Md. Intisar Jaman Khan

Md. Intisar Jaman Khan BBA, MBA (Marketing), LL.B, ITP

আয়কর রিটার্ন এর ক্ষেত্রে একজন করদাতার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখা জরুরি,,১) পূর্ববর্তী বছরের নিট সম্পদের সমাপণী...
11/09/2026

আয়কর রিটার্ন এর ক্ষেত্রে একজন করদাতার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখা জরুরি,,

১) পূর্ববর্তী বছরের নিট সম্পদের সমাপণী জেরের
সাথে চলতি বছরের প্রারম্ভিক নিট সম্পদের
সামঞ্জস্য থাকতে হবে।

২) আয়, ব্যয়, বিনিয়োগ ও সম্পদের সহায়ক
কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

৩) পারিবারিক ব্যয়, ব্যক্তিগত ব্যয় এবং জীবনযাত্রার
ব্যয়ের তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে হবে।

৪) বেতন বা অন্য কোনো আয় থেকে উৎসে কর কর্তন
করা হলে তার প্রমাণ যথাযথভাবে সংরক্ষণ ও
উপস্থাপন করতে হবে। উৎসে কর কর্তনের প্রমাণ
উপস্থাপন না করলে ক্রেডিট পাওয়া যাবে না।

৫) ডিপিএস/জীবন বিমার ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের
বিনিয়োগ দেখানোর পাশাপাশি পুঞ্জিভূত
বিনিয়োগের পরিমাণ প্রদর্শন করতে হবে।

৬) করমুক্ত আয় থাকলে রিটার্ন দাখিলের সময় তা
যথাযথভাবে উল্লেখ করতে হবে।

৭) এক বা একাধিক ক্রেডিট কার্ড থাকলে প্রতিটির
তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।

৮) অর্জিত তহবিল এবং সম্পদের মোট পরিবৃদ্ধির
পার্থক্য সবসময় শূন্য হবে।

৯) ব্যাংক সুদ, সঞ্চয়পত্রের সুদ, জিপিএফ এর সুদকে
আর্থিক পরিসম্পদ থেকে আয় হিসেবে প্রদর্শন
করতে হবে।

ধন্যবাদান্তে,
মো: ইনতিসার জামান খান
(০১৪০১৫৪২৪৬৫)
আয়কর আইনজীবী

09/09/2026

Income Tax Act, 2023-এর ৩৪৫টি ধারা

১. সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২. সংজ্ঞা
৩. আইনের প্রাধান্যকারী কার্যকারিতা
৪. আয়কর কর্তৃপক্ষ
৫. আয়কর কর্তৃপক্ষ নিয়োগ
৬. ক্ষমতা অর্পণ
৭. আয়কর কর্তৃপক্ষের অধীনতা ও নিয়ন্ত্রণ
৮. আয়কর কর্তৃপক্ষের দায়িত্ব, কার্যাবলি ও এখতিয়ার
৯. উত্তরসূরি কর্তৃক এখতিয়ার প্রয়োগ
১০. বোর্ডের নির্দেশনা অনুসরণ
১১. উপকর কমিশনারকে নির্দেশনা
১২. পরিদর্শনকারী অতিরিক্ত কর কমিশনারের মাধ্যমে assessment কার্যাবলি প্রয়োগ
১৩. Taxes Appellate Tribunal প্রতিষ্ঠা
১৪. Tribunal-এর Bench কর্তৃক ক্ষমতা প্রয়োগ
১৫. Bench-এর সিদ্ধান্ত
১৬. একজন সদস্য কর্তৃক ক্ষমতা প্রয়োগ
১৭. কার্যপ্রণালী নিয়ন্ত্রণ

১৮. আয়কর আরোপ
১৯. অতিরিক্ত কর আরোপ
২০. বিনিয়োগ, আমদানি ও রপ্তানির পার্থক্যের ওপর কর
২১. রিটার্নে অপ্রদর্শিত offshore asset-এর ওপর কর
২২. retained earnings, reserve, surplus ইত্যাদির ওপর কর
২৩. stock dividend-এর ওপর কর
২৪. বিশেষ কর দিয়ে বিনিয়োগ/আয় স্বেচ্ছায় প্রকাশ
২৫. কর হিসাবের বিশেষ বিধান
২৬. মোট আয়ের পরিধি
২৭. বাংলাদেশে অর্জিত/উদ্ভূত বলে গণ্য আয়
২৮. একই আয়কে মোট আয়ে দ্বিগুণ অন্তর্ভুক্ত না করা

২৯. মোট আয় নির্ধারণ
৩০. আয়ের খাতসমূহ
৩১. আয় একত্রিতকরণ
৩২. চাকরি হতে আয়
৩৩. Perquisites, allowances ও benefits-এর আর্থিক মূল্য নির্ধারণ
৩৪. employee share scheme হতে আয় নির্ধারণ
৩৫. ভাড়া হতে আয়ের সংজ্ঞা
৩৬. ভাড়া হতে আয়
৩৭. gross rental value নির্ধারণ
৩৮. ভাড়া হতে আয় নির্ধারণে অনুমোদিত deduction
৩৯. ভাড়া হতে বিশেষ আয় নির্ধারণ
৪০. কৃষি হতে আয়
৪১. বিশেষ কৃষি আয়
৪২. কৃষি আয়ে সাধারণ deduction
৪৩. হিসাববই না রাখলে বিশেষ deduction
৪৪. নির্দিষ্ট ক্ষেত্রে deduction অগ্রহণযোগ্য

৪৫. ব্যবসা হতে আয়
৪৬. ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্র
৪৭. নির্দিষ্ট ব্যবসার মুনাফা হিসাব
৪৮. speculation business পৃথকভাবে বিবেচনা
৪৯. ব্যবসায় সাধারণ অনুমোদিত deduction
৫০. ব্যবসায় বিশেষ অনুমোদিত deduction
৫১. bad debt expense অনুমোদন
৫২. interest/profit-এর বিশেষ deduction হিসাব
৫৩. interest allowance-এর বিশেষ সীমা
৫৪. deduction অনুমোদনের সাধারণ শর্ত
৫৫. নির্দিষ্ট ক্ষেত্রে deduction অগ্রহণযোগ্য
৫৬. বিশেষ business income হিসাব

৫৭. মূলধনি মুনাফা
৫৮. মূলধনি মুনাফা হিসাব
৫৯. হিসাব নির্ধারণের সময়
৬০. deduction গ্রহণের সীমাবদ্ধতা
৬১. capital gain নির্ধারণের অন্যান্য বিষয়
৬২. financial asset হতে আয়
৬৩. আয় হিসাবের সময়কাল
৬৪. financial asset income-এর deduction
৬৫. নির্দিষ্ট ক্ষেত্রে deduction অগ্রহণযোগ্য
৬৬. অন্যান্য উৎস হতে আয়
৬৭. অন্যান্য উৎসের বিশেষ আয়
৬৮. অন্যান্য উৎসের আয়ে অনুমোদিত deduction
৬৯. নির্দিষ্ট ক্ষেত্রে deduction অগ্রহণযোগ্য
৭০. loss set-off ও carry forward
৭১. depreciation allowance carry forward

