Tax Guide Sylhet

Tax Guide Sylhet INCOME TAX RETURN. VAT SUBMISSION . AUDIT AND ASSURANCE SERVICE,
COMPANY AFFAIRS , COMMERCIAL & BUSINESS AND CORPORATE LAW. IMMIGRATION VISA ASSISTANCE.

FOREIGN INVESTMENTS
ASSETS VALUATION

সরকারি চাকরির নতুন বেতন কাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে দেখে নিন।
01/09/2026

সরকারি চাকরির নতুন বেতন কাঠামো:
কোন গ্রেডে কত বেতন হচ্ছে দেখে নিন।

নোটিশটি দেখে বোঝা যাচ্ছে এটি বকেয়া আয়কর পরিশোধের জন্য কর অফিস থেকে জারি করা একটি Recovery Notice। নোটিশে ২০২৩-২০২৪ করবর্...
31/08/2026

নোটিশটি দেখে বোঝা যাচ্ছে এটি বকেয়া আয়কর পরিশোধের জন্য কর অফিস থেকে জারি করা একটি Recovery Notice। নোটিশে ২০২৩-২০২৪ করবর্ষের জন্য ৳১৯,৫৫০ টাকা বকেয়া কর দেখানো হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করে প্রমাণ দাখিল করতে বলা হয়েছে।

নোটিশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি হলো আয়কর আইন, ২০২৩-এর ধারা ২২১। বর্তমান প্রকাশিত আইনের পাঠেও ধারা ২২১-এ বকেয়া কর আদায়ের বিভিন্ন কঠোর পদ্ধতি নির্ধারণ করা আছে।

তাহলে এই করদাতার এখন কী করা উচিত?
এখানে আমি প্রথমে ৳১৯,৫৫০ টাকার দাবিটি যাচাই করার পরামর্শ দেব। যদি বকেয়া সত্য হয় ১৯,৫৫০ টাকা পরিশোধ করুন।

আপিলের বিষয়টিও গুরুত্বপূর্ণ যদি বকেয়া দাবির মূল ভিত্তি কোনো কর নির্ধারণী আদেশ হয় এবং করদাতা সেই আদেশে সংক্ষুব্ধ হন, তাহলে ধারা ২৮৬ অনুযায়ী আয় নির্ধারণ, পরিশোধযোগ্য করদায়, জরিমানা, সুদ ইত্যাদির বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।

তবে আপিলের ক্ষেত্রে ধারা ২৮৬(৫)-এর payment condition এবং ধারা ২৮৭-এর সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে আপিলের সময়সীমা ৪৫ দিন, যদিও যথেষ্ট কারণ থাকলে বিলম্বিত আপিল গ্রহণের সুযোগ আছে।

A-Challan/Tax payment receipt সংগ্রহ করুন।
সংশ্লিষ্ট কর সার্কেলে payment proof জমা দিন।
লিখিতভাবে বকেয়া নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করুন।
পরবর্তীতে আবার একই বকেয়া দেখাচ্ছে কি না, তা e-Tax/e-Return এবং tax office record থেকে যাচাই করুন।

এই নোটিশে ৳১৯,৫৫০ বকেয়া দেখানো হয়েছে বলেই ধরে নেওয়া যাবে না যে দাবিটি অবশ্যই সঠিক। প্রথমে দেখতে হবে।(কোন করবর্ষ → কোন রিটার্ন/assessment → কত tax liability → কত tax paid → কত balance → কীভাবে ৳১৯,৫৫০ বকেয়া হলো।
এই reconciliation না করে শুধু টাকা পরিশোধ করা ঠিক হবে না।

#আয়কর #আয়করআইন২০২৩ #করনোটিশ #বকেয়াকর #করদাতা #করদাতারঅধিকার #ধারা২২১ #ধারা২৮৬ #ধারা২৮৭ #জাতীয়রাজস্ববোর্ড #বাংলাদেশকর

