Khalilur Rahaman Riad

Khalilur Rahaman Riad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khalilur Rahaman Riad, Lawyer & Law Firm, London.

আসসালামুআলাইকুম,

আমি ব্যারিস্টার খলিলুর রহমান (রিয়াদ)। শিক্ষানবিশ আইনজীবী ঢাকা জজ কোর্ট। আমি রাজনৈতিক ভাবে একজন জাতীয়তাবাদী মতাদর্শের মানুষ। তাছাড়াও ব্যক্তিগত ও পারিবারিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি. এন. পি) এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

আমি একজন তরুন আইনজীবী হিসেবে আমার সৎ প্রচেষ্টা, পেশাগত দক্ষতা এবং রাজনৈতিক মতাদর্শের যথাযথ ব্যাবহারের মাধ্যমে আমার জন্মস্থান "সখিপুর, শরিয়তপুর" তথা আমার জন

্মভূমি "বাংলাদেশ" এবং "বাংলাদেশের মানুষের" ধর্ম, গোত্র এবং স্থান নির্বিশেষে সকলের সেবায় ও ভবিষ্যৎ কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শরীয়তপুরের সখিপুরের শিশুসন্তান ত্যাইয়েবার নৃশংস হত্যাকাণ্ড আমাদের হৃদয়বিদীর্ণ করেছে।সখি...
13/10/2025

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শরীয়তপুরের সখিপুরের শিশুসন্তান ত্যাইয়েবার নৃশংস হত্যাকাণ্ড আমাদের হৃদয়বিদীর্ণ করেছে।

সখিপুরের সন্তান হিসেবে ব্যারিস্টার খলিলুর রহমান রিয়াদ এবং তাঁর পিতা অ্যাডভোকেট ফারুক আলম (আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ত্যাইয়েবার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এই নির্মম হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে তাঁরা বাদী পক্ষকে সকল ধরনের আইনি সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আসামিরা যতই শক্তিশালী হোক না কেন, তাঁরা আইনের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত এবং সম্পূর্ণ আপোষহীন।

“গণতন্ত্র, মুক্তি ও মানুষের অধিকারের সংগ্রামে ৪৭ বছরের গৌরবময় পথচলা।”বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্...
31/08/2025

“গণতন্ত্র, মুক্তি ও মানুষের অধিকারের সংগ্রামে ৪৭ বছরের গৌরবময় পথচলা।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন।

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে আইনগত ও সামাজিক পরিবর্তন জরুরি!!!বর্তমানে বাংলাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘট...
30/06/2025

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে আইনগত ও সামাজিক পরিবর্তন জরুরি!!!

বর্তমানে বাংলাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। অনেক ক্ষেত্রে ভিকটিমরা সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, যা সমাজে ন্যায়বিচার ও নিরাপত্তা বোধকে প্রশ্নবিদ্ধ করছে। একজন আইনজীবী হিসেবে আমি মনে করি, এ সমস্যার টেকসই সমাধানের জন্য নিম্নোক্ত পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ:

✅ মামলার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিজিটালাইজ করা

✅ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর দুর্বলতা চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ গ্রহণ

✅ পুলিশ ও তদন্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা

✅ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সংখ্যা ও সক্ষমতা বৃদ্ধি করা

✅ ভিকটিমদের জন্য মানসিক ও আইনি সহায়তা সহজলভ্য করা

✅ শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা

✅ সমাজের সকল স্তরের মানুষকে এই বিষয়ের গুরুত্ব অনুধাবন করে একসাথে কাজ করতে উদ্বুদ্ধ করা

আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলে, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্ষণমুক্ত, নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

খলিলুর রহমান রিয়াদ
ব্যারিস্টার-এট-ল
দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস ইন

আগামী ১৩ই জুন ২০২৫, শুক্রবার, যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী রাজনৈতিক বৈঠ...
12/06/2025

আগামী ১৩ই জুন ২০২৫, শুক্রবার, যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী রাজনৈতিক বৈঠক।

এই বৈঠকে অংশগ্রহণ করবেন:
🔹 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
🔹 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ প্রফেসর মোহাম্মদ ইউনুস

এই ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে আমরা আশাবাদী—সমগ্র জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা একটি নতুন দিগন্তে পৌঁছাবে এবং বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থার সমাধানের পথ উন্মোচিত হবে।

বৈঠককে স্বাগত জানাতে ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার প্রকাশ করতে, যুক্তরাজ্য বিএনপি এবং জাতীয়তাবাদী পরিবার The Dorchester হোটেলের সামনে অবস্থান করবে।

