Learn for Life

Learn for Life Alhamdulillah

29/08/2026

স্কুল পালাতো রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারেন নাই। লালন বুঝলোই না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।

অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।

স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।

ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।

সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।

স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।

কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয় আর মনোবল । আত্মবিশ্বাসী হন এবং ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।

03/07/2026

গত মাসে সাদাপাথর ভ্রমন করতে যেটা চোখে পড়েছে সেটা হলো সাদা পাথর এলাকায় কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক কোনো উদ্ধার তৎপরতা চালানোর মত ব‍্যবস্হা নেই । যেহেতু এটি খরস্রোতা নদী কেন্দ্রিক পর্যটন কেন্দ্র তাই এখানে কোন্ আকস্মিক দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার এর জন‍্য কিছু স্পীড বোট রাখা প্রয়োজন । ফেক্ট —— একজন চিকিৎসক স্রোতের প্রভাবে ভেসে মৃত‍্যু

10/06/2026

আল্লাহর হুকুম ছাড়া যদি কিছুই হয় না তাহলে চুরি ডাকাতি ইত্যাদি অপরাধ কিভাবে সংঘটিত হয়?

আল্লাহর ইচ্ছা দুই রকম। এই দুইটা না বুঝলে তুমি কোনোদিন ইসলাম বুঝবে না। আজ পুরোটা ভেঙে দিচ্ছি।

প্রথম ইচ্ছা, আল্লাহ যা চান তা হবেই। কেউ আটকাতে পারবে না। আরবিতে বলে ইরাদাহ কাওনিয়া এটা আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা। এটা কারো ক্ষমতা নেই থামানোর।

উদাহরণ
মৃত্যু। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। সুরা আলে ইমরান ৩:১৮৫। তুমি যত বড় ডাক্তার হও, যত টাকা থাকুক, মৃত্যু আসবেই। এটা আল্লাহ চান, তাই হয়।

দিন রাত, সূর্য চাঁদ। আল্লাহ বলেন, সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে, চাঁদের জন্য মঞ্জিল নির্ধারণ করেছি। সুরা ইয়াসিন ৩৬:৩৮-৩৯। তুমি চাইলেও সূর্যকে থামাতে পারবে না।

কিয়ামত। এটা হবেই কেউ থামাতে পারবেনা। সুরা হজ ২২:৭।

এগুলো আল্লাহর প্রথম ইচ্ছা। এখানে মানুষের কোনো স্বাধীনতা নেই এগুলো কেউ থামাতে পারবে না।

এরপরে আল্লাহর দ্বিতীয় ইচ্ছা
আল্লাহ যা পছন্দ করেন না কিন্তু হতে দেন। আরবিতে বলে ইরাদাহ শরইয়া

এটা আল্লাহর বিধানগত ইচ্ছা। এখানে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন। কেন দিয়েছেন। কারণ দুনিয়া পরীক্ষার হল।

আল্লাহ বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে কর্মে উত্তম। সুরা মুলক ৬৭:২
আল্লাহ বলেন, আমি মানুষকে পথ দেখিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ। সুরা ইনসান ৭৬:৩

উদাহরণ

১. চুরি। আল্লাহ চুরি হতে দেন, কিন্তু তিনি চুরি পছন্দ করেন না। তিনি বলেন চোরের হাত কাটো। সুরা মায়িদা ৫:৩৮। যদি তিনি পছন্দ করতেন তাহলে শাস্তি দিতেন না।

২. ধর্ষণ ও ব্যভিচার। আল্লাহ এটা হতে দেন, কিন্তু তিনি বলেন ব্যভিচারের কাছেও যেও না। সুরা ইসরা ১৭:৩২। নবীজি ﷺ ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিরমিজি ১৪৫৪।

৩. খুন। আল্লাহ খুন হতে দেন, কিন্তু তিনি বলেন একজনকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করা। সুরা মায়িদা ৫:৩২।

৪. শিরক মূর্তিপূজা। আল্লাহ এটা হতে দেন, কিন্তু তিনি বলেন নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম। সুরা লুকমান ৩১:১৩।
মূর্তি পূজা হচ্ছে স্রষ্টার সাথে অংশীদার বানানো শিরিক বলে ভয়ানক পাপ।