৭২. হিসাব পদ্ধতি
৭৩. কোম্পানির audited financial report দাখিল
৭৪. long-term contract-এর হিসাব পদ্ধতি
৭৫. অসম্পূর্ণ/ভুল হিসাব

৭৬. কর অব্যাহতি
৭৭. মোট আয় থেকে বাদযোগ্য আয়
৭৮. নির্দিষ্ট বিনিয়োগ ও ব্যয়ের বিপরীতে tax rebate
৭৯. cooperative society-এর আয় অব্যাহতি
৮০. Averaging
৮১. অনুমোদিত tax holiday entity-এর আয়
৮২. Board কর্তৃক tax holiday entity অনুমোদন
৮৩. associated entity-এর সঙ্গে transaction
৮৪. tax holiday entity-এর আয় হিসাব
৮৫. tax exemption বাতিল/অগ্রহণযোগ্যতা

উৎসে কর ও কর পরিশোধ

৮৬. চাকরি হতে আয়ে উৎসে কর কর্তন
৮৭. সংসদ সদস্যদের honorarium-এর ওপর কর কর্তন
৮৮. Participatory/Welfare/Workers Welfare Fund-এ প্রদত্ত অর্থে কর কর্তন
৮৯. contractor/supplier-কে প্রদত্ত অর্থে কর কর্তন
৯০. service payment-এর ওপর কর কর্তন
৯১. intangible property-এর জন্য প্রদত্ত অর্থে কর কর্তন
৯২. media advertisement income-এ কর কর্তন
৯৩. actor/actress/producer ইত্যাদিকে প্রদত্ত অর্থে কর কর্তন
৯৪. commission/discount/fee ইত্যাদিতে কর কর্তন/সংগ্রহ
৯৫. travel agent হতে কর সংগ্রহ
৯৬. letter of credit commission হতে কর কর্তন
৯৭. local letter of credit ইত্যাদির অর্থে কর কর্তন
৯৮. cellular mobile phone operator-এর প্রদত্ত অর্থে কর কর্তন
৯৯. life insurance premium-এর অতিরিক্ত payment-এ কর কর্তন
১০০. insurance commission-এ কর কর্তন
১০১. general insurance surveyor fee ইত্যাদিতে কর কর্তন
১০২. savings/fixed deposit-এর সুদে কর কর্তন
১০৩. Post Office Savings Bank Account-এর সুদে কর কর্তন
১০৪. resident-এর interest income-এ কর কর্তন
১০৫. savings certificate-এর মুনাফায় কর কর্তন
১০৬. securities-এর সুদে কর কর্তন
১০৭. Bangladesh Bank Bills-এর discount-এ কর কর্তন
১০৮. international phone call receipt-এ কর কর্তন
১০৯. rent-এর ওপর উৎসে কর কর্তন
১১০. convention hall/conference centre service-এর ওপর কর কর্তন
১১১. property acquisition compensation-এর ওপর কর কর্তন
১১২. export cash subsidy-এর ওপর কর কর্তন
১১৩. freight forward agency commission-এর ওপর কর কর্তন
১১৪. power purchase-এর ক্ষেত্রে কর সংগ্রহ
১১৫. real estate developer কর্তৃক land owner-কে প্রদত্ত অর্থে কর কর্তন
১১৬. foreign buyer-এর agent-কে commission/remuneration-এ কর কর্তন
১১৭. dividend-এর ওপর কর কর্তন
১১৮. lottery ইত্যাদি হতে প্রাপ্ত আয়ে কর কর্তন
১১৯. non-resident-এর আয় হতে কর কর্তন/সংগ্রহ

১২০. imported goods-এর ক্ষেত্রে কর সংগ্রহ
১২১. manpower export-এর ক্ষেত্রে কর সংগ্রহ
১২২. clearing & forwarding agent হতে কর সংগ্রহ
১২৩. export proceeds-এর ওপর কর সংগ্রহ
১২৪. বিদেশ থেকে service/revenue sharing ইত্যাদির income remittance-এ কর কর্তন
১২৫. property transfer-এর ক্ষেত্রে কর সংগ্রহ
১২৬. developer/real estate developer হতে কর সংগ্রহ
১২৭. government stamp/court fee/cartridge paper commission-এ কর সংগ্রহ
১২৮. property lease-এর ক্ষেত্রে কর সংগ্রহ
১২৯. cigarette manufacturer হতে কর সংগ্রহ
১৩০. brick manufacturer হতে কর সংগ্রহ
১৩১. trade licence issue/renewal-এর সময় কর সংগ্রহ
১৩২. resident shipping business হতে কর সংগ্রহ
১৩৩. public auction sale-এর ওপর কর সংগ্রহ
১৩৪. share transfer-এর ওপর কর সংগ্রহ
১৩৫. securities transfer-এর ওপর কর সংগ্রহ
১৩৬. Stock Exchange shareholders-এর share transfer-এ কর সংগ্রহ
১৩৭. stock exchange member হতে কর সংগ্রহ
১৩৮. commercial motor vehicle হতে কর সংগ্রহ
১৩৯. inland ship হতে কর সংগ্রহ

১৪০. সংজ্ঞা
১৪১. grossed-up amount-এর ওপর কর কর্তন/সংগ্রহ
১৪২. উৎসে কর কর্তন/সংগ্রহের সাধারণ বিধান
১৪৩. কর কর্তন/সংগ্রহে ব্যর্থতার পরিণতি
১৪৪. প্রকৃত কর্তন/সংগ্রহ ছাড়া certificate দেওয়ার পরিণতি
১৪৫. tax deduction certificate
১৪৬. কর্তিত কর সরকারি কোষাগারে জমা
১৪৭. উৎসে কর কর্তন/সংগ্রহের confirmation ও verification
১৪৮. অন্যান্য পদ্ধতির পাশাপাশি কর আরোপের ক্ষমতা
১৪৯. উৎসে কর কর্তন/সংগ্রহ থেকে অব্যাহতি
১৫০. উৎসে কর্তিত/সংগৃহীত করের credit
১৫১. কর কর্তন না হলে কর পরিশোধ

Advance Tax ও Minimum Tax

১৫২. cigarette manufacturer-এর advance tax সংগ্রহ
১৫৩. motor vehicle owner-এর advance tax সংগ্রহ
১৫৪. advance tax payment
১৫৫. advance tax-এর পরিমাণ ও পরিশোধের সময়
১৫৬. নতুন assessee-এর advance tax
১৫৭. advance tax installment পরিশোধে ব্যর্থতা
১৫৮. advance tax credit
১৫৯. Explanation
১৬০. advance tax না দেওয়ার জন্য সুদ
১৬১. অতিরিক্ত advance tax payment-এর ওপর সরকারের প্রদেয় সুদ
১৬২. advance tax ঘাটতির জন্য assessee-এর প্রদেয় সুদ
১৬৩. Minimum tax
১৬৪. minimum tax-এর ভিত্তি নয় এমন অতিরিক্ত/কম উৎসে কর

