Legal Service-লিগ্যাল সার্ভিস

Legal Service-লিগ্যাল সার্ভিস ন্যায়ের পথে আপনার বিশ্বস্ত সহযাত্রী।

29/05/2026

*মিথ্যা মামলা দিলে কী করবেন?* ⚖️

কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুধু হয়রানি না, এটা নিজেও শাস্তিযোগ্য অপরাধ।
ভয় পাবেন না। আইন আপনার পাশে আছে।

---

*১. শান্ত থাকুন, প্রমাণ জোগাড় করুন*
মেসেজ, কল রেকর্ড, লোকেশন, সাক্ষী—যা কিছু আছে সব সংগ্রহ করুন। প্রমাণই আপনাকে বাঁচাবে।

*২. দ্রুত উকিলের সাথে কথা বলুন*
নিজে কিছু না করে অভিজ্ঞ ফৌজদারি উকিল ধরুন। জামিন, আগাম জামিন, কুইশিং—কোন পথে যেতে হবে উনিই বলবেন।

*৩. মিথ্যা মামলার বিরুদ্ধে পাল্টা মামলা করুন*
দণ্ডবিধির ১৮২, ১৯১, ২০৯ ধারা অনুযায়ী মিথ্যা তথ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা অভিযোগ দায়ের করা অপরাধ। এগুলোতে মামলা করা যায়।

*৪. হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করুন*
যদি দেখেন মামলার কোনো ভিত্তিই নেই, তাহলে ৫৬১এ ধারায় হাইকোর্টে কুইশিং পিটিশন করে মামলা বাতিল চাইতে পারেন।

*৫. মানহানির মামলা করতে পারেন*
মিথ্যা মামলায় আপনার সম্মানহানি হলে সিভিল ও ক্রিমিনাল দুইভাবেই মানহানির মামলা করা যায়।

---

মনে রাখবেন, সত্য চাপা থাকে না।
ধৈর্য ধরুন, আইনের পথে লড়ুন। অন্যায়ের জবাব অন্যায় দিয়ে না, ন্যায় দিয়ে দিন।

মোঃ জামাল হোসেন
আ্যডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত।
রাঙামাটি পার্বত্য জেলা

26/05/2026

পুলিশ জোর করে ভয় দেখিয়ে অপরাধ স্বীকার করিয়েছে বা স্বীকারোক্তি গ্রহন করেছে! এক্ষেত্রে আপনি কি করবেন? আপনার দেওয়া এমন স্বীকারোক্তি কি আপনার বিরুদ্ধে আদালতে প্রমাণ হিসেবে ব্যাবহার করা যাবে?

"আমিতো এই বিষয়ে কিছুই জানিনা/ আমিতো অপরাধ সংগঠনের সময় সেখানে উপস্থিত ছিলাম না, দেশের বাহিরে/অন্য জেলায়/ অন্যস্থানে ছিলাম, আমাকে পুলিশ ভয় দেখিয়ে, হুমকি প্রদানের মাধ্যমে আমার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে!"
উপরোক্ত পরিস্থিতি বা এমন অবস্থার সম্মুখিন হওয়া ব্যাক্তিরা বা অভিযুক্তরা প্রায় সময় এমনটি দাবী করে থাকেন যে পুলিশ তাদের নিকট থেকে জোর পূর্বক স্বীকারোক্তি আদায় করেছেন, এখন তারা কি করবেন বা এমন স্বীকারোক্তি কতটুকু গ্রহনযোগ্য? চলুন জেনে নিই বিস্তারিত.........

