Shafin Legal & Tax Solutions

  • Home
  • Shafin Legal & Tax Solutions

Shafin Legal & Tax Solutions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shafin Legal & Tax Solutions, Lawyer & Law Firm, .
(1)

আয়কর আইনজীবী
ভ্যাট ও কোম্পানী কনসালটেন্ট 🇧🇩
মেম্বার-খুলনা ট্যাক্স বার এসোসিয়েশন।
যেকোনো সিভিল-ক্রিমিনাল, পারিবারিক, ট্যাক্স-ভ্যাট ও কোম্পানি, বিবাহ ও তালাক, ভূমি সংক্রান্ত, সকল নকল, এভিডেভিড, অনলাইন কাজসহ আইনী পরামর্শ।

ব্যবসায়ীদের জন্য সুখবর আসছে......🙂🙂২ কোটি টাকা টার্ণওভার  পর্যন্ত শুন্য কর। ২ কোটি থেকে  ৪ কোটি টাকা টার্ণওভারের ক্ষেত্র...
24/08/2026

ব্যবসায়ীদের জন্য সুখবর আসছে......🙂🙂
২ কোটি টাকা টার্ণওভার পর্যন্ত শুন্য কর। ২ কোটি থেকে ৪ কোটি টাকা টার্ণওভারের ক্ষেত্রে ০.৫% এবং ৪ কোটির অধিক হলে পূর্বের নিয়মে ১% টার্ণওভার ট্যাক্স নির্ধারণের সিদ্ধান্ত হতে যাচ্ছে।
ধন্যবাদ NBR কে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া জন্য

এম তুহিন হোসেন (সাফিন)
আয়কর আইনজীবী
01712-556172

যারা রিটার্ণ দাখিল করবেন তারা ঘরে বসেই যেভাবে সংগ্রহ করবেন সঞ্চয়পত্রের আয়কর প্রত্যয়নপত্র।আয়কর রিটার্ন সাবমিটের সময় চলছে।...
17/08/2026

যারা রিটার্ণ দাখিল করবেন তারা ঘরে বসেই যেভাবে সংগ্রহ করবেন সঞ্চয়পত্রের আয়কর প্রত্যয়নপত্র।

আয়কর রিটার্ন সাবমিটের সময় চলছে। রিটার্ন প্রস্তুত করতে বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে হয়। এর মধ্যে অন্যতম হলো সঞ্চয়পত্রের আয়কর প্রত্যয়নপত্র বা Tax Certificate।

গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই প্রত্যয়নপত্র অনলাইনে সংগ্রহের সুবিধা চালু করা হয়েছে। এখনো সেই পদ্ধতি অনুসরণ করে ঘরে বসেই সহজে সঞ্চয়পত্রের আয়কর প্রত্যয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।

চলুন দেখে নিই, কীভাবে সংগ্রহ করবেন—

প্রথমে কমেন্টে দেওয়া লিংকে প্রবেশ করে নিচের তথ্য দিয়ে Sign In করুন—

NID/Passport No./TIN
Date of Birth
Mobile Number
Captcha

এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP যাবে। প্রাপ্ত OTP নির্ধারিত ঘরে দিয়ে Validate করলে সাইন ইন হয়ে যাবে এবং আপনার তথ্য ও সঞ্চয়পত্রের বিস্তারিত দেখা যাবে।

এবার বাম পাশে থাকা “আয়কর প্রত্যয়নপত্র” অপশনে ক্লিক করুন। প্রয়োজনীয় অর্থবছর (Fiscal Year) নির্বাচন করে Run Report-এ ক্লিক করলে প্রত্যয়নপত্রটি প্রদর্শিত হবে।

সবশেষে প্রত্যয়নপত্রটি ডাউনলোড বা প্রিন্ট করে সংরক্ষণ করুন। আয়কর রিটার্ন প্রস্তুতের সময় এই প্রত্যয়নপত্রে উল্লেখিত সঞ্চয়পত্রের মুনাফা এবং উৎসে কর্তিত করের তথ্য প্রয়োজন হবে।

বিঃ দ্রঃ এই লিংকে যেকোন সময়ে প্রবেশ করা যায় না। অফিস টাইমে করতে হয়।
যদিও ই-রিটার্ন সিস্টেমে অটোমেটেড এড হয়, তথাপি পরবর্তীতে ফাইলে অডিট সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে কাজেই সংরক্ষণ করা ভালো।