Return, Assessment ও Audit

১৬৫. Return
১৬৬. Return দাখিল
১৬৭. সম্পদ ও দায়ের বিবরণী দাখিল
১৬৮. জীবনযাপন-সংক্রান্ত ব্যয়ের বিবরণী
১৬৯. Return দাখিলের সাধারণ বিধান
১৭০. self-assessment পদ্ধতিতে return দাখিল
১৭১. return দাখিল ও আয়কর পরিশোধের সময়
১৭২. return দাখিলের notice
১৭৩. return দাখিলের আগে আয়কর ও surcharge পরিশোধ
১৭৪. tax day-এর পরে return দাখিলে কর হিসাব
১৭৫. normal ও revised return-এর বিশেষ বিধান
১৭৬. অসম্পূর্ণ return দাখিলের পরিণতি
১৭৭. withholding tax return
১৭৮. concurrent jurisdiction
১৭৯. হিসাব ও দলিল উপস্থাপন

১৮০. Self Assessment
১৮১. Return process
১৮২. Audit
১৮৩. Deputy Commissioner of Taxes কর্তৃক কর নির্ধারণ
১৮৪. Best Judgment Assessment
১৮৫. Provisional Assessment
১৮৬. withholding tax return audit
১৮৭. firm/association-এর কর নির্ধারণ
১৮৮. firm-এর constitution পরিবর্তনে কর নির্ধারণ
১৮৯. নতুন successor firm-এর ক্ষেত্রে কর নির্ধারণ
১৯০. মৃত্যু ছাড়া business succession-এর ক্ষেত্রে assessment
১৯১. discontinued business-এর assessment
১৯২. Hindu Undivided Family partition-এর assessment
১৯৩. বাংলাদেশ ত্যাগকারী ব্যক্তির assessment
১৯৪. মৃত ব্যক্তির আয়ের assessment
১৯৫. Spot Assessment
১৯৬. assessment প্রশ্নবিদ্ধ করার বাধা
১৯৭. assessment-এর limitation period

Information, Search, Recovery & Refund

১৯৮. সংজ্ঞা
১৯৯. information collection rules-এর প্রয়োগ
২০০. তথ্য সংগ্রহ
২০১. automatic furnishing of information
২০২. business records inspection
২০৩. income source investigation
২০৪. inquiry ও investigation
২০৫. Survey-এর ক্ষমতা
২০৬. search ও seizure-এর ক্ষমতা
২০৭. seized income-এর records DCT-এর কাছে হস্তান্তর
২০৮. seized records সংরক্ষণের সময়
২০৯. seized assets-এর ব্যবস্থা
২১০. retained assets-এর ব্যবহার
২১১. oath-এর অধীনে evidence গ্রহণের ক্ষমতা

২১২. tax ও অন্যান্য payment এড়িয়ে যাওয়ার প্রতিকার
২১৩. Inspecting Additional Commissioner কর্তৃক ভুল order revision
২১৪. Notice of Demand
২১৫. সরাসরি কর সংগ্রহ ও refund
২১৬. কর আদায়ের certificate
২১৭. Tax Recovery Officer কর্তৃক recovery পদ্ধতি
২১৮. certificate প্রত্যাহার ও proceeding stay
২১৯. recovery certificate-এর validity নিয়ে dispute নিষিদ্ধ
২২০. District Collector-এর মাধ্যমে tax recovery
২২১. অন্যান্য recovery method
২২২. একসঙ্গে tax collection measures
২২৩. property-এর interim attachment/seizure
২২৪. refund-এর অধিকার
২২৫. claim adjustment ও refund
২২৬. refund claim
২২৭. মৃত/অক্ষম ব্যক্তির পক্ষে refund claim
২২৮. assessment-এর correctness নিয়ে প্রশ্ন না তোলা
২২৯. appeal order-এর ভিত্তিতে refund

Tax Avoidance, Transfer Pricing & International Tax

২৩০. সংজ্ঞা
২৩১. tax benefit adjustment
২৩২. adjustment procedure
২৩৩. Transfer Pricing-এর সংজ্ঞা
২৩৪. arm’s length price অনুযায়ী international transaction-এর income নির্ধারণ
২৩৫. arm’s length price হিসাব
২৩৬. Transfer Pricing Officer-এর কাছে reference
২৩৭. তথ্য, দলিল ও record সংরক্ষণ
২৩৮. international transaction statement দাখিল
২৩৯. accountant-এর report
২৪০. non-resident-এর সঙ্গে transaction-এর মাধ্যমে tax avoidance
২৪১. asset transfer-এর মাধ্যমে tax avoidance
২৪২. securities transaction-এর মাধ্যমে tax avoidance
২৪৩. বাংলাদেশ ত্যাগকারী ব্যক্তির tax clearance certificate

২৪৪. Tax Agreement
২৪৫. সংজ্ঞা
২৪৬. বাংলাদেশের বাইরে অর্জিত আয়ের ক্ষেত্রে relief
২৪৭. Foreign Tax Credit
২৪৮. foreign tax adjustment অনুমোদনে income computation-এর প্রভাব
২৪৯. foreign tax credit claim-এর সীমাবদ্ধতা
২৫০. Appeal
২৫১. Double Taxation Agreement-এর ক্ষেত্রে উৎসে কর কর্তনের বিধান

Representative & Registration

২৫২. নির্দিষ্ট ক্ষেত্রে representative-এর tax liability
২৫৩. agent হিসেবে গণ্য ব্যক্তি
২৫৪. representative কর্তৃক পরিশোধিত কর ফেরত আদায়ের অধিকার
২৫৫. partner/member-এর অপরিশোধিত tax-এর জন্য firm/association-এর liability
২৫৬. firm ইত্যাদির discontinued business-এর partner-এর liability
২৫৭. private company-এর অপরিশোধিত tax-এর জন্য director-এর liability
২৫৮. liquidation-এর সময় private company-এর tax-এর জন্য liquidator-এর liability
২৫৯. non-resident shipping business-এর tax liability
২৬০. non-resident air transport business-এর tax liability

২৬১. assessee registration
২৬২. assessee registration cancellation
২৬৩. Withholder Identification Number (WIN)
২৬৪. return submission proof দাখিলের বাধ্যবাধকতা
২৬৫. return submission proof প্রদর্শন

