Abir Ahamed Sijar Legal Consultants BD

Abir Ahamed Sijar Legal Consultants BD সেবামূলক আইনি সংস্থা

Ni act এর ১৩৮ ধারার মামলার নমুনা।
31/03/2026

Ni act এর ১৩৮ ধারার মামলার নমুনা।

চেকের মামলায় সমনের নমুনা।
29/03/2026

চেকের মামলায় সমনের নমুনা।

বিবাহের হলফনামার নমুনা।
29/03/2026

বিবাহের হলফনামার নমুনা।

একটি আদর্শ বাড়ি ভাড়ার চুক্তিপত্রে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার নাম, ঠিকানা, ভাড়ার পরিমাণ, অগ্রিম টাকা, চুক্তির মেয়াদ (সাধারণত ১...
15/02/2026

একটি আদর্শ বাড়ি ভাড়ার চুক্তিপত্রে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার নাম, ঠিকানা, ভাড়ার পরিমাণ, অগ্রিম টাকা, চুক্তির মেয়াদ (সাধারণত ১১ মাস বা ১ বছর) এবং নিয়ম-শর্তাবলী (যেমন: বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মেরামত, নোটিশ পিরিয়ড) উল্লেখ থাকতে হয়। এটি ৩০০ বা ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে দুই পক্ষকে কপি রাখতে হয়।
নিচে একটি বাড়ি ভাড়ার চুক্তিপত্রের নমুনা ফরমেট দেওয়া হলো:
বাড়ি ভাড়ার চুক্তিপত্র দলিল
১ম পক্ষ (বাড়ির মালিক):
নাম: ________________________
পিতা/স্বামী: __________________
ঠিকানা: ______________________
জাতীয় পরিচয়পত্র নং: ____________
২য় পক্ষ (ভাড়াটিয়া):
নাম: ________________________
পিতা/স্বামী: __________________
স্থায়ী ঠিকানা: _________________
জাতীয় পরিচয়পত্র নং: ____________
পরম করুণাময় মহান আল্লাহর নামে অত্র বাড়ি ভাড়া চুক্তিপত্রের বয়ান আরম্ভ করিলাম। আমি ১ম পক্ষ নিম্ন তফসিল বর্ণিত ফ্ল্যাট/বাড়ির মালিক ও স্বত্বাধিকারী হিসেবে আমার নিয়ন্ত্রণাধীন বাসার একটি অংশ মাসিক ভাড়া দেওয়ার প্রস্তাব করিলে, আপনি ২য় পক্ষ তা গ্রহণ করিতে সম্মত হন।
চুক্তিপত্রের শর্তাবলী:
১. মেয়াদ: অত্র চুক্তিপত্র অদ্য ______ তারিখ থেকে কার্যকর হইয়া আগামী ______ তারিখ পর্যন্ত মোট ১ (এক) বছর বলবৎ থাকিবে।
২. ভাড়া: মাসিক ভাড়া ______/= (কথায়: ______________) টাকা। প্রতি মাসের ভাড়া পরবর্তী মাসের ______ তারিখের মধ্যে পরিশোধ করিতে হইবে।
৩. অগ্রিম: ২য় পক্ষ অগ্রিম বাবদ ______/= (কথায়: ______________) টাকা ১ম পক্ষকে প্রদান করিলেন, যা চুক্তি শেষে ফেরতযোগ্য।
৪. বিল: ভাড়াটিয়া মাসিক ভাড়া ছাড়াও বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল নিয়মিত পরিশোধ করিবেন।
৫. ব্যবহার: ভাড়াটিয়া শুধুমাত্র আবাসিক উদ্দেশ্যে বাসাটি ব্যবহার করিবেন, বাণিজ্যিক কোনো কাজে ব্যবহার করা যাইবে না।
৬. মেরামত: বাসা ছাড়ার সময় কোনো ক্ষয়ক্ষতি হইলে ২য় পক্ষ নিজ খরচে তাহা মেরামত করিয়া দিবেন, নতুবা জামানত হইতে কর্তন করা হইবে।
৭. নোটিশ: চুক্তি চলাকালীন কোনো পক্ষ চুক্তি বাতিল করিতে চাইলে ০১ (এক) মাস পূর্বে নোটিশ প্রদান করিতে হইবে।
তফসিল (ভাড়াকৃত বাসার বিবরণ):
বাসা নং: ____, ফ্লোর: ____, ঠিকান: ____________________________।
আমরা উভয় পক্ষ সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে অত্র চুক্তিপত্রের শর্তাবলী পাঠ করিয়া স্বাক্ষর করিলাম।
১ম পক্ষের স্বাক্ষর: _________________ ২য় পক্ষের স্বাক্ষর: _________________
সাক্ষীগণের স্বাক্ষর:
১. _____________________
২. _____________________

পারিবারিক সমস্যার আইনি প্রতিকার, মামলার ধরন ও মামলা করার প্রদ্ধতিপারিবারিক সমস্যার আইনি প্রতিকার, মামলার ধরন ও মামলা করা...
04/02/2026