ধন্যবাদ সবাইকে।
এম. তুহিন হোসেন সাফিন
আয়কর আইনজীবী

16/08/2026
যারা ঘর ভাড়া থেকে আয় করেন তাদেরকেও আয়কর রিটার্ন দিতে হবে। (আয়কর আইন-২০২৩)এম তুহিন হোসেন (সাফিন)আয়কর আইনজীবী
29/07/2026

যারা ঘর ভাড়া থেকে আয় করেন তাদেরকেও আয়কর রিটার্ন দিতে হবে। (আয়কর আইন-২০২৩)

এম তুহিন হোসেন (সাফিন)
আয়কর আইনজীবী

ব্যবসায়ীদের জন্য করমুক্ত আয়ের সীমা কি শুধু কাগজে-কলমেই?ধরা যাক, একজন সাধারণ ব্যবসায়ীর বছরে মোট বিক্রি (Turnover) ৪০ ল...
25/07/2026

ব্যবসায়ীদের জন্য করমুক্ত আয়ের সীমা কি শুধু কাগজে-কলমেই?

ধরা যাক, একজন সাধারণ ব্যবসায়ীর বছরে মোট বিক্রি (Turnover) ৪০ লাখ টাকা। ১৫% গ্রস প্রফিট (GP) হিসেবে তার নিট আয় মাত্র ৪ লাখ টাকা।

সরকার ঘোষণা করেছে, ৪ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত। সেই হিসাবে এই ব্যবসায়ীর এক টাকাও আয়কর দেওয়ার কথা নয়।

কিন্তু বাস্তবে কী হচ্ছে?
১% টার্নওভার ট্যাক্সের কারণে ৪০ লাখ টাকার বিক্রির ওপর তাকে ৪০ হাজার টাকা কর দিতে হচ্ছে।

অর্থাৎ, যে আয় আইন অনুযায়ী করমুক্ত হওয়ার কথা, সেই আয়ের মালিককে আবার বিক্রির ওপর কর দিতে বাধ্য করা হচ্ছে। এটি কি করমুক্ত আয়ের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
ব্যবসায়ী কি করমুক্ত আয়ের সুবিধা পাওয়ার যোগ্য নন?
যদি ৪ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত হয়, তাহলে একই আয়ের একজন ব্যবসায়ী কেন শুধুমাত্র টার্নওভার ট্যাক্সের কারণে কর দেবেন?

আমরা করের বিরোধিতা করছি না; আমরা চাই ন্যায্য ও বৈষম্যহীন করব্যবস্থা। করমুক্ত আয়ের সীমা যদি সবার জন্য প্রযোজ্য হয়, তবে ক্ষুদ্র ও সাধারণ ব্যবসায়ীদের ক্ষেত্রেও সেই নীতির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে।

ব্যবসাবান্ধব ও ন্যায়সঙ্গত করব্যবস্থা প্রতিষ্ঠার স্বার্থে ১% টার্নওভার ট্যাক্স নীতির পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধন সময়ের দাবি।

এম তুহিন হোসেন (সাফিন)
আয়কর আইনজীবী

সর্বোচ্চ কর রেয়াত সুবিধা ও প্রণোদনা পেতে আয়কর রিটার্ন ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করতে হবে। কিন্তু বর্তমান করবর্ষের ই-রি...
17/07/2026

সর্বোচ্চ কর রেয়াত সুবিধা ও প্রণোদনা পেতে আয়কর রিটার্ন ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করতে হবে। কিন্তু বর্তমান করবর্ষের ই-রিটার্নের পোর্টাল এখনও ওপেন হয়নি। তাই পোর্টাল ওপেন না হওয়ার আগের এই সময়টাতে আমরা দরকারি ডকুমেন্টস সংগ্রহ করে রাখতে পারি। রিটার্ন প্রস্তুত ও সঠিকভাবে দাখিলের জন্য নিচের কাগজপত্র প্রস্তুত রাখুন।