Penalty

২৬৬. return দাখিলে ব্যর্থতার penalty
২৬৭. নির্ধারিত পদ্ধতিতে accounts না রাখার penalty
২৬৮. fake TIN ব্যবহারের penalty
২৬৯. advance tax ইত্যাদি পরিশোধে ব্যর্থতা
২৭০. notice না মানার penalty
২৭১. return অনুযায়ী tax না দেওয়ার penalty
২৭২. income concealment-এর penalty
২৭৩. Chartered Accountant-এর ভুল/মিথ্যা audit report-এর penalty
২৭৪. fake audit report দাখিলের penalty
২৭৫. tax payment default-এর penalty
২৭৬. ধারা ২৩৫ না মানার penalty
২৭৭. ধারা ২৩৬ না মানার penalty
২৭৮. ধারা ২৩৭ না মানার penalty
২৭৯. ধারা ২৩৮ না মানার penalty
২৮০. hearing ছাড়া penalty আরোপে বাধা
২৮১. penalty আরোপে Inspecting Additional Commissioner-এর পূর্বানুমোদন
২৮২. penalty order DCT-এর কাছে প্রেরণ
২৮৩. penalty অন্যান্য liability-কে প্রভাবিত না করা
২৮৪. revised income অনুযায়ী penalty revision

Revision, Appeal & ADR

২৮৫. Commissioner-এর revision ক্ষমতা
২৮৬. appellate income tax authority-এর কাছে appeal
২৮৭. appeal-এর form, procedure ও সময়সীমা
২৮৮. appeal নিষ্পত্তির procedure
২৮৯. appeal-এর decision
২৯০. Tax Recovery Officer-এর order-এর বিরুদ্ধে appeal
২৯১. Appellate Tribunal-এ appeal
২৯২. Appellate Tribunal কর্তৃক appeal নিষ্পত্তি
২৯৩. High Court Division-এ reference
২৯৪. High Court Division-এর decision
২৯৫. Appellate Division-এ appeal

২৯৬. ADR-এর সংজ্ঞা
২৯৭. Alternative Dispute Resolution
২৯৮. ADR-এর জন্য application
২৯৯. Commissioner’s Representative
৩০০. ADR process-এর Facilitator
৩০১. ADR-এ assessee-এর অধিকার ও দায়িত্ব
৩০২. ADR-এর মাধ্যমে disposal procedure
৩০৩. Appellate Tribunal/High Court Division-এ pending appeal/reference থাকলে proceeding stay
৩০৪. ADR-এর decision
৩০৫. agreement-এর effect
৩০৬. agreement না হলে appeal-এর limitation
৩০৭. agreement-এর post-verification
৩০৮. suit/prosecution-এর বাধা

Confidentiality, Offence & Prosecution

৩০৯. statement, return ইত্যাদি গোপনীয়
৩১০. এই Part-এর বিধান অন্যান্য বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া
৩১১. তথ্য না দেওয়া ও নির্দিষ্ট obligation না মানার শাস্তি
৩১২. tax evasion-এর চেষ্টা করার শাস্তি
৩১৩. verification সাপেক্ষে false statement-এর penalty
৩১৪. false certificate-এর শাস্তি
৩১৫. উৎসে কর কর্তন/সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা না দেওয়ার penalty
৩১৬. verification সাপেক্ষে false audited statement-এর শাস্তি
৩১৭. TIN-এর improper use-এর শাস্তি
৩১৮. আয়কর কর্তৃপক্ষের কাজে বাধা দেওয়ার শাস্তি
৩১৯. attachment ঠেকাতে property disposal-এর শাস্তি
৩২০. ধারা ২১১(৭) না মানার penalty
৩২১. abetment-এর শাস্তি
৩২২. protected information প্রকাশের শাস্তি
৩২৩. company/firm/association কর্তৃক offence সংঘটনের দায়
৩২৪. prosecution-এর sanction
৩২৫. offence compound করার ক্ষমতা
৩২৬. Special Judge-এর মাধ্যমে trial

শেষ অংশ

৩২৭. appearance-এর জন্য authorized representative
৩২৮. Electronic Tax Management
৩২৯. আয়কর কর্তৃপক্ষকে সহায়তা
৩৩০. ভুল সংশোধন
৩৩১. নিকটতম টাকায় tax হিসাব
৩৩২. পরিশোধ/আদায়কৃত অর্থের receipt প্রদান
৩৩৩. limitation period হিসাব
৩৩৪. সময় বাড়ানো বা limitation condone করার ক্ষমতা
৩৩৫. নোটিশ/দলিল জারি (Service of Notice)
৩৩৬. নির্দিষ্ট ত্রুটির কারণে assessment ইত্যাদি বাতিল না হওয়া
৩৩৭. liquidation-এ থাকা company-এর বিরুদ্ধে proceeding
৩৩৮. Indemnity
৩৩৯. pending legal provisions for taxation বাস্তবায়ন
৩৪০. কর্মকর্তা-কর্মচারীকে reward
৩৪১. Schedule সংশোধনের ক্ষমতা
৩৪২. difficulty দূরীকরণ
৩৪৩. Rules প্রণয়নের ক্ষমতা
৩৪৪. Repeal and Saving — রহিতকরণ ও সংরক্ষণ
৩৪৫. ইংরেজিতে অনূদিত Authentic Text প্রকাশ — বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পাবে।

বিশেষভাবে মনে রাখার মতো:
৩৩৫ = Service of Notice
৩৪১ = Power to amend Schedule
৩৪২ = Removal of difficulty
৩৪৩ = Power to make rules
৩৪৪ = Repeal and Saving
৩৪৫ = Authentic English Text।

২০২৩ সালের নতুন আয়কর আইন অনুযায়ী, আয় পরিগণনা পত্র (Income Computation Sheet) এবং এর প্রত্যয়ন পত্র বা রিটার্ন দাখিলের...
03/09/2026

২০২৩ সালের নতুন আয়কর আইন অনুযায়ী, আয় পরিগণনা পত্র (Income Computation Sheet) এবং এর প্রত্যয়ন পত্র বা রিটার্ন দাখিলের প্রমাণপত্র নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

সাধারণত নিচের ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর জন্য এটি সবচেয়ে বেশি প্রয়োজন হয়:

■ প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক ক্ষেত্র-

● নিবন্ধিত কোম্পানি: যেকোনো লিমিটেড বা পাবলিক কোম্পানির বার্ষিক ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়।

● নির্দিষ্ট টার্নওভারের ব্যবসায়ী: যাদের ব্যবসায়িক টার্নওভার বা বার্ষিক লেনদেন সরকার নির্ধারিত সীমার ওপরে।

● দীর্ঘমেয়াদি চুক্তির আওতাভুক্ত ব্যক্তি: যারা বিভিন্ন দীর্ঘমেয়াদি ঠিকাদারি বা ব্যবসায়িক চুক্তির (Long-term contracts) সাথে যুক্ত।

● অংশীদারি কারবার (Partnership Firms): অংশীদারি ব্যবসায়ের আয়-ব্যয় এবং কর যোগ্য আয় নির্ধারণের জন্য।