পারিবারিক সমস্যার আইনি প্রতিকার, মামলার ধরন ও মামলা করার প্রদ্ধতি

পারিবারিক সমস্যার আইনি প্রতিকার, মামলার ধরন ও মামলা করার প্রদ্ধতি
প্রতিটি জেলায় সহকারী জজ আদালত পারিবারিক আদালত হিসেবে গণ্য হয়। যেহেতু পারিবারিক আদালতের মামলা সিভিল বা দেওয়ানী প্রকৃতির বিধায় সকল পারিবারিক সমস্যার সমাধান এখানে পাওয়া যাবে এমনটা ভাবা সঠিক নয়।

পারিবারিক আদালতে মূলত চারটি পারিবারিক সমস্যার নিষ্পত্তি করা হয়।

১. বিবাহ বিচ্ছেদ

২. দাম্পত্য সর্ম্পক পুনরুদ্ধার

৩. মোহরানা/ ভরণপোষণ

৪. সন্তানের অভিভাকত্ব ও তত্ত্বাবধান

(১)বিবাহ বিচ্ছেদ (Dissolution of Marriage):

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ এর ৭ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতে চাইলে যেকোন পদ্ধতিতে তালাক ঘোষণার পর সাথে সাথে চেয়ারম্যানকে লিখিতভাবে নোটিশ দিতে হবে।তালাকের নোটিশের একটি কপি স্ত্রীকে ও প্রদান করতে হবে। তারপর চেয়ারম্যান উক্ত নোটিশ পাবার ৩০ দিনের মাথায় স্বামী-স্ত্রীর মধ্যে আপোষ-মীমাংসার লক্ষ্যে সালিশী পরিষদ গঠন করবেন।সালিশী পরিষদ স্বামী-স্ত্রীর মধ্যে আপোষ-মীমাংসা করতে ব্যর্থ হলে চেয়ারম্যানের নিকট নোটিশ প্রদানের তারিখ হতে ৯০ দিন অতিবাহিত হবার পর তালাক কার্যকর হয়ে যাবে।

চেয়ারম্যান বলতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র,ক্যান্টনমেন্ট এলাকায় চেয়ারম্যানের কাজ সম্পন্ন করার জন্য সরকার কর্তৃক নিয়োজিত ব্যক্তিকে বুঝাবে। [রেফারেন্সঃ ধারা-২(খ) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ,১৯৬১]।

পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ এর ৫ ধারা অনুযায়ী পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দায়ের করা যাবে। এই আইনের ৫ ধারাতে বলা আছে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-১৯৬১ এর বিধানাবলী সাপেক্ষে বিবাহ বিচ্ছেদের জন্য পারিবারিক আদালতে মামলা দায়ের করা যাবে। তার মানে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী চেয়ারম্যান নোটিশের মাধ্যমেও বিবাহ বিচ্ছেদ ঘটানো যাবে।

(২)দাম্পত্য অধিকার পুনরুদ্ধার (Restitution of Conjugal Rights):

স্বামী-স্ত্রী উভয়ই দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারে। কোনো বৈধ কারণ ছাড়া বিবাহের কোনো পক্ষ যদি নিজেদেরকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিতে অস্বীকার করে অথবা বৈবাহিক দায়িত্ব পালন করতে অবহেলা প্রদর্শন করে তাহলে সংক্ষুব্ধ পক্ষ (aggrieved person) পারিবারিক আদালতে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবে।

পারিবারিক আদালত অধ্যাদেশ-১৯৮৫ এর ২২ ধারা অনুযায়ী পারিবারিক আদালতে মামলা দায়ের করতে হলে কোর্ট ফি ২৫ টাকা দিতে হবে। সে অনুযায়ী দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলায় কোর্ট ২৫ টাকা হওয়ার কথা। কিন্তু বাস্তবে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলায় ৩০০ টাকা কোর্ট ফি দিতে হয়।কারণ এই ধরনের মামলা এক প্রকার ঘোষণা প্রকৃতির মামলা। আদালত এই মর্মে ঘোষণা প্রদান করেন যে স্বামী যেহেতু স্ত্রীর প্রতি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে সেহেতু স্ত্রী স্বামীর সাথে বসবাস করবে।

(৩) দেনমোহর/মোহরানা(Dower):

দেনমোহর স্ত্রী মাফ করে দিলেও স্বামী স্ত্রীকে দেনমোহর পরিশোধ করতে বাধ্য। দেনমোহর প্রকৃতপক্ষে ঋণের সমতুল্য। স্বামীর মৃত্যুতে দেনমোহর অনাদায়ের স্ত্রীর অধিকার রহিত হয় না। স্বামী জীবিত থাকা অবস্হায় স্ত্রীর মৃত্যু হলে স্ত্রীর ছেলেমেয়ে ওই দেনমোহর পিতার নিকট থেকে আদায় করে নিতে পারবেন। তবে সেটা স্ত্রীর মৃত্যুর ৩ বছরের মধ্যে আদায় করতে হবে।

(৪) ভরণপোষণ(Maintenance):

