19/06/2026
আজকাল আদালত চত্বরে অনেক ভুয়ো ব্যক্তি নিজেদের আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। ভুল ড্রাফটিং, স্বাক্ষর জাল করা, স্ট্যাম্প জালিয়াতি— এসব ঘটনাও সামনে আসছে। তাই আইনজীবী নিয়োগের আগে তাঁকে জিজ্ঞাসা করুন— আপনার আইনি অধিকার কী, কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং আইন এই বিষয়ে কী বলছে। সন্তোষজনক উত্তর না পেলে সতর্ক থাকুন।
Bar Council of India Rules ও Hon'ble Supreme Court-এর নির্দেশিকা অনুযায়ী আইনজীবীরা নিজেদের পেশার বিজ্ঞাপন করতে পারেন না। Social Media-তে ফোন নম্বর দিয়ে ক্লায়েন্ট আহ্বান, সাফল্যের গল্প দেখিয়ে প্রচার, বা বিভিন্ন উপায়ে ক্লায়েন্ট টানার চেষ্টা পেশাগত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে আইন সম্পর্কে সাধারণ জ্ঞান যেমন কোন ধারায় কি বলা আছে, constitution এর কোন অনুচ্ছেদে কি অধিকার দেওয়া আছে, বা Supreme Court এর গুরুত্বপূর্ণ রায় নিয়ে শিক্ষামূলক আলোচনা করা যায়। সেটা সোশ্যাল মিডিয়াতে legal knowledge sharing এর মধ্যে পড়ে এবং মানুষজন আইন সম্পর্কে অবগত হন। এটা legal advice দেওয়ার মধ্যে পড়ে না।
বর্তমানে AI ছবি, বড় বড় "Advocate" লেখা, ফোন নম্বর ও আকর্ষণীয় ভিডিও দিয়ে অনেকেই নিজেদের প্রচার করছেন (যেমন - নমস্কার আমি আইনজীবি অমুক)। তাই Social Media-তে যা দেখছেন, তা যাচাই না করে বিশ্বাস করবেন না। কারণ এখানে ৯০% ভুয়ো advocate এ ভর্তি, এদেরকে কখনও কোর্টে মামলা করতে দেখবেন না, এরা বেশির ভাগই দালাল এর কাজ করে।
নিজের মামলা, নিজের অধিকার এবং নিজের অর্থের নিরাপত্তার জন্য সচেতন থাকুন।
মনে রাখবেন একটা কেস এর বিষয়বস্তু অন্য কেসের সঙ্গে নাও মিলতে পারে তাই legal advice সবসময় একজন আইনজীবির সঙ্গে দেখা করে নিন, social media থেকে নয়। সবসময় Social media দেখে পেট ব্যথার জন্য paracitamol চেবালে লাস্ট স্টেজে কোনো ডাক্তারবাবু বাঁচাতে পারবে না।
#আইনওঅধিকারকার #আইন #সচেতন