Tarunjyoti Tewari

Website Contact the business

Tarunjyoti Tewari A Hindu Nationalist & Lawyer . A dedicated BJP Karyakarta, MLA 117 RAJARHAT GOPALPUR,
JAI HIND
(266)

ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক রাহুল বাজপেয়িদার আমন্ত্রণে রাজারহাট গোপালপুর বিধানসভার 1 নম্বর মন্ডলের 16 নম্বর ওয়া...
26/09/2026

ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক রাহুল বাজপেয়িদার আমন্ত্রণে রাজারহাট গোপালপুর বিধানসভার 1 নম্বর মন্ডলের 16 নম্বর ওয়ার্ডের 90 নম্বর বুথে বস্ত্র দান এর অনুষ্ঠানে উপস্থিত ছিলাম...

26/09/2026
26/09/2026

ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী নিতিন নবীন মহাশয় কে পশ্চিমবঙ্গের মাটিতে স্বাগতম...

Nitin Nabin

আজ শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় লোক ছিল না আর আজকের সভার প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকার কথাও ...
26/09/2026

আজ শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় লোক ছিল না আর আজকের সভার প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকার কথাও সংবাদমাধ্যমে এসেছে।

আসলে আপনারা দুষ্টু লোক তাই বুঝতে পারছেন না, এবার আসল রহস্যটা বলি! 😄

আজকের সভায় নাকি কুইন্টাল কুইন্টাল লোক হয়েছিল! আপনারা মাঠ ফাঁকা দেখেছেন? সেটা আপনাদের চোখের দোষ। আসলে সভায় যাঁরা এসেছিলেন, তাঁরা প্রত্যেকেই ছিলেন “মিস্টার ইন্ডিয়া”! ⌚ হাতে ছিল সেই বিখ্যাত স্পেশাল ঘড়ি, বোতাম টিপতেই গায়েব! তাই এত মানুষ থাকা সত্ত্বেও তাঁদের কাউকে দেখা যাচ্ছিল না। আপনারা বড় দুষ্টু, সবকিছু চোখে দেখতে চান!

কিন্তু রহস্য এখানেই শেষ নয়!

অনেকে আবার প্রশ্ন করছেন— ভাইপোর ছবি কোথায়?

আরে বাবা, এত সহজ ব্যাপারটাও বুঝলেন না?
মিস্টার ইন্ডিয়ার ওই অদৃশ্য হওয়ার ঘড়ির ডিলারশিপটাই বোধহয় ছোটবাবুর কাছে! তাই সভার লোকজনের মতো তাঁর ছবিতেও একটা ঘড়ি লাগানো ছিল, ফলে ছবিটাও গায়েব!

রাজনীতির ময়দানে শেষ কথা অবশ্য মানুষেরই। ভোটাররা কাকে গ্রহণ করবেন, কাকে প্রত্যাখ্যান করবেন সেটা তাঁরাই ঠিক করেন। কিন্তু আজকের দৃশ্য দেখে একটা সিনেমার নাম ধার করতেই হচ্ছে—

“মিস্টার ইন্ডিয়া — দ্য পলিটিক্যাল এডিশন!”

লোক আছে, ছবি আছে—শুধু দেখা যাচ্ছে না!

কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের দ্বিতীয় ভবনের গৃহপ্রবেশ অনুষ্ঠানে। রাজারহাটে নতুন ভবনের নাম কেশব স্মৃতি। ডাঃ কেশ...
26/09/2026

কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের দ্বিতীয় ভবনের গৃহপ্রবেশ অনুষ্ঠানে। রাজারহাটে নতুন ভবনের নাম কেশব স্মৃতি। ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারজি-র নামাঙ্কিত ডাঃ হেডগেওয়ার স্মারক সমিতি পরিচালিত ‘কেশব স্মৃতি’ ভবনের উদ্বোধন ও লোকাপর্ণ হল।

