Advocate Md Nurul Amin

Advocate Md Nurul Amin মো: নুরুল আমিন
এডভোকেট
জার্জ কোর্ট সিলেট,বাংলাদেশ।
মোবা: ০১৭১১৩১৮৩০৬(হোয়াটসঅ্যাপ)

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।🥲দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ...
04/05/2025

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।🥲
দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ,রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ্ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।আমিন🤲

⏩⏩প্রথমবার জমির খাজনা অনলাইনে দিতে কি কি ডকুমেন্টস লাগে?✡️✡️খাজনা দেয়ার জন‍্য নিম্নলিখিত ডকুমেন্টের প্রয়োজন হবে:1.  সর্ব...
05/02/2025

⏩⏩প্রথমবার জমির খাজনা অনলাইনে দিতে কি কি ডকুমেন্টস লাগে?
✡️✡️খাজনা দেয়ার জন‍্য নিম্নলিখিত ডকুমেন্টের প্রয়োজন হবে:
1. সর্বশেষ রেকর্ড/খারিজ খতিয়ানের কপি
2. পূর্ববর্তী দাখিলার কপি
3. জাতীয় পরিচয়পত্র
4.জমির অবস্থান অনুযায়ী-বিভাগ,জেলা, উপজেলা, মৌজার তথ্য, খতিয়ান নং ও হোল্ডিং নং।

⏺️নোট: বকেয়ার সাল চার এর অধিক হলে এবং পূর্ববর্তী খাজনার রশিদ আপনার নিকট থাকলে (যা অনলাইন নয়) প্রথম বার ইউনিয়ন ভূমি অফিস থেকে খাজনা দিন।

অনলাইনে খাজনা দেয়ার ধাপ সমূহঃ

ধাপ ১- ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন ( ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd )

ধাপ২- নাগরিক নিবন্ধন করুন ( মোবাইল নং, জন্ম তারিখ, আইডি নং দেয়ার পর ওটিপি নং পাবেন)
ধাপ ৩- প্রোফাইল সেটিং করুন ( প্রফাইলের তথ‍্যগুলি পুরন করুন)
ধাপ-৪ জমির খতিয়ান যুক্ত করুন
ধাপ-৫ হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের তথ্য পূরণ করুন
ধাপ-৬ পেমেন্ট অপশন সিলেক্ট করুন
ধাপ-৭ ই-পেমেন্ট করুন
ধাপ-৮ খাজনা রশিদ ডাউনলোড করুন
⏺️খতিয়ানে নাম থাকা যে কোন একজন খাজনা দিতে পারবেন।

⏺️ওয়ারিশান হলে ওয়ারিশ সনদ সংযুক্ত করে খাজনা দেয়া যাবে।
⏺️যাদের আইডি কার্ড নেই তারা প্রতিনিধির মাধ‍্যমে খাজনা দিতে পারবেন।
⏺️খতিয়ানে থাকা সব জমির খাজনা দিতে হবে। আংশিক খাজনা দেয়ার নিয়ম নেই।

♦♦জমির নামজারি / খারিজ করতে কি কি কাগজপত্র লাগে?👉👉👉👉👉👉♦ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি হলে,১. ওয়ারিশ সনদ২. ওয়ারিশদের NID ...
17/12/2024

♦♦জমির নামজারি / খারিজ করতে কি কি কাগজপত্র লাগে?👉👉👉👉👉👉

♦ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি হলে,
১. ওয়ারিশ সনদ
২. ওয়ারিশদের NID
৩. ওয়ারিশদের ছবি
৪. জমির বিস্তারিত পরিচয় দিতে হয়। খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ, মৌজা, জেলা উল্লেখ করতে হবে এবং দলিলের স্ক্যান কপি আপলোড করতে হবে

♦ক্রয়সূত্রে প্রাপ্ত সম্পত্তি হলে,
১. জমির দলিল
২. আবেদনকারীর ছবি, NID
৩.জমির বিস্তারিত পরিচয় দিতে হয়। খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ, মৌজা, জেলা উল্লেখ করতে হবে এবং দলিলের স্ক্যান কপি আপলোড করতে হবে

নামজারির আবেদন সর্বশেষ জরিপ রেকর্ডের ভিত্তিতে হইবে, সেমতে আপনাকে আপনার এলাকার জন্য এসএ/এমআরএস, আরএস/বিএস, মহানগর, দিয়ারা, সিএস যা প্রযোজ্য জরিপটির পর্চা লাগবে
সম্পূর্ণ খরচ ১১৭০ টাকা।

জমি কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেন:👉👉I. প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর ...
17/12/2024

জমি কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেন:👉👉

I. প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং উক্ত দাগে জমির মোট পরিমাণ সম্পর্কে জানতে হবে।

II. যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ঐ জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন- সি.এস খতিয়ান, এস.এ খতিয়ান , আর.এস খতিয়ান, বি.এস খতিয়ানসহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেচাকেনা হয়েছে সেগুলোর বায়া দলিল(chain of title), নামজরী খতিয়ান এবং হাল সনের খাজনার দাখিলাসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র।

III. যার কাছ থেকে জমি কিনবেন সে যদি ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে এবং সে যদি উত্তরাধিকার সূত্রে ভুমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তাঁর নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে।

IV. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বণ্টননামা (ফরায়েজ) দেখে নিতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষমুলে বণ্টন হয়েছে, কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফারায়েজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকু কিনাই নিরাপদ হবে।

V. উক্ত জমিটি নিয়ে কোন মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোন প্রকার মামলা নিস্পত্তি হয়েছে কিনা এবং ব্যাংক কিংবা অন্য কোন প্রতিষ্ঠানে জমিটি বন্ধক/ দায়বদ্ধতা আছে কিনা।

VI. যাচাই করতে হবে জমিটি খাস, পরিত্যক্ত, শত্রু স¤পত্তি কিনা বা সরকার কোন কারনে অধিগ্রহণ করেছে কিনা সে বিষয়ে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা থেকে জেনে নিতে হবে।

VII. জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে।

VIII. সর্বশেষ নামজারি পরচা ডিসিআর খাজনা দাখিল (রসিদ) যাচাই করে দেখতে হবে।

IX. জমির মালিকানা স্বত্ব সঠিক পাওয়ার পর আপনাকে সি.এস/আর.এস/বি.এস নকশা নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ঐ জমিটি সেই দাগের কিনা এবং সাব–রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচাকেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে।

X. এরপর বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কে দখলে আছে, কিনতে গেলে কোন কারনে ভোগ দখলে বাধাগ্রস্থ হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোন বাধা নিষেধ আছে কিনা তাও সরেজমিনে যাচাই করে নিতে হবে।

08/12/2024

😍

Kent,uk🥰
16/01/2024

Kent,uk🥰

12/01/2024

মাশা-আল্লাহ 🥰 সুমধুর সুর হৃদয় ছুয়ে যায়🥰

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Md Nurul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Md Nurul Amin:

Featured

Share