Adv. Sohel Siddiqui

Adv. Sohel Siddiqui Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adv. Sohel Siddiqui, Lawyer & Law Firm, Mymensingh.

27/08/2025
12/08/2025

চীনের বিশ্ববিদ‍্যালয়ে যাবেন, দেখবেন ছাত্র-শিক্ষকরা দিন-রাত কাজ করছে। রাজনীতি তো দূরের কথা, ফালতু কথা বলে সময় নষ্ট করার সুযোগ ওদের নেই।

জাপানের বিশ্ববিদ‍্যালয়ে যাবেন, দেখবেন শিক্ষকদের রুমের লাইট বন্ধ হয় না। সকাল সাতটা থেকে শুরু হয়। অনেকের লাইট জ্বলে রাত দশটা পর্যন্ত।

কোন পোস্টার নাই। নেতা নাই। হলে রাজনীতি নাই। ছাত্রদের সংগঠণের নামে, ব‍্যানার টানিয়ে কোন কার্যক্রম নাই। ঐ ধর-ঐ মার এসব নাই। যে যার মতো স্বাধীনভাবে চলছে। পড়ছে। কাজ করছে। আবিষ্কার-উদ্ভাবন করে যাচ্ছে। কারণ একটা প্রতিষ্ঠান, প্রতিটা শিক্ষার্থীর। কোন দলের কাছে নত হওয়ার জন‍্য না। কোন দলের ছায়ায় চলার জন‍্য না।

ইউরোপে যাবেন, তাই দেখবেন। জার্মানী, সুইডেন, ফিনল‍্যান্ড, ইংল‍্যান্ড, ফ্রান্সের বিশ্ববিদ‍্যালয়গুলো পৃথিবী নাড়া দেয়া আবিষ্কার-উদ্ভাবন নিয়ে আছে। তাদের ছাত্ররা ২২-২৩ বছর বয়সে পিএইচডি শুরু করে। অসংখ‍্য তরুণের চোখ ভরা স্বপ্ন।

আর সে বয়সী বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ‍্যালয়ের ছাত্ররা দলীয় রাজনীতি নিয়ে আছে। এক দল আরেক দলকে খেদায়। দিনভর হাউকাউ! কিসের পড়াশুনা! কিসের গবেষণা! ছাত্র-শিক্ষকরা মিলে দলাদলি, রাজনীতি নিয়ে ব‍্যস্ত। এমন নোংরা সংস্কৃতি পৃথিবীর কোথাও নাই। আফ্রিকার ক্ষুধাপীড়িত দেশেও না। —এতোই দুর্ভাগা আমরা! —এতোই দুর্ভাগা আমার দেশ!

আমেরিকার ছেলে-মেয়েরা আছে রোবট নিয়ে। নতুন নতুন ড্রাগ আবিষ্কার নিয়ে। মেশিন লার্নিং নিয়ে। মহাকাশ গবেষণা নিয়ে। ২৫-২৬ বছর বয়সী তরুণরা উদ‍্যোক্তা হচ্ছে। লক্ষাধিক স্টার্টআপ প্রতিবছর চালু হয় আমেরিকায়। —এমন কোন বিষয় নেই যেটা নিয়ে আমেরিকার তরুণরা পড়ে না। গবেষণা করে না। ভাবে না।

আমরা কি কখনো এসব শিখবো না? শিখতে চাইবো না? নাকি জীবনভর নিজেদের ব‍্যার্থতাকে, অন‍্যের ষড়যন্ত্র আর চক্রান্ত বলেই মানুষকে বিভ্রান্ত করবো?

পাশের দেশ ভারত, ২৩ টা বিশ্বমানের আইআইটি গড়ে তুলেছে। আমরা সে মানের একটা প্রতিষ্ঠানও গড়তে পারিনি আজো। একটাও না। অথচ এটা ২০২৫ সাল! এগুলো আর কতো বুঝাবো! আর কতো লিখবো!

সারা দুনিয়া তার তরুণদের কাজে লাগায় বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন‍্য। আর আমরা আমাদের তরুণদেরকে দলীয় দাস বানিয়ে রাখি—চিন্তায়, মগজে, কার্যক্রমে!
…………………….
RAUFUL ALAM

07/08/2025

আয়কর উপদেষ্টা আর আইনজীবী কি একই বিষয়!
দেখার কেউ নেই! শোনার কেউ নেই!

NBR কোন আইন অনুযায়ী আয়কর উপদেষ্টা এর স্থলে আইনজীবী শব্দ টি প্রতিস্থাপন করেছেন?

এই বিষয়ে কি বার কাউন্সিল প্রতিষ্ঠান টির কাছে কোনো ব্যাখ্যা চেয়েছেন?