■ ব্যক্তিগত ও অন্যান্য ক্ষেত্র (সেবা গ্রহণের জন্য)-

বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা সচল রাখতে বা সুবিধা পেতে করদাতার এই আয়কর প্রত্যয়ন বা রিটার্ন জমার প্রমাণপত্র (Proof of Submission) দেখাতে হয়:

● ব্যাংক ঋণ (Bank Loan) ও ক্রেডিট কার্ড: যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে পার্সোনাল, হোম বা বিজনেস লোন এবং ক্রেডিট কার্ডের আবেদন করার সময়।

● সঞ্চয়পত্র ক্রয় ও লভ্যাংশ গ্রহণ: নতুন সঞ্চয়পত্র কেনা কিংবা সঞ্চয়পত্র থেকে অর্জিত আয়ের ওপর ট্যাক্স রিবেট বা সঠিক কর কর্তনের প্রমাণ হিসেবে।

● বিদেশ যাত্রা ও ভিসা প্রসেসিং: উচ্চশিক্ষা, চিকিৎসা বা ভ্রমণের জন্য বিদেশি দূতাবাসে ভিসার আবেদন করার সময় আয়ের উৎস প্রমাণ করতে।

● সরকারি লাইসেন্স নবায়ন: ট্রেড লাইসেন্স নবায়ন,গাড়ির ফিটনেস বা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (বিআরটিএ) নেওয়ার সময়।

● চাকরিজীবী ও সরকারি কর্মচারী: সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বাৎসরিক বেতন খাতের আয়কর হিসাব প্রতিপাদন করার জন্য।

#আয়করআইন #আয়কর

রিটার্ন দাখিল করে কি কর প্রণোদনা পাবেন, নাকি অতিরিক্ত কর দিতে হবে?অনেকেই সময়মতো রিটার্ন দাখিল না করার কারণে অতিরিক্ত কর...
01/09/2026

রিটার্ন দাখিল করে কি কর প্রণোদনা পাবেন, নাকি অতিরিক্ত কর দিতে হবে?

অনেকেই সময়মতো রিটার্ন দাখিল না করার কারণে অতিরিক্ত কর পরিশোধ করেন। আবার নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল করলে আইন অনুযায়ী কর প্রণোদনার সুবিধাও পাওয়া যায়।

রিটার্ন দাখিলের সময় অনুযায়ী কী হবে?

🟢 ১ জুলাই – ৩০ সেপ্টেম্বর: পরিশোধযোগ্য করের ৫% (সর্বোচ্চ সুবিধা) অথবা ২৫,০০০ টাকা—যেটি কম, সেই পরিমাণ কর প্রণোদনা।

🔵 ১ অক্টোবর – ৩১ ডিসেম্বর: কোনো কর প্রণোদনা বা অতিরিক্ত কর প্রযোজ্য নয়।

🟠 ১ জানুয়ারি – ৩১ মার্চ: পরিশোধযোগ্য করের ২% অথবা ৩,০০০ টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর।

🔴 ১ এপ্রিল – ৩০ জুন: পরিশোধযোগ্য করের ৫% অথবা ৫,০০০ টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর।

আয়কর সংক্রান্ত সেবা

✔ e-রিটার্ন তৈরি ও দাখিল
✔ কর পরিকল্পনা ও পরামর্শ
✔ আয়কর নোটিশের জবাব
✔ আপিল ও ট্রাইব্যুনাল
✔ আইনগত সহায়তা

মোঃ ইনতিসার জামান খান (অতুল), LL.B, ITP
আয়কর আইনজীবী
সদস্য: দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন

📞 যোগাযোগ: ০১৪০১-৫৪২৪৬৫

ইনবক্স করুন বা এখনই কল করুন।

17/08/2026

🚨 ৬৫ বছর বয়সী, কোনো আয় নেই—জমি বিক্রি করার জন্য “শূন্য রিটার্ন” দেওয়া যাবে?
একজন আমাকে প্রশ্ন করেছেন—

👉 “আমার বয়স ৬৫ বছর। কোনো আয় নেই। জমি বিক্রি করার জন্য রিটার্ন লাগছে। আমি যদি শূন্য রিটার্ন দিই, তাহলে আয়-ব্যয় কী দেখাবো?”

প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ শুধু জমি বিক্রি করার প্রয়োজনে ‘শূন্য রিটার্ন’ দিতে গিয়ে আয়-ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য ভুলভাবে শূন্য দেখিয়ে দিলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে।

🔴 প্রথম কথা—৬৫ বছর বয়স মানেই সবকিছু শূন্য নয়

বয়স ৬৫ বছর বা তার বেশি হলে করমুক্ত সীমা/করহার সংক্রান্ত বিশেষ সুবিধা থাকতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে—

❌ কোনো আয় নেই ধরে নেওয়া যাবে

❌ কোনো ব্যক্তিগত ব্যয় নেই দেখানো যাবে

❌ জমি-জমা বা অন্যান্য সম্পদ শূন্য করা যাবে

❌ পূর্বের সম্পদ বাদ দেওয়া যাবে

❌ ব্যাংকে টাকা থাকলে সেটি গোপন করা যাবে

রিটার্নে Tax Payable শূন্য হতে পারে, কিন্তু তাই বলে Return-এর সব তথ্য শূন্য হবে—এমন ধারণা ভুল।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনাতেও রিটার্নের ক্ষেত্রে আয়, সম্পদ ও অন্যান্য তথ্য সঠিকভাবে প্রদর্শনের গুরুত্ব রয়েছে।

⚠️ তাহলে আয়-ব্যয় কী দেখাবেন?

যদি সত্যিই ওই ব্যক্তির কোনো করযোগ্য আয় না থাকে, তাহলে বাস্তব অবস্থা অনুযায়ী আয় দেখাতে হবে।

কিন্তু তিনি যদি নিজের জীবনযাপন করেন, তাহলে বাস্তবে যে পারিবারিক/ব্যক্তিগত ব্যয় করেছেন সেটিও রিটার্নের সংশ্লিষ্ট অংশে সঠিকভাবে উপস্থাপন করতে হবে।

কারণ প্রশ্ন আসতে পারে—

👉 আয় নেই, তাহলে সারা বছর সংসার চললো কীভাবে?

👉 খাবার, চিকিৎসা, পোশাক, যাতায়াত ইত্যাদির টাকা এলো কোথা থেকে?

👉 ব্যাংকে টাকা থাকলে তার উৎস কী?

👉 জমিটি কীভাবে অর্জিত হয়েছিল?

👉 জমির ক্রয়মূল্য/অর্জনমূল্য কত ছিল?

👉 জমি বিক্রি করে টাকা পাওয়ার পর সেই টাকা কোথায় গেল?

“আয় নেই” আর “জীবনযাপনের কোনো ব্যয় নেই”—এই দুটি বিষয় এক নয়।

🏠 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—জমিটি রিটার্নে কোথায়?

