Legal Question & Answer

Legal Question & Answer আইন বিষয়ে জ্ঞান অর্জন ও সচেতন তৈরি করা

10/07/2026

যেই তালাক দিক স্ত্রী কী দেনমোহর পাওয়ার অধিকারী?

দেনমোহর নারীদের অধিকার ও সম্মানের বিষয়। মুসলিম আইনে এটিকে স্বামীর ঋণ বলা হয়েছে। বিবাহ ও তালাকের সাথে দেনমোহর বিষয়টি ওতপ্রতভাবে জড়িত। বিবাহের শর্তের মধ্যে দেনমোহর অন্যতম। দেনমোহর ছাড়া বিবাহ অনিয়মিত (irregular/Fasid) হয়।
অনিয়মিত বিবাহের ফলে স্বামী ও স্ত্রীর মধ্যে কোনো আইনগত দায়দায়িত্ব সৃষ্টি হয় না।

এটিকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়েছে।
১. নির্দিষ্ট দেনমোহর (Fixed Dower)
২. উপযুক্ত দেনমোহর (Proper Dower)

নির্দিষ্ট দেনমোহর হচ্ছে উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে সম্পন্ন হয়।
উপযুক্ত দেনমোহর হচ্ছে যখন দেনমোহর নির্দিষ্ট নয় তখন কনে/পাত্রীর বোন,ফুফুর দেনমোহর ও পারিবারিক মর্যাদা এবং কনের যোগ্যতা অনুযায়ী নির্ধারিত হয়।

মুসলিম আইনে দেনমোহর পরিশোধের ক্ষেত্রে দুটি ভাগে ভাগ করা হয়েছে।
১. চাহিবামাত্র দেনমোহর (Prompt dower)
২. বিলম্বিত দেনমোহর (Deferred Dower)

চাহিবামাত্র হচ্ছে স্ত্রী চাওয়ার সাথে সাথে পরিশোধ করতে হয়। কিন্তু স্বামী যদি দেনমোহর দিতে অস্বীকার করে তাহলে তার ৩ বছরের মধ্যে দেনমোহর আদায়ের মামলা দিয়ে আদালতের মাধ্যমে পরিশোধযোগ্য।

বিলম্বিত দেনমোহর হচ্ছে বিবাহ বিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর সাথে সাথে পরিশোধযোগ্য। স্বামীর মৃত্যু হলে তার ৩ বছরের মধ্যে মামলা দিয়ে তা উত্তরাধিকারী হতে প্রাপ্ত হবে। এমনকি অন্য কোনো ঋণও থাকে তাহলেও দেনমোহরের ঋণ অগ্রগামী হবে।

আর যদি স্ত্রী দেনমোহর মাফ করে দেয় তাহলে মামলার কোনো বালাই নেই, ঝামেলাও নেই।

সুতরাং দেনমোহর বিবাহের সাথে সম্পৃক্ত তালাকের সাথে নয়। যেই তালাক দিক স্ত্রী দেনমোহর পাবে। কিন্তু স্ত্রী কে যদি তালাকে তাফউইজ বা তালাক প্রদানের ক্ষমতা যদি না দেওয়া হয় তাহলে খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী দেনমোহর আংশিক ছাড় দিয়ে বা সম্পূর্ণ ছাড় দিয়ে স্বামীর কাছ থেকে তালাক নিতে পারবে।

আমার মনে হয় বিবাহে দেনমোহর দেখানোর জন্য না করে উপযুক্ত দেনমোহর দিয়ে বিবাহ করা উচিত। তাহলে পরবর্তীতে দেনমোহর নিয়ে কোনো ঝামেলা হয় না।

মো. মশিউর রহমান
আইন ও ভূমি প্রশাসন বিভাগ
স্নাতক(সম্মান) ২য় বর্ষ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ

Address

Gaibandha
Rangpur
5760

Opening Hours

18:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Question & Answer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share