৫. মিথ্যা বলা, ঘুষ খাওয়া, জুলুম করা। সব আল্লাহ হতে দেন, কিন্তু তিনি বলেন আল্লাহ জালিমদের পছন্দ করেন না। সুরা আলে ইমরান ৩:৫৭।

তাহলে আল্লাহ কেন থামান না

কারণ যদি আল্লাহ দ্বিতীয় প্রকারের সব খারাপ কাজ সাথে সাথে থামিয়ে দিতেন তাহলে পরীক্ষা থাকতো না।

চিন্তা করো, যদি কেউ চুরি করতে হাত বাড়ালেই আল্লাহ হাত অবশ করে দিতেন, কেউ ধর্ষণ করতে গেলেই আল্লাহ তাকে পাথর বানিয়ে দিতেন, কেউ মিথ্যা বললেই মুখ বন্ধ হয়ে যেত, তাহলে সবাই ফেরেশতা হয়ে যেত। তাহলে জান্নাত জাহান্নাম, বিচার দিবস, পুরস্কার শাস্তির কোনো মানে থাকতো না।

আল্লাহ বলেন, যদি আল্লাহ মানুষকে তাদের জুলুমের কারণে সাথে সাথে পাকড়াও করতেন তাহলে পৃথিবীতে কোনো প্রাণী বাকি থাকতো না, কিন্তু তিনি তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। সুরা নাহল ১৬:৬১

আল্লাহ সময় দেন যাতে চোর তওবা করে, ধর্ষক ফিরে আসে, খুনি অনুতপ্ত হয়। এটা আল্লাহর দয়া।

বাস্তব উদাহরণ

সরকার তোমাকে বিদ্যুৎ দেয়। তুমি সেই বিদ্যুৎ দিয়ে হাসপাতালে জীবন বাঁচাও, আবার সেই বিদ্যুৎ দিয়ে কাউকে শক দিয়ে মারো। সরকার বিদ্যুৎ দিয়েছে বলে খুনের দায় সরকারের না।

বাবা তোমাকে টাকা দিয়েছে বই কেনার জন্য। তুমি সেই টাকা দিয়ে মদ কিনেছো। দোষ বাবার না, তোমার।

আল্লাহ তোমাকে হাত, চোখ, শক্তি, ইচ্ছা দিয়েছেন। তুমি সেই শক্তি দিয়ে আল্লাহর এবাদত করতে পারো আবার সেই শক্তি দিয়ে চুরি করতে পারো। আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে তিনি দায়ী না, তুমি দায়ী।

শেষ কথা

প্রথম ইচ্ছায় যা হয় তা তুমি আটকাতে পারবে না, মৃত্যু, জন্ম, রিজিক, কিয়ামত। এগুলো আল্লাহর হুকুম।

দ্বিতীয় ইচ্ছায় যা হয় তা তুমি করো, আল্লাহ শুধু হতে দেন মানে আল্লাহর ইচ্ছায় হয় কিন্তু তিনি পছন্দ করেন না। চুরি, ধর্ষণ, খুন, শিরক। এগুলো আল্লাহ ঘৃণা করেন, নিষেধ করেছেন, কঠিন শাস্তি রেখেছেন।

আল্লাহ বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাই। সুরা শুরা ৪২:৩০
আল্লাহ বলেন, আল্লাহ মানুষের উপর জুলুম করেন না, মানুষ নিজেরাই জুলুম করে। সুরা ইউনুস ১০:৪৪

সুস্মিতা, তুমি বলেছো উত্তর পেলে মুসলিম হবে। এখন তুমি জানো আল্লাহর ইচ্ছা দুই রকম। তিনি মৃত্যু দেন, এটা তার হুকুম। তিনি চুরি হতে দেন, এটা তার পরীক্ষা। দোষ আল্লাহর না, দোষ মানুষের।

