10/06/2026
জীবনে অনেক বড় আইনি ঝামেলা শুরু হয় খুব ছোট একটা ভুল থেকে। খালি চেকে সই করে দেওয়া, জমির কাগজ না দেখে টাকা দেওয়া, না পড়ে কাগজে সই করা, WhatsApp-এর দরকারি প্রমাণ মুছে ফেলা, বা কারও ফোনে ভয় পেয়ে তাড়াহুড়ো করে টাকা পাঠানো—এই ছোট ছোট ভুলই পরে বড় সমস্যার কারণ হয়। তখন মানুষ ভাবে, “এতটা তো হওয়ার কথা ছিল না।” কিন্তু বাস্তবে অনেক সময় একটি অসাবধান সিদ্ধান্ত বছরের পর বছর মামলা, দৌড়ঝাঁপ আর মানসিক চাপ তৈরি করে। তাই তাড়াহুড়ো নয়, আগে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। একটি ছোট ভুল অনেক বড় আইনি ঝামেলা ডেকে আনতে পারে।
— সেখ শানাওয়াজ আলী
অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট
Sheresta Advocates & Solicitors