Adv.Solaiman Haque

Adv.Solaiman Haque পেজে লাইক দিয়ে পাশে থাকবেন

সকাল টাইম
06/09/2025

সকাল টাইম

07/08/2025

আইটিপি বনাম অ্যাডভোকেট: পেশাগত পরিচয়ে পার্থক্য কতটা গভীর?
জেনে নিন আইন বলছে কী!

বাংলাদেশে এখন অনেকেই আয়কর পরামর্শদাতা বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার (ITP) হয়ে কাজ করছেন। করদাতাদের সহায়তা করছেন রিটার্ন দাখিলে, আপিল শুনানিতে বা ট্যাক্স রেকর্ড হালনাগাদ করতে। কিন্তু প্রশ্ন হলো—এঁরা কি নিজেদের "আইনজীবী" হিসেবে পরিচয় দিতে পারেন?

উত্তর: না, পারেন না—যদি না তাঁরা বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হন।

চলুন বিষয়টি আইনের আলোকে একটু বিশ্লেষণ করি।

কে হতে পারেন 'আইনজীবী'?
বাংলাদেশ বার কাউন্সিল অর্ডিন্যান্স, ১৯৭২ (The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972) অনুযায়ী, “Advocate” বলতে সেই ব্যক্তিকেই বোঝানো হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডিন্যান্স, ১৯৭২

✓ ধারা ২(এ) – “Advocate” অর্থ সেই ব্যক্তি, যিনি এই অর্ডিন্যান্স অনুযায়ী বার কাউন্সিলের তালিকাভুক্ত ও এনরোল্ড।
অর্থাৎ, বার কাউন্সিল কর্তৃক অনুমোদনপ্রাপ্ত না হলে কাউকে “Advocate” বলা যাবে না।

যিনি বার কাউন্সিলের তালিকাভুক্ত এবং বার কাউন্সিল থেকে অনুমোদিত।
এ সংজ্ঞা অনুযায়ী, আইনজীবী হওয়ার জন্য নিম্নলিখিত শর্ত পূরণ করতে হয়:

1. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি বা সমমানের ডিগ্রি।
2. বার কাউন্সিল কর্তৃক আয়োজিত এনরোলমেন্ট পরীক্ষা (MCQ, Written ও Viva) উত্তীর্ণ হতে হবে।
3. বার কাউন্সিলের রেজিস্টারে নাম অন্তর্ভুক্ত করে আইনজীবী সনদ (Enrollment Certificate) সংগ্রহ করতে হবে।

এই সনদ ছাড়া কাউকে আইনজীবী পরিচয়ে নিজেকে তুলে ধরার অধিকার নেই। এমনকি বার কাউন্সিল আইন অনুযায়ী, নিজের নামের পাশে 'Advocate' ব্যবহার করাও অপরাধ।

তাহলে ITP কারা?
ইনকাম ট্যাক্স অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী, নির্দিষ্ট যোগ্যতা ও পরীক্ষার মাধ্যমে যারা জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর অনুমোদন নিয়ে কর-সংক্রান্ত কাজ করতে পারেন, তাঁরা ITP হিসেবে বিবেচিত হন। তাদের কাজের সীমা:

√ আয়কর রিটার্ন তৈরি ও দাখিল
√ করদাতার পক্ষে ট্যাক্স অফিসে তথ্য উপস্থাপন
√ কর আপিল বা পুনর্মূল্যায়ন আবেদন প্রস্তুত

তবে তারা কোর্টে মামলা পরিচালনা করতে পারেন না এবং “আইনজীবী” পরিচয় দিতে পারেন না।

তাহলে কি ITP আইনজীবী হতে পারেন?
হ্যাঁ, ITP যদি চান, তবে তিনি নিজ উদ্যোগে আইনের শিক্ষাগ্রহণ করে এলএল.বি ডিগ্রি অর্জন করতে পারেন এবং বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে এনরোল হতে পারেন।
সেক্ষেত্রে তিনি ITP ও আইনজীবী—দুই পরিচয়ই বহন করতে পারবেন। কিন্তু শুধুমাত্র ITP হওয়ার কারণে আইনজীবী হওয়া যায় না।

আইন লঙ্ঘনের পরিণাম কী?
আইনজীবী না হয়েও “Advocate” পরিচয় দেয়া শাস্তিযোগ্য অপরাধ। বার কাউন্সিল অর্ডিন্যান্স, ১৯৭২ এর ৪১ অনুচ্ছেদ অনুযায়ী–
কোনো ব্যক্তি যদি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত না হয়েও আইন পেশা পরিচালনা/ পরিচয় প্রদান করেন, তবে তিনি সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। কেউ যদি বার কাউন্সিলের তালিকাভুক্ত না হয়েও নিজেকে আইনজীবী বলে পরিচয় দেয়, বা এ ধরনের আচরণ বা কার্যকলাপ করে—তাহলে সে দণ্ডনীয় অপরাধ করছে।

বার কাউন্সিল আইন অনুযায়ী, আইনজীবী সনদ ছাড়া কেউ যদি নিজেকে “Advocate” পরিচয় দেন বা বিজ্ঞাপনে তা উল্লেখ করেন, তা শাস্তিযোগ্য অপরাধ। এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের এখতিয়ার রয়েছে বার কাউন্সিল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

05/08/2025

আইনজীবীরা সম্পত্তি হস্তান্তর আইন পড়লো কিন্তু দলিল লিখে এসএসসি পাস দলিল লেখকরা। আইনজীবীরা দলিল লিখে না । সিআরপিসি পড়ল অ্যাডভোকেটরা কিন্তু এজাহার লিখে থানার মুন্সি!
আইনজ্ঞরা এনআই এ্যাক্ট পড়ল কিন্তু স্নাতক ডিগ্রিধারী ব্যাংকাররা ১৫ টা কারণ লিখে চেক ডিজ অনার করে তাই নিয়ে আমরা লড়ছি।
আইনের ছাত্ররা পেনাল কোডের ৩২০ ধারা পড়ল কিন্তু ডাক্তার সাহেবরা ইচ্ছামত ইনজুরিকে গ্রীভাস হার্ট লিখে দিল। তাই দেখে আসামির আর জামিন আর বিচার"
তদন্তকারী পুলিশ অফিসার তদন্ত রিপোর্টের কোণায় যে সেকশন লিখে দিল তার বাইরে বিচারক এবং আইনজীবীরা যেতে পারল না।
সাকসেশন এ্যাক্ট পড়াতো পুরা বৃথাই গেল ম্যানেজারের বিদ্যার নিকট। ব্যাংকের গচ্ছিত টাকা নিতে পারলাম না বিজ্ঞ বিচারকের সাকসেশন সার্টিফিকেট ব্যতীত।
কোর্ট কাচারিতে জজ ব্যারিস্টার আর আইনজীবীদের পড়াশোনার সবটাই ফাও!!

আইন বিদ্যার অহংকারীরা তাদের বিদ্যার প্রয়োগ করতে পারল না। বরং তাদের বিদ্যা নির্ভর করে ব্যাংকার, পুলিশ, ডাক্তার আর থানার মুন্সীদের ওপর। অদ্ভুত কি অদ্ভুত তাই না?

03/08/2025
অবকাশ
08/07/2025

অবকাশ

Address

Panchagarh Sadar Upazila
Sadar Upazila
5010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv.Solaiman Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share