Adv. Nazmul Hasan Siddiqui - অ্যাড. নাজমুল হাসান সিদ্দিকী

  • Home
  • Adv. Nazmul Hasan Siddiqui - অ্যাড. নাজমুল হাসান সিদ্দিকী

Adv. Nazmul Hasan Siddiqui - অ্যাড. নাজমুল হাসান সিদ্দিকী ⚖️ Civil,Criminal,Company,Tax,VAT,Legal Consultancy & Opinions.

15/12/2025
দেখে নিন,কাজে লাগবে।বিবাহ ও তালাক রেজিষ্ট্রেশন এর বর্তমান ফিস।
07/12/2025

দেখে নিন,কাজে লাগবে।
বিবাহ ও তালাক রেজিষ্ট্রেশন এর বর্তমান ফিস।





06/12/2025

বাড়তি মেদ ঝরিয়ে একটু ছিমছাম, ঝরঝরে চেহারা কে না চান! আজকাল শরীর ফিট রাখতে অনেকেই ভোরবেলা উঠে হাঁটছেন, কেউ আবার নিয়ম করে জিমে যাচ্ছেন, খাবারেও এনেছেন অনেক নিয়ন্ত্রণ। তবে, ব্যস্ত জীবনে সবার তো আর প্রতিদিন শরীরচর্চা করার সময় হয় না। অফিস-বাসাতে নানা রকম দায়িত্ব সামলাতে গিয়ে অনেকেরই ঠিকমতো ব্যায়াম করা হয়ে ওঠে না।

কিন্তু তাই বলে কি মেদ জমে থাকবে? একেবারেই না। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ ঘরোয়া পানীয় আছে, যেগুলো রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে পান করলে ধীরে ধীরে ফ্যাট কমতে পারে, মেটাবলিজমও বাড়ে। এসব পানীয় তৈরি করতেও সময় লাগে না খুব বেশি, উপকরণগুলোও প্রায় সবার রান্নাঘরেই মজুত থাকে।

আর সবচেয়ে ভালো দিক হলো, এই পানীয়গুলো খাওয়ার জন্য জিমে যাওয়ার দরকার নেই, ব্যায়াম না করলেও চলবে। শুধু দরকার একটু নিয়ম মেনে চলা আর ধৈর্য রাখা। যারা কর্মব্যস্ততায় শরীরচর্চা করতে পারেন না, তাদের জন্য এগুলো হতে পারে কার্যকর ও সহজ সমাধান।

চলুন, জেনে নেওয়া যাক এমন সাতটি পানীয় সম্পর্কে, যেগুলো ঘুমানোর আগে পান করলে ওজন নিয়ন্ত্রণে আসতে সাহায্য করতে পারে।

গরম পানিতে লেবুর রস

লেবুতে রয়েছে ভিটামিন সি, যা শরীরের বিপাকক্রিয়া বাড়ায়। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে গরম পানিতে এক চামচ লেবুর রস মিশিয়ে পান করলে তা চর্বি ঝরাতে সাহায্য করে।

লেবু-আদার চা

এক কাপ গরম পানিতে সামান্য আদা কুঁচি ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন এই পানীয়। চাইলে সামান্য চা-পাতাও দিতে পারেন। এই পানীয় ফ্যাট কমানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে।

দারুচিনি ভেজানো পানি

দারুচিনিতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। রাতে গরম পানিতে দারুচিনি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে ধীরে ধীরে কমবে শরীরের বাড়তি মেদ।

মেথি ভেজানো পানি

মেথি হজম শক্তি বাড়াতে সহায়ক। রাতে গরম পানিতে মেথি ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলেও উপকার মিলবে, তবে ঘুমোতে যাওয়ার আগেও এই পানি খাওয়া যায়। নিয়মিত খেলে ফ্যাট কমাতে সাহায্য করে।

হলুদ দুধ

এক গ্লাস গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে খেলে তা শুধু মেদ কমায় না, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে।

আজোয়ান ফোটানো পানি

রাতের খাবার হজম করতে সমস্যা হলে সাহায্য করতে পারে আজোয়ান ফোটানো পানি। এটি শুধু হজমেই নয়, ওজন কমাতেও কার্যকর।

অ্যালোভেরা জুস

অ্যালোভেরার উপকারিতা নতুন করে বলার কিছু নেই। রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জুস পান করলে তা চেহারার ঔজ্জ্বল্য ফিরিয়ে আনার পাশাপাশি অতিরিক্ত চর্বিও কমাতে সাহায্য করে। এ ছাড়া চুলের সৌন্দর্য রক্ষাতেও এটি উপকারী।
----সংগৃহীত

06/12/2025

"তোমরা মানুষকে অবজ্ঞা করে কথা বলো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।" (সূরা লুকমান, আয়াত ১৮)।

06/12/2025

আজ ৬ই ডিসেম্বর রোজ শনিবার আমাদের পবিত্র কুরআন শরীফের ১৪৪৯ বছর পূর্ণ হলো।
আলহামদুলিল্লাহ

বার কাউন্সিল প্রদত্ত টাকা ( বেনাভোলেন্ট ফান্ড) , দেখে নিতে পারেন ।
04/12/2025

বার কাউন্সিল প্রদত্ত টাকা ( বেনাভোলেন্ট ফান্ড) , দেখে নিতে পারেন ।

03/12/2025

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
শিল্পী - আবদুল জব্বার

রিটে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৭ এর ৩-এর খ, গ, ঘ, ঙ এবং চ বার কাউন্সিল আইন-এর সঙ্গে সাংঘর্ষিক। কারণ আইনজীবী সনদ ইস...
26/08/2025

রিটে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৭ এর ৩-এর খ, গ, ঘ, ঙ এবং চ বার কাউন্সিল আইন-এর সঙ্গে সাংঘর্ষিক। কারণ আইনজীবী সনদ ইস্যু করার এখতিয়ার একমাত্র বাংলাদেশ বার কাউন্সিলের। অথচ এনবিআর-এর আওতাধীন বিসিএস ট্যাক্স একাডেমি আইনজীবী শব্দ ব্যবহার করে কর আইনজীবী সনদ প্রদান করছে, যা আইনসঙ্গত নয়।

রিট আবেদনকারী উল্লেখ করেন, প্রচলিত বিভিন্ন আইন এবং আদালতের একাধিক রায়ে “আইনজীবী” শব্দটির ঐতিহ্য, মর্যাদা ও ব্যবহারের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এসব নির্দেশনা উপেক্ষা করে এনবিআর-এর কর একাডেমি কর আইনজীবী নিবন্ধনের জন্য পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করেছে, যা আইনজীবীদের স্বার্থের পরিপন্থী।

রিটে আরও বলা হয়, আইনজীবী সমাজের পেশাগত স্বার্থ ও মর্যাদা রক্ষার স্বার্থেই এই রিট দায়ের করা হয়েছে। আদালতের কাছে আইনসঙ্গত ও সঠিক রায় প্রদানের দাবি জানানো হয়।

Address


2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Nazmul Hasan Siddiqui - অ্যাড. নাজমুল হাসান সিদ্দিকী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adv. Nazmul Hasan Siddiqui - অ্যাড. নাজমুল হাসান সিদ্দিকী:

  • Want your business to be the top-listed Law Practice?

Share