অবশেষে টার্ণওভার ট্যাক্সে এলো  যৌক্তিক পরিবর্তন! অর্থাৎ আপনার ব্যবসায়িক টার্ণওভার যদি নিম্নরূপ হয় :✅ ২ কোটি টাকা পর্যন...
31/08/2026

অবশেষে টার্ণওভার ট্যাক্সে এলো যৌক্তিক পরিবর্তন!
অর্থাৎ আপনার ব্যবসায়িক টার্ণওভার যদি নিম্নরূপ হয় :
✅ ২ কোটি টাকা পর্যন্ত — ০%
✅ ২ কোটি থেকে ৪ কোটি পর্যন্ত — ০.৫%
✅ ৪ কোটির অধিক হলে — ১%

জালাল উদ্দিন আহমদ
কর আইনজীবী
সদস্য- সিলেট জেলা কর আইনজীবী সমিতি

📢 ২০২৬–২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন নিয়ে দুশ্চিন্তায়?রিটার্নে ভুল তথ্য, ভুল খাতে আয় প্রদর্শন বা সময়মতো রিটার্ন দাখিল না কর...
29/08/2026

📢 ২০২৬–২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন নিয়ে দুশ্চিন্তায়?

রিটার্নে ভুল তথ্য, ভুল খাতে আয় প্রদর্শন বা সময়মতো রিটার্ন দাখিল না করা নিয়ে চিন্তিত?

সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে আইনসম্মতভাবে আয়কর রিটার্ন দাখিল করুন।

📌 ২০২৬–২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করলে বা রিটার্নে অসঙ্গতি থাকলে পরিস্থিতি অনুযায়ী জরিমানা, অতিরিক্ত করের দায়, নোটিশসহ বিভিন্ন আইনগত জটিলতা তৈরি হতে পারে।
এছাড়া অনেক ক্ষেত্রে আয়কর রিটার্ন/রিটার্নের প্রমাণপত্র প্রয়োজন হতে পারে—

🔹 ব্যাংক লোন ও আর্থিক কার্যক্রমে

🔹 ভিসা ও আর্থিক সক্ষমতার প্রমাণে

🔹 টেন্ডার ও ব্যবসায়িক কাজে

🔹 আয়কর রিটার্ন বাধ্যতামূলক এমন বিভিন্ন সেবা গ্রহণে

❓ আপনার কি এমন কোনো সমস্যা হচ্ছে?

❌ অনলাইনে রিটার্ন সাবমিট করতে গিয়ে বারবার Error আসছে?

❌ কোন আয় কোন খাতে দেখাবেন বুঝতে পারছেন না?

❌ আয়, ব্যয়, সম্পদ ও দায়ের হিসাব কীভাবে উপস্থাপন করবেন বুঝতে পারছেন না?

❌ প্রথমবার রিটার্ন—পুরো প্রক্রিয়াটি জটিল মনে হচ্ছে?

❌ সময়ের অভাবে নিজে রিটার্ন প্রস্তুত করতে পারছেন না?

❌ পূর্বে ভুল তথ্য দিয়ে রিটার্ন দাখিল করেছেন—এখন সঠিকভাবে করণীয় জানতে চান?

✅ সমাধান এক জায়গায়

বাংলাদেশের প্রচলিত আয়কর আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের ভিত্তিতে আয়কর রিটার্ন প্রস্তুত ও অনলাইনে দাখিলের সেবা।

🔹 আয়-ব্যয়ের সঠিক হিসাব প্রস্তুত

🔹 সম্পদ ও দায়ের তথ্য যথাযথভাবে উপস্থাপন

🔹 প্রযোজ্য খাতে আয় প্রদর্শনে সহায়তা

🔹 অনলাইনে E-Return দাখিলে সহায়তা

🔹 ভুল/অসম্পূর্ণ রিটার্নের করণীয় সম্পর্কে পরামর্শ

🔹 আইনসম্মত ও পেশাদার সেবা

👨‍💼 চাকরিজীবী | ব্যবসায়ী | ফ্রিল্যান্সার | প্রফেশনাল | অন্যান্য করদাতা

📞 যোগাযোগ: 01677560986
Appointment Must.

