Bold Justice with Adv Syeda Suraia Islam

Bold Justice with Adv Syeda Suraia Islam LL.B(Hons. 1st class)DIU
LL.M(1st class)BUP
Reliable legal solutions you can trust.

Your justice, our priority⚖️
We listen, we advise, we protect your rights.
# Legal Discussion

প্রতিবেশী চলাচলের রাস্তা বন্ধ করে দিলে কী করবেন?অনেক সময় দেখা যায়, বছরের পর বছর ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা হঠাৎ করে প্রত...
23/06/2026

প্রতিবেশী চলাচলের রাস্তা বন্ধ করে দিলে কী করবেন?

অনেক সময় দেখা যায়, বছরের পর বছর ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা হঠাৎ করে প্রতিবেশী বাঁশ, টিন, দেয়াল বা অন্য কোনো স্থাপনা দিয়ে বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী পরিবার চরম দুর্ভোগে পড়ে। কিন্তু মনে রাখতে হবে, চলাচলের বৈধ পথ বন্ধ করা আইনত দণ্ডনীয় এবং এর প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে।

কী করবেন?

🗨প্রথমে জমির দলিল, খতিয়ান, নকশা (মৌজা ম্যাপ), পূর্ববর্তী রেকর্ড এবং রাস্তা ব্যবহারের প্রমাণ সংগ্রহ করুন।

🗨 ইউনিয়ন ভূমি অফিস, সহকারী কমিশনার (ভূমি) বা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিন।

🗨বিষয়টি সমাধান না হলে দেওয়ানি আদালতে মামলা করে রাস্তা পুনরুদ্ধারের আবেদন করতে পারেন।

কোন আইনে প্রতিকার পাবেন?

১. Easements Act, 1882 (ইজমেন্ট আইন, ১৮৮২)

ধারা ১৫ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি নিরবচ্ছিন্নভাবে ২০ বছর বা তার বেশি সময় ধরে একটি রাস্তা ব্যবহার করে থাকেন, তাহলে তিনি ওই পথ ব্যবহারের আইনগত অধিকার (Right of Way) অর্জন করতে পারেন।

২. Specific Relief Act, 1877

ধারা ৫৪ ও ৫৫ অনুযায়ী, আদালত প্রয়োজন হলে নিষেধাজ্ঞা (Injunction) প্রদান করে রাস্তা বন্ধের কাজ বন্ধ করতে বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দিতে পারেন।

৩. দণ্ডবিধি, ১৮৬০ (Penal Code)

ধারা ৩৩৯ — বেআইনিভাবে কারো চলাচলের পথ বাধাগ্রস্ত করা Wrongful Restraint হিসেবে গণ্য হতে পারে।

ধারা ৩৪১ — Wrongful Restraint-এর জন্য শাস্তির বিধান রয়েছে।

৪. ফৌজদারি কার্যবিধি (CrPC)

ধারা ১৩৩ অনুযায়ী, জনসাধারণের ব্যবহৃত রাস্তা বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন বাধা অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন।

গুরুত্বপূর্ণ বিষয়

রাস্তা আপনার নামে রেকর্ড না থাকলেও, যদি দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবহার করে থাকেন এবং অন্য কোনো বিকল্প পথ না থাকে, তাহলে আদালত ও প্রশাসনের মাধ্যমে আপনার চলাচলের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

⚖️ মনে রাখবেন: নিজে ঝগড়া-বিবাদ বা জোরপূর্বক বাধা অপসারণ করতে যাবেন না। এতে উল্টো আইনি জটিলতায় পড়তে পারেন। আইনগত প্রক্রিয়ায় এগোনোই সবচেয়ে নিরাপদ পথ।

=============
সৈয়দা সুরাইয়া ইসলাম
LL.B(Hons'-1st class)DIU,LL.M (1st class)BUP
অ্যাডভোকেট
জজ কোর্ট,টাঙ্গাইল।

চেক দিয়ে ৩ প্রকারের মামলা দায়ের করা যায়।১/ The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারা মোতাবেক চেকের মামলা।     ...
18/06/2026

