09/06/2025
ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করল :- হ্যাঁগো , তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে ?
স্ত্রী :- ও , তুমি আমাকে খুব মোটা ভাবো , তাইনা ?
স্বামী :- না..না , ব্যায়াম তো শরীরের জন্য ভালো...।
স্ত্রী :- ও , তাহলে আমার শরীর বুঝি খারাপ...?
স্বামী :- না...না ! আচ্ছা , তুমি যখন উঠতে চাওনা , তবে থাক...।
স্ত্রী :- ও , এবার তুমি বলছো আমি কুঁড়ে ?
স্বামী :- ওহো...তুমি আমায় বুঝতে পারছো না !
স্ত্রী :- ও , আমিতো অবুঝ ?
স্বামী :- আমি তা বলিনি !
স্ত্রী :- তাহলে কি আমি মিথ্যুক ?
স্বামী :- সাজ সকালে ঝগড়া কোরো না প্লীজ...।
স্ত্রী :- হ্যাঁ , আমিতো ঝগড়ুটে । সকাল থেকেই ঝগড়া করি...।
স্বামী :- ঠিক আছে , তাহলে আমিই যাবনা যোগ ব্যায়াম করতে...।
স্ত্রী :- দেখছোতো ? ইচ্ছে তোমার নেই , আমার ওপর দোষ চাপাচ্ছো...।
স্বামী :- ঠিক আছে বাবা , ঘুমোও তুমি , আমি একাই চললাম...।
স্ত্রী :- তুমিতো সব সময় একা একাই ঘোরো আর ফুর্তি কর...।
স্বামী :- উফফ , থাক এবার । আমার শরীর খারাপ লাগছে...।
স্ত্রী :- দেখেছো ? কি স্বার্থপর তুমি । খালি নিজের কথা চিন্তা করো । আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো ?
স্বামী বেচারা আজ তিনদিন বসে বসে ভাবছে....... "কোথায় কি ভুল বললাম?"
এভাবে বসে আছে দেখে স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করলো :-
" তিনদিন ধরে দেখছি ঝিম মেরে আছো । কাকে নিয়ে চিন্তা করো ? কার রঙ ধরেছে মনে ? "
বুঝুন অবস্থা , বিবাহিত পুরুষদের শাঁখেরকরাত দশা ।
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