📲 WhatsApp Available

⏰ সময়মতো সঠিকভাবে রিটার্ন দাখিল করুন।

আপনার আয়কর সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তার জন্য আজই যোগাযোগ করুন।

Tax Guide Sylhet
জালাল উদ্দিন আহমদ
আয়কর আইনজীবী
আয়কর উপদেষ্টা
সিলেট জেলা কর আইনজীবী সমিতি

সঠিক তথ্য • সঠিক হিসাব • আইনসম্মত আয়কর সেবা।

📢 মাত্র এক মাসের সময়—সঠিক সিদ্ধান্তে বাঁচাতে পারেন হাজার হাজার টাকা!💰 ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বিশেষ ক...
29/08/2026

📢 মাত্র এক মাসের সময়—সঠিক সিদ্ধান্তে বাঁচাতে পারেন হাজার হাজার টাকা!

💰 ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বিশেষ কর প্রণোদনা

২০২৬–২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে সময়মতো রিটার্ন জমা দেওয়া শুধু আইনগত দায়িত্ব নয়—এটি হতে পারে আপনার জন্য একটি আর্থিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

NBR-এর ঘোষিত বিশেষ প্রণোদনা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে সর্বোচ্চ ৫% পর্যন্ত কর প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে, যার সর্বোচ্চ সীমা ২৫,০০০ টাকা।

⏰ তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে এখনই আপনার রিটার্ন প্রস্তুতির কাজ শুরু করুন।

📌 একই সঙ্গে প্রয়োজন হতে পারে—

✅ আয়, ব্যয়, সম্পদ ও দায়ের সঠিক হিসাব
✅ বিনিয়োগ ও কর রেয়াতের তথ্য
✅ ব্যাংক স্টেটমেন্ট ও প্রয়োজনীয় সনদপত্র
✅ সঠিকভাবে e-Return প্রস্তুত ও দাখিল
✅ প্রয়োজন অনুযায়ী কর পরিশোধ ও রিটার্নের প্রমাণ সংগ্রহ

🆔 পাসপোর্ট ও ভিসা দিয়ে TIN খোলার সুবিধা

পাসপোর্টধারী ব্যক্তি প্রয়োজনীয় কাগজপত্রসহ TIN রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে পারেন।

📄 প্রয়োজনীয় ডকুমেন্টস:
• Passport
• Visa
• Recent Photograph
• প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য

User ID & Password-সহ TIN সংক্রান্ত সেবা প্রয়োজন হলে যোগাযোগ করুন।

📞 যোগাযোগ: 01677560986
Book your Appointment
No Appointment No Meeting.

সময়মতো রিটার্ন দাখিল করুন—সুযোগ থাকতেই কর প্রণোদনার সুবিধা নিন।

কর প্রণোদনা ও অন্যান্য সুবিধা প্রযোজ্য আইন/নির্দেশনা অনুযায়ী।

✅Tax Guide Sylhet
✅ জালাল উদ্দিন আহমদ
✅ আয়কর আইনজীবী
✅ সিলেট জেলা কর আইনজীবী সমিতি

হায়রে জীবন কত না অভিযোগ।এক পলকেই সব শেষ হলো 🥲
26/08/2026

হায়রে জীবন কত না অভিযোগ।

এক পলকেই সব শেষ হলো 🥲

এ কেমন ন্যায়বিচার??বৈষম্য!!!!!
25/08/2026

এ কেমন ন্যায়বিচার??
বৈষম্য!!!!!

🚨 “জমি রেজিস্ট্রি হবে, তাই ৫০০ টাকা ট্যাক্স দিয়ে ০ রিটার্ন!” — এভাবে রিটার্ন দিলে ভবিষ্যতে কি হতে পারে!!একটি বাস্তব ঘটনা...
23/08/2026

🚨 “জমি রেজিস্ট্রি হবে, তাই ৫০০ টাকা ট্যাক্স দিয়ে ০ রিটার্ন!” — এভাবে রিটার্ন দিলে ভবিষ্যতে কি হতে পারে!!