চেক দিয়ে ৩ প্রকারের মামলা দায়ের করা যায়।

১/ The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারা মোতাবেক চেকের মামলা।
* দায়ের করতে হবে ম্যাজিস্ট্রেট আদালতে এবং বিচার হবে যুগ্ম দায়রা আদালতে। তবে ৫ লক্ষ টাকা পর্যন্ত হলে বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে।
* কোর্ট ফি প্রদান করতে হয় ১০ টাকার।
* শাস্তি সর্বোচ্চ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লেখিত টাকার তিনগুণ পর্যন্ত জরিমানা।
* জরিমানার টাকা স্বেচ্ছায় প্রদান না করলে The Code of Criminal Procedure, 1898 এর ৩৮৬ ধারা মোতাবেক আসামীর স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রয় করে আদায় করে যায়। চেকে উল্লেখিত জরিমানার টাকা পাবেন বাদী।

২/ The Penal Code, 1860 এর ৪২০ ধারা মোতাবেক ফৌজদারি মামলা।
* কোর্ট ফি প্রদান করতে হয় ১০ টাকার।
* দায়ের করতে হবে ম্যাজিস্ট্রেট আদালতে এবং বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে বা বিশেষ জজ আদালতে।
* শাস্তি সর্বোচ্চ সাত বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা। জরিমানার টাকা সরকার পাবেন।

৩/ The Code of Civil Procedure, 1908 এর Order ৩৭ মোতাবেক টাকার মোকদ্দমা।
* কোর্ট ফি প্রদান করতে হয় মামলার মূল্য মানের উপর ২.৫% সাথে ১৫% ভ্যাট তবে সর্বোচ্চ ৫৭,৫০০ টাকা।
* দায়ের করতে হবে জেলা জজ আদালতে।
রায় ডিক্রির টাকা পাবেন বাদী।

=================
সৈয়দা সুরাইয়া ইসলাম
LL.B(Hons. 1st class)DIU, LL.M(1st class)BUP
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত,টাঙ্গাইল।

এখন থেকে চেক ডিজঅনার (Cheque Dishonour) মামলা যে আদালতে হবে:-সম্প্রতি জাতীয় সংসদে Negotiable Instruments (NI) Act, 1881 ...
27/04/2026

এখন থেকে চেক ডিজঅনার (Cheque Dishonour) মামলা যে আদালতে হবে:-

সম্প্রতি জাতীয় সংসদে Negotiable Instruments (NI) Act, 1881 সংশোধন করা হয়েছে। ১০ এপ্রিল, ২০২৬ এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। যারা চেক ডিজঅনার মামলা নিয়ে নিয়মিত আদালতে যাতায়াত করেন, তাদের জন্য এই পরিবর্তনটি জানা খুবই জরুরি। চেকের টাকার পরিমাণের ওপর ভিত্তি করে এখন আদালত নির্ধারিত হবে।

♦️ ৫ লক্ষ টাকার বেশি চেকের ক্ষেত্রে: যদি ডিজঅনার হওয়া চেকের ফেস ভ্যালু বা টাকার পরিমাণ ৫ লক্ষ টাকার বেশি হয়, তবে সেই মামলার বিচার করবেন:
- যুগ্ম দায়রা জজ অথবা মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ।

♦️ ৫ লক্ষ টাকা বা তার কম চেকের ক্ষেত্রে: যদি চেকের টাকার পরিমাণ ৫ লক্ষ টাকা বা তার কম হয়, তবে আগের মতোই:
- প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই মামলাগুলো বিচার করবেন।

===============

সৈয়দা সুরাইয়া ইসলাম
LL.B(Hons. 1st class)DIU, LL.M(1st class)BUP
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত,টাঙ্গাইল।

#চেক_ডিজঅনার #মামলা #আদালত

সাইবার অপরাধ (Cyber Crime)❓️ -কম্পিউটার, ইন্টারনেট বা নেটওয়ার্ক ব্যবহার করে সংঘটিত যেকোনো অবৈধ কাজ, যার মাধ্যমে ব্যক্তি...
23/04/2026

