24/03/2026
চীনের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির নাম হচ্ছে পলিবুরো। প্রায় ১ কোটি সদস্যের কমিউনিস্ট পার্টির মাত্র ২৪ জন এই বোর্ডে স্থান পায়।
মজার ব্যাপার হচ্ছে এই বোর্ডের সকলে ঐতিহাসিক ভাবে ইঞ্জিনিয়ার ও সাইন্স এর ব্যক্তি। এমনকি শি জিংপিং নিজেও কেমিক্যাল ইঞ্জিনিয়ার।
এক কথায় একটি দেশের সর্বোচ্চ রাজনীতিবিদের সবাই ইঞ্জিনিয়ার ও বিজ্ঞান বিভাগের। কি অদ্ভুত কথা। তাও এখন থেকে না, অনেক আগের থেকেই।
সেজন্য তারা দেশ হিসেবে চীন জটিল সব অবকাঠামো, ইঞ্জিন, ইলেক্ট্রনিক্স বানিয়ে খুব খুশি বোধ করে। দেশের ন্যাশনাল পলিসির প্রায় সব কিছু কি কি বানাতে হবে তাকে ঘিরে। বিমানের ইঞ্জিন ফ্যাক্টরি প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে দেখে আর বর্তমানে পলিবুরো কমিটিতে বিমান ইঞ্জিনিয়ার সংখ্যা বৃদ্ধি করেছে। সাথে মিসাইল, সেমিকন্ডাক্টর ইত্যাদি খাতের লোক প্রবেশ করবে। সব মিলিয়ে আপনার এই কমিটি দেখলে যতটা না মনে হবে রাজনিতিক সার্কেল তার তুলনায় বেশী মনে হবে একটি বিশাল বিস্তৃত ইঞ্জিনিয়ার ফার্মের টপ ম্যানেজমেন্ট।
সেজন্য চীনের এক মেয়ে একদা বলে বসে এরা সমাজকেও ইঞ্জিনিয়ার প্রোজেক্টের মত ভাবে এবং সেভাবে চিন্তা করে নিয়ম কানুন তৈরি করে।
© মোহাইমিন পাটোয়ারী