12/06/2026
ক্রিকেটার নাসির,তামিমা বনাম রাকিব
মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, তালাক প্রদানের পর তালাকদাতার দায়িত্ব হলো তালাকের নোটিশ সংশ্লিষ্ট স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের নির্ধারিত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তালাকদাতা যদি আইন অনুযায়ী যথাযথভাবে নোটিশ প্রেরণ করেন, কিন্তু কোনো কারণে উক্ত নোটিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে পৌঁছায় না বা গ্রহণ করা না হয়, তাহলে শুধুমাত্র এই কারণে তালাক অকার্যকর হয়ে যাবে না। অর্থাৎ, যথাযথভাবে নোটিশ প্রেরণের প্রমাণ থাকলে তালাকের বৈধতা প্রশ্নবিদ্ধ হয় না।আবার পক্ষান্তরে, যদি তালাকদাতা একেবারেই কোনো নোটিশ প্রেরণ না করে থাকেন তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ আইনগতভাবে উক্ত তালাক কার্যক্রমকে চ্যালেঞ্জ করার সুযোগ পেতে পারে এবং বিষয়টি আদালতের বিচার্য হতে পারে।
সাধারণত রেজিস্টার্ড ডাক, কুরিয়ার বা আইনসম্মত অন্য কোনো মাধ্যমে নোটিশ প্রেরণ করা হলে তার রশিদ বা প্রেরণের প্রমাণ সংরক্ষিত থাকে, যা পরবর্তীতে প্রমাণ করে যে নোটিশটি যথাযথভাবে পাঠানো হয়েছিল।
সুতরাং, তালাক প্রদান করার পর অবশ্যই আইন অনুযায়ী নোটিশ প্রেরণ করতে হবে এবং অপরপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবে নোটিশটি গ্রহণ করুক বা না করুক তাতে কোন সমস্যা হবে না এবং আইন অনুযায়ী ধরে নেয়া হবে নোটিশ তাদের সঠিকভাবে পাঠানো হয়েছে এবং তা গ্রহণও করা হয়েছে।তালাক কার্যকর হয়েছে মর্মে ধরা হবে।