সাইবার অপরাধ (Cyber Crime)❓️
-কম্পিউটার, ইন্টারনেট বা নেটওয়ার্ক ব্যবহার করে সংঘটিত যেকোনো অবৈধ কাজ, যার মাধ্যমে ব্যক্তিগত, আর্থিক বা সামাজিক ক্ষতি করা হয় । এর মধ্যে হ্যাকিং, ব্ল্যাকমেইলিং, অর্থ চুরি, এবং সামাজিক মাধ্যমে হয়রানি উল্লেখযোগ্য ।
সাইবার অপরাধের শিকার হলে দ্রুত এবং সঠিক স্থানে অভিযোগ করা অত্যন্ত জরুরি। বাংলাদেশে সাইবার অপরাধের অভিযোগ জানানোর জন্য সুনির্দিষ্ট কিছু স্থান এবং পদ্ধতি রয়েছে। অভিযোগের স্থান ও পদ্ধতি নির্ভর করে অপরাধের প্রকৃতি ও আপনার অবস্থানের ওপর।

👉সাইবার অপরাধের অভিযোগ জানানোর স্থানসমূহ :
সাইবার অপরাধের জন্য প্রধানত দুটি স্থানে অভিযোগ করা যায়: আইন প্রয়োগকারী সংস্থা (Police & Cyber Cell) এবং নিয়ন্ত্রক সংস্থা (BTRC & ICT)।

১. বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (Cyber Crime Unit)- গুরুতর সাইবার অপরাধের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ জানানোর স্থান।

ক. সিআইডি সাইবার পুলিশ সেন্টার (CID Cyber Police Centre) ।যোগাযোগ: ৯৯৯, ০১৭৬৯৬৯১২২৭ (শুধুমাত্র সাইবার) ।হ্যাকিং, ডিজিটাল পেমেন্ট জালিয়াতি, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক, রাষ্ট্রবিরোধী সাইবার অপরাধ।

খ. ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ (Cyber Crime Investigation Division) ।ফেসবুক পেজ: DMP Cyber Crime। ফিশিং, ই-কমার্স জালিয়াতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি ও মানহানি ইত্যাদি অপরাধ।

গ. নিকটস্থ থানা/পুলিশ স্টেশন । যেকোনো থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা (FIR) দায়ের করা। তাৎক্ষণিক হুমকি, ব্ল্যাকমেইলিং বা ছোটখাটো সাইবার হয়রানি।

২. বিটিআরসি ও বিজিডি ই-গভ সিআইআরটি (নিয়ন্ত্রক ও কারিগরি সহায়তা)

ক. বিটিআরসি (BTRC) (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) | ইমেইল: [email protected] হটলাইন: ১০০ ।টেলিযোগাযোগ বা ইন্টারনেট সেবার অপব্যবহার, হয়রানিমূলক কল বা এসএমএস।

খ. বিজিডি ই-গভ সিআইআরটি (BGD e-Gov CIRT) (কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম)।কারিগরি সহায়তা, ওয়েবসাইট হ্যাকিং, ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণ, ডিজিটাল পরিকাঠামোর সুরক্ষা।

👉অভিযোগ জানানোর পদ্ধতি ও প্রয়োজনীয় তথ্য :
সঠিকভাবে অভিযোগ জানাতে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: তথ্য সংগ্রহ করুন
অভিযোগের স্থান বা পদ্ধতি যাই হোক না কেন, অভিযোগ জানানোর আগে নিচের তথ্যগুলো গুছিয়ে নিন:

অপরাধ সংঘটিত হওয়ার তারিখ ও সময়।
অপরাধীর নাম/ইউজার আইডি/ইমেইল/ফোন নম্বর (যদি জানা থাকে)।
অপরাধের প্রমাণ: স্ক্রিনশট, অডিও/ভিডিও রেকর্ডিং, মেসেজের টেক্সট বা লিংক।

ধাপ ২: জিডি বা মামলা দায়ের
যদি অপরাধটি গুরুতর হয় (যেমন: অর্থ আত্মসাৎ, ব্ল্যাকমেইলিং), তবে সরাসরি সংশ্লিষ্ট সাইবার পুলিশ ইউনিটে গিয়ে মামলা (FIR) দায়ের করুন।
যদি অপরাধটি ছোটখাটো হয় বা কেবল রেকর্ড করার প্রয়োজন হয়, তবে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (GD) করুন।

