Legal Trick

Legal Trick Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Legal Trick, Khulna.

ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে যেসব প্রতীকআসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিধিমালা সংশোধন করে প্রতীকের...
23/09/2026

ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে যেসব প্রতীক

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিধিমালা সংশোধন করে প্রতীকের তালিকা থেকে দলীয় সকল প্রতীক বাদ দিয়ে বিধিমালার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) পরিষদ নির্বাচন বিধিমালা, ২০২৬-এর সংশোধনী এমন বিধান যুক্ত করা হয়েছে।

চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত ২০টি প্রতীক হলো কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।

সংরক্ষিত সদস্য পদের জন্য রাখা হয়েছে আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।

সাধারণ সদস্য পদের প্রতীকগুলো হলো উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ
14/09/2026

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ

অনুপস্থিত নামজারি খতিয়ান পুনঃসৃজনের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের : পরিপত্র জারিঢাকাসহ দেশের বিভিন্ন উপজেলা ভূমি অফিসে পূর্ব...
11/09/2026

অনুপস্থিত নামজারি খতিয়ান পুনঃসৃজনের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের : পরিপত্র জারি

ঢাকাসহ দেশের বিভিন্ন উপজেলা ভূমি অফিসে পূর্বে সম্পন্ন হওয়া, কিন্তু বর্তমানে অনুপস্থিত বা খুঁজে পাওয়া যাচ্ছে না এমন নামজারি খতিয়ান দ্রুত পুনঃসৃজনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

👉 কেন এই উদ্যোগ?

ইউএনডিপি বাংলাদেশের মাধ্যমে তথ্য এন্ট্রির সময় দেখা যায়, অনেক নামজারি পূর্বেই সম্পন্ন হলেও সেগুলোর তথ্য অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে সংরক্ষিত বা খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এসব পুরোনো নামজারি খতিয়ান পুনরুদ্ধার ও ডিজিটাল সিস্টেমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

⏱️ দুই মাসের মধ্যে শেষ করতে হবে

পরিপত্র অনুযায়ী, সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) নিজ নিজ উপজেলায় ‘ক্র্যাশ প্রোগ্রাম’ হিসেবে কাজটি পরিচালনা করবেন এবং পরিপত্র জারির দুই মাসের মধ্যে অনুপস্থিত খতিয়ান পুনঃসৃজনের কাজ সম্পন্ন করবেন।

⚠️ নতুন কোনো স্বত্ব তৈরি হবে না

খতিয়ান পুনঃসৃজনের মাধ্যমে নতুন কোনো নামজারি অনুমোদন বা নতুন স্বত্ব সৃষ্টি করা যাবে না। এটি শুধুমাত্র আগে অনুমোদিত নামজারি খতিয়ানের পুনঃসৃজন হিসেবে গণ্য হবে।

🔎 তথ্য যাচাই করে তবেই পুনঃসৃজন

নামজারি নথি, প্রস্তাবপত্র, রেজিস্টার-১ ও রেজিস্টার-২ (হোল্ডিং)-এর তথ্য যাচাই করে খতিয়ান পুনঃসৃজন করতে হবে।

কোনো তথ্যের অসঙ্গতি, সন্দেহ বা ঘাটতি থাকলে অনুমানের ভিত্তিতে খতিয়ান তৈরি করা যাবে না। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিত রাখতে হবে।

👉 বাড়ানো হবে জনবল

কাজটি দ্রুত সম্পন্ন করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা কম গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী অস্থায়ীভাবে অতিরিক্ত জনবল উপজেলা ভূমি অফিসে পদায়ন করবেন।

সার্বিক কার্যক্রম তদারকি করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। আর পুরো কার্যক্রমের সমন্বয় করবে ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগ।

👉 এতে কী সুবিধা হবে?

এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগে সম্পন্ন হওয়া কিন্তু বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না—এমন নামজারি খতিয়ান পুনরুদ্ধার ও ডিজিটাল সিস্টেমে সংরক্ষণের সুযোগ তৈরি হবে। ফলে ভূমি মালিকদের পুরোনো নামজারি সংক্রান্ত জটিলতা কমবে এবং ভূমির মালিকানা-সংক্রান্ত তথ্য আরও সুশৃঙ্খলভাবে ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত থাকবে।

মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা, ২০২৬
07/09/2026

মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা, ২০২৬

পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬
06/09/2026

পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬

উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬
06/09/2026

উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬

ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬
06/09/2026

ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার রাখা যাবে : সংসদে যুগান্তকারী বিল
30/08/2026

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার রাখা যাবে : সংসদে যুগান্তকারী বিল

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬-এর বিল জাতীয় সংসদে উত্থাপিত
28/08/2026

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬-এর বিল জাতীয় সংসদে উত্থাপিত