একটি বাস্তব ঘটনা শেয়ার করছি—করদাতার নাম-পরিচয় গোপন রাখা হলো।

একজন ব্যক্তি তার এলাকার একজন কম্পিউটার অপারেটরের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেছেন। পরে আমার কাছে ফাইলটি দেখাতে আসেন—সবকিছু ঠিক আছে কি না জানতে।

রিটার্ন হাতে নিয়ে দেখি—

❌ মোট আয় দেখানো হয়েছে ০ টাকা

❌ আয়-উপার্জনের প্রকৃত কোনো তথ্য নেই

❌ নিজের নামে থাকা গাড়ির তথ্য নেই

❌ সম্পদের প্রকৃত তথ্যও সঠিকভাবে প্রতিফলিত হয়নি

✅ কিন্তু কর পরিশোধ করা হয়েছে ৫০০ টাকা!

আমি জিজ্ঞেস করলাম—

👉 “আয় যদি ০ হয়, তাহলে ৫০০ টাকা কর দেওয়ার কারণ কী?”

তিনি বললেন—

👉 “আমার নামে জমি রেজিস্ট্রি হবে, তাই রিটার্ন দরকার ছিল। অপারেটর বলেছেন ৫০০ টাকা ট্যাক্স দিলেই হবে।”

আমি যখন তাকে জিজ্ঞেস করলাম—

“আপনার প্রকৃত আয় আছে কি না?”“আপনার গাড়ি আছে কি না?”“সম্পদের তথ্য কেন সঠিকভাবে দেখানো হয়নি?”

তখন তিনি স্বীকার করলেন যে বাস্তবে এসব আছে।

⚠️ এখানেই আসল সমস্যা!

আয়কর রিটার্ন শুধু জমি রেজিস্ট্রেশনের একটি কাগজ সংগ্রহের ফরমালিটি নয়।

রিটার্নে করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। NBR-ও স্পষ্টভাবে জানিয়েছে, প্রকৃত তথ্য গোপন করে সবকিছু “০” দেখানো বৈধ কোনো “Zero Return” ব্যবস্থা নয়। ভুল বা মিথ্যা তথ্য ভবিষ্যতে গুরুতর আইনি সমস্যার কারণ হতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—ন্যূনতম করের হিসাবও ইচ্ছামতো ৫০০ টাকা দিয়ে শেষ করে দেওয়া যায় না। আয় করমুক্ত সীমার ওপরে হলে সংশ্লিষ্ট এলাকার জন্য প্রযোজ্য ন্যূনতম করের বিধান প্রযোজ্য হতে পারে। NBR-এর বর্তমান FAQ-তেও এলাকাভেদে ন্যূনতম করের কাঠামো দেওয়া আছে। অর্থাৎ—

👉 “জমি রেজিস্ট্রি করতে রিটার্ন লাগবে”

👉 “তাই আয় ০ দেখিয়ে দিই”

👉 “সম্পদ দেখানোর দরকার নেই”

👉 “গাড়ি থাকলেও না দেখাই”

👉 “শুধু ৫০০ টাকা ট্যাক্স দিয়ে দিই”

—এই চিন্তাভাবনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

😔 সবচেয়ে অবাক করা বিষয় কী জানেন?

আমি তাকে বসিয়ে আইন অনুযায়ী সম্ভাব্য সমস্যাগুলো বিস্তারিত বুঝিয়ে বললাম। আমি বললাম—

আজ হয়তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ভবিষ্যতে রিটার্ন যাচাই, সম্পদের উৎস, ব্যাংক হিসাব, গাড়ি, জমি বা অন্যান্য তথ্যের সঙ্গে রিটার্নের তথ্যের অমিল ধরা পড়লে তখন এই রিটার্নই প্রশ্নের কারণ হতে পারে।

সব শুনে তিনি বললেন—

👉 “স্যার, যখন সমস্যা হবে তখন দেখা যাবে!”

