/06/2026

হেবা দলিল কি বাতিল করা যায়? উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
- Advocate Saddam Hossen
_______________________________

মুসলিম আইনে হেবা (দান) একটি স্বীকৃত পদ্ধতি, যার মাধ্যমে কোনো ব্যক্তি জীবদ্দশায় স্বেচ্ছায় তার সম্পত্তি অন্য কাউকে প্রদান করতে পারেন। তবে অনেকের প্রশ্ন, একবার হেবা সম্পন্ন হলে তা কি পরে বাতিল করা যায়?

আইন ও উচ্চ আদালতের বিভিন্ন রায় থেকে জানা যায়, একটি বৈধ হেবা সম্পন্ন হওয়ার জন্য তিনটি মৌলিক শর্ত পূরণ করতে হয়:

✅ দাতার পক্ষ থেকে দানের ঘোষণা (Declaration of Gift)
✅ গ্রহীতার পক্ষ থেকে দান গ্রহণ (Acceptance)
✅ দখল হস্তান্তর (Delivery of Possession)

এই তিনটি শর্ত পূরণ হলে হেবা সম্পূর্ণ ও কার্যকর বলে গণ্য হয়।

হেবা বাতিল হতে পারে কখন?

নিম্নোক্ত পরিস্থিতিতে আদালত হেবা অকার্যকর বা বাতিল ঘোষণা করতে পারেন:

🔹 প্রকৃত দখল হস্তান্তর না হলে;
🔹 প্রতারণা, জবরদস্তি বা অযাচিত প্রভাবের মাধ্যমে হেবা সম্পাদিত হলে;
🔹 হেবার আইনগত মৌলিক শর্তসমূহ পূরণ না হলে।

অন্যদিকে, যদি বৈধভাবে হেবা সম্পন্ন হয় এবং গ্রহীতা সম্পত্তির দখল গ্রহণ করেন, তাহলে সাধারণত দাতা একতরফাভাবে সেই হেবা প্রত্যাহার বা বাতিল করতে পারেন না।

✅উচ্চ আদালত কী বলেছেন?

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ, Md. Hesabuddin and others vs. Md. Hesaruddin and others মামলায় উল্লেখ করেছেন যে, হেবা সম্পন্ন হওয়ার জন্য ঘোষণা, গ্রহণ এবং দখল হস্তান্তর অপরিহার্য উপাদান। বিশেষ করে দখল হস্তান্তর ছাড়া হেবা সম্পূর্ণ হয় না। [15 BLD, (AD), P- 9

এছাড়াও, Abdul Jalil vs. Sufia Khatun মামলায় হাইকোর্ট বিভাগ পর্যবেক্ষণ করেন যে, বৈধভাবে সম্পন্ন ও দখল হস্তান্তরিত হেবা সাধারণত প্রত্যাহার করা যায় না। [ 14 BLD, (HCD), P- 247]

মনে রাখবেনঃ

শুধু রেজিস্ট্রি করলেই হেবা সম্পূর্ণ হয় না। আদালত প্রয়োজনে পরীক্ষা করবেন, বাস্তবে সম্পত্তির দখল গ্রহীতার নিকট হস্তান্তর করা হয়েছে কি না।

অতএব, বৈধভাবে সম্পন্ন ও দখল হস্তান্তরিত হেবা সাধারণভাবে বাতিলযোগ্য নয়। তবে দখল হস্তান্তরের অভাব, প্রতারণা বা অন্যান্য আইনগত ত্রুটি প্রমাণিত হলে আদালতের মাধ্যমে হেবা বাতিল বা অকার্যকর ঘোষণা করা সম্ভব।

✍️
সাদ্দাম হোসাইন আবির
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

ঠিকানাঃ
পিসি কালচার হাউজিং সোসাইটি, শেখেরটেক, রফিক হাউজিং, রোড নং-০৭, বাড়ি নং-৪৮ (৪র্থ তলা), মোহাম্মদপুর, ঢাকা৷
01953-335544 (WhatsApp)

Address

Shekertek, Mohammadpur
Badda
1207

Telephone

+8801953335544

Website

Alerts

Be the first to know and let us send you an email when অ্যাড. সাদ্দাম হোসাইন আবির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অ্যাড. সাদ্দাম হোসাইন আবির:

Shortcuts

Share