১৯৩৯ সালের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইনের ২(খ) ধারা অনুযায়ী স্বামী ২ বছর যাবত স্ত্রীকে ভরণপোষণ দিতে অবহেলা করলে অথবা ২ বছর যাবত স্ত্রীকে ভরণপোষণ দিতে ব্যর্থ হলে স্ত্রী পারিবারিক আদালতে বিবাহ-বিচ্ছেদের মামলা করতে পারবে। একইভাবে স্বামীকে ভরণপোষণ প্রদানে বাধ্য করতে পারবে।একজন পুরুষ তার স্ত্রীর পাশাপাশি সন্তানকেও ভরণপোষণ দিতে বাধ্য। ছেলে সন্তানকে বয়োপ্রাপ্ত না হওয়া পর্যন্ত এবং মেয়ে সন্তান হলে বিবাহের আগ পর্যন্ত ভরনপোষণ দিতে হবে।

পিতা-মাতার ভরণপোষণ আইন,২০১৩ এর ধারা ৩ অনুযায়ী প্রত্যেক সন্তান তার পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করবে।

১ জুলাই, ২০২৫ তারিখে ৩৫ নং অধ্যাদেশের মাধ্যমে আইনগত সহায়তা আইন সংশোধন করা হয়েছে। আসুন দেখে নেই কী পরিবর্তন হয়েছে-১. প্রা...
02/07/2025

১ জুলাই, ২০২৫ তারিখে ৩৫ নং অধ্যাদেশের মাধ্যমে আইনগত সহায়তা আইন সংশোধন করা হয়েছে। আসুন দেখে নেই কী পরিবর্তন হয়েছে-

১. প্রাতিষ্ঠানিক সক্ষমতাঃ চীফ লিগ্যাল এইড অফিসার পোস্ট সৃষ্টি করা হয়েছে।
২. অভিজ্ঞদের অন্তর্ভুক্তিঃ অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং অভিজ্ঞ আইনজীবীদের স্পেশাল মেডিয়েটর নিযুক্ত করার বিধান সংযুক্ত করা হয়েছে।
৩. বাধ্যতামূলক মেডিয়েশন প্রচেষ্টাঃ যৌতুক, পারিবারিক মামলা, পারিবারিক সহিংসতা, চেক ডিসঅনার সহ (৫ লক্ষ পর্যন্ত) ৯ টি আইনের আওতায় আগে precase mediation বাধ্যতামূলক, ব্যর্থ হলে কোর্ট মামলা দায়ের করা যাবে।
৪. লিগ্যাল এইড অফিসের সহায়তাঃ রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান লিগ্যাল এইডের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবে।
৫. সিদ্ধান্ত বাধ্যতামূলকঃ লিগ্যাল এইড এর মাধ্যমে আসা মধ্যস্থতার সিদ্ধান্ত চূড়ান্ত ও পক্ষগণের উপর বাধ্যতামূলক।

ট্যাক্স রেট সম্পর্কিত একটি জরুরি বার্তা:সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১লা জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ এর মধ্য...
06/06/2025

ট্যাক্স রেট সম্পর্কিত একটি জরুরি বার্তা:
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১লা জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ এর মধ্যে (২০২৫-২৬ কর বর্ষ) যারা আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের জন্য সংযুক্ত "তফসিল-৩" অনুযায়ী কর হার প্রযোজ্য হবে। এটি গত বছর অর্থ আইন-২০২৪ দ্বারা সংসদে পাশ হয়েছিল।

এবারের অর্থ অধ্যাদেশ-২০২৫ এ পর পর ২ বছরের যে কর হারের লিস্ট দেয়া হয়েছে সেগুলো কিন্তু যথাক্রমে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ কর বর্ষের জন্য! এবার বাজেট ঘোষণার দিন অনেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মিডিয়ায় ২০২৫-২৬ কর বর্ষে ৩,৭৫,০০০ টাকা করমুক্ত আয় ঘোষণা হয়েছে মর্মে ভুল সংবাদ প্রকাশ ও শেয়ার করে। অনেকে সেটা বিশ্বাস করে সেটার ভিত্তিতে আলরেডি ট্যাক্স নির্ণয় শুর করে দিয়েছে! এখানে উল্লেখ্য, গত বছর থেকে একই সঙ্গে একাধিক বছরের কর হার প্রকাশ করার রীতি শুরু হয়েছে। এর কারণ করদাতারা যেন তাদের বিনিয়োগ ও ট্যাক্স নিয়ে আগাম পরিকল্পনা করতে পারে। তাঁর ধারাবাহিকতায় এবার অগ্রিম দুই বছরের হার প্রকাশ করা হয়েছে।

ধারণা করছি ইতিমধ্যে ব্যাপকভাবে ভুল তথ্য প্রকাশিত হওয়ায় এবছর ট্যাক্স রিটার্ন দাখিল করতে গিয়ে করমুক্ত আয়, নূন্যতম কর এবং কর হার প্রয়োগ নিয়ে করদাতাদের মধ্যে ব্যপক অসন্তোষ তৈরী হবে।

Address

Court Bulonpur
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Abir Ahamed Sijar Legal Consultants BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category