জমি তার নামে থাকলে সেটি সম্পদ বিবরণীতে যথাযথভাবে থাকতে হবে।

শুধু জমি বিক্রি করার জন্য—

“আগে জমি ছিল, কিন্তু এবার বিক্রি করবো তাই সম্পদ শূন্য”

এভাবে তথ্য গোপন করা উচিত নয়।

বরং জমির প্রকৃত মালিকানা, মূল্য, পূর্বের রিটার্নে প্রদর্শিত তথ্য এবং অর্জনের উৎস—সবকিছু বিবেচনা করে রিটার্ন প্রস্তুত করতে হবে।

💰 ভবিষ্যতে জমি বিক্রি করলে কী হবে?

এখানেই সবচেয়ে বড় ঝুঁকি।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ১২৫ অনুযায়ী সম্পত্তি হস্তান্তর থেকে অর্জিত আয় মূলধনি আয়ের আওতায় আসতে পারে। (National Board of Revenue)

অর্থাৎ আজ যদি রিটার্নে জমি, সম্পদ ও অর্থের উৎস সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়, পরে যখন জমি বিক্রি হবে তখন প্রশ্ন উঠতে পারে—

“আপনার কাছে এই জমি এলো কীভাবে?”

“জমির ক্রয়/অর্জনমূল্য কত ছিল?”

“বিক্রয়মূল্য কত?”

“বিক্রয়ের টাকা ব্যাংকে জমা হলো কীভাবে?”

“আগের রিটার্নে জমিটির মূল্য কত দেখানো হয়েছিল?”

এমনকি পরবর্তীতে বিক্রয়ের টাকা দিয়ে—

🏦 ব্যাংকে FDR

🏦 সঞ্চয়পত্র

🏠 নতুন জমি/বাড়ি

🚗 গাড়ি

💰 নগদ অর্থ

💳 অন্য কোনো বিনিয়োগ

করলে সেই সম্পদের উৎসও ব্যাখ্যা করতে হতে পারে।

🚨 “শূন্য রিটার্ন” দিয়ে ভবিষ্যতে জমি বিক্রি—এখানেই বিপদ হতে পারে

ধরুন—

একজন ব্যক্তির নামে ২০ লাখ টাকার একটি জমি আছে।

তিনি জমি বিক্রি করার আগে রিটার্ন দিলেন এবং সেখানে—

আয় = ০

ব্যয় = ০

সম্পদ = ০

দেখিয়ে দিলেন।

পরের বছর জমিটি ৩০ লাখ টাকায় বিক্রি করলেন এবং ৩০ লাখ টাকা ব্যাংকে জমা করলেন।

তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে—

👉 ৩০ লাখ টাকার সম্পদের অস্তিত্ব আগের রিটার্নে কোথায় ছিল?

👉 জমিটি কীভাবে অর্জিত হয়েছিল?

👉 আগের রিটার্নে কেন জমি দেখানো হয়নি?

👉 ৩০ লাখ টাকা ব্যাংকে জমার উৎস কী?

👉 বিক্রয় থেকে মূলধনি আয় কত হলো?

এখানেই একটি “সস্তায় শূন্য রিটার্ন” ভবিষ্যতে ব্যাখ্যার বড় ঝামেলায় পরিণত হতে পারে।

📌 আরেকটি বিষয় মনে রাখুন

বর্তমান আয়কর ব্যবস্থায় রিটার্ন দাখিল না করার ক্ষেত্রেও আইনগত ঝুঁকি রয়েছে। NBR-এর FAQ অনুযায়ী, নির্দিষ্ট ক্ষেত্রে রিটার্ন দাখিল না করলে আয়কর আইন, ২০২৩-এর অধীনে জরিমানা আরোপের বিধান রয়েছে।

অর্থাৎ সমাধান হলো—

রিটার্ন না দেওয়া নয়; বরং সঠিক তথ্য দিয়ে সঠিক রিটার্ন দেওয়া।

✅ তাহলে করণীয় কী?

যদি ওই ৬৫ বছর বয়সী ব্যক্তির সত্যিই কোনো নিয়মিত আয় না থাকে, তাহলে—

✔️ প্রকৃত আয় সঠিকভাবে দেখাতে হবে

✔️ বাস্তব ব্যক্তিগত/পারিবারিক ব্যয় বিবেচনায় নিতে হবে

✔️ তার নামে থাকা জমি ও অন্যান্য সম্পদ সঠিকভাবে প্রদর্শন করতে হবে

✔️ সম্পদের অর্জন/উৎসের ধারাবাহিকতা রাখতে হবে

✔️ পূর্ববর্তী রিটার্নের তথ্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে

✔️ জমি বিক্রির পর বিক্রয়মূল্য ও মূলধনি আয়ের হিসাব সঠিকভাবে করতে হবে

✔️ বিক্রয়ের টাকা ব্যাংকে গেলে তার উৎসের প্রমাণ সংরক্ষণ করতে হবে

✔️ দলিল, ক্রয়মূল্য, বিক্রয়মূল্য, ব্যাংক স্টেটমেন্ট ও সংশ্লিষ্ট কাগজপত্র সংরক্ষণ করতে হবে।

🔥 মনে রাখবেন—

“শূন্য রিটার্ন” মানে সবকিছু শূন্য নয়।

Tax Payable শূন্য হতে পারে, কিন্তু মানুষের জীবন, সম্পদ, ব্যয় ও অর্থের উৎস শূন্য হয়ে যায় না।

আজ কম টাকা দিয়ে ভুলভাবে রিটার্ন করিয়ে নেওয়া সহজ।

কিন্তু কয়েক বছর পর সেই রিটার্নের তথ্যের সঙ্গে জমি বিক্রির টাকা, ব্যাংক হিসাব ও সম্পদের হিসাব মিলাতে গিয়ে যদি গরমিল ধরা পড়ে—তখন ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কিন্তু করদাতারই।

তাই জমি বিক্রি, সম্পদ হস্তান্তর বা বড় অঙ্কের অর্থের লেনদেনের আগে শুধু “রিটার্ন জমা দেওয়া” নয়—রিটার্নটি ভবিষ্যতের কথা মাথায় রেখে সঠিকভাবে প্রস্তুত করা জরুরি।

অতএব সচেতন হওয়া জরুরী।

01401542465

⚖️ আয়কর সংক্রান্ত বিষয়ে পেশাদার পরামর্শ নিনআপনার Income Tax Return, Tax Notice, Tax Assessment, Appeal অথবা e-Return সংক...
10/08/2026

⚖️ আয়কর সংক্রান্ত বিষয়ে পেশাদার পরামর্শ নিন

আপনার Income Tax Return, Tax Notice, Tax Assessment, Appeal অথবা e-Return সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রয়োজন?

