Advocate Asaduzzaman Jewel

Advocate Asaduzzaman Jewel we are to save Bangladesh, Our sweet Homeland. We Are to keep it sovereign at any cost.
1. Advocate, Judge Court, Bangladesh.
2.

Member, Dhaka Bar Association & Shariatpur District Bar Association. Library Secretary, Shariatpur District Bar Association.

স্মৃতির ব্যথা-আসাদুজ্জামান জুয়েলআমি হলাম গ্রামের পোলা, পল্লী মায়ের ছেলেআমি এতটা বড় হয়েছি, মাটির সাথে খেলেএক সময়ে খাল-বিল...
03/12/2019

স্মৃতির ব্যথা
-আসাদুজ্জামান জুয়েল

আমি হলাম গ্রামের পোলা, পল্লী মায়ের ছেলে
আমি এতটা বড় হয়েছি, মাটির সাথে খেলে
এক সময়ে খাল-বিল ছিলো, নদী নালা কত
চাচা-চাচিরা আদর করতো আপন জনের মত
রাস্তার পাড়ে সারি সারি, ছিলো খেজুর গাছ
শীতের দিনে খাল হেইচ্চা, ধরতো কত মাছ
খেজুর গাছ কাটতো তখন, গাছি বাড়ি-বাড়ি
কাটার পরে গাছের মাথায়, রাখতো পেতে হাড়ি
পাটখরি যা হম্বাইল নিয়ে, উঠে যেতাম গাছে
দু’চার বন্ধু থাকতো নিচে, আসে যদি কেউ পাছে!
কষ্ট লাগে যখন দেখি, সব গেছে আজ হারিয়ে
স্মৃতিগুলো ডাকছে পিছু, কোমল হাতটি বাড়িয়ে
ভাবি এখন সোনালী দিন, আসবে কী আর ফিরে?
সেদিনের কথা মনে হলে আজ, বুকটা যে যায় চিরে
শেষ বিকেলে মাওনপুরে গিয়েছিলাম ঘুরতে
গ্রামটা দেখে অতীত স্মৃতি মনে পরে মূহুর্তে
মাওনপুরের গ্রমের চিত্র যেটুকু আজ আছে
খুব শীঘ্রই ঢেকে যাবে ইট পাথরের পাছে
মেয়েকে শুনাই অনেক পুরান বাজার ‘গইয়াতলা’
মেয়ে বলে ছিঃ বাবা, ওটা হবে ‘পেয়ারাতলাা’!
ওরা এখন শহর চিনে, শহর বোঝে শুধু
অতীত নিয়ে ভবিষ্যৎকে দেখি শুধু ধূধূ।

মাহমুদপুর, চন্দ্রপুর, ০৩ ডিসেম্বর ২০১৯

কবিতা ও ছড়া স্মৃতির ব্যথা স্মৃতির ব্যথা December 3, 2019 1 0 আমি হলাম গ্রামের পোলা, পল্লী মায়ের ছেলে আমি এতটা বড় হয়েছি, মাটির সা...

পেঁয়া‌জের চে‌য়ে এখন, সস্তা গলার হার‌হিসাব নিকাশ ক‌রে, কর পেঁয়া‌জ ব্যবহারছোট ‌মা‌ছে পেঁয়াজকু‌চি, দো‌পেঁয়াজা কৈকাচ‌কি মা...
16/11/2019

পেঁয়া‌জের চে‌য়ে এখন, সস্তা গলার হার
‌হিসাব নিকাশ ক‌রে, কর পেঁয়া‌জ ব্যবহার
ছোট ‌মা‌ছে পেঁয়াজকু‌চি, দো‌পেঁয়াজা কৈ
কাচ‌কি মা‌ছে পেঁয়াজকু‌চি, লা‌গে খা‌চ্ছি খৈ
‌পেঁয়াজু‌তে পেঁয়াজ কু‌চি, না থাক‌লে হায়
‌পে‌পে দিয়া পে‌পে‌জু, ব‌লো কেবা খায়?
ভর্তাতে তু‌মি য‌দি, পেঁয়াজ না দাও
‌তৈ‌রির খাটু‌নিটা যা‌বে দে‌খো ফাও
‌তরকা‌রিতে বাটা পেঁয়াজ, ঝোল হয় ঘন
‌পেঁয়াজ ছারা রান্না, খে‌তে চায় না মনও!
ঝালমু‌ড়ি‌তে পেঁয়াজ কু‌চি, য‌দি না’ই দি‌লে
যতই ভা‌লো হোক তা, খায়না সবাই মি‌লে
নাড়াচারা কর‌লে প‌রে, যতই আ‌সে জল
নাড়‌তে না পে‌রে চোখ, কর‌ছে ছ‌লো ছল
‌পেঁয়াজ দেখা‌লো খেল, দা‌মের উৎকর্ষ
উ‌নিশসাল এখন থে‌কে, হোক পেঁয়াজ বর্ষ।

কবিতা ও ছড়া পেঁয়াজ বর্ষ পেঁয়াজ বর্ষ November 16, 2019 1 0 পেঁয়া‌জের চে‌য়ে এখন, সস্তা গলার হার ‌হিসাব নিকাশ ক‌রে, কর পেঁয়া‌জ ব্যব...

‘আমার প্রিয় শিক্ষক, প্রিয় পথ প্রদর্শক, আমার আদর্শ অধ্যাপক এম এ আজিজ মিয়া। যখন স্কুলে পড়ি তখন থেকেই শরীয়তপুর পাবলিক লাইব্...
12/11/2019

‘আমার প্রিয় শিক্ষক, প্রিয় পথ প্রদর্শক, আমার আদর্শ অধ্যাপক এম এ আজিজ মিয়া। যখন স্কুলে পড়ি তখন থেকেই শরীয়তপুর পাবলিক লাইব্রেরীতে যাতায়াত করা শুরু করি। সময়টা হাই স্কুলে পড়ার সময় অর্থাৎ পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় থেকে। পড়াশুনায় আমি কখনোই খুব ভালো ছিলাম না। আমার বন্ধুদের মধ্যে মাহবুবুল হক, মোঃ ফরিদ হোসেন, শাহীন মিয়া, শামীম আজিজ, দিপক কুমার কংস বণিক, মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান নয়ন সহ অনেকেই বিকাল হলে পাবলিক লাইব্রেরীতে যেতো। আমিও ওদের সাথে যেতাম।’
----------------------------------বিস্তারিত পড়তে ক্লিক করুন------------------

নীড় পাতা প্রিয় আজিজ স্যার প্রিয় আজিজ স্যার November 12, 2019 1 0 আমার প্রিয় শিক্ষক, প্রিয় পথ প্রদর্শক, আমার আদর্শ অধ্যাপক এম এ আ.....

Address

Palong
Palong
8000

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Asaduzzaman Jewel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Asaduzzaman Jewel:

Share