ধাপ ৩: সরাসরি সাইবার ইউনিটে যোগাযোগ
ডিএমপি বা সিআইডি সাইবার ইউনিটে সরাসরি গিয়ে অভিযোগ জানালে দ্রুত আইনি সহায়তা পাওয়া যেতে পারে, কারণ তাদের কাছে সাইবার ফরেনসিকের জন্য বিশেষ সরঞ্জাম ও দক্ষতা রয়েছে।

গুরুত্বপূর্ণ পরামর্শ:
অভিযোগ করার ক্ষেত্রে আসল প্রমাণগুলো (Original Screenshot, Link) সংরক্ষণ করা আবশ্যক।
অভিযোগ করার সময় কোনো প্রমাণ বা ডিভাইস মুছে ফেলবেন না, কারণ এটি ফরেনসিক তদন্তে সহায়ক হবে।
***নারী ও শিশুদের সাইবার হয়রানির জন্য পুলিশের বিশেষ সেবা রয়েছে।

=================
সৈয়দা সুরাইয়া ইসলাম
LL.B(Hons' 1st class)DIU, LL.M(1st class)BUP
এ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত,টাঙ্গাইল।

বাংলাদেশে কোর্ট ম্যারেজ ❓️❓️কোর্ট ম্যারেজের প্রকৃত অর্থ ও আইনি সীমাবদ্ধতা : -কোর্ট ম্যারেজ বলতে সাধারণত একটি হলফনামা বা ...
22/04/2026

বাংলাদেশে কোর্ট ম্যারেজ ❓️❓️

কোর্ট ম্যারেজের প্রকৃত অর্থ ও আইনি সীমাবদ্ধতা :
-কোর্ট ম্যারেজ বলতে সাধারণত একটি হলফনামা বা চুক্তিপত্র বোঝায়, যেখানে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের সামনে স্বেচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দেন। এটি মূলত একটি অঙ্গীকারপত্র, যা আইনগত বিবাহের সমতুল্য নয় ।

- আইনগত দুর্বলতা : শুধুমাত্র হলফনামা সম্পাদন করলে তা বিবাহের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের আইন অনুযায়ী, **বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক । নিবন্ধন ছাড়া হলফনামা শুধুমাত্র একটি ঘোষণাপত্র হিসেবে গণ্য হয়, যা মোহরানা, ভরণপোষণ, বা সম্পত্তির অধিকার আদায়ে ব্যবহার করা যায় না ।

👉 মুসলিমদের ক্ষেত্রে বৈধ বিয়ের জন্য প্রয়োজন:
১.প্রস্তাব (ইজাব) ও গ্রহণ (কবুল)
২.সাক্ষী
৩.দেনমোহর
৪. কাজীর মাধ্যমে রেজিস্ট্রেশন।

The Child Marriage Restraint Act 2017 এর আইন অনুযায়ী ,
১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে শিশু বিবাহ (child marriage) হিসেবে গন্য হবে এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ।

👉 তবে “বিশেষ পরিস্থিতিতে” আদালতের অনুমতি ও অভিভাবকের সম্মতিতে অপ্রাপ্তবয়স্কের বিয়ে হতে পারে।

এফিডেভিট বা নোটারির ভূমিকা:
নোটারি পাবলিকের মাধ্যমে যে এফিডেভিট করা হয়, তা মূলত একটি ঘোষণাপত্র মাত্র। এটি বিয়ের কোনো বিকল্প দলিল নয়। অনেকে মনে করেন কোর্টে গিয়ে এফিডেভিট করলেই বিয়ে হয়ে গেল, কিন্তু আইনত কাজী অফিসে নিবন্ধন না করা পর্যন্ত সেই বিয়ের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি থাকে না।

এফিডেভিট কখন কাজে লাগে?
এফিডেভিট একদমই যে মূল্যহীন তা নয়, তবে এর ব্যবহার সীমিত। এটি বিয়ের প্রমাণ হিসেবে নয়, বরং কোনো দম্পতি যে আগে থেকেই বিবাহিত, সেই ঘোষণা দেওয়ার জন্য ব্যবহৃত হয়।

