29/11/2025
তালাক : আইনগত ও ধর্মীয় দৃষ্টিকোণে একটি বিস্তারিত ব্যাখ্যা
১. তালাক মূলত স্বামীর একপাক্ষিক (Unilateral) অধিকার: ইসলামী শরীয়ত ও বাংলাদেশের মুসলিম পারিবারিক আইনে তালাক সাধারণভাবে স্বামীর একতরফা ঘোষণা।
অর্থাৎ-স্বামী নিজ উদ্যোগে, স্ত্রীর সম্মতি ছাড়াই, নির্দিষ্ট নোটিশ প্রক্রিয়া অনুসরণ করে তালাক দিতে পারেন। এ কারণে তালাককে বলা হয়: One-sided right of the husband(খোলা তালাক ব্যতীত অন্য ক্ষেত্রে)।
২. তালাকের ধরন (Types of Divorce)
বাংলাদেশে কার্যকর তালাকের প্রধান তিনটি রূপ আছে—
(ক) তালাক (Talak)
•স্বামীর একতরফা তালাক।
(খ) খোলা/খুলা (Khula)
•স্ত্রী স্বামীর নিকট বিচ্ছেদ প্রার্থনা করেন।
•স্বামী সম্মতি দিলে বা আদালত বিচার করে মঞ্জুর করলে খোলা কার্যকর হয়।
✓এটি স্ত্রী স্বতঃসিদ্ধ অধিকার নয়; অনুমতি প্রয়োজন।
(গ) তালাক-এ-তাওফিজ / Delegated Divorce (খোলা তালাক)
স্বামী কাবিনের সময় বা পরে লিখিতভাবে স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করলে,
স্ত্রী স্বামীর মতোই নিজে থেকেই তালাক দিতে পারেন। এটিই "খোলা তালাক" নামে পরিচিত।
৩. তালাকের প্রক্রিয়া (Legal Process of Talak):
তালাক দিতে চাইলে তাঁকে যা করতে হবে
ধাপ–১: তালাকের লিখিত নোটিশ দেওয়া
স্বামীকে স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশনের চেয়ারম্যান/মেয়র বরাবর তালাকের লিখিত নোটিশ পাঠাতে হয়।
একই নোটিশের কপি স্ত্রীকেও পাঠাতে হবে।
ধাপ–২: সালিশ (Arbitration) প্রক্রিয়া
চেয়ারম্যান ৩০ দিনের মধ্যে সালিশ গঠন করবেন।এ সময় দম্পতিকে মিল-মিশের চেষ্টা করা হয়।(এটা আমাদের দেশে বাস্তবিক প্রয়োগ নাই বললেই চলে)
ধাপ–৩: ৯০ দিনের অপেক্ষা (Iddat + Notice period): নোটিশের দিন থেকে ৯০ দিন বা স্ত্রীর এড্ডত শেষ হওয়া—যেটি পরে ঘটে, তালাক তখনই কার্যকর হবে।
এই ৯০ দিনের মধ্যে স্বামী তালাক ফিরিয়ে নিতে চাইলে, সেটাও সম্ভব।
৪. খোলা/খুলা (Khula) – স্ত্রী উদ্যোগ নিলে স্ত্রী খোলা চাইতে পারেন—
স্বামীর নিকট আবেদন করে স্বামীর সম্মতিতে বা স্বামী অস্বীকার করলে আদালতে গিয়ে। তবে খুলা কখনোই স্বয়ংক্রিয় নয়।
এটি স্বামী সম্মতিতে অথবা আদালতের আদেশের মাধ্যমে কার্যকর হয়। এ কারণে খোলা তালাক একতরফা নয়, বরং অনুমতিনির্ভর।
৫. Delegated Divorce বা খোলা তালাক (Talak-e-Tawfeez):-
এটি হলো তালাক বিষয়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। কাবিননামার ১৮ নং কলাম এই কলামে প্রশ্ন থাকে—
➡️ স্ত্রীকে কি তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা হয়েছে?
যদি “হ্যাঁ” লেখা থাকে — স্ত্রীও একপাক্ষিকভাবে তালাক দিতে পারবেন।
তিনি নিজেই নোটিশ দিয়ে স্বামীকে তালাক দিতে পারেন।
যদি “না” লেখা থাকে — স্ত্রী এ ক্ষমতা পাবেন না।
৬. Delegated Divorce কার্যকর করার নিয়ম-
যদি স্ত্রী তালাকের ক্ষমতা পেয়ে থাকেন-
1. চেয়ারম্যান/মেয়র বরাবর তালাকের নোটিশ পাঠাবেন
2. স্বামীকে নোটিশ দেবেন
3. একই ৯০ দিনের প্রক্রিয়া অনুসরণ করবেন
অর্থাৎ প্রক্রিয়াটি স্বামী কর্তৃক তালাকের প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
সারসংক্ষেপ
•তালাক = স্বামীর একতরফা অধিকার
•খোলা/খুলা = স্ত্রীর অনুরোধে, স্বামীর সম্মতি বা আদালতের আদেশে
•Delegated Divorce / তালাক-এ-তাওফিজ (কাবিননামা ১৮ নং কলাম)
– স্ত্রীকে ক্ষমতা দেওয়া থাকলে
– স্ত্রীও নিজের উদ্যোগে তালাক দিতে পারেন
এটিই তালাক আইনের মূল কাঠামো।
✍️
হাবিবুল্লাহ বেলালি(মারুফ)
অ্যাডভোকেট
জজকোর্ট, ময়মনসিংহ
ফোন: 01710-479390