এটা পরিস্কার আইনের লঙ্ঘন।
বাংলাদেশের "বার কাউন্সিল আদেশ, ১৯৭২" (Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972) অনুযায়ী, আইনজীবী বলতে এমন ব্যক্তিকে বোঝায়:

"যিনি বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ ( Advocateship Certificate) প্রাপ্ত হয়ে আদালতে ওকালতি করার অধিকার লাভ করেছেন।"

“আইনজীবী” বলতে এই আদেশের অধীনে তালিকাভুক্ত (enrolled) একজন আইনজীবীকে বোঝাবে।
অনু২(১) এ তে আইনজীবীর সজ্ঞা দেয়া আছে, এর বাহিরে গিয়ে আইনজীবী শব্দ টি ব্যাবহারের সুযোগ আছে বলে আমার মনে হয় না।
শুধুমাত্র সেই ব্যক্তিই “আইনজীবী” যিনি:

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে সনদপ্রাপ্ত ও তালিকাভুক্ত (enrolled)

আদালতে ওকালতি করার আইনি অনুমতি রাখেন।

সুতরাং এলএল.বি ডিগ্রি থাকা সত্ত্বেও বার কাউন্সিল থেকে এনরোল না হলে, তাঁকে “আইনজীবী” বলা যাবে না।
আসেন আইনানুযায়ী পার্থক্য গুলো দেখি--
আয়কর উপদেষ্টা (Tax Consultant) এবং আয়কর আইনজীবী (Tax Lawyer) – এই দুই পেশাজীবীই কর সংক্রান্ত বিষয়ে কাজ করেন, তবে তাদের কাজের পরিধি, যোগ্যতা এবং দায়িত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।

নিচে সংক্ষেপে তাদের মধ্যকার মূল পার্থক্য তুলে ধরা হলো:

🔹 আয়কর উপদেষ্টা (Tax Consultant)
মূল কাজ:

আয়কর রিটার্ন প্রস্তুত করা ও দাখিল করা

কর পরিকল্পনা (Tax Planning) এবং বাঁচানোর উপায় পরামর্শ দেওয়া

আয়কর অ্যাসেসমেন্ট, ত্রুটি সংশোধন, পুনর্মূল্যায়ন ইত্যাদি সংক্রান্ত পরামর্শ

কর সংক্রান্ত নথিপত্র প্রস্তুতকরণ ও হালনাগাদ রাখা

যোগ্যতা:

সাধারণত হিসাববিজ্ঞান, ব্যবসা প্রশাসন বা ট্যাক্সেশন বিষয়ে ডিগ্রি বা প্রশিক্ষণপ্রাপ্ত

কিছু ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CMA) হতে পারেন

আইনজীবী নন: তারা আদালতে বা ট্রাইবুনালে আইনগত প্রতিনিধিত্ব করতে পারেন না

🔹 আয়কর আইনজীবী (Tax Lawyer)
মূল কাজ:

আয়কর বিষয়ক আইনি পরামর্শ দেওয়া

কর সংক্রান্ত মামলায় (যেমন কর আপিল, ট্রাইবুনাল বা হাইকোর্টে) গ্রাহকের পক্ষে প্রতিনিধিত্ব করা

কর সংক্রান্ত বিরোধ বা মামলার সমাধানে সহায়তা করা

জটিল আইনগত ব্যাখ্যা ও ব্যতিক্রম ব্যাখ্যা করা

যোগ্যতা: এলএল.বি (LL.B) ডিগ্রি থাকতে হয় এবং বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হতে হয়।
আয়কর আইনের ওপর বিশেষ দক্ষতা বা অভিজ্ঞতা থাকা দরকার।

আইনজীবী হিসেবে আদালতে মামলা পরিচালনার অধিকার রাখেন
এই বিষয়ে বার কাউন্সিল সহ আইনজীবী সমিতি গুলোর জরুরি পদক্ষেপ নেয়া দরকার,
NBR আয়কর উপদেষ্টার পরিবর্তনে কোন আইন এবং রেফারেন্স অনুযায়ী আইনজীবী শব্দটি প্রতিস্থাপন করেছেন!
এর ব্যাখা চেয়ে নোটিশ করা উচিত, বেশ কয়েক বছর আগেও NBR আইনজীবীর পরিবর্তে ITP শব্দটি ব্যাবহার করতো।
তাই সকলে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন প্রয়োজনে একটি মিটিং কল করা যেতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণকরা যেতে পারে।

কর আইনজীবী ২০২৪ পরীক্ষার Fianal রেজাল্ট
06/08/2025

কর আইনজীবী ২০২৪ পরীক্ষার Fianal রেজাল্ট

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Sohel Siddiqui posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share