👨‍⚖️ Md. Intisar Jaman Khan Autul
LL.B, ITP

⭐ ৮ বছরের পেশাগত অভিজ্ঞতা

দীর্ঘ ৮ বছরের CA Firm-এর কর্মঅভিজ্ঞতায় আয়কর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করেছি।

🧾 যেসব সেবায় পরামর্শ ও সহায়তা:

✅ Individual & Business Income Tax Return
✅ e-Return সংক্রান্ত সহায়তা
✅ Income Tax Notice-এর জবাব
✅ Tax Assessment সংক্রান্ত কার্যক্রম
✅ Appeal ও Tax-related Legal Assistance
✅ TIN ও আয়কর সংক্রান্ত প্রয়োজনীয় সেবা
✅ করদাতাদের আয়কর ও Tax Planning সংক্রান্ত পরামর্শ

📌 অভিজ্ঞতা • পেশাদারিত্ব • আইনসম্মত সমাধানের চেষ্টা

আপনার আয়কর সংক্রান্ত বিষয়টি অবহেলা না করে সঠিক সময়ে পেশাদার পরামর্শ নিন।

📞 Call / WhatsApp: 01401-542465

Md. Intisar Jaman Khan Autul
LL.B, ITP

09/08/2026

🚨 NBR-এর নোটিশ পাওয়ার আগে সতর্ক হোন!
টিন (TIN) আছে, কিন্তু সময়মতো রিটার্ন দাখিল করেননি? তাহলে নোটিশের সঙ্গে গুনতে হতে পারে অতিরিক্ত ১০,০০০ টাকা বা তারও বেশি!

অর্থ আইন, ২০২৬ দ্বারা সংশোধিত আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৪(৩) করদাতাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

📌 কী বলছে নতুন আইন?
যদি কোনো ব্যক্তি আইন অনুযায়ী রিটার্ন দাখিলে বাধ্য হওয়া সত্ত্বেও ধারা ১৭০ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করেন, তাহলে কর কর্তৃপক্ষ তাকে রিটার্ন দাখিলের জন্য নোটিশ ইস্যু করতে পারে।

⚠️ এই নোটিশ পাওয়ার পর রিটার্ন দাখিল করলে ধারা ১৭৪(৩)-এর বিধান কার্যকর হবে। অর্থও পরিশোধ করতে হতে পারে।

অনেক করদাতাই মনে করেন—
❌ "টিন করেছি এখন কাজে লাগে না তাই রিটার্ন দিবো না।"
❌ "আমার কোনো আয় নেই তাই রিটার্ন দিতে হবে না।"
❌ "রিটার্ন পরে দিলেও কোনো সমস্যা নেই।"
❌ "কর না থাকলে দেরিতে রিটার্ন দিলেও চলবে।"
❌ "এতোদিন রিটার্ন দেইনি কিছুই হয়নি সামনেও কিছু হবে না।"
বর্তমান আইনে এই ধারণা সঠিক নয়।

📖 নতুন আইনে কী বলা হয়েছে?
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৪(৩) (অর্থ আইন, ২০২৬ দ্বারা সংশোধিত) অনুযায়ী—
যদি কোনো ব্যক্তি আইন অনুযায়ী রিটার্ন দাখিলে বাধ্য হন এবং ধারা ১৭০ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করে পরবর্তীতে বিলম্বিত রিটার্ন দাখিল করেন, তাহলে তাকে নির্ধারিত করের অতিরিক্ত হিসেবে—

✅ পরিশোধযোগ্য করের ১৫%, অথবা
✅ ১০,০০০ (দশ হাজার) টাকা, যেটি অধিক হবে, সেই পরিমাণ অর্থ অতিরিক্ত পরিশোধ করতে হবে।

⚠️ কারা এই ঝুঁকিতে আছেন?
যারা—
✔️ আইন অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলে বাধ্য কিন্তু করেননি;
✔️ নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করেননি;
✔️ পরে বিলম্বিত রিটার্ন দাখিল করলে।

🎯 কেন এই বিধান আনা হয়েছে?
এই সংশোধনের উদ্দেশ্য হলো—
✅ সময়মতো রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করা।
✅ বিলম্বিত রিটার্ন নিরুৎসাহিত করা।
✅ কর পরিপালন (Tax Compliance) বৃদ্ধি করা।
✅ কর ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করা।
📌 মনে রাখবেন
সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে শুধু আইনি বাধ্যবাধকতাই পূরণ হয় না, বরং অতিরিক্ত ১০,০০০ টাকা বা তারও বেশি অর্থ পরিশোধের ঝুঁকি থেকেও মুক্ত থাকা যায়।

📖 আইনি ভিত্তি:
আয়কর আইন, ২০২৩ (অর্থ আইন, ২০২৬ দ্বারা সংশোধিত) ধারা ১৭৪(৩)।

💰কর সচেতন হোন। সময়মতো আয়কর রিটার্ন দাখিল করুন।

31/07/2026

ব্যক্তিগত লোন/ধার কিম্বা অগ্রিম হিসাবে ব্যাংকিং চ্যানেলে নেয়া ৫ লাখের বেশি টাকা ট্যাক্স রিটার্নে বছরের পর বছর ব্যালান্স টানার দিন শেষ!
নতুন বিধান অনুযায়ী গৃহীত ঋণের টাকা পরবর্তী ৬ বছরের মধ্যে ঋণদাতাকে ফেরত না দিলে ঋণ গ্রহীতার আয় হিসেবে গণ্য হবে।

28/07/2026

আয়কর আইন, ২০২৩ | ধারা ৬৭: “অন্যান্য উৎস হতে আয়” – বিশেষ ক্ষেত্রসমূহ

আয়কর আইন, ২০২৩-এর ধারা ৬৭-এ এমন কিছু বিশেষ পরিস্থিতির কথা বলা হয়েছে, যেখানে কোনো অর্থ বা সুবিধা "অন্যান্য উৎস হতে আয় (Income from Other Sources)" হিসেবে গণ্য হবে এবং করযোগ্য হবে। সংক্ষেপে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচে তুলে ধরা হলো—

🔹 ১. অজ্ঞাত উৎসের জমা (Unexplained Credit)
হিসাবের বই বা অন্য কোনো নথিতে এমন কোনো অর্থ জমা পাওয়া গেলে, যার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া যায় না, তা "অন্যান্য উৎস হতে আয়" হিসেবে গণ্য হবে।

🔹 ২. সম্পদ ও ব্যয়ের উৎস ব্যাখ্যা করতে না পারলে
নিট সম্পদের বৃদ্ধি, ব্যক্তিগত ব্যয় ও অন্যান্য ব্যয়ের মোট পরিমাণ যদি বৈধ আয় ও বৈধ প্রাপ্তির চেয়ে বেশি হয়, তাহলে অতিরিক্ত অংশ করযোগ্য আয় হিসেবে ধরা হবে।

