কর আইনজীবী

কর আইনজীবী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কর আইনজীবী, Lawyer & Law Firm, 16 No Kali Sankar Guha Road, Pandit Bari, Natun Bazar(Opposite the BNP Party office ), Sadar, Mymensingh.

========Your Trusted Legal Partner========
মোহাম্মদ রফিকুল ইসলাম
বিবিএ(অনার্স),এমবিএ(হি.বি)-রা.বি.
সিএ(সিসি),সিএমএ (পার্ট)
এলএলবি-জা.বি.
কর আইনজীবী-এনবিআর
সদস্য "দি ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন "
01911 61 96 08(WhatsApp)
[email protected]

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন ...
23/11/2025

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন থাকলে সেই সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক বিশেষ আদেশের মাধ্যমে এনবিআর ২০২৫-২৬ অর্থ বছরের কর কোম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণির করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করে আগামী ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখ নির্ধারণ করেছে।

📣 আর মাত্র ২ দিন আছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ১৫ নভেম্বর ২০২৫ এর মধ্যে উপকর কমিশনারের নিকট পেপার রিটার্...
13/11/2025

📣 আর মাত্র ২ দিন আছে।
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ১৫ নভেম্বর ২০২৫ এর মধ্যে উপকর কমিশনারের নিকট পেপার রিটার্ন দাখিলের আবেদন করতে হবে।

বিস্তারিত 👇
পত্র নম্বর-০৮.০১.০০০০.০৩০,৯৯.০০১.২৪/১৪৪
তারিখ:৩০ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ। বিশেষ আদেশ নং-০২/২০২৫

বিষয়: ব্যক্তি করদাতাগণের (Individual Taxpayers) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থতা বিষয়ক আবেদনের সময় বর্ধিতকরণ সংক্রান্ত বিশেষ আদেশ।

সূত্রঃ জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ নং-০১/২০২৫, তারিখঃ ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, সূত্রোক্ত বিশেষ আদেশ নং-১/২০২৫ এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতাগণ ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করিয়াছে।

০২। আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে বিশেষ আদেশ নং-১/২০২৫ এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতাগণ ব্যতীত অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হইলে তাহারা ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের পরিবর্তে ১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করিলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করিতে পারিবেন।

💚♥️💚
🔗 সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য শেয়ার করুন।

11/11/2025
06/11/2025
নবীন কর আইনজীবী বরণ আনুষ্ঠান ২০২৫.
06/11/2025

নবীন কর আইনজীবী বরণ আনুষ্ঠান ২০২৫.

31/10/2025

অনলাইনে রিটার্ন জমা দেবার প্রক্রিয়া কি?

উত্তরঃ রিটার্ন জমা দেওয়ার ৭টি ধাপ রয়েছে, সেগুলি নিচে দেয়া হল-

i) Assessment প্রথমে আপনাকে কিছু মৌলিক তথ্য দিতে হবে

ক। Assessment information: Assessment year, Income year ইত্যাদি।

খ। Heads of income- চাকরি হতে আয়, সম্পত্তি ভাড়া হতে আয়, কৃষি আয়, ব্যবসা আয়, মূলধনী লাভ, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎসের আয়। এই খাতসমূহের মধ্যে প্রযোজ্যটি সিলেক্ট করতে হবে।

গ। Additional information- আয়ের প্রধান উৎসের অবস্থান এবং অন্যান্য আয়।

ঘ। IT-10B requirements সম্পদ সম্পর্কিত তথ্য যেমন সম্পদের পরিমাণ, মোটর গাড়ি ইত্যাদি।

ii) Income এই পেজে খাতভিত্তিক আয়ের সমস্ত তথ্য দিন, যেমন- চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যাবসা হতে আয়, মূলধনি হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়।

iii) Rebate- রেয়াতযোগ্য বিনিয়োগ যেমন জীবন বিমা, ডিপিএস, সঞ্চয়পত্র, জিপিএফ ইত্যাদির তথ্য উল্লেখ করুন।