ুহিন_হোসেন_সাফিন
ীবী
জাতীয় রাজস্ব বোর্ড
━━━━━━━━━━━━━━━━━━
👤 ব্যক্তিগত তথ্যঃ
📌 ই-টিন (e-TIN) কপি
🪪 জাতীয় পরিচয়পত্র (NID) কপি
📄 গত বছরের রিটার্ন কপি
━━━━━━━━━━━━━━━━━━
💼 চাকরিজীবীদের জন্যঃ
💰 বেতন বিবরণী (০১/০৭/২০২৫ – ৩০/০৬/২০২৬)
🏦 ব্যাংক স্টেটমেন্ট
🧾 TDS সার্টিফিকেট
💳 PF (প্রভিডেন্ট ফান্ড) সার্টিফিকেট (যদি থাকে)
━━━━━━━━━━━━━━━━━━
🏠 গৃহ সম্পত্তি থেকে আয়ঃ
🏘️ বাড়ি ভাড়ার রশিদ
📝 ভাড়ার চুক্তিপত্র
🏦 ভাড়া জমার ব্যাংক স্টেটমেন্ট
🧾 হোল্ডিং ট্যাক্স ও ভূমি করের রসিদ
📑 হাউস প্রপার্টি লোনের সুদের বিবরণ
🛡️ হাউস প্রপার্টির বীমা (Insurance) প্রিমিয়ামের তথ্য
━━━━━━━━━━━━━━━━━━
🏢 ব্যবসায়ীদের জন্যঃ
📜 ট্রেড লাইসেন্স
📊 বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয়-ব্যয়ের বিবরণ
📋 সম্পদ ও দায়ের বিবরণ
🏦 ব্যাংক স্টেটমেন্ট
━━━━━━━━━━━━━━━━━━
💰 বিনিয়োগ সংক্রান্ত তথ্যঃ
🏦 DPS স্টেটমেন্ট
🛡️ জীবন বীমার সার্টিফিকেট
📈 শেয়ারবাজারে বিনিয়োগের বিবরণ
💵 সঞ্চয়পত্রের তথ্য
━━━━━━━━━━━━━━━━━━
🏠 সম্পদ ও দায়ের বিবরণঃ
🏡 বাড়ি/ফ্ল্যাট
🌾 জমি
🚗 গাড়ি
🪑 আসবাবপত্র ও ইলেকট্রনিকস
💳 ব্যাংক ঋণ
📑 অন্যান্য দায়ের বিবরণ
━━━━━━━━━━━━━━━━━━
আমাদের সেবাসমূহঃ
✅ ই-রিটার্ন দাখিল
✅ ব্যক্তিগত ও ব্যবসায়িক রিটার্ন
✅ টিন নিবন্ধন
✅ ট্যাক্স প্ল্যানিং

ভ্যাটের ৮টি বৈশিষ্ট্য সর্বশেষ এসআরও ও আইন অনুযায়ী - ১. আদর্শ ভ্যাট হার ১৫%: বাংলাদেশের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আ...
17/07/2026

ভ্যাটের ৮টি বৈশিষ্ট্য সর্বশেষ এসআরও ও আইন অনুযায়ী -

১. আদর্শ ভ্যাট হার ১৫%: বাংলাদেশের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (Value Added Tax and Supplementary Duty Act, 2012) অনুযায়ী দেশের আদর্শ ভ্যাট হার নির্ধারণ করা হয়েছে ১৫%। এই হারটি বেশিরভাগ পণ্য ও সেবার উপর প্রযোজ্য। তবে আইনের তফসিল অনুযায়ী কিছু ক্ষেত্রে হ্রাসকৃত হার প্রযোজ্য যেমন ১০%, ৭.৫%, ৫%, ২.৪%, ২%, ১.৫% বা ০%। সর্বশেষ এসআরও অনুযায়ী (যেমন SRO No-65-Law/2025/278-VAT, dated ১৯/০২/২০২৫) বিস্কুট ও কেকের উপর ভ্যাট হার ৭.৫% নির্ধারণ করা হয়েছে। SRO No-52-Law/2026/VAT, dated ১৫/০২/২০২৬ অনুযায়ী এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ভ্যাট ৭.৫% নির্ধারণ করা হয়েছে। SRO No-39-Law/2025/275-VAT, dated ২২/০১/২০২৫ অনুযায়ী হোটেল ও রেস্তোরাঁ, মোটর গ্যারেজ ও ওয়ার্কশপ, মিষ্টির দোকান, রেডিমেড গার্মেন্টসের পুরাতন ভ্যাট হার পুনঃস্থাপন করা হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১৫ এবং তফসিল-১, তফসিল-২ ও তফসিল-৩ এ এই হারসমূহ বিস্তারিত বর্ণনা করা আছে।

