Troll Finland-BD

Troll Finland-BD winter is coming...

ফিনল্যান্ডের আসার পর কেন অনেকেই ফিনল্যান্ডের সিচুয়েশন নিয়ে নেগেটিভ পোস্ট দেয় এনিয়ে অনেকেই অভিযোগ করে পালটা পোস্ট দেন,তা...
08/10/2023

ফিনল্যান্ডের আসার পর কেন অনেকেই ফিনল্যান্ডের সিচুয়েশন নিয়ে নেগেটিভ পোস্ট দেয় এনিয়ে অনেকেই অভিযোগ করে পালটা পোস্ট দেন,তাদের সবার আর নিউকামারদের জন্য আমার ফিনল্যান্ডে বেশ অনেক বছর থাকার অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করতে চাই,কথাগুলো কাউকে উদ্দেশ্য করেনা,কেউ ব্যক্তিগতভাবে নিবেন না🙏
নানা সমস্যা ফিনল্যান্ডে আগেও ছিলো এখনও আছে,সময় শহর সিচুয়েশন ব্যক্তি ভাগ্যভেদে একেকজনের সমস্যা একেক রকম।আমরা যারা অনেক বছর আগে ফিনল্যান্ড আসি আমাদের আসার পরের কয়েক বছর সমস্যা এক রকম ছিলো রিসেন্টলি নিজের পরিবারের সদস্যরা আসতেছে তাদের স্ট্রাগল দেখতেছি অন্যরকম।আমাদের সময় আসা সবাই একই টাইম লেন্থে একই পরিমান লাইফ ক্যারিয়ার ফিনল্যান্ডে ডেভালাপ করতে পারেনাই,একেকজন একেকদিকে ভাল করছে,আবার আমাদের সময় আসা কয়েকজন ফিনল্যান্ডে টিকতেও পারেনাই ফিনিশ সরকার বের করে দিছে,সেইম ঘটনাগুলা এখন আসা অনেকের সাথেই হয়ত হবে,বিদেশ জীবন এমনই।যে যার অভিজ্ঞতা আর এক্সেপ্টেশন লেভেল থেকে কথা বলে সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ।
তবে এটা ঠিক ২০২২ এর পর থেকে এখানে স্যালারি বাড়েনাই,কিন্তু জিনিসপএ-খাবারভেদে দাম ৩০-৮০% বেড়েছে,বাসা ভাড়া বেড়েছে,জব মার্কেটে কম্পিটিশন বেড়েছে ইউক্রেনিয়ানরা এসে ভরে যাওয়ার জন্য,ভাষার সরকারি ক্লাস পেতে লম্বা সময় লাগছে,নতুন সরকারের জন্য ফরেনারদের প্রতি হেইট ক্রাইম আর ডিস্ক্রিমিনেশন বেড়েছে,ফিনিশ সিটিজেনশিপের ডিসিশন পেতে লম্বা সময় লাগছে।প্রচুর স্টুডেন্ট আসায় ফিনল্যান্ডে এত বছরে প্রথম বাসার ক্রাইসিস দেখতেছি,ফ্যামিলি নিয়ে এসেও অনেকেই বাসা না পেয়ে শেয়ারড ফ্ল্যাটের ১রুমে স্পাউস নিয়ে থাকতেছে,১টাফ্যামিলি বাসায় ২টাফ্যামিলি থাকতেছে,অনেকেই জানেনা আগামী মাস থেকে কোথায় থাকবে নিজের বাসা পাচ্ছেনা,যেখানে শেয়ারে থাকে তারা রাখবেনা।সবার পক্ষে প্রাইভেট বাসায় বেশি ভাড়া দিয়ে থাকা সম্ভবনা।অনেকেই ভাবে বিদেশের আকাশে টাকা উড়ে অন্য অনেক দেশের মত এসেই সাথে সাথে স্টুডেন্ট/ওড জব অথবা হ্যান্ড ক্যাশ জবে ঢুকে যাবে,তারা ৬মাস চলার টাকা আনেনি,তারা এখন এসে ২-৩ মাসে জব না পেয়ে হতাশ হচ্ছে। ভাবছে বিদেশে পড়াশোনা মানেই বেহেশতি ব্যাপার কিন্তু পড়তে এসে এমন চাপ পাচ্ছে যা তার আগে জানা ছিলোনা সাথে বাসা নাই জব নাই মানসিক চাপ বেড়ে গেছে,দেশেও পরিবারকে মাসে মাসে ইউরো দেবার চাপ আছে,ফিনল্যান্ডে নিজের টিউশন ফি দেবার লিভিং কস্ট ম্যানেজ করার চাপ আছে,হয়ত তাদের আর দেশ থেকে ফিনানশিয়ালি সাপোর্ট দিবেনা।