07/13/2025
🎓 আজ আমার স্বপ্নপূরণের দিন — MBA গ্র্যাজুয়েশন 🇺🇸
এই বিশেষ দিনে আমার জীবনের সবচেয়ে বড় অর্জনটা উদযাপন করছি — আজ আমি USA থেকে MBA ডিগ্রি অর্জন করেছি। এই পথটা সহজ ছিল না, অনেক কঠিন সময় —সবকিছু মিলিয়ে একটা দীর্ঘ সফর ছিল এটা।
এই অর্জন শুধুই আমার না— এটা আমার পরিবারের ভালোবাসা, ত্যাগ আর সাপোর্টের ফল।
আমার এই সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান যাদের, তারা হলেন আমার প্রিয় হাজব্যান্ড, আমার বাবা-মা, এবং আমার ফ্যামিলি মেম্বার।
আমার স্বামী ছিলেন আমার প্রতিটি স্টেপে সাপোর্ট সিস্টেম— আমার ক্লান্তি, টেনশন, ব্যর্থতা ও সাফল্য— সবকিছুর নীরব সাক্ষী।
আর আমার বাবা-মা, যাঁদের দোয়া, ভালোবাসা, এবং ত্যাগ ছাড়া আমি কখনো এখানে পৌঁছাতে পারতাম না।
এই ডিগ্রি শুধু আমার একার না— এটা আমাদের সবার। ❤️
আজকের এই অর্জন আমি উৎসর্গ করছি তোমাদেরকে— আমার জীবনের প্রকৃত আপনজনদেরকে।
আলহামদুলিল্লাহ!
এখন শুরু নতুন পথচলা— আরও বড় স্বপ্ন, আরও দায়িত্ব, আরও সাফল্যের দিকে…