01/11/2025
আমি ব্যক্তিগতভাবে দেখেছি — জনগণের রাগ আর বিপ্লবের ধারণা মিলিয়ে ফেললে দেশ বিপদে পড়ে। গণঅব্যুত্থান হলো জনগণের সরাসরি প্রতিক্রিয়া: কোনও নির্দিষ্ট ইস্যুতে মানুষ রাস্তায় নামবে, সরকারকে অচল করে বা পালটে দিতে পারে। কিন্তু বিপ্লব হলো গভীর পরিবর্তন — নতুন রাজনৈতিক চিন্তা, নতুন সামাজিক আদর্শ এবং পুরো ব্যবস্থাকে বুনিয়াদ থেকে বদলে দেওয়ার দাবি।
আমি নিজে বিদেশে থেকে কিছু পুরনো বন্ধুর আচরণ দেখেছি; তারা হয়ত সমালোচনা করে, কিন্তু নতুন কোনো রাজনৈতিক দর্শন বা সংগঠন সামনে আনতে পারেনি। যারা আজকের রাজনীতিতে সক্রিয়, কেউ যখন পুরনো আদর্শের পক্ষে বিদেশী স্বার্থের কাছে ঝুঁকে পড়ে, তখন সেটাই আবর্তিত অপকর্ম — তাতে নতুন কিছু জন্মায় না।
বিপ্লব সহজভাবে হবেনা; সেটা শতাব্দীর চিন্তা, সংগঠন ও নীতি-সূত্র চাই। আর অব্যুত্থান হলে অনেক সময় পুরনোই ফিরে আসে—আইন, সেনাবাহিনী, বিচারবিভাগ, বিশ্ববিদ্যালয় সব অক্ষত থাকায় পরিবর্তন গভীর হয় না। তাই প্রকৃত পরিবর্তন চাইলে শুধু নিন্দা বা ক্ষমতা সরানোই নয় — নতুন রাজনৈতিক ধারাই প্রধান।
দেশকে শান্তি, আইনের শাসন ও সামাজিক ন্যায় ফিরিয়ে আনতে আমাদের সঠিক দরকার: নতুন নেতৃত্ব, নতুন দল, এবং টেকসই আদর্শ। জনগণের আবেগ মূল্যবান — কিন্তু সেটাকে দিকনির্দেশনা দেবার মতো সুসংগঠিত রাজনৈতিক ধারণা না থাকলে ফলাফল বেসামাল হবে।
#গণঅব্যুত্থান #বিপ্লবনয় #নতুনভাবনা #রাজনীতি #আইনেরশাসন #বাংলাদেশ #পরিবর্তন