সাক্ষ্য আইন ১৮৭২ [ The Evidence Act, 1872 এর ২৪–৩০ ধারা মূলত স্বীকারোক্তি (Confession) প্রসঙ্গে]

ধারা ২৪ — প্রলোভন, ভয় বা প্রতিশ্রুতির মাধ্যমে নেওয়া স্বীকারোক্তি

যদি কোনো আসামি ভয় দেখিয়ে, প্রলোভন দিয়ে বা প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়, তাহলে সেই স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয়।

ধারা ২৫ — পুলিশ কর্মকর্তার নিকট স্বীকারোক্তি

পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি সাধারণত আদালতে প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না।

ধারা ২৬ — পুলিশ হেফাজতে দেওয়া স্বীকারোক্তি

যদি কোনো ব্যক্তি পুলিশ হেফাজতে থেকে স্বীকারোক্তি দেয়, তবে তা গ্রহণযোগ্য নয়; তবে ম্যাজিস্ট্রেটের সামনে দিলে গ্রহণযোগ্য হতে পারে।

ধারা ২৭ — আলামত উদ্ধারের ক্ষেত্রে স্বীকারোক্তির অংশ

আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে যদি নতুন কোনো বস্তু বা তথ্য/আলামত উদ্ধার হয়, তাহলে সেই অংশটুকু আদালতে গ্রহণযোগ্য হতে পারে।

ধারা ২৮ — ভয় বা প্রলোভনের প্রভাব দূর হলে স্বীকারোক্তি

যদি পরে প্রমাণ হয় যে ভয়, প্রলোভন বা প্রতিশ্রুতির প্রভাব আর নেই এবং ব্যক্তি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছে, তাহলে তা গ্রহণযোগ্য হতে পারে।

পুলিশ জোর করে স্বীকারোক্তি আদায় করলে প্রথমেই আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে। আইনি বিধান অনুযায়ী, পুলিশের কাছে দেওয়া কোনো স্বীকারোক্তি আদালতে চুড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়।
নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন:
ম্যাজিস্ট্রেটের কাছে সত্য কথা বলুন: পুলিশ জোর করে বা নির্যাতন করে আপনার কাছ থেকে কোনো কাগজে সই নিলে বা কথা আদায় করলে ভয় পাবেন না। আদালতে (ম্যাজিস্ট্রেটের সামনে) হাজির করা হলে, ম্যাজিস্ট্রেটকে স্পষ্ট করে জানাবেন যে পুলিশের কাছে দেওয়া ওই স্বীকারোক্তি সম্পূর্ণ মিথ্যা এবং তা জোরপূর্বক বা ভয়ের কারণে নেওয়া হয়েছে।
আইনজীবীর সহায়তা নিন: যত দ্রুত সম্ভব একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন।
প্রমাণ সংরক্ষণ: শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকলে আদালতের কাছে মেডিকেল পরীক্ষা করানোর আবেদন করুন।

মোঃ জামাল হোসেন
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত,রাঙামাটি।

এরকম অজস্র ঘটনা প্রতিনিয়ত ঘটছে।
11/05/2026

এরকম অজস্র ঘটনা প্রতিনিয়ত ঘটছে।

ঐতিহাসিক রায়....!!
11/05/2026

ঐতিহাসিক রায়....!!

04/05/2026

=>ডিভোর্সের নোটিশ না পেলে কিংবা ডিভোর্স (তালাক) পেপারে স্বাক্ষর না করলেও কি আইনত ডিভোর্স কার্যকর হবে??

#হ্যাঁ হবে। বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী, নোটিশ প্রাপ্তির ৯০ দিন পর তালাক আপনাআপনি কার্যকর হয়ে যায়, এমনকি এক পক্ষ স্বাক্ষর না করলেও । নোটিশ গ্রহণ না করা বা স্বাক্ষর না করা ডিভোর্স আটকাতে পারে না।

✍️গুরুত্বপূর্ণ আইনি বিষয়সমূহ:
৯০ দিনের আইন: তালাকদাতা স্বামী বা স্ত্রী স্থানীয় কর্তৃপক্ষকে নোটিশ পাঠালে, পরবর্তী ৯০ দিন পর তালাক কার্যকর হয়

✍️স্বাক্ষর অপরিহার্য নয়: ডিভোর্স পেপারে স্বাক্ষর করা মানেই শুধু আইনি বাধ্যবাধকতা নয়। স্বামী-স্ত্রী কেউ রাজি না থাকলেও, নির্দিষ্ট সময় পার হলে বা উপযুক্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচ্ছেদ সম্পন্ন হয়