সৈয়দা সুরাইয়া ইসলাম
LL.B(Hons. 1st class)DIU, LL.M(1st class)BUP
এ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত,টাঙ্গাইল।

অনেকের ধারণা শুধুমাত্র LL.B পাশ করলেই অ্যাডভোকেট হওয়া যায়। এডভোকেট হওয়াটা কি আদৌ এতটা সহজ?অনেকের বছরের পর বছর কেটে যা...
20/04/2026

অনেকের ধারণা শুধুমাত্র LL.B পাশ করলেই অ্যাডভোকেট হওয়া যায়। এডভোকেট হওয়াটা কি আদৌ এতটা সহজ?
অনেকের বছরের পর বছর কেটে যায় শুধু প্রিলি পাস করতেই । মূলত LL.B শেষ করার পরে থেকেই শুরু হয় এডভোকেট হওয়ার মূল জার্নি। যার প্রথম ধাপ হলো জমা দেওয়া। নতুন যারা আইনজীবী হওয়ার ইচ্ছা আছে বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রক্রিয়াগুলো সামান্য আলোচনা করলাম। আশা করি উপকৃত হবেন।

LL.B শেষ করার পর Bangladesh Bar Council-এ “Intimation” দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া
অনেকেই শুধু শুনে জানে—“Intimation দিতে হয়”, কিন্তু আসলে কীভাবে দিতে হয়, কী লাগে, কখন দিতে হয় না জানার কারণে আবেদন করতে অনেক দেরি হয়ে যায়

LL.Bশেষ করার পর একজন শিক্ষার্থী যখন সিনিয়র অ্যাডভোকেটের অধীনে Pupillage (প্র্যাকটিক্যাল ট্রেনিং) শুরু করে, তখন সেই তথ্য Bangladesh Bar Council-কে কিছু নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে জানাতে হয়।

🔹 Step 1: Senior Advocate নির্বাচন

✔️ কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন Advocate হতে হবে

✔️ আপনার Pupillage তার অধীনে শুরু হবে

🔹 Step 2: Pupillage শুরু করা

✔️ সিনিয়রের চেম্বারে যোগদান করা

✔️ এই তারিখ থেকেই আপনার ৬ মাসের ট্রেনিং গণনা শুরু হবে

✔️ এই সময়ের মধ্যেই Intimation জমা দিতে হবে

🔹 Step 3: Intimation Form সংগ্রহ

✔️ Bar Council এর অনলাইন ওয়েবসাইট থেকে ফরম পূরণ করে আবেদন

🔹 Step 4: ফর্ম পূরণ (Important অংশ)

ফর্মে সাধারণত যেগুলো দিতে হয়:

✔️ নিজের তথ্য ও শিক্ষাগত যোগ্যতা

✔️ সিনিয়র অ্যাডভোকেটের তথ্য

✔️ Pupillage শুরুর তারিখ

উক্ত ফর্ম ডাউনলোড করে প্রথম তিন পেজ কার্টিজ পেপারে ও এফিডেফিটের অংশ ৩০০ টাকার নন- জুডিশিয়াল স্ট্যাম্পে প্রিন্ট করতে হবে।

উক্ত ফর্ম এ স্বাক্ষর করে সিনিয়র এবং সাক্ষী হিসেবে দুজন আইনজীবীর স্বাক্ষর নিতে হবে।

🔹 Step 5: প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করা

সাধারণত যা লাগে:

✔️ LL.B. Certificate এবং Transcript সহ সকল শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কশিট (SSC–LL.B.)

