IQRA international Institute

IQRA international Institute কোরআনের বার্তা বিশ্বময় ছড়িয়ে দিতে চাই ভালোবাসা, জ্ঞান ও নিষ্ঠার মাধ্যমে।
🇪🇬🇵🇸🇧🇩🇦🇮🇻🇬🇸🇦 🇺🇸🇵🇹🇫🇷

02/10/2026

Jumma mobarak 🖤🖤
IQRA international Institute

01/10/2026

আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ—সে খুব সুন্দরভাবে পড়ছে।
আল্লাহ তাআলা তার কুরআন শেখার এই সুন্দর প্রচেষ্টায় বরকত দান করুন, তার জন্য কুরআনকে সহজ করে দিন এবং কুরআনের আলোয় তার জীবনকে আলোকিত করুন। আমীন।
IQRA international Institute

আলহামদুলিল্লাহ!  দূর প্রবাসে থেকেও নিজের মূল্যবান সময় বের করে আল্লাহ তাআলার কালাম—কুরআন ও দ্বীনের শিক্ষা অর্জন করছেন।আল...
30/09/2026

আলহামদুলিল্লাহ! দূর প্রবাসে থেকেও নিজের মূল্যবান সময় বের করে আল্লাহ তাআলার কালাম—কুরআন ও দ্বীনের শিক্ষা অর্জন করছেন।
আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের সময়, কাজ ও পরিবারসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দান করুন এবং তাঁকে দ্বীনের একজন দায়ী হিসেবে কবুল করুন। আমিন।
IQRA international Institute

ইমাম শাফেয়ী (রহ.)ইমাম শাফেয়ী (রহ.) একটা কথাজ্ঞান অর্জনের মূলমন্ত্র শেখায়—“জ্ঞান তোমার কাছে আসবে না,যতক্ষণ না তুমি নিজ...
30/09/2026

ইমাম শাফেয়ী (রহ.)

ইমাম শাফেয়ী (রহ.) একটা কথা
জ্ঞান অর্জনের মূলমন্ত্র শেখায়—
“জ্ঞান তোমার কাছে আসবে না,
যতক্ষণ না তুমি নিজের সময়,
স্বাস্থ্য আর যৌবন
তার জন্য উৎসর্গ করবে।”

প্রকৃত জ্ঞান অর্জন
সহজ কোনো পথ নয়।
এর জন্য প্রয়োজন
কঠোর পরিশ্রম আর ধৈর্য।
সময়, স্বাস্থ্য আর যৌবন—
এই তিনটিই জ্ঞানের
সবচেয়ে বড় বিনিয়োগ।
IQRA international Institute

26/09/2026

Alhamdulillah! May Allah put immense barakah in our classes and make them beneficial for us. Ameen.
IQRA international Institute

২. কুরআন শুনে উমর (রা.)-এর হৃদয় পরিবর্তনউমর ইবনুল খাত্তাব (রা.) ইসলাম গ্রহণের আগে অত্যন্ত কঠোর অবস্থানে ছিলেন। একদিন তিন...
26/09/2026

২. কুরআন শুনে উমর (রা.)-এর হৃদয় পরিবর্তন
উমর ইবনুল খাত্তাব (রা.) ইসলাম গ্রহণের আগে অত্যন্ত কঠোর অবস্থানে ছিলেন। একদিন তিনি তাঁর বোনের ঘরে গিয়ে কুরআনের আয়াত শুনলেন। সেখানে সূরা ত্ব-হা পাঠ করা হচ্ছিল।
আয়াতগুলো শুনে তাঁর হৃদয়ে পরিবর্তন আসে। পরে তিনি রাসূলুল্লাহ ﷺ-এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন।
রেফারেন্স:
📖 সূরা ত্ব-হা ২০:১–১৪
📚 ইবন ইসহাকের সীরাতু রাসূলিল্লাহ (ইবন হিশাম সংস্করণে ঘটনাটি বর্ণিত)
শিক্ষা: কুরআনের কথা মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে।
IQRA international Institute

26/09/2026

কুরআন শুনে জিনদের ঈমান গ্রহণ
রাসূলুল্লাহ ﷺ-এর কাছে একদল জিন এসে কুরআন শুনেছিল। তারা কুরআনের কথা শুনে নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলেছিল:
إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا ۝ يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ
“নিশ্চয়ই আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি। এটি সঠিক পথের দিকে নির্দেশ করে। তাই আমরা এর প্রতি ঈমান এনেছি।”
রেফারেন্স:
📖 সূরা আল-জিন ৭২:১–২
IQRA international Institute

26/09/2026

১. কুরআন নাজিলের প্রথম ঘটনা
রাসূলুল্লাহ ﷺ হেরা গুহায় ইবাদত করতেন। একদিন জিবরীল (আ.) এসে বললেন:
اقْرَأْ
“পড়ুন।”
রাসূল ﷺ বললেন, “আমি পড়তে জানি না।” এরপর জিবরীল (আ.) তাঁকে আলিঙ্গন করে আবার বললেন, “পড়ুন।” এভাবেই সূরা আলাকের প্রথম আয়াতগুলো নাজিল হয়।
রেফারেন্স:
📖 সূরা আলাক ৯৬:১–৫
📚 সহিহ আল-বুখারি,
IQRA international Institute

25/09/2026

জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল

• বেশি বেশি দরুদ শরিফ পড়ুন
اللهم صل وسلم على نبينا محمد ﷺ

• আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে বেশি বেশি দুআ করুন।
এই সময়টিতে নিজের, পরিবার ও সমগ্র উম্মাহর জন্য দুআ করুন।

25/09/2026

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি উত্তমরূপে ওজু করে জুমার নামাজে আসে, মনোযোগ সহকারে খুতবা শোনে এবং নীরব থাকে, তার দুই জুমার মধ্যবর্তী সময়সহ আরও তিন দিনের (মোট ১০ দিনের) গুনাহ মাফ করে দেওয়া হয়।"
(সহীহ মুসলিম, হাদীস নম্বর: ৮৫৭)
IQRA international Institute

Address

Cairo

Website

Alerts

Be the first to know and let us send you an email when IQRA international Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category