28/11/2025
সূরা বাকারার ২৮৬ নাম্বার আয়াতটা অর্থসহ পড়েছেন কখনো...?
এই আয়াতের শেষে আল্লাহ আমাদেরকে একটা দুয়া শিখিয়ে দিয়ে সেভাবে দুআ করতে বলেছেন। দুয়াটা হলো, হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের এমন বোঝা দিও না, যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই।
অথচ এই একই আয়াতের শুরুতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাহ কোনো প্রাণীকে তার সহ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না।
যে দুআ আল্লাহ করতে বললেন তা আল্লাহ আগেই কবুল করে রেখেছেন তার জবাব আগেই জানিয়ে দিয়েছেন।
দুআ মানে শুধু আল্লাহর কাছে কিছু চাওয়া না। আপনার কি কি দরকার আর আর আপনি কতটা কষ্ট আছেন এটা শুধু বলার নাম দুআ না। তিনি আগেই জানেন। আগেই পরিকল্পনা করে রাখেন।
আসলে দুআ হলো, তাঁর দিকে ফিরে যাওয়া, নিজের দুর্বলতা স্বীকার করা, অহংকার ভেঙে বলা যে আল্লাহ! আমি তোমারই মুখাপেক্ষী। দুআ হলো সম্পর্ক। ভালোবাসা। দাসত্বের স্বীকৃতি।
প্রত্যেকবার দুআর পর নিজেকে প্রশ্ন করবেন। দুআর মাধ্যমে কতটুকু তার দিকে ফিরতে পেরেছেন..? কবুল না হলেও আল্লাহর উপর ভরসার জায়গাটা কতটুকু মজবুত রাখতে পেরেছেন...?
Lines collected