✔️ NID / জাতীয় পরিচয়পত্র

✔️ Passport size ছবি

সকল ডকুমেন্ট সিনিয়র অ্যাডভোকেট কর্তৃক সত্যায়িত করতে হবে এবং একজন নোটারি পাবলিক কর্তৃক নোটারি করতে হবে।

🔹 Step 6: Intimation জমা দেওয়া

✔️ সম্পূর্ণ ফর্ম ও সংশ্লিষ্ট কাগজপত্র এবং ফটোকপি করে Bar Council অফিসে সরাসরি জমা দিতে হবে

✔️ রিসিভ কপি সংগ্রহ করতে হবে

আপনার ডকুমেন্ট যাচাই করবে, সব ঠিক থাকলে ফি প্রদান করলে আপনার Registration সম্পন্ন হবে

📌 বিঃদ্রঃ উক্ত ফর্ম ও ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র আবেদনের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে অন্যথায় বাতিল বলে গণ্য করা হবে।

➡️➡️প্রিলি(MCQ) ---> লিখিত ---> ভাইভা

সৈয়দা সুরাইয়া ইসলাম
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত, টাঙ্গাইল।

#আইনজীবী
#শিক্ষানবিশ
#বারকাউন্সিল

🥊মিথ্যা যৌতুক মামলা ❓️❓️আমাদের দেশের বেশির ভাগ নারীরা সংসারে স্বামীর সঙ্গে বনিবনা না হলেই যৌতুকের মামলা দিয়ে থাকেন। অনেক...
17/04/2026

🥊মিথ্যা যৌতুক মামলা ❓️❓️

আমাদের দেশের বেশির ভাগ নারীরা সংসারে স্বামীর সঙ্গে বনিবনা না হলেই যৌতুকের মামলা দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মিথ্যা মামলা দেয়ার কারণে পুরুষরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন।

মিথ্যা মামলা-সংক্রান্ত শাস্তির ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতিসাধনের অভিপ্রায়ে ওই ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীনে মামলা বা অভিযোগ করার জন্য ন্যায্য বা আইনানুগ কারণ নেই জেনেও মামলা বা অভিযোগ দায়ের করেন বা করান তাহলে তিনি বা তারা অনধিক ৫ বছর মেয়াদের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

#মিথ্যা যৌতুক মামলায় আসামি হলে কী করবেন? প্রথম সমনে জামিন হয়? চাকরি যাবে? —বাংলাদেশী আইন
অনেক সময় পারিবারিক বিরোধের জেরে যৌতুক নিরোধ আইন, ২০১৮ (ধারা ৩) এ মামলা করা হয়। অভিযোগ সত্য হোক বা মিথ্যা—আইন কী বলে, সেটা জানা জরুরি।

১) প্রথম সমনে কি জামিন পাওয়া যায়?
অনেক ক্ষেত্রে আদালত প্রথম হাজিরায়ই জামিন বিবেচনা করেন, বিশেষ করে—
▪️ আপনি সমনের প্রতি সম্মান দেখিয়ে স্বেচ্ছায় হাজির হলে
▪️ আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা না থাকলে
▪️ অভিযোগ তদন্তাধীন ও আপনি পলাতক নন—এমন পরিস্থিতিতে
তবে জামিন আদালতের বিবেচ্য বিষয়; মামলার কাগজপত্র ও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত হয়।

২) আটক হলে কি চাকরি চলে যাবে?
শুধু মামলা হওয়া বা হাজিরা দেওয়ার কারণে চাকরি যায় না।
কিন্তু—
▪️ আদালত যদি আপনাকে জেল হাজতে পাঠায় এবং আপনি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকেন
▪️ দণ্ডিত (convicted) হলে
তখন চাকরির ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে (প্রতিষ্ঠানের সার্ভিস রুল অনুযায়ী)।
#গুরুত্বপূর্ণ করণীয়-
✔️ #সমন পেলে সময়মতো আদালতে হাজির হন
✔️ #অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আগাম প্রস্তুতি নিন (ডকুমেন্ট, প্রমাণ, সাক্ষী)
✔️ #হঠাৎ গ্রেফতারের আশঙ্কা থাকলে আগাম আইনি পরামর্শ নিন
✔️ #কোনো অবস্থায় আদালত এড়িয়ে যাবেন না
⚠️ দ্রষ্টব্য: এটি সাধারণ আইনি সচেতনতার জন্য। নির্দিষ্ট মামলার জন্য আইনজীবীর পরামর্শ নিন।
#গুরুত্বপূর্ণ #আইন #বাংলাদেশআইন