🔔 সবার প্রতি আন্তরিক আহ্বান, জাতীয় দায়িত্ববোধ, রাজনৈতিক সচেতনতা এবং গণতান্ত্রিক চেতনা থেকে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করুন।



🗓️ তারিখ: শুক্রবার, ১৩ জুন ২০২৫
🕢 সময়: সকাল ৭:৩০টা
📍 স্থান:The Dorchester
53 Park Lane
London, W1K 1QA

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা 🌙🐐আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকল ...
05/06/2025

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা 🌙🐐

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

এই মহান দিনে আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাইল (আ.) এর আত্মত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্যের মহান দৃষ্টান্ত আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের অনুপ্রেরণা জোগায়। ঈদুল আজহা কেবল পশু কোরবানির উৎসব নয় এটি ত্যাগ, সহমর্মিতা এবং মানবিকতার শিক্ষা দেয়।

এই সুযোগে পবিত্র হজ্ব পালনরত সকল হজ্বযাত্রীদের প্রতি রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। আল্লাহ যেন তাঁদের হজ্ব কবুল করেন এবং আমাদের সবাইকে এই মহান ইবাদতের তাওফিক দান করেন।

একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আশা করি, এই ঈদ আমাদের জাতীয় জীবনে সাম্য, শান্তি ও সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি এটাই হোক ঈদের প্রেরণা।

আসুন, ত্যাগের এই মহোৎসবে আমরা দরিদ্র-দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই, সহানুভূতির হাত বাড়িয়ে দেই।

ঈদ মোবারক।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনতার মেয়র, সাহস...
15/04/2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনতার মেয়র, সাহসী, সংগ্রামী নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইয়ের সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী নেতাকর্মীদের এক হৃদ্যতাপূর্ণ মতবিনিময় সভা আয়োজিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু ভাই।

লন্ডনের হোয়াইট চ্যাপেলের এই মিলনমেলায় আমরা প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করি এবং নতুন প্রজন্মের প্রতীক ইশরাক ভাইয়ের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় আরও দৃঢ় করেছি।

ইশরাক ভাইয়ের মতো তারুণ্যের দীপ্তি ও দেশমাতৃকার প্রতি অকৃত্রিম ভালোবাসায় আমি আশাবাদী। বাংলাদেশ একদিন সত্যিকারের গণতান্ত্রিক, ন্যায়ের ও উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।

জনগণের বিজয় নিশ্চিত, আমরা ঐক্যবদ্ধ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ।
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

30/03/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজে। প্রিয় বাংলাদেশ এবং প্রবাসে অবস্থানরত সকল মুসলমানদের প্রতি রইলো ঈদুল ফিতরের আন্তরিক শুভেচছা। ঈদ মোবারক 🌙

Assalamualaikum, Eid Mubarak | Eid Mubarak 🌙May this blessed occasion bring you and your loved ones endless joy, peace, ...
29/03/2025

Assalamualaikum, Eid Mubarak | Eid Mubarak 🌙
May this blessed occasion bring you and your loved ones endless joy, peace, and prosperity. May your prayers be answered, your heart be filled with happiness, and your life be filled with success. Wishing you a wonderful Eid filled with love, laughter, and cherished moments.

আসসালামুয়ালাইকুম, ঈদ মোবারক | ঈদ মোবারক 🌙
এই পবিত্র দিনে আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য অনেক সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ্‌ আপনার সব দোয়া কবুল করুন, আপনার হৃদয় আনন্দে ভরে উঠুক এবং আপনার জীবন সফলতায় আলোকিত হোক। ভালোবাসা, হাসি এবং মধুর মুহূর্তে ভরা এক আনন্দময় ঈদ কাটুক আপনার!

শুভেচ্ছান্তে,
খলিলুর রহমান রিয়াদ
ব্যারিস্টার-এট-ল
দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস ইন, যুক্তরাজ্য।
সহ-সাংগঠনিক সম্পাদক,
জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম যুক্তরাজ্য।
মানবাধিকার বিষয়ক সম্পাদক,
শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্য।

প্রিয় ইঞ্জিনিয়ার Ishraque Hossain - ইশরাক হোসেন ভাইকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ন্যায়সঙ্গতভাবে ঘোষিত হ...
27/03/2025

প্রিয় ইঞ্জিনিয়ার Ishraque Hossain - ইশরাক হোসেন ভাইকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ন্যায়সঙ্গতভাবে ঘোষিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

২০২০ সালের নির্বাচনে জনগণ তার পক্ষে রায় দিয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী সেই গণরায়কে চুরি করেছিল। আজ আদালতের রায় প্রমাণ করল যে, সত্য কখনো পরাজিত হয় না, ন্যায়বিচার অবশেষে প্রতিষ্ঠিত হয়।