এই কথাটাই আসলে সবচেয়ে দুঃখজনক।

📌 মনে রাখবেন—

আজকের কয়েকশ টাকা বাঁচাতে গিয়ে আগামী দিনের বড় কর-ঝুঁকি তৈরি করবেন না। একজন কম্পিউটার অপারেটর হয়তো আপনার রিটার্ন টাইপ করে দিতে পারেন, কিন্তু আপনার প্রকৃত আয়-ব্যয়, সম্পদ, দায়, করযোগ্যতা এবং আইনগত ঝুঁকি বিশ্লেষণ করে সঠিক রিটার্ন তৈরি করা আলাদা বিষয়। রিটার্ন মানে শুধু TIN-এর কাজ শেষ করা নয়।রিটার্ন মানে আপনার আর্থিক অবস্থার একটি আইনগত ঘোষণা। তাই—

✅ প্রকৃত আয় দেখান

✅ প্রকৃত সম্পদ দেখান

✅ গাড়ি/জমি/ব্যাংকসহ প্রযোজ্য তথ্য সঠিকভাবে দিন

✅ সম্পদের উৎস সঠিকভাবে উপস্থাপন করুন

✅ প্রযোজ্য কর ও ন্যূনতম করের বিধান বুঝে কর পরিশোধ করুন

✅ রিটার্ন দাখিলের আগে পুরো ফাইল যাচাই করুন

“যখন সমস্যা হবে তখন দেখা যাবে”—এই নীতিতে আয়কর রিটার্ন করবেন না।

কারণ সমস্যা হওয়ার পর সংশোধন করার সুযোগ, খরচ ও ঝুঁকি—তিনটিই অনেক বেশি হতে পারে।

🙏 আসলে ওনার কোনো দোষ নেই। বিষয়টা হচ্ছে, এই যে এই বছর পর্যন্ত প্রায় ১ লাখ ফাইল অডিট হলো, এছাড়া নিয়মিত কর ফাকি, রিটার্ন না দেয়া, সম্পদ লুকানোর মতো কর্মকান্ডের জন্য নিয়মিত নোটিশ ও মামলা হচ্ছে। আর যারা মামলা বা নোটিশ পায়, তারা তখন মান-সম্মানের ভয়ে অত্যন্ত গোপনীয়তার সাথে কর আইনজীবীদের মাধ্যমে এগুলো নিষ্পত্তি করেন। যার অধিকাংশ খবরই সাধারণ মানুষের কাছে পৌছায় না। এই সকল মামলা বা নোটিশ আসে একটা দীর্ঘ সময় পর। আর এজন্যই দিন দিন এমন অসচেতনতা বেড়েই চলেছে। কিন্তু যখন মামলা বা নোটিশ হাতে চলে আসে তখন টিনধারী ও করদাতার হুশ হয়।

⚖️ সঠিক রিটার্ন করুন, ভবিষ্যতের ঝুঁকি কমান।

✒️ আয়কর পরামর্শক:

জালাল উদ্দিন আহমদ
কর আইনজীবী
সিলেট জেলা কর আইনজীবী সমিতি

ফাউন্ডার ও সিইও
Tax Guide Sylhet
কর আইনজীবী
জাতীয় রাজস্ব বোর্ড (NBR)

যানবাহনের টেক্স,ফিটনেস,রোড পারমিট ,ও ড্রাইভিং লাইসেন্স সহ সকল জরীমানা ২৮/১০/২০২৬ ইং তারিখ পর্যন্ত মওকুফ করা হয়েছে।উক্ত ত...
23/08/2026

যানবাহনের টেক্স,ফিটনেস,রোড পারমিট ,ও ড্রাইভিং লাইসেন্স সহ সকল জরীমানা ২৮/১০/২০২৬ ইং তারিখ পর্যন্ত মওকুফ করা হয়েছে।উক্ত তারিখের মধ্যে জরিমানা বিহীন সকল যানবাহনের ,কাগজাতের ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য অনূরোধ জানানো হলো।

Address

2/23 3rd Floor Eastern Plaza Amborkana Airport Road Sylhet
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Guide Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share