15/09/2026
"এফিডেভিটের মাধ্যমে বিয়ে পড়ানো ও নিবন্ধন করা নিষিদ্ধ"
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের ২৯ এপ্রিল, ২০১৫ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নং- আর-৬/৭এন-৮/২০১৫-১৭৫ পত্রের নির্দেশনা অনুযায়ী জানানো যাচ্ছে যে, নোটারী পাবলিক এফিডেভিটের মাধ্যমে বিয়ে পড়ানো ও নিবন্ধন করতে পারবেন না। The Muslim Marriages and Divorces Registration Act, 1974 এর ৩ ধারার বিধান অনুযায়ী প্রত্যেকটি মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং এই রেজিস্ট্রেশন করার এখতিয়ার কেবলমাত্র নিকাহ রেজিস্ট্রারগনের।