🔹 ৩. ন্যায্য বাজারমূল্যের চেয়ে কম দামে সম্পদ ক্রয়
ব্যবসায়িক মজুদ বা আর্থিক সম্পদ ছাড়া অন্য কোনো সম্পদ বাজারমূল্যের তুলনায় কম দামে ক্রয় করলে, বাজারমূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য "অন্যান্য উৎস হতে আয়" হিসেবে গণ্য হতে পারে।

🔹 ৪. চুক্তি বাতিল বা পরিবর্তনের বিনিময়ে প্রাপ্ত অর্থ
চুক্তি বাতিল, সংশোধন বা পরিবর্তনের কারণে প্রাপ্ত ফি, কমিশন, ক্ষতিপূরণ বা অনুরূপ অর্থ করযোগ্য হবে।

🔹 ৫. ঋণ মওকুফ (Loan Waiver)
ঋণ মওকুফের মাধ্যমে প্রাপ্ত লাভ বা সুবিধা করযোগ্য হবে। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন—
✅ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের স্বাভাবিক ব্যক্তির ঋণ মওকুফ।
✅ নির্দিষ্ট সীমার মার্জিন লোন মওকুফ।
✅ স্বামী-স্ত্রী, পিতা-মাতা, সন্তান, আপন ভাই বা বোনের ঋণ দানে রূপান্তরিত হলে এবং উভয়ের রিটার্নে প্রতিফলিত থাকলে।

🔹 ৬. লটারি, অনলাইন গেম, কার্ড গেম ইত্যাদিতে জয়লাভ
এসব থেকে প্রাপ্ত অর্থ "অন্যান্য উৎস হতে আয়" হিসেবে করযোগ্য।

🔹 ৭. তালিকাভুক্ত নয় এমন কোম্পানির নগদে শেয়ার মূলধন গ্রহণ
ব্যাংক ট্রান্সফার ছাড়া নগদে পরিশোধিত মূলধন গ্রহণ করলে তা কোম্পানির করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে।

🔹 ৮. কোম্পানি বা অন্যান্য করদাতার নগদ ঋণ/ডিপোজিট গ্রহণ
স্বাভাবিক ব্যক্তি ছাড়া অন্য কোনো করদাতা ব্যাংকিং চ্যানেল ছাড়া ঋণ বা ডিপোজিট গ্রহণ করলে তা করযোগ্য আয় হিসেবে গণ্য হবে।

🔹 ৯. স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বেশি নগদ ঋণ/ডিপোজিট
ক্রসড চেক বা ব্যাংক ট্রান্সফার ছাড়া সর্বমোট ৫ লক্ষ টাকার বেশি অগ্রিম, ঋণ বা ডিপোজিট গ্রহণ করলে তা করযোগ্য হতে পারে।
➡️ নিকট আত্মীয়দের কাছ থেকে গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে ছাড় রয়েছে।
➡️ ব্যাংক ট্রান্সফারে নেওয়া ৫ লক্ষ টাকার বেশি ঋণ ৬ বছরের মধ্যে পরিশোধ না করলেও নির্দিষ্ট ক্ষেত্রে তা করযোগ্য হতে পারে।

🔹 ১০. কোম্পানির বিলাসবহুল মোটরকার ক্রয়
গাড়ি ভাড়া ব্যবসা ছাড়া অন্য কোনো কোম্পানি এমন মোটরকার বা জিপ ক্রয় করলে যার মূল্য পরিশোধিত মূলধনের ১০% অতিক্রম করে, অতিরিক্ত অংশের ৫০% করযোগ্য হবে।

🔹 ১১. বাকিতে নির্মাণসামগ্রী ক্রয়
রিয়েল এস্টেট ব্যবসার বাইরে কোনো করদাতা নির্মাণসামগ্রী বাকিতে কিনে ২ আয়বর্ষের মধ্যে মূল্য পরিশোধ না করলে, তা পরবর্তীতে করযোগ্য আয় হবে।

🔹 ১২. সংশোধিত রিটার্নে নতুন করমুক্ত/হ্রাসকৃত করহারের আয় দেখানো
মূল রিটার্নে না দেখিয়ে সংশোধিত রিটার্নে করমুক্ত বা হ্রাসকৃত করহারের আওতাধীন আয় দেখালে, নির্দিষ্ট পার্থক্য "অন্যান্য উৎস হতে আয়" হিসেবে গণ্য হবে (আইনে উল্লেখিত কিছু ব্যতিক্রম ছাড়া)।

ধারা ৬৭ করদাতার অপ্রদর্শিত আয়, অস্বচ্ছ লেনদেন, নগদ লেনদেন, সম্পদের উৎস এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান নির্ধারণ করেছে। যথাযথ নথিপত্র সংরক্ষণ, ব্যাংকিং চ্যানেল ব্যবহার এবং আয়কর রিটার্নে সঠিক তথ্য প্রদর্শনের মাধ্যমে অপ্রয়োজনীয় করঝুঁকি এড়ানো সম্ভব।

25/07/2026

টার্নওভার ট্যাক্স নাকি
বিক্রয়ে কর, লাভে ক্ষয়???

ব্যবসা পরিচালনা করতে কাঁচামাল ক্রয়, দোকান/অফিস ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিলসহ এমন অনেক পরিচালনা খরচ থাকে।

ধরুন, একজন ব্যবসায়ীর বার্ষিক বিক্রয় ৩০ লাখ টাকা। প্রকৃত লাভ ও সব খরচ বিবেচনায় তাঁর কর হলো ৫,০০০ টাকা। কিন্তু ১% টার্নওভার করের কারণে তাঁকে দিতে হবে ৩০,০০০ টাকা।

যেসব ব্যবসায় লভ্যাংশের হার খুব কম যেমন: ট্রেডিং, হোলসেল এদের প্রফিট মার্জিন ২%-৩%, সেখানে ১% গ্রস টার্নওভার ট্যাক্স দেওয়া মানে লাভের এক-তৃতীয়াংশ বা অর্ধেকেরও বেশি করে চলে যাওয়া এবং ব্যবসার প্রবৃদ্ধিকে থামিয়ে দেয়া।এছাড়াও নতুন উদ্যোক্তারা শুরুর ১-২ বছর সাধারণত লোকসানে থাকেন।

এভাবে শুরুতেই যদি বড় অঙ্কের টার্নওভার ট্যাক্স দিতে হয়, তবে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতেই ভয় পাবেন পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবেন,দেশের রাজস্ব আদায় বাধাপ্রাপ্ত হবে।

তাই কর হওয়া উচিত 'নিট মুনাফা' বা 'প্রকৃত লাভ'-এর ওপর, মোট বিক্রয়ের ওপর নয়।শিল্পকে টিকিয়ে রাখতে এই নীতিতে প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন।

মো: ইনতিসার জামান খান
আয়কর আইনজীবী

Address

Jamir Munshi Bylane
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Intisar Jaman Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category