✍️গর্ভবতী স্ত্রী: স্ত্রী গর্ভবতী থাকলে, গর্ভকাল শেষ হওয়ার পর তালাক কার্যকর হবে

✍️অস্বীকৃতি: অনেকেই মনে করেন, ডিভোর্স পেপারে স্বাক্ষর না করলে বা নোটিশ গ্রহণ না করলে ডিভোর্স হবে না, এটি একটি ভুল ধারণা

✍️কোর্টে যাওয়া: যদি এক পক্ষ না মানে, তবে অন্য পক্ষ আদালতে যেয়ে ডিভোর্স কার্যকর করতে পারে
✍️পরামর্শ:
তালাক প্রাপ্তি বা নোটিশ পেলে তা উপেক্ষা না করে আইনি পরামর্শ নেওয়া উচিত, কারণ এটি না করলে পরবর্তী সময়ে দেনমোহর বা খোরপোশ আদায়ে জটিলতা সৃষ্টি হতে পারে।

আইনি সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করুন।

মোঃ জামাল হোসেন
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত।
রাঙামাটি পার্বত্য জেলা।

30/04/2026

=>ডকুমেন্ট ছাড়া পাওনা টাকা আদায় করবেন যেভাবেঃ.....!!

১. প্রমাণ সংগ্রহ

যদিও লিখিত ডকুমেন্ট নেই, তবুও অন্য ধরণের প্রমাণ ব্যবহার করা যায়:

সাক্ষী → টাকা দেওয়ার সময় কেউ উপস্থিত থাকলে তাকে সাক্ষী হিসেবে হাজির করা যায়।

মোবাইল এসএমএস/কল রেকর্ড → লেনদেন বা টাকা ফেরতের কথা উল্লেখ থাকলে তা সেকেন্ডারি প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে।

ব্যাংক/বিকাশ/নগদ ট্রানজেকশন হিস্ট্রি → টাকা হস্তান্তরের রেকর্ড থাকলে তা শক্তিশালী প্রমাণ।

অডিও/ভিডিও রেকর্ড → দেনাদারের স্বীকারোক্তি থাকলে আদালতে গ্রহণযোগ্য হতে পারে।

২. আইনগত নোটিশ পাঠানো

দেনাদারকে একজন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে স্পষ্ট উল্লেখ করতে হবে কত টাকা, কবে, কোন পরিস্থিতিতে দেওয়া হয়েছে এবং ফেরত চাওয়া হচ্ছে।

অনেক সময় নোটিশ পেয়ে দেনাদার টাকা ফেরত দিয়ে দেয় মামলা এড়াতে।

৩. সিভিল মামলা (দেওয়ানি)

দেনার প্রমাণ (যেমন সাক্ষী, লেনদেনের রেকর্ড) থাকলে Money Suit for Recovery of Debt দায়ের করা যায়।

আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দেবে।

৪. ফৌজদারি দিক (প্রতারণা হলে)

যদি প্রমাণ হয় যে শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্যে টাকা নিয়েছে, তাহলে দণ্ডবিধি 420 ধারা (প্রতারণা) এর আওতায় মামলা হতে পারে।

তবে শুধুমাত্র টাকা ফেরত না দেওয়াকে প্রতারণা হিসেবে ধরা হয় না—এটা সিভিল দেনা।

৫. মধ্যস্থতা ও সালিশি

গ্রামের সালিশি বা ইউনিয়ন পরিষদে মধ্যস্থতা চেষ্টা করা যায়।

ব্যক্তিগত পর্যায়ে সম্মানিত ব্যক্তি/আত্মীয়দের মাধ্যমে সমঝোতায় আনার চেষ্টা করতে পারেন।

🔑 সারকথা:
ডকুমেন্ট না থাকলেও সাক্ষী, ডিজিটাল প্রমাণ, লেনদেন রেকর্ড ইত্যাদির মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করা যায়। প্রথমে নোটিশ, পরে মামলা, আর সাথে সাথে সামাজিক চাপ প্রয়োগ—এই ধাপে ধাপে এগোনোই সবচেয়ে কার্যকর কৌশল।

মোঃ জামাল হোসেন
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত
রাঙামাটি পার্বত্য জেলা।



#সতর্কতা

26/04/2026

ব্যাংকের কিস্তি সময়মতো পরিশোধ না করায় ব্যাংক #লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন? মামলাও করেছেন? এই ক্ষেত্রে করনীয় কি -?

