16/08/2026
জীবনে ভালো মূল্যবোধ আর সততার চর্চা রাখা অত্যন্ত জরুরী!
একজন সৎ ও ভালো বন্ধু পাশে থাকলে আপনার নীতি থেকে বিচ্যুত হওয়ার সুযোগ থাকে না। সে আপনাকে খারাপ রাস্তা থেকে টেনে আনবে, নামাজের দিকে, ভালো কাজের দিকে আর সৎ উপার্জনের দিকে ধাবিত করবে। তার সান্নিধ্যেই আপনি বুঝতে পারবেন একজন ভালো মানুষ হওয়া কতটা আনন্দের!
আর জীবনের রাস্তায় একজন সত্যিকারের জীবনসঙ্গী থাকলে সে আপনার সমস্ত দুর্বলতাকে ঢেকে রেখে শক্তি বানিয়ে দেবে। তার হাসির জন্য হলেও আপনি প্রতিদিন আরও বেশি দায়িত্বশীল হতে চাবেন, নিজেকে একটু একটু করে শুধরে নেবেন।
দিনশেষে আপনাকে পজিটিভভাবে বদলে দেওয়া মানুষগুলো পাশে পেলেই জীবন ধন্য! 🩵