মিডিয়ার মারফতে অনেকেই ভাবে প্রবাস মানে বাংগালী বাংগালীরে হেল্প করার জন্য বসে আসে অথবা বিদেশিরা খুব আন্তরিক ইত্যাদি যার সব শনপাপড়ির মত বিদেশে এসে পা রাখলে নাই হয়ে যায়। প্রবাস জীবনে ১০১টা দিক ম্যানেজ করতে হয়,নিজের সব দ্বায়িত্ব নিজেকে নিতে হয়,নিজের সব কাজ নিজেকে করতে হয়,ইমোশনাল হয়ে বালিশ চেপে কেদে নিজের চোখের পানি নিজেই মুছতে হয়।
আমি ফিনিশ ভাষায় নেটিভ ফিনদের গ্রুপে পড়াশোনা করি,আমার ক্লাসে সবাই প্রাপ্তবয়স্ক ফ্যামিলি ম্যান ওম্যান,ওদের বেশিরভাগেরই স্পাউস-বাচ্চা আছে,অনেক বছর জবের অভিজ্ঞতা আছে,আগের জবে হয়ত অসুবিধা ছিলো অথবা সেই জব ভাল লাগছেনা তাই সবার এই বয়সে পড়াশোনা করতে আসা।পড়ার ফাকে ফাকে ক্লাসে ওদের অভিজ্ঞতা শুনি ওরাও নেটিভ হয়েও জব ডিস্ক্রেমিনেশন,বসের অন্যায় আচরন,কম স্যালারিতে পুরা মাস চলতে কষ্ট হওয়া,সরকারি ভাতা প্রযাপ্ত না পাওয়া,জব পেতে সমস্যা,লম্বা শীতের দেশের ডিপ্রেশন একাকীত্বতায় ভোগা,কয়েক বছর জব না থাকলে ফিনানশিয়ালি চাপে থাকা ইত্যাদি সমস্যায় থাকে।কিন্তু নেটিভ ফিনদের গ্রুপে পড়াশোনা করার আগে জানতাম ওরা হাক দিলেই জব পেয়ে যায়,এপ্লাই করলেই সরকার ইউরোর বন্যা বয়ায়ে দেয়,ওদের সব আত্মীয় বন্ধু এখানে ওদের কিসের মন খারাপ,ওরা সকালে ঘুম থেকে উঠে মন না চাইলেই বসকে মেইল দেয় আজকে জবে যাবেনা,জবে বস কোনদিন ওদের কিছু বলার সাহস পায়না ব্লা ব্লা।আসলে নদীর এ পাড় বলে ছাড়িয়া নিশ্বাস ওপাড়েতে স্বর্গ সুখ আমার বিশ্বাস।বিদেশ আসার আগে অনেকেরই বিদেশ নিয়ে অনেক উচ্চাশা থাকে,অন্যের থেকে শোনা মুখরোচক গল্প শুনে অনেক প্ল্যান থাকে,প্রবাসে এসে দেশে বাস্তবতায় সব রুপকথার গল্প মনে হয়।
তবে রিসেন্টলি ১-২বছরে ফিনল্যান্ডে অনলাইন এক্সাম হওয়ায় অনেক অযোগ্য-কমযোগ্য স্টুডেন্ট আসছে কিভাবে সেটা আমি পাব্লিক প্ল্যাটফর্মে বলব না,সবাই বুঝে এসব।আবার অনেক skilled স্টুডেন্ট আসছে যাদের দেশে ভাল জব অনেক বছর জবের অভিজ্ঞতা আছে,তাদের অনেকেই ফিনল্যান্ড এসে স্টুডেন্ট ওড জব না করে সরাসরি যার যার ফিল্ডের অফিসিয়াল জব করতেছে সাথে পড়াশোনাও করতেছে,অনেক ব্যাচেলরের স্টুডেন্ট এসে ২য় অথবা ৩য় বর্ষেই তার ফিল্ডের ভাল জব পাচ্ছে।বাসা নাই জব নাই এর দিনে গতবছর থেকে ফিনল্যান্ডে স্টুডেন্টরা এ পারমিট নিয়ে আসতেছে যা আমাদের সময় অথবা আমাদের আগে আসা সবাইকে ফিনল্যান্ড আসার ২-৫ বছর শুধু লেগে যেতো এ পারমিট পেতেই।