আইনের মাধ্যমে এ-ই সমস্যা সমাধানের কার্যকারী পাঁচটি ধাপ -

→ #সমন ( Summon) পাওয়া মাত্রই ঘাবড়ে না গিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দ্রুত আদালতে হাজির হয়ে জামিন নিন। হাজির না হলে আপনার নামে "ওয়ারেন্ট" হতে পরে।
আইনজীবী নিয়োগ করলে আপনাকে আইনি সুরক্ষা দিবেন।

→ ADR বা #আপোষ মীমাংসার সুযোগ নিন ::
আইন অনুযায়ী,, বিচার শুরু করার আগে আদালত ADR ( Alternative Dispute Resolution) বা বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ দেয়। ১ লক্ষ টাকার ক্ষেত্রে ব্যাংক সাধারণত আদালতের বাহিরে সমঝোতা করতে আগ্রহী থাকে।

→ সুদ মওকুফ বা 'Interest Waiver '- এর আবেদন :: আপনার আর্থিক অবস্থা খারাপ হলে ব্যাংকে গিয়ে লিখিতভাবে সুদ মওকুফের আবেদন করতে পারেন। #ব্যাংক ম্যানেজারকে বলুন- আপনি মূল টাকা ( Principle Amount) পরিশোধ করতে চান।

→ "টোকেন মানি" জমা দিয়ে সদিচ্ছা প্রকাশ
করুন। শুধু মুখে না বলে কিছু টাকা ( ২০/৩০ হাজার) ব্যাংকে জমা দিয়ে জমার রশিদটি ম্যানেজারের কাছে নিয়ে যান। এতে ব্যাংক বুঝবে আপনি লোন পরিশোধ করতে আগ্রহী।
ফলে মামলা শিথিল হওয়ার সম্ভাবনা বাড়বে ।

→ NLC এবং CIB ক্লিয়ারেন্স টাকা পুরোপুরি পরিশোধ করার পর ব্যাংক থেকে অবশ্যই ' Non Liability Certificate ( NLC) সংগ্রহ করুন। এছাড়া আপনার নামে যেন CIB তালিকা থেকে ক্লিয়ার করে দেওয়া হয় এবং আদালত থেকে মামলাটি আনুষ্ঠানিকভাবে #প্রত্যাহার করা হয়, তা নিশ্চিত করুন।

এক্ষেত্রে মনে রাখবেন, ব্যাংক মামলা করে টাকা আদায়ের জন্য, আপনাকে জেলে পাঠানোর জন্য নয়। তাই কর্মকর্তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন না করে আলোচনার মাধ্যমে সমাধান করার বুদ্ধিমানের কাজ । 🌸

Advocate Jamal Hossain




24/04/2026

=>আইন কি বলে???