রাজারহাট–গোপালপুর বিধানসভা এলাকায় যারা ফ্ল্যাট বা বাড়ি কিনছেন, তাঁদের জন্য একটি জরুরি সতর্কবার্তা।ফ্ল্যাট কেনার আগে সম...
26/09/2026

রাজারহাট–গোপালপুর বিধানসভা এলাকায় যারা ফ্ল্যাট বা বাড়ি কিনছেন, তাঁদের জন্য একটি জরুরি সতর্কবার্তা।

ফ্ল্যাট কেনার আগে সমস্ত নথিপত্র ভালোভাবে যাচাই করুন। বিশেষ করে বিল্ডিং প্ল্যান কে অনুমোদন করেছে, কোন সময়ে অনুমোদন হয়েছে এবং সেই অনুমোদন আইনসম্মত কি না—নিজের উদ্যোগে খোঁজ নিন।

বিশেষ করে Tapas Chatterjee-এর সময়কালে বা তৎকালীন Rajarhat-Gopalpur Municipality থেকে অনুমোদিত প্ল্যান হলে আরও সতর্কভাবে নথি যাচাই করুন।

শুধুমাত্র “ব্যাংক লোন দিচ্ছে”, “ব্যাংক প্রজেক্ট অনুমোদন করেছে” অথবা “ব্যাংকের আইনজীবী কাগজপত্র দেখে নিয়েছেন”—এই ভরসায় ফ্ল্যাট কিনবেন না। বিভিন্ন ক্ষেত্রে নথি ও নির্মাণ সংক্রান্ত অসঙ্গতি সামনে আসছে। তাই প্রয়োজনে নিজের স্বাধীন আইনজীবী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্ল্যান, জমির নথি, অনুমোদন এবং নির্মাণের বৈধতা যাচাই করুন।

কম দামে ফ্ল্যাট বা বাড়ি পাওয়ার লোভে জীবনের সঞ্চয় ঝুঁকির মধ্যে ফেলবেন না। অবৈধ নির্মাণ আজ হোক বা কাল—আইনের মুখোমুখি হবেই। আর তার সবচেয়ে বড় মূল্য দিতে হতে পারে নিরীহ ক্রেতাকেই।

সচেতন হোন। কাগজ যাচাই করুন। তারপরেই নিজের স্বপ্নের বাড়ি কিনুন।

২২৬ বুথ২৪ ওয়ার্ড SDDMমন্ডল ২রাজারহাট গোপালপুর বিধানসভাসেবা সংকল্প অভিযানের অংশ হিসাবে স্বাস্থ্যশিবির এবং শিশুদের নতুন বস...
26/09/2026

২২৬ বুথ
২৪ ওয়ার্ড SDDM
মন্ডল ২
রাজারহাট গোপালপুর বিধানসভা

সেবা সংকল্প অভিযানের অংশ হিসাবে স্বাস্থ্যশিবির এবং শিশুদের নতুন বস্ত্র দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ সোমনাথ ব্যানার্জি দাদা.. তার আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল

26/09/2026

অন্নপূর্ণা যোজনা শুধু মা-বোনেদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নয়, তাঁদের জীবনে আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার নতুন আলো জ্বালিয়েছে। আর্থিক সহায়তার মাধ্যমে নিজেদের প্রয়োজন ও পরিবারের পাশে দাঁড়ানোর শক্তি পেয়েছেন তাঁরা। এই উদ্যোগ তাঁদের এগিয়ে চলার সাহস জুগিয়ে নারীর ক্ষমতায়নের পথকে আরও দৃঢ় করেছে, আশার নতুন স্বপ্ন দেখিয়েছে।

নবতরুণ সংঘের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলাম..
26/09/2026

নবতরুণ সংঘের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলাম..

বাংলার নবজাগরণের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।
26/09/2026

বাংলার নবজাগরণের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

Address

Newtown
Kolkata
700157

Alerts

Be the first to know and let us send you an email when Tarunjyoti Tewari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tarunjyoti Tewari:

Shortcuts

Share