30/08/2026
🇲🇦 1st World Visa ছাড়াই Morocco Sticker Visa কীভাবে করবেন?
অনেকের ধারণা, USA/UK/Schengen-এর মতো কোনো 1st World visa না থাকলে Morocco sticker visa পাওয়া কঠিন। আসলে আপনার নিজের profile ও documents strong হলে সরাসরি Morocco Embassy-এর মাধ্যমে sticker visa apply করা যায়।
📌 সাধারণত প্রয়োজন হতে পারে:
• Valid Bangladeshi passport
• Passport-size photo
• Visa application form
• NID, Birth Certificate( mandatory)
• Bank statement + bank solvency certificate
• চাকরি/ব্যবসার প্রমাণ
• Trade License (ব্যবসা থাকলে)
• Tax documents/ITR
• Hotel booking
• Return flight reservation
• Detailed travel itinerary
• Previous travel history-এর supporting documents
• প্রয়োজন অনুযায়ী cover letter ও অন্যান্য supporting documents
প্রয়োজনীয় documents সঙ্গে নিয়ে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে Morocco Embassy-তে চলে যাবেন। Embassy-এর সামনে গিয়ে bell দিলে ভেতর থেকে একজন এসে আপনার documents ও passport জমা নেবেন এবং একটি token দিয়ে দেবেন।
📌 Processing Time:
Passport সাধারণত কমপক্ষে ২১ working days রাখা লাগতে পারে। অনেক ক্ষেত্রে ২–২.৫ মাস, এমনকি প্রায় ৩ মাসও সময় লাগতে পারে। আমার নিজের ক্ষেত্রে অবশ্য এর চেয়ে অনেক কম সময় লেগেছিল।
তাই Morocco visa apply করার সময় হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন করাই ভালো। 🇲🇦✈️