এটি শুধু ইশরাক হোসেনের নয়, এটি গণতন্ত্রের বিজয়, বিএনপির বিজয়, এবং সেই সকল মানুষের বিজয় যারা সুষ্ঠু নির্বাচন ও ন্যায়বিচারে বিশ্বাস করে।

এই রায় বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করুক, যেখানে জনগণের মতামতই হবে সর্বোচ্চ শক্তি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ 🌾🌾🌾
বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩🇧🇩🇧🇩

26/03/2025

২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের এবং সেই সকল সাহসী নেতাদের, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন।

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক অনন্য নাম। ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলার পর জাতি যখন নেতৃত্বহীন হয়ে পড়েছিল, তখন ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর এই সাহসী ঘোষণা মুক্তিকামী জনতাকে দিকনির্দেশনা দেয় এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পথে জাতিকে এগিয়ে নিয়ে যায়।

শহীদ জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, বরং মুক্তিযুদ্ধের একজন সম্মুখযোদ্ধা ছিলেন। তিনি ১নং সেক্টরের কমান্ডার হিসেবে সরাসরি যুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধে অসামান্য নেতৃত্ব প্রদান করেছেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করেছেন।

আজকের এই মহান দিনে আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর আদর্শকে ধারণ করে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই।

বাংলাদেশ চিরজীবী হোক। গণতন্ত্রের জয় হোক। বাংলাদেশ জিন্দাবাদ।

খলিলুর রহমান রিয়াদ
ব্যারিস্টার-এট-ল
দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস ইন, যুক্তরাজ্য

আসসালামুয়ালাইকুম। যুক্তুরাজ্যে সর্বপ্রথম শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম গঠন করা হয় সেপ্টেম্বর ২০২৪ সালে এবং তখন শফিকু...
13/02/2025

আসসালামুয়ালাইকুম।

যুক্তুরাজ্যে সর্বপ্রথম শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম গঠন করা হয় সেপ্টেম্বর ২০২৪ সালে এবং তখন শফিকুল ইসলাম তুহিন ভাইকে সভাপতি এবং ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েল ভাইকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়েছিল এবং দ্রুত সময়ে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছিলেন শরীয়তপুর জেলার সাবেক ও বর্তমান বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তারই পরিক্রমায় গত ১০ই ফেব্রুয়ারী ২০২৫ এ, যুক্তরাজ্যের লন্ডনে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে প্রকাশিত হয় ১০৪ সদস্যের প্রথম পূর্নাঙ্গ কমিটি। উক্ত কমিটির সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন।

উক্ত কমিটির প্রথম মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমি যেন সাফল্য এবং সততার মধ্য দিয়ে আমার দায়িত্ব পালন করতে পারি, সমগ্র শরীয়তপুরবাসীর কাছে সে দোয়ার প্রার্থনা রইলো।

দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি ধন্যবাদ জানাতে চাই শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব শফিকুর রহমান কিরন ভাই কে। উক্ত ফোরামের সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম তুহিন ভাই সহ ইউকে তে বসবাসরত শরীয়তপুর জেলার
জাতীয়তাবাদে আদর্শিত সকল শ্রদ্ধেয় ভাইদের যারা আমাকে যোগ্য মনে করে এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে বসিয়েছেন।

বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ফোরামে সম্মানিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েল ভাইয়ের প্রতি, আমার উপর আস্থা রাখার জন্য।এভাবেই আপনার দিক নির্দেশনা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিভিন্ন উপায়ে শরীয়তপুর জেলার উন্নয়ন, প্রবাসীদের মুল্যায়ণ সহ, নিজ নিজ এলাকায় রাজনৈতিক ও সামাজিক সমস্যা গুলি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

খলিলুর রহমান রিয়াদ
ব্যারিস্টার-এট-ল
দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস ইন, যুক্তরাজ্য

স্বাধীনতার মহান ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম ...
24/01/2025

স্বাধীনতার মহান ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছোটভাই, বাংলাদেশে আধুনিক ক্রিকেটের রূপকার শহীদ আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল স্থানীয় সময় বাদ এশা লন্ডন ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এসময় মরহুম ভাইয়ের আত্মার মাগফেরাত ও অসুস্থ মায়ের সুস্থ কামনা করে দেশবাসীর দোয়া চেয়ে বক্তব্য রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান | ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Khalilur Rahaman Riad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khalilur Rahaman Riad:

Featured

Share