২. ভ্যাট হলো ভোক্তা কর: ভ্যাট মূলত একটি ভোক্তা কর (Consumer Tax), যা চূড়ান্ত ভোক্তার ওপর আরোপিত হয়। যদিও আইনগতভাবে পণ্য বা সেবার সরবরাহকারী (Supplier) কর আদায় ও জমা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত, কিন্তু আসলে এই করের বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার ওপরেই বর্তায়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৩ এবং ধারা ৫ অনুযায়ী, সরবরাহকারী করদাতা হিসেবে নিবন্ধিত হয়ে ভ্যাট আদায় ও সরকারি কোষাগারে জমা দেয়, কিন্তু এটি পণ্য বা সেবার মূল্যের সাথে ভোক্তার কাছ থেকে সংগ্রহ করা হয়। ফলে ভ্যাটের চূড়ান্ত বোঝা ভোক্তার ওপরেই পড়ে।

৩. পরোক্ষ কর: ভ্যাট একটি পরোক্ষ কর (Indirect Tax)। পরোক্ষ কর হলো সেই কর যা সরকার সরাসরি করদাতার কাছ থেকে নয়, বরং পণ্য বা সেবার মাধ্যমে মধ্যস্থতাকারীর দ্বারা আদায় করে। এটি সরাসরি কর (Direct Tax) যেমন আয়কর থেকে সম্পূর্ণ ভিন্ন। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ২(১)-এ "সরবরাহ" (Supply) সংজ্ঞায়িত হয়েছে এবং ধারা ৩ অনুযায়ী পণ্য বা সেবার সরবরাহের উপর ভ্যাট আরোপিত হয়। ব্যবসায়ীরা পণ্য বা সেবা বিক্রির সময় ভ্যাট আদায় করে সরকারকে জমা দেয়, ফলে করদাতা ও কর প্রদানকারী ভিন্ন ব্যক্তি হয়।

৪. রেয়াত ব্যবস্থা কার্যকর: ভ্যাট ব্যবস্থার অন্যতম মূল বৈশিষ্ট্য হলো রেয়াত ব্যবস্থা বা ইনপুট ট্যাক্স ক্রেডিট (Input Tax Credit) পদ্ধতি। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৪৬ এবং ধারা ৪৭ অনুযায়ী, নিবন্ধিত ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য বা সেবার উপর প্রদত্ত ভ্যাট (Input VAT) তাদের বিক্রয়ের উপর আদায়কৃত ভ্যাট (Output VAT) থেকে বিয়োগ করতে পারেন। তবে শুধুমাত্র ১৫% হারের ইনপুট ভ্যাট চালানের বিপরীতে রেয়াত গ্রহণযোগ্য হ্রাসকৃত হারের (যেমন ৫%, ৭.৫%, ১০%) ইনপুট ভ্যাট রেয়াতযোগ্য নয়। এর ফলে প্রতিটি সরবরাহ পর্যায়ে শুধুমাত্র মূল্য সংযোজনের উপরই কর প্রযোজ্য হয়, এবং দ্বৈত করারোপ (Double Taxation) এড়ানো যায়। তবে রেয়াত গ্রহণের জন্য সংশ্লিষ্ট চালান (Tax Invoice) সংরক্ষণ করা বাধ্যতামূলক এবং নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়।

৫. অডিট বেস সিস্টেম: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৮৫, ৮৬ এবং ৮৭ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড (NBR) বা মনোনীত কর কর্মকর্তারা নিবন্ধিত ব্যবসায়ীদের হিসাবপত্র, রেকর্ড, চালান, রিটার্ন এবং অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই (Audit) করতে পারেন। অডিটের উদ্দেশ্যে করদাতাকে প্রয়োজনীয় তথ্য ও নথি সরবরাহ করতে হয়। ধারা ৮৮ অনুযায়ী অডিটের মাধ্যমে যদি কোনো অতিরিক্ত কর বা জরিমানা নির্ধারিত হয়, তবে করদাতাকে তা পরিশোধ করতে হয়। সর্বশেষ ফিন্যান্স অর্ডিন্যান্স, ২০২৫ (Ordinance No. 28 of 2025) অনুযায়ী জরিমানার পরিমাণও সংশোধিত হয়েছে যেমন চালান না দেওয়ার জন্য জরিমানা ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ব্যবস্থা নিশ্চিত করে যে ব্যবসায়ীরা সঠিকভাবে ভ্যাট রিটার্ন দাখিল করছেন এবং নির্ধারিত কর সঠিকভাবে জমা দিচ্ছেন।