 #দলিলে ভুল থাকার কারণে যদি রেকর্ড (খতিয়ান/পর্চা) ভুল হয়ে যায়, তাহলে সাধারণভাবে আপনার করণীয় ধাপগুলো হলো—১.  #ভুলের ধ...
16/04/2026

#দলিলে ভুল থাকার কারণে যদি রেকর্ড (খতিয়ান/পর্চা) ভুল হয়ে যায়, তাহলে সাধারণভাবে আপনার করণীয় ধাপগুলো হলো—
১. #ভুলের ধরন নির্ধারণ করুন
প্রথমে দেখুন ভুলটি কী ধরনের—
নামের বানান ভুল
দাগ/খতিয়ান নম্বর ভুল
জমির পরিমাণ বা শ্রেণি ভুল
দলিল অনুযায়ী মালিকানা ঠিক আছে, কিন্তু রেকর্ডে ভুল
২. #সংশোধনী দলিল (Rectification Deed)
যদি দলিলে ভুল থাকে, তাহলে—
যিনি দলিল দিয়েছেন (দাতা/বিক্রেতা) এবং যিনি নিয়েছেন—উভয়ের সম্মতিতে
সংশোধনী দলিল (সংশোধন নামা) রেজিস্ট্রি করতে হবে
এই দলিলের মাধ্যমে মূল দলিলের ভুল অংশ ঠিক করা হয়।
৩. #নামজারি/রেকর্ড সংশোধনের আবেদন
সংশোধনী দলিল হয়ে গেলে—
সহকারী কমিশনার (ভূমি) / তহশিল অফিসে
নামজারি ও রেকর্ড সংশোধনের আবেদন করতে হবে
সাথে দিতে হবে:
মূল দলিলের কপি
সংশোধনী দলিল
আগের খতিয়ান/পর্চা
জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজ
৪. #শুনানি ও তদন্ত
ভূমি অফিস থেকে—
প্রয়োজনে শুনানি হবে
মাঠ পর্যায়ে তদন্ত (আমিন রিপোর্ট) হতে পারে
সবকিছু সঠিক প্রমাণিত হলে রেকর্ড সংশোধন হবে।
৫. #আদালতের আশ্রয় (প্রয়োজন হলে)
যদি—
অন্য পক্ষ সহযোগিতা না করে
প্রশাসনিকভাবে সংশোধন সম্ভব না হয়
তাহলে দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মামলা করতে হতে পারে।
৬. #আইনজীবীর পরামর্শ
ভূমি সংক্রান্ত বিষয় জটিল হতে পারে, তাই—
অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া নিরাপদ।

 #মিথ্যা মামলা দিলে ঘাবড়াবেন না: জানুন আপনার আইনি অধিকার !! #হয়রানি করার উদ্দেশ্যে কেউ মিথ্যা মামলা করলে আতঙ্কিত না হয়ে ...
16/04/2026

#মিথ্যা মামলা দিলে ঘাবড়াবেন না: জানুন আপনার আইনি অধিকার !!
#হয়রানি করার উদ্দেশ্যে কেউ মিথ্যা মামলা করলে আতঙ্কিত না হয়ে আইনিভাবে মোকাবিলা করুন। মনে রাখবেন, আইন সত্যের পক্ষেই থাকে।
করণীয় পদক্ষেপ:
* #আগাম জামিন: গ্রেফতার এড়াতে দ্রুত উচ্চ আদালত বা সংশ্লিষ্ট আদালত থেকে আগাম জামিন নিন।
* #তদন্তে সহায়তা: আপনার নির্দোষ হওয়ার প্রমাণ (সিসিটিভি ফুটেজ, লোকেশন বা সাক্ষী) তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিন।
* #মামলা বাতিল: মামলা ভিত্তিহীন হলে হাইকোর্টে ৫৬১-এ ধারা অনুযায়ী মামলা বাতিলের (Quashment) আবেদন করুন।
* #পাল্টা ব্যবস্থা: নির্দোষ প্রমাণিত হলে মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় মামলা এবং মানহানির মামলা করা যায়।
সতর্কতা: মামলার কপি ও প্রয়োজনীয় নথি সবসময় সংগ্রহে রাখুন এবং একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।
#মিথ্যা_মামলা #আইনি_পরামর্শ

