06/02/2026
সম্পত্তির মালিকানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সম্পত্তি নিজেদের প্রয়োজনেই ক্রয় বিক্রয় করি ।সম্পত্তি ক্রয় করে প্রতারিত হওয়া কিংবা দলিল লিখনে কোন ভুলে হলে আমাদের বড় ঝামেলায় পড়তে হয় ।ক্রেতা হিসাবে যেসব বিষয় আমাদের অবশ্যই চেক করতে হবে-
(1) মালিকানা যাচাইঃ
(a)বিক্রেতা আইনগতভাবে মালিক কি না ।
(b)দলিলের চেইন অব টাইটেল ।
(c)পূর্বের সব বায়া দলিলের ধারাবাহিকতা ।
(d) ওয়ারিশ সূত্রে হলে ওয়ারিশান সনদ+বন্টননামা দলিল ।
*একজনও প্রকৃত মালিক বাদ পড়লে পুরো দলিল ঝুঁকিতে পড়ে।
2. খতিয়ান এবং রেকর্ড যাচাই :
(a) CS/SA/RS/BS/CITY
(b) নাম,দাগ,জমির শ্রেণি মিল আছে কি না?
(c) খাস/পরিত্যক্ত/সরকারী জমি কি না
*খতিয়ানে গরমিল খাকলে আগে রেকর্ড সংশোধন জরুরী।
3. দখল ও ভৌত অবস্থাঃ
(a) বিক্রেতার সরজমিনে বাস্তব দখল আছে কি না
(b)ভাল করে খোজ নিতে হবে অন্য কেই বসবাস/চাষ করছে কি না।
(c) নকশা দেখে সরজমিনে মাপজোক করে দেখা
*শুধু কাগজে নয়, মাঠে গিয়ে দেখা বাধ্যতামূলক।
4. মামলা-মোকদ্দমা ও কোনপ্রকার দায় আছে কিনাঃ
(a) কোন প্রকার মামলা -দেওয়ানী/রিভিশন/আপীল চলমান আছে কিনা
(b) ব্যাংক বন্ধক(mortgage) আছে কি না
(c) আর্থিক দায় কিংবা কোর্ট ডিক্রি আছে কিনা
*প্রয়োজনে কোর্টে গিয়ে সার্চ করতে হবে।
5. সরকারী অনুমোদন কিংবা কোন নিষেধাজ্ঞা আছে কি নাঃ
(a)জমির শ্রেনি পরিবর্তনের প্রয়োজন হলে তাহার অনুমতি।
(b) সরকারী অধিগ্রহণের কোন নোটিশ আছে কি না।
(c) ওয়াকফ/দেবোত্তর সম্পত্তি কি না ?
6. দলিল লেখার সময় সতর্কতাঃ
* জমির পরিমান,দাগ,সীমানা স্পষ্ট হতে হবে ।
*সঠিক জমির মূল্য লিখতে হবে।
*নির্ভরযোগ্য সাক্ষী রাকতে হবে ।
* স্ট্যাম্প ও রেজিস্ট্রি সটিক মূল্যে হতে হবে ।
কম মূল্য দেখালে ভবিষ্যতে আইনি ঝুকি থাকে ।
7. দলিলের পর করণীয়ঃ
*প্রারম্ভেই জমির দখল বুঝে নেওয়া।
* নামজারী
* ভূমি উন্নয়ন কর পরিশোধ ।
*খাজনার রশিদ সংগ্রহ করা ।
প্রয়োজনে একজন অভিজ্ঞ আইনজীবির পরামর্শ
নেওয়া যেতে পারে।