28/04/2026
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিদেশে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী কর্মী (Migrant Worker) এবং অনাবাসী বাংলাদেশি (Diaspora) জনগোষ্ঠীকে মেম্বারশিপের মাধ্যমে কল্যাণ বোর্ডের সেবার আওতায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এই মেম্বারশিপের উদ্দেশ্য হলো প্রবাসী বাংলাদেশিদের জন্য কল্যাণ সুবিধাগুলোকে আরও সংগঠিত, সহজলভ্য ও কার্যকর করা, যাতে প্রয়োজনের সময় দ্রুত সহায়তা নিশ্চিত করা যায়। ২০২৫ সাল থেকে মেম্বারশিপ সদস্যদের জন্য জীবন বীমা ইন্স্যুরেন্স সুবিধাও প্রদান করা হচ্ছে, যা প্রবাসী পরিবারগুলোর জন্য বাড়তি নিরাপত্তা ও নিশ্চয়তা তৈরি করবে। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তাদের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে WEWB ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মেম্বারশিপ ও সেবা সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং প্রয়োজনে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করুন।
www.wewb.gov.bd
📞 টোল ফ্রি (দেশ থেকে) ১৬১৩৫ | বিদেশ থেকে +৮৮০৯৬১০০১০২০০০
Neyamat Ullah Bhuiyan