 #ফ্ল্যাট কেনার আগে যে আইনি ডকুমেন্টগুলো অবশ্যই যাচাই করতে হবে১️⃣ জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র • RS, SA, CS, Khatian...
16/04/2026

#ফ্ল্যাট কেনার আগে যে আইনি ডকুমেন্টগুলো অবশ্যই যাচাই করতে হবে

১️⃣ জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র
• RS, SA, CS, Khatian (যা প্রযোজ্য)
• #হালনাগাদ নামজারি (Mutation) খতিয়ান
• #সর্বশেষ পর্চা ও খাজনা পরিশোধের রসিদ
• #মৌজা ম্যাপ ও জমির নকশা

🔍 নিশ্চিত করতে হবে জমিটি নিরবচ্ছিন্ন ও বৈধ মালিকানাধীন কিনা।

২️⃣ #ডেভেলপার ও জমির মালিকের মধ্যে চুক্তিপত্র
• Development Agreement
• Power of Attorney (POA) – নিবন্ধিত ও কার্যকর কিনা
• POA বাতিল হয়নি কি না তা যাচাই

৩️⃣ #অনুমোদন ও লাইসেন্স সংক্রান্ত ডকুমেন্ট
• রাজউক/সিডিএ/কেডিএ অনুমোদিত বিল্ডিং প্ল্যান
• ভূমি ব্যবহার ছাড়পত্র (Land Use Clearance)
• সিটি কর্পোরেশন / পৌরসভার অনুমোদন

৪️⃣ #ফ্ল্যাট বিক্রয় সংক্রান্ত ডকুমেন্ট
• Agreement for Sale (রেজিস্ট্রেশনযোগ্য)
• Payment Schedule ও রশিদ
• ফ্ল্যাটের সাইজ, অবস্থান ও শেয়ার উল্লেখ আছে কিনা
• হ্যান্ডওভার তারিখ ও দেরি হলে ক্ষতিপূরণ ধারা

৫️⃣ #মামলাজনিত বিষয় যাচাই
• জমি বা বিল্ডিং নিয়ে কোনো
• সিভিল মামলা
• ফৌজদারি মামলা
• ইনজাংশন অর্ডার আছে কি না

🔎 প্রয়োজনে কোর্ট সার্চ করানো উচিত।

৬️⃣ #ফ্ল্যাট হস্তান্তরের সময় প্রয়োজনীয় ডকুমেন্ট
• রেজিস্ট্রেশনকৃত কবলা দলিল
• ফ্ল্যাটের দখল বুঝে নেওয়ার ডকুমেন্ট
• ইউটিলিটি সংযোগ (গ্যাস, বিদ্যুৎ, পানি)
• অকুপেন্সি সার্টিফিকেট (যদি থাকে)

❌ ফ্ল্যাট কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই বর্জনীয়

🚫 ফেসবুক বিজ্ঞাপনের উপর নির্ভর করা
🚫 মৌখিক আশ্বাসে টাকা প্রদান
🚫 রেজিস্ট্রেশন ছাড়া সম্পূর্ণ টাকা পরিশোধ
🚫 অনুমোদনহীন বা আংশিক অনুমোদিত ভবনে ফ্ল্যাট ক্রয়
🚫 আইনজীবীর পরামর্শ ছাড়া চুক্তিতে স্বাক্ষর

⚖️ গুরুত্বপূর্ণ আইনি পরামর্শ

✔️ ফ্ল্যাট কেনার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবি দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করান
✔️ সব অর্থ লেনদেন ব্যাংকিং চ্যানেলে করুন
✔️ চুক্তিপত্রে আপনার অধিকার স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা নিশ্চিত করুন

📌 সঠিক যাচাই আপনাকে ভবিষ্যতের বড় আইনি ঝামেলা থেকে রক্ষা করতে পারে।
ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য্য ও আইনগত সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ

Address

Tangail Sadar
Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Bold Justice with Adv Syeda Suraia Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category