iv) Expenditure- আপনার বাৎসরিক ব্যয় সংক্রান্ত তথ্য প্রদান করুন।

v) Asset & liabilities- সম্পদ এবং দায় সম্পর্কে বিস্তারিত তথ্য। যেমন: ব্যবসার মূলধন, অ-কৃষি সম্পত্তি, কৃষি সম্পত্তি, আর্থিক সম্পদ (শেয়ার, ডিবেঞ্চার, সেভিংস সার্টিফিকেট, এফডিআর, ডিপিএস), মোটর গাড়ি, সোনা, হীরা, গৃহস্থালীর জিনিসপত্র, নগদ ইত্যাদি। এছাড়া ঋণের তথ্যও প্রদান করুন।

vi) Tax & payment- এই সেকশনে সিস্টেম আপনাকে আপনার মোট আয়ের বিবরণ, ট্যাক্স কম্পিউটেশনের বিবরণ, প্রদেয় করের পরিমাণ দেখাবে। এই সেকশন থেকে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করতে পারবেন। এরপর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এই সেকশন হতে আপনি আপনার জন্য প্রযোজ্য প্রদেয় কর মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

vii) Return view- এখানে সম্পূর্ণ রিটার্ন দেখাবে, আপনি ভুল কোন তথ্য এন্ট্রি দিয়েছেন কিনা তা পরীক্ষা করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন এবং সবশেষে সাবমিট করতে পারবেন। অনলাইন রিটার্ন পূরণে আপনি চাইলে সব তথ্য একেবারে ইনপুট দিয়ে রিটার্ন দাখিল করতে পারেন আবার প্রয়োজনে সময়ে সময়ে তথ্য ইনপুট দিয়ে সেভ রাখতে পারবেন এবং সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সাবমিট করতে পারবেন। সাবমিট করা হলে যেকোনো সময়ে প্রাপ্তি স্বীকারপত্র, রিটার্ন, সার্টিফিকেট, চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

22/10/2025

প্রিয় করদাতা বন্ধুগণ,

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫ (জরিমানা ছাড়া)।

সময়মতো রিটার্ন দাখিল করুন, জরিমানা এড়িয়ে চলুন —
থাকুন নিশ্চিন্ত, থাকুন আইনের সুরক্ষায়।

উত্তরণ Law & Tax Associates,

আপনার আয়কর ও ব্যবসায়িক আইনি সহায়তার নির্ভরযোগ্য ঠিকানা।

Hot Line- 01911-619608

উত্তরণ — সত্যনিষ্ঠা ও দক্ষতার প্রতিশ্রুতি।

-------“Follow our page for tax updates"---------

22/10/2025

সময়মতো আয়কর রিটার্ন দাখিল করুন — জরিমানা এড়িয়ে চলুন!

শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫ (জরিমানা ছাড়া)

প্রিয় করদাতা বন্ধুগণ,
দেশের উন্নয়নে আপনার সঠিক ও সময়মতো আয়কর পরিশোধের ভূমিকা অপরিসীম।

উত্তরণ Law & Tax Associates আপনাদের পাশে আছে।

রিটার্ন প্রস্তুতি থেকে দাখিল পর্যন্ত সম্পূর্ণ পেশাদার সহায়তায়।

এখনই যোগাযোগ করুন —
Hot Line- 01911-619608

📞 ০১৯১১ ৬১৯৬০৮ (📲 bKash)
📧 [email protected]
🌐 Facebook:

আপনার আস্থা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
সময়মতো কর দিন, নিশ্চিন্ত থাকুন!

-------“Follow our page for tax updates"---------

আয়কর সংক্রান্ত পরামর্শের জন্য স্ক্যান করোন
21/10/2025

আয়কর সংক্রান্ত পরামর্শের জন্য স্ক্যান করোন

Address

16 No Kali Sankar Guha Road, Pandit Bari, Natun Bazar(Opposite The BNP Party Office ), Sadar
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when কর আইনজীবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share