ইসলামই একমাত্র ধর্ম যেখানে এই পার্থক্য এত পরিষ্কার। এখন সত্য গ্রহণ করো।

📌 লিখেছেন Nowfal

21/05/2026

সিলেটের শিশু ফাহিমা হত্যা ধর্ষণ ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক শিশু রামিসা ধর্ষণ ও হত‍্যার ঘটনা!!!
দুইটি ঘটনাই আসামি ইয়াবার নেশা করত এবং দুটি মামলার আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। সময় এসেছে ফৌজদারি বিচার প্রক্রিয়ায় পরিবর্তন আনার। যেখানে আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করিবে , সেটা যদি প্রকৃতপক্ষে স্বেচ্ছায় হয় এবং সত‍্য হয় তাহলে এইসব মামলায় ফৌজদারি কার্যবিধির অন‍্যান‍্য প্রসিডিউর বাদ দিয়ে সংক্ষিপ্ত সময়ে বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা উচিত।তাহলে হয়তো অপরাধীদের মনে ভয় জাগবে এবং অপরাধ অনেকাংশে কমবে।

16/03/2026

ভারতে বাস ভাড়া যদি ১ টাকাও বাড়ে তারা আন্দোলনে নামে।চালের দামে ২ টাকা বেড়ে গেলে তারা বন্ধ ডাকে।অথচ আমাদের দেশে প্রতিবাদ দেখলে কয় আলগা ফুটানি।রুমিনের সামর্থ্য আছে,কিন্তু তারপরও ১৫ টাকা দিয়ে ব্যাগ না কেনাটা লোক দেখানো নয় এটা প্রতিবাদ।যারা প্রতিবাদ করছে তাদের সাথে একাত্মতা প্রকাশ।
​আজকাল যে কোনও প্রতিবাদকেই 'শো-অফ' বলে উড়িয়ে দেন। অথচ এই ছোট ছোট প্রতিবাদগুলোই যে সাধারণ মানুষের পকেট বাঁচায়, সেটা বোঝার মতো অর্থনৈতিক জ্ঞান কি আমাদের আছে?
​কেন ১৫ টাকার ব্যাগের দাম নিয়ে কথা বলা জরুরি?
অর্থনীতির দৃষ্টিতে দেখলে, কোনো পণ্যের দাম যখন অযৌক্তিকভাবে বেড়ে যায় এবং আমরা তা মুখ বুজে মেনে নেই, তখন বিক্রেতার কাছে একটি ভুল সংকেত যায়। এটাকে বলা হয় 'Consumer Willingness to Pay'। আপনি যখন সামর্থ্য থাকা সত্ত্বেও ১৫ টাকার ব্যাগটি না কিনে প্রতিবাদ করছেন, আপনি আসলে বাজারের 'Price Floor' বা সর্বনিম্ন মূল্যস্তরকে স্থিতিশীল রাখার চেষ্টা করছেন।
​রিকশা ভাড়ার উদাহরণটাই ধরুন
যেখানে ভাড়া ৩০ টাকা, সেখানে আপনার সামর্থ্য আছে বলে আপনি ৪০ টাকা দিয়ে দিলেন। কিন্তু আপনার এই "দানশীলতা" বাজারের জন্য অভিশাপ।
​আপনার দেওয়া ওই অতিরিক্ত ১০ টাকা ধীরে ধীরে ওই রুটের নতুন "বেঞ্চমার্ক" হয়ে যায়।
যার সামর্থ্য নেই, তাকেও তখন আপনার সেট করা ওই ৪০ টাকাতেই যাতায়াত করতে হয়।
​এভাবে ব্যক্তিগত খামখেয়ালিতে যখন সেবার দাম বাড়ে, তখন তা মুদ্রাস্ফীতিকে উসকে দেয়।
​ভারতে বা অন্য দেশে ১ টাকা দাম বাড়লে যে আন্দোলন হয়, সেটা স্রেফ ১ টাকার জন্য নয়—সেটা হলো 'Price Stability' বজায় রাখার লড়াই। কারণ তারা জানে, আজ ১ টাকা মেনে নিলে কাল সেটা ১০ টাকা হবে।
​প্রতিবাদ মানেই অভাব নয়; প্রতিবাদ মানে সচেতনতা। আপনি যখন অন্যায্য দামের বিরুদ্ধে দাঁড়ান, আপনি তখন কেবল নিজের পকেট বাঁচান না, বরং আপনার চেয়ে কম আয়ের মানুষটির বেঁচে থাকার অধিকারকেও সুরক্ষা দেন।
​আসুন, সামর্থ্য নয়, সচেতনতাকে ট্রেন্ড বানাই।

Address

Sylhet District Bar Association. Sylhet
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn for Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share