মি থ্যা বা হয়/রানি মামলা একটি গুরুতর অ/প/রাধ, যার জন্য আইন অনুযায়ী শা/স্তির বিধান রয়েছে, যেমন দণ্ড/বিধি, ১৮৬০-এর ধারা ২১১ অনুযায়ী মি/থ্যা অভিযোগে কাউকে ফাঁ/সা/নো বা হ/য়/রা/নি করলে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কা/রা/দ/ণ্ড ও জরি/মা/না হতে পারে, আর ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট মি/থ্যা অভিযোগের জন্য ক্ষতিপূরণ দিতে এবং কারাদণ্ড দিতে পারেন। ভুক্ত/ভোগী/কে প্রতিকার পেতে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে।
মি/থ্যা/হ/য়/রা/নি মামলার আইনি বিধান
/দণ্ড/বিধি, ধারা ২১১: ইচ্ছাকৃতভাবে মি/থ্যা অ/ভি/যোগ এনে কাউকে অপরাধে অভিযুক্ত করলে এই ধারায় সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কা/রা/দ/ণ্ড/ ও জরিমানা হতে পারে।
ফৌজদারি কার্যবিধি, ধারা ২৫০: ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে, কোনো মামলা মিথ্যা বা হয়/রা/নি/মূ/ল/ক, তাহলে তিনি বাদীকে ক্ষতিপূরণ দিতে পারেন এবং তা পরিশোধে ব্যর্থ হলে ৩০ দিনের কা/রা/দ/ণ্ড দিতে পারেন।
মা/ন/হা/নির মামলা: হয়রানির উদ্দেশ্যে মা/ন/হা/নি/র মামলা করলে তা দেওয়ানি ও ফৌজদারি উভয় অ/প/রা/ধ হিসেবে গণ্য হতে পারে এবং এর জন্য দ/ণ্ড/বি/ধি ও সাইবার নিরাপত্তা আইনে শা/স্তির বিধান আছে।
ভুক্তভোগীর করণীয়
প্রমাণ সংগ্রহ: মি/থ্যা মা ম লা র স্বপক্ষে ও নিজের নির্দোষিতার প্রমাণ (যেমন: সা ক্ষী, নথি, ছবি) সংগ্রহ করুন।
আইনজীবীর পরামর্শ: দ্রুত একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে আইনি পরামর্শ নিন।
পাল্টা ব্যবস্থা: আদালতকে বিষয়টি জানানোর পাশাপাশি, < মা ন হানি মামলা (দেওয়ানি ও ফৌ জ দা রি) দায়ের করার এবং ক্ষতিপূরণ দাবি করার সুযোগ রয়েছে।
পু লি শ কে অবহিতকরণ: যদি পু/লি/শ মি/থ্যা প্রতিবেদন দেয়, তাহলে ফৌজদারি কার্যবিধি ২৫০ ধারা অনুযায়ী প্রতিকার চাওয়া যেতে পারে।
মি/থ্যা মা/ম/লা/য় হ/য়/রা/নি হলে আইনি ব্যবস্থার মাধ্যমে এর প্রতিরোধ ও প্রতিকার সম্ভব।

মোঃ জামাল হোসেন
অ্যাডডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত,রাঙামাটি।

23/04/2026

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ ও সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর মধ্যে পার্থক্য -
১। প্রণয়ণ সংক্রান্ত

♦ সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ -
যেহেতু সংসদ অধিবেশনরত ছিলোনা এবং অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সেহেতু রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন করেন।”

♦ সাইবার সুরক্ষা আইন, ২০২৬
বাংলাদেশ জাতীয় সংসদে প্রণীত এবং রাষ্ট্রপতির সম্মতিপ্রাপ্ত আইন।

২। জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের গঠন
♦♦ ২০২৫ (অধ্যাদেশ)
“প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রী” — চেয়ারম্যান
“উপদেষ্টা/মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী” — সদস্য
♦♦ বর্তমান - ২০২৬ (আইন) অনুযায়ী ,
“প্রধানমন্ত্রী” — চেয়ারম্যান
“মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী” — সদস্য

৩। কার্যকারিতা সংক্রান্ত ধারা
♦♦ ২০২৫ (অধ্যাদেশ)
অবিলম্বে কার্যকর হবে।
♦♦ ২০২৬ (আইন)
“২১ মে, ২০২৫ তারিখে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।”

♦♦ অপরাধ ও দন্ড সংক্রান্ত ধারাসমূহ:

(যেমন: অবৈধ প্রবেশ, তথ্য বিকৃতি, সাইবার অপরাধ ইত্যাদি সম্পর্কিত ধারা)

২০২৬ সালের আইনে অপরাধের সংজ্ঞা, উপাদান (ingredients), এবং দণ্ডের পরিমাণ অপরিবর্তিত আছে।

♦♦ তদন্ত, তল্লাশি ও জব্দ সংক্রান্ত ধারাসমূহ
তদন্তকারী সংস্থার ক্ষমতা, তল্লাশি ও জব্দের বিধান অভিন্ন।