আমরা ফুল টাইম/প্রায় ফুল টাইম জব করে কেলা কার্ড পেয়েছি এখন স্টুডেন্টরা এসেই কেলা কার্ড পায়।আমাদের সময় কিংবা আগে কারও স্পাউস মিনিমাম এ পারমিট না পেলে সে সরকারি ভাষার ক্লাস পেতোনা(তবে ১-২টা ভিন্ন কেস আছে,আমি নিজেই সেটার একজন,তবে আমরা বি ভিসায় থাকায় আমকে পে করতোনা আমি সরকারি ভাষায় ক্লাস ফ্রিতে করতাম ) এখন স্টুডেন্টদের স্পাউস এসে সরকারি ভাষার ক্লাস সাথে মাসে মাসে ভাল একটা এমাউন্টও পায়।আগে বাসার ক্রাইসিস ছিলোনা কিন্তু ২০১৪-১৬ সালে ফিনল্যান্ডের ছোট শহরগুলাতে ভয়াবহ জব ক্রাইসিস আমরা অনেকেই ফেস করছি তখন একটা ওড জব পেতে ২-৩ বছর লাগতো।আগে ফিনল্যান্ডে টিউশন ফি ছিলোনা,কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু সাব্জেক্টে কিছু স্টুডেন্ট স্কলারশিপ পেতে যা দিয়ে জব না করেও আরামে মাস চলে যেতো।তখন বেশিরভাগ স্টুডেন্ট নিজে এসে জব বাসা ম্যানেজ করে অনেকে আরও গুছিয়ে এ পারমিট করে স্পাউস আনতো,এখন স্টুডেন্টরা অনায়াসেই প্রথমেই স্পাউস বাচ্চাসহ আসতেছে।আগে এত স্টুডেন্ট গ্রুপ এত তথ্য এভেবএভেল ছিলো না,এখন অনেকেউ ফিনল্যান্ড আসার আগে ফিনল্যান্ড ফ্রি জিনিসপএ-প্যারেন্টিং-যে শহরে আসবে তার বাংগালী কমিউনিটির গ্রুপে এড হচ্ছে,দেশে বসেই DVV জব এপ্লাই করতেছে।কিছু জিনিস এত বছর উন্নত হয়েছে,কিছু ব্যাপারে পরিস্থিতি খারাপ হয়েছে। সুতরাং এককথায় ফিনল্যান্ডের পরিস্থিতি নিয়ে ১লাইনে কোন conclusion টানতে আমি এত বছরেও পারিনাই।
রিসেন্ট বছরগুলাতে কেউ ৫০-১০০% স্কলারশিপ না পেলে,ফিনল্যান্ড এসে ৬-৮ মাস চলার টাকা দেশ থেকে না নিলে আসলে,১-২ বছরের টিউশন ফি দেশ থেকে দেবার ব্যবস্থা না থাকলে,মিনিমাম পরিচিত কেউ না থাকলে,নিজের বিশেষ কোন স্কিল যা এখানে হেল্প করবে না থাকলে,যেকোনো জব প্রচুর এক্টিভ থাকা পরিশ্রম করার মানসিকতা না থাকলে,ফিনল্যান্ড না আসাই হয়ত ভালো। নিজের পরিস্থিতি আর ফিনল্যান্ড পরিস্থিতি বিবেচনা করে,ছেলে হলে বেসিক রান্না বাসার কাজ শিখে আসা উচিত। সব দেশ,সব সিচুয়েশন সবার জন্য না। এই পোস্ট মোটিভেশান হিসেবে নিবেন নাকি ডিমোটিভেশান হিসেবে নিয়েই সেটা নিতান্তই আপনাদের ব্যাপার।

Copied From. Anonymous

Osoite

Helsinki

Nettisivu

Hälytykset

Tiedä ensimmäisenä ja anna meille oikeus lähettää sinulle sähköpostitse uutisia ja promootioita Troll Finland-BD :ltä. Sähköpostiosoitettasi ei käytetä muihin tarkoituksiin, ja voit perua milloin tahansa.

Jaa