৬. একাউন্ট বেস সিস্টেম: ভ্যাট ব্যবস্থা সম্পূর্ণভাবে একাউন্ট বেসড বা হিসাবনির্ভর (Accounts-based System)। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪, ৬৫ এবং ৬৬ অনুযায়ী প্রতিটি নিবন্ধিত ব্যবসায়ীকে নির্দিষ্ট হিসাবপত্র ও নথি সংরক্ষণ করতে হয়, যার মধ্যে রয়েছে ক্রয়-বিক্রয় রেজিস্টার, চালান বই (Tax Invoice), ক্রেডিট নোট, ডেবিট নোট, মাশুল বই (Mushak) এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি। ধারা ৬৪ অনুযায়ী প্রতিটি সরবরাহের জন্য নির্দিষ্ট চালান ইস্যু করতে হয়, যাতে সরবরাহকারী ও গ্রহীতার তথ্য, পণ্য/সেবার বিবরণ, পরিমাণ, মূল্য এবং ভ্যাটের পরিমাণ উল্লেখ থাকে। এই হিসাবপত্র ও চালান পরবর্তীতে মাসিক রিটার্ন দাখিল ও অডিটের ভিত্তি হয়। সর্বশেষ এসআরও অনুযায়ী (যেমন SRO No-158-Ain/2025/286-Mushak, dated ০২/০৬/২০২৫) ভ্যাট ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এও সংশোধনী এসেছে।

৭. স্বচ্ছতা ও হিসাববক্ষণ বিধান: ভ্যাট ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর স্বচ্ছতা (Transparency) এবং কঠোর হিসাববক্ষণ বিধান (Bookkeeping Provisions)। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪ থেকে ৬৭ পর্যন্ত বিস্তারিতভাবে হিসাব সংরক্ষণের বিধান রয়েছে। প্রতিটি লেনদেনের জন্য নির্দিষ্ট চালান ইস্যু করা বাধ্যতামূলক, যা পরবর্তীতে যাচাইযোগ্য। ধারা ৬৫ অনুযায়ী ক্রয় ও বিক্রয় রেজিস্টার সংরক্ষণ করতে হয়, ধারা ৬৬ অনুযায়ী চালান বই ও মাশুল বই সংরক্ষণ করতে হয়, এবং ধারা ৬৭ অনুযায়ী এইসব নথি নির্দিষ্ট সময় পর্যন্ত (সাধারণত ৫ বছর) সংরক্ষণ করা বাধ্যতামূলক। সর্বশেষ ফিন্যান্স অর্ডিন্যান্স, ২০২৫ অনুযায়ী নথি না রাখার জন্য জরিমানা ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বিধানসমূহ ভ্যাট ব্যবস্থাকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করে তোলে।

৮. রেগ্রেসিভ প্রকৃতি (ক্ষেত্র বিশেষে): সাধারণভাবে ভ্যাটকে রেগ্রেসিভ কর (Regressive Tax) হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি সম্পদের পরিমাণ বা আয়ের হার নির্বিশেষে সবার উপর একই হারে প্রযোজ্য। নিম্ন আয়ের মানুষদের জন্য ভ্যাতের বোঝা তাদের মোট আয়ের তুলনায় অনেক বেশি হয়, যেখানে উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য এটি তুলনামূলকভাবে কম। তবে বাংলাদেশের ভ্যাট আইনে কিছু ক্ষেত্র বিশেষ ব্যবস্থা রয়েছে যা এই রেগ্রেসিভ প্রকৃতি কিছুটা প্রশমিত করে যেমন অপ্রয়োজনীয় ও বিলাসী পণ্যের উপর সম্পূরক শুল্ক (Supplementary Duty) আরোপ, অপরিহার্য পণ্য ও সেবায় শূন্য হারে ভ্যাট বা ভ্যাট অব্যাহতি প্রদান। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর তফসিল-১ এবং তফসিল-২-এ এই বিভিন্ন হার ও অব্যাহতির বিধান বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। সর্বশেষ বিভিন্ন এসআরও (যেমন SRO No-158 থেকে SRO No-182-Ain/2025, dated ০২/০৬/২০২৫) অনুযায়ী বিভিন্ন পণ্য ও শিল্পের জন্য ভ্যাট অব্যাহতি ও সম্পূরক শুল্ক ছাড় দেওয়া হয়েছে, যা কিছুটা হলেও রেগ্রেসিভ প্রকৃতি প্রশমিত করে। ফলে ক্ষেত্র বিশেষে ভ্যাট ব্যবস্থা কিছুটা প্রগ্রেসিভ (Progressive) রূপ ধারণ করতে পারে, যদিও মৌলিকভাবে এটি রেগ্রেসিভ প্রকৃতির।