সম্পত্তি দান করেও দাতার আজীবন ভোগদখলের অধিকার থাকবে : জাতীয় সংসদে বিল উত্থাপনTransfer of Property Act, 1882 এ নতুন Secti...
28/08/2026

সম্পত্তি দান করেও দাতার আজীবন ভোগদখলের অধিকার থাকবে : জাতীয় সংসদে বিল উত্থাপন

Transfer of Property Act, 1882 এ নতুন Section 122A এবং Section 122B সংযোজন করা হয়েছে।

ধারা ১২২A: ভোগদখলের অধিকার সংরক্ষণ করে দানঃ

👉 নতুন Section 122A অনুযায়ী, কোনো ব্যক্তি স্থাবর বা অস্থাবর সম্পত্তি দান করার সময় নিজের আজীবন ভোগদখল বা ব্যবহার করার অধিকার (Usufruct) সংরক্ষণ করতে পারবেন।

👉 অর্থাৎ, সম্পত্তি দান করে দিলেও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি থেকে ভোগ বা ব্যবহার করার অধিকার নিজের কাছে রাখতে পারবেন।

তবে এই সুবিধা নিম্নোলিখিত নির্দিষ্ট সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

👉 বাবা-মা তার সন্তান বা নাতি-নাতনিকে দান করতে পারবেন।

👉 সন্তান বা নাতি-নাতনিও বাবা-মা বা দাদা-দাদিকে দান করতে পারবেন।

👉 স্বামী-স্ত্রীর মধ্যেও এ ধরনের দান করা যাবে।

👉 স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এই ধরনের দানের ঘোষণা Registration Act, 1908 এর Section 17(1)(a) অনুযায়ী রেজিস্টার্ড দলিলের মাধ্যমে করতে হবে।

দাতা জীবিত থাকা অবস্থায় গ্রহীতা মারা গেলে কী হবে?

👉 যদি দাতা জীবিত থাকা অবস্থায় দানগ্রহীতা মারা যান, তাহলে দান করা সম্পত্তি আইন অনুযায়ী দানগ্রহীতার উত্তরাধিকারীদের কাছে চলে যাবে।

👉 তবে দাতার আজীবন ভোগদখলের অধিকার বহাল থাকবে এবং সেই অধিকার সম্পত্তির সঙ্গে সংযুক্ত থাকবে।

এই দান কি বাতিল করা যাবে?

নতুন Section 122B অনুযায়ী, রেজিস্ট্রেশনের পর এ ধরনের দান সাধারণভাবে Irrevocable হবে তবে কিছু ব্যতিক্রম রয়েছে।

১. দাতা ও গ্রহীতার পারস্পরিক সম্মতিতে:

দাতা ও গ্রহীতা উভয়ে সম্মত হলে এবং রেজিস্টার্ড দলিলের মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন, বাতিল বা অন্যভাবে অধিকার নিয়ে ব্যবস্থা নেওয়া যাবে। যেমন আর্থিক, চিকিৎসা, শিক্ষা, পারিবারিক বা অন্য কোনো প্রকৃত প্রয়োজন দেখা দিলে।

২. একজনের সম্মতি পাওয়া সম্ভব না হলে:

গ্রহীতা বা দাতার মধ্যে কারও সম্মতি যদি তার অপ্রাপ্তবয়স্কতা, নিখোঁজ হওয়া, মানসিক অক্ষমতা, আইনগত অক্ষমতা বা অন্য কোনো যথেষ্ট কারণে পাওয়া না যায়, তাহলে অপর পক্ষ District Judge-এর কাছে আবেদন করতে পারবেন।

District Judge প্রয়োজনীয় ক্ষেত্রে দান পরিবর্তন, বাতিল বা Section 122A-এর অধীনে সৃষ্ট অধিকার নিয়ে ব্যবস্থা গ্রহণের অনুমতি দিতে পারবেন।

District Judge কী করবেন?

এ ধরনের আবেদন পাওয়ার পর আদেশ দেওয়ার আগে District Judge:

১. সংশ্লিষ্ট সকল আগ্রহী ব্যক্তিকে নোটিশ দেবেন;

২. প্রয়োজনীয় তদন্ত (Inquiry) করবেন; এবং

৩. আবেদনটি সৎ উদ্দেশ্যে (Good Faith) করা হয়েছে কি না, সে বিষয়ে সন্তুষ্ট হবেন।

নতুন আইনে এখন সম্পত্তি দান করার পরও নির্দিষ্ট সম্পর্কের মধ্যে দাতা চাইলে নিজের আজীবন ভোগদখলের অধিকার সংরক্ষণ করতে পারবেন। তবে এই ধরনের দান রেজিস্ট্রেশন এবং আইন নির্ধারিত শর্ত মেনে করতে হবে।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Trick posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share