Advocate Sayan Banerjee

Website

Advocate Sayan Banerjee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Sayan Banerjee, Kolkata, KOLKATA.
(1)

23/09/2026

গতকাল আইনজীবীর উপর ডিম ছোঁড়ার প্রতিবাদে আজ রাজ্যের দিকে দিকে আদালতে আইনজীবীরা পথে নামলেন , লড়াই করলেন আন্দোলন করলেন ,কালো কোর্টের সম্মান রক্ষার্থে।। কালো কোর্টের উপর এই আক্রমন আসলে উকিল সমাজের উপর আক্রমন , বিচার প্রতিষ্ঠানের উপর আক্রমন।। Justice delivery system এর একটা অংশ আইনজীবীরা , সেই আইনজীবীরাই আজ আদালতের অভ্যন্তরে আক্রমনের মুখে।। প্রতিবাদ হোক , লড়াই হোক।। আইনজীবী সমাজ এক হোক।। 🖋️একজন আইনজীবী ।।

23/09/2026

আজ হাইকোর্টের B gate এ দুপুর ১.১৫ তে আইনজীবীদের মিছিল , পুলিশের সামনে আদালত চত্বরে আইনজীবী সমাজের উপর আক্রমন , আদালত চত্বরে আইনজীবীরা যদি আক্রান্ত হয় তাহলে তাদের নিরাপত্তা কোথায়? আজ আমার কালো কোর্টে ডিম ছুড়েছে , আমিটা ব্যক্তি আমি না , এই আক্রমন সামগ্রিক আইনজীবী সমাজের উপর আক্রমন।। আসুন সবাই কালো কোর্টের মিছিলে দেখা হবে।। 🖋️🖋️একজন আইনজীবী।।

22/09/2026

ভাঙড় কান্ডে দুই ছাত্রকে জামিন করানোর পরে আদালত চত্বরে কালো কোর্টের উপর ডিম ছুড়লো abvp / bjp।।

22/09/2026

ভাঙড় কান্ডে জামিন করানোর পরে আদালত চত্বরেই আমার কালো কোর্টে ডিম ছুড়লো abvp/bjp সমর্থকরা , সাথে আক্রান্ত আমার সহকারী আইনজীবীরা।। আদালত চত্বরে আক্রান্ত আইনজীবী আইনের শাসন কোথায়?? 🖋️🖋️সায়ন ব্যানার্জি।।

গতকাল independent bengal এর একটি কনক্লেভে উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করেন , মঞ্চে বসে থাকা বিজেপির বিধায়ক সজল ঘোষ মজার ...
21/09/2026

গতকাল independent bengal এর একটি কনক্লেভে উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করেন , মঞ্চে বসে থাকা বিজেপির বিধায়ক সজল ঘোষ মজার ছলেই বলেন " সায়ন তোকে গেরুয়া পরিয়ে দিলো" , আমি ও মিষ্টি করে সেই গেরুয়া উত্তরীয়তে একটি চুম্বন প্রদান করি।। গেরুয়া মানে বিজেপি নয় ,গেরুয়া মানে ত্যাগ, সাহস, শক্তি ও বীরত্বের প্রতীক।। আমরা গেরুয়া রঙের বিরুদ্ধে নই কিন্তু যারা গেরুয়া রঙকে ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আমরা তার বিরোধী।। আমরা ধর্মের বিরোধী নই আমরা ধর্মের কারবারি ও ধর্মীয় রাজনীতির বিরোধী।। VIDEO টি কমেন্ট বক্সে আছে।। 🖋️🖋️সায়ন ব্যানার্জি।।

আজ নিউটাউনে the independent bengal আয়োজিত রাইজিং বেঙ্গল কনক্লেভে ২০২৬।
20/09/2026

আজ নিউটাউনে the independent bengal আয়োজিত রাইজিং বেঙ্গল কনক্লেভে ২০২৬।

কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশানের গেটে পুজো করলো CITU সাথে যুক্ত শ্রমিক কর্মচারীরা , বিজে...
18/09/2026

কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশানের গেটে পুজো করলো CITU সাথে যুক্ত শ্রমিক কর্মচারীরা , বিজেপি এখানে হুমকি দিয়ে ডেকরেটার্স দের কাজে বাঁধা দেয় ,শেষে হলদিয়ার বাইরে থেকে ডেকরেটার্স নিয়ে এসে পুজো হয়।। আদালতের অনুমতির পরেও বিজেপির গুন্ডা বাহিনী এখানে পুজো করতে বাঁধা সৃষ্টি করেছিলো , আমাদের কমরেডরা দাঁড়িয়ে থেকে সেই পুজো করিয়েছে । ২০১১ এর আগেও এখানে আমাদের কমরেডরা পুজো করতেন পরিবর্তনের সরকার সেখানে CITU কে আর পুজো করতে দেয় নি , এবারেও নতুন সরকারের পুলিশও অনুমতি দেয় নি শেষে আদালতের হস্তক্ষেপেই পুজো অনুষ্ঠিত হলো।। 🖋️ সায়ন ব্যানার্জি।।

18/09/2026

সবাইকে রান্না পুজো এবং বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই।। রান্না পুজো মূলত আমাদের স্থানীয় ধর্মীয় প্রথা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান , এমন স্থানীয় ধর্মীয় প্রথাই বৈচিত্রের মূল কান্ডারী , এমন ধর্মীয় বৈচিত্র চির শাশ্বত হোক।। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।। 🖋️🖋️সায়ন ব্যানার্জি।।

15/09/2026

আদালতে ধাক্কা রাজ্য সরকারের।। হলদিয়ায় CITU কে IOC এর গেটে বিশ্বকর্মা পুজো করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় সৌগত ভট্টাচার্য মহাশয়।। একদিকে মুখ্যমন্ত্রী নবান্নে পুষ্পাঞ্জলির জন্য বামেদের আমন্ত্রণ জানাচ্ছেন আর অন্যদিকে
বিজেপির সরকারের আমলে বিশ্বকর্মা পুজো করার জন্য CITU কে সাংবিধানিক আদালতের দ্বারস্থ হতে হচ্ছে।। সরকারের দ্বিচারিতা কীসের পরিচয় দেয়? এটা তো হিপোক্রেসি !

Address

Kolkata
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Sayan Banerjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share