আয়কর বর্ষ ২০২৬-২০২৭ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -চাকুরির তথ্য :1. বেতন বিবরনী (অফিস কর্তৃক)- (০১/০৭/২০২৫...
08/07/2026

আয়কর বর্ষ ২০২৬-২০২৭ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -

চাকুরির তথ্য :

1. বেতন বিবরনী (অফিস কর্তৃক)- (০১/০৭/২০২৫ থেকে ৩০/০৬/২০২৬)

2. ব্যাংক বিবরনী(০১/০৭/২০২৫ থেকে ৩০/০৬/২০২৬)

3. উৎসে কর কর্তন সার্টিফিকেট

4. প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট (যদি থাকে)

গৃহ সম্পত্তি হতে আয় থাকলে:

1. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ

2. বাড়ী ভাড়ার চুক্তিপত্র

3. বাড়ী ভাড়ার ব্যাংকে নিয়ে থাকলে ব্যাংক বিবরনী

4. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর / খাজনা

বিনিয়োগের তথ্য:

1. ডিপিএস-(০১/০৭/২০২৫ থেকে ৩০/০৬/২০২৬)

2. ইন্সুরেন্স সার্টিফিকেট (যদি থাকে).

3. শেয়ার মার্কেট বিনিয়োগ (যদি থাকে)

4. সঞ্চয় পত্র - (যদি থাকে)

সম্পদ ও দায় বিবরনীঃ

1. হাউজ, এপার্টমেন্ট (যদি নিজ নামে থাকে)

2. জমি, গাড়ী, ফার্নিচার, ইলেক্ট্রনিকসস ইত্যাদি। (যদি নিজের নামে থাকে)

3. ব্যাংক ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)

4. অন্যান্য ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)।

এম তুহিন হোসেন (সাফিন)
আয়কর আইনজীবী

 # ২০২৬-২৭ করবর্ষের নতুন আয়কর হার ও করমুক্ত আয়ের সীমা:​​প্রথম ৪,০০০০০/- টাকা পর্যন্ত: ০% ​পরবর্তী ৩,০০,০০০/- টাকা পর্যন্...
05/07/2026

# ২০২৬-২৭ করবর্ষের নতুন আয়কর হার ও করমুক্ত আয়ের সীমা:

​প্রথম ৪,০০০০০/- টাকা পর্যন্ত: ০%
​পরবর্তী ৩,০০,০০০/- টাকা পর্যন্ত: ১০%
​পরবর্তী ৪,০০,০০০/- টাকা পর্যন্ত: ১৫%
​পরবর্তী ৫,০০,০০০/- টাকা পর্যন্ত: ২০%
​পরবর্তী ২০,০০,০০০/- টাকা পর্যন্ত: ২৫%
​অবশিষ্ট আয়ের উপর: ৩০%

​ # বিশেষ ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা:
মহিলা ও ৬৫+ বয়সী করদাতা: ৪,২৫,০০০/- টাকা পর্যন্ত করমুক্ত।
​তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তি: ৫,০০,০০০/- টাকা পর্যন্ত করমুক্ত।
​গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে আহত "জুলাই যোদ্ধা": ৫,৫০,০০০/- টাকা পর্যন্ত করমুক্ত।
​প্রতিবন্ধী সন্তানের পিতা/মাতা: প্রত্যেক সন্তানের জন্য অতিরিক্ত ৫০,০০০/- টাকা করমুক্ত সুবিধার সুযোগ।

​যদি আপনার করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম করে, তবে আপনাকে ন্যূনতম কর দিতে হবে।
​পুরাতন করদাতাদের জন্য: ৫,০০০/- টাকা।
​নতুন করদাতাদের জন্য: ১,০০০/- টাকা।

এম তুহিন হোসেন সাফিন
আয়কর আইনজীবী
জাতীয় রাজস্ব বোর্ড (NBR)

Address


Telephone

+8801712556172

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafin Legal & Tax Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Law Practice?

Share