♦♦: হেফাজত (Savings)
অধ্যাদেশ, ২০২৫
পূর্ববর্তী আইনের অধীন গৃহীত কার্যক্রমের বৈধতা সংরক্ষণ করা হয়েছে।
♦♦ আইন, ২০২৬ অনুযায়ী

রহিত অধ্যাদেশের অধীন গৃহীত সকল কার্যক্রম, মামলা, আদেশ, প্রজ্ঞাপন প্রভৃতি এই আইনের অধীন গৃহীত বলিয়া গণ্য হবে।

অর্থাৎ , সাইবার সুরক্ষা আইন, ২০২৬ দ্বারা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর কোনো মৌলিক বা substantive বিধান সংশোধন করা হয় নাই; বরং উক্ত অধ্যাদেশের বিধানসমূহ অবিকলভাবে সংরক্ষণ করে
, কেবলমাত্র
(ক) কার্যকারিতার ধরন,
(খ) সরকার কাঠামোসংক্রান্ত পরিভাষা, এবং (গ) রহিতকরণ ও হেফাজত সংক্রান্ত বিধানে প্রয়োজনীয় আইনগত সমন্বয় সাধন করা হইয়াছে।

15/04/2026

=>আইন কী বলে??

যদি আপনার জমি অন্য কেউ দখল করে থাকে, তাহলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি (GD) বা এফআইআর (FIR) করুন, জমির দলিল, খতিয়ান, ও পর্চাসহ ইউএনও/এসি (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগ করুন।

প্রয়োজনে আইনজীবীর সাহায্য নিন এবং দেওয়ানি আদালতে মামলা করার কথা বিবেচনা করুন, কারণ সময়মতো ব্যবস্থা না নিলে দখলদারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া কঠিন হতে পারে।

করণীয় ধাপসমূহ:
১. জমির কাগজপত্র সংগ্রহ: আপনার মালিকানার প্রমাণ হিসেবে সব জমির দলিল, খতিয়ান, পর্চা, মিউটেশন/নামজারির কাগজ ইত্যাদি গুছিয়ে রাখুন।

২. থানায় অভিযোগ: অবিলম্বে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (GD) বা এফআইআর (FIR) করুন, যেখানে দখলের সময় ও দখলদারের বিবরণ উল্লেখ থাকবে।

৩. প্রশাসনিক অভিযোগ: উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত দরখাস্ত জমা দিন। তারা অবৈধ দখল উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

৪. স্থানীয় জনপ্রতিনিধি: চেয়ারম্যান, মেম্বার বা কাউন্সিলরের মাধ্যমে সালিশ বা মীমাংসার চেষ্টা করতে পারেন।

৫. আইনজীবীর পরামর্শ: একজন অভিজ্ঞ জমি সংক্রান্ত আইনজীবীর সাথে যোগাযোগ করুন। তিনি আপনাকে সঠিক আইনি পথ দেখাবেন এবং দেওয়ানি আদালতে নিষিদ্ধাজ্ঞার (Injunction) জন্য আবেদন করতে সাহায্য করতে পারেন।

৬. দেওয়ানি মামলা: আদালতের মাধ্যমে দখল পুনরুদ্ধার করতে চাইলে দেওয়ানি আদালতে মামলা (Suit for recovery of possession) দায়ের করতে পারেন।

গুরুত্বপূর্ণ:
দ্রুত পদক্ষেপ: দখলদারদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আইনি প্রক্রিয়া শুরু করা উচিত, কারণ 'অ্যাডভার্স পজেশন' (Adverse Possession) বা प्रतिकूल দখলের দাবির বিরুদ্ধে সময়ের সীমাবদ্ধতা থাকে।

জাল দলিল: যদি দখলদার জাল দলিলের মাধ্যমে कब्जा করে থাকে, তাহলে সেই দলিল বাতিলের জন্য দেওয়ানি আদালতে মামলা করতে হবে এবং জালিয়াতির জন্য ফৌজদারি মামলাও করা যেতে পারে.

মোঃ জামাল হোসেন
অ্যাডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত,রাঙামাটি।

Address

District & Session Judge Court
Rangamati
4500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Service-লিগ্যাল সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share