Islamic Message

Islamic Message সরাসরি ইসলাম প্রচারে নিয়োজিত

সৃষ্টিকর্তা তোমাকে উত্তম কিছু দেয়ার আগে খারাপ সময়গুলোর মাধ্যমে তোমাকে পরীক্ষা করেন!
27/04/2026

সৃষ্টিকর্তা তোমাকে উত্তম কিছু দেয়ার আগে খারাপ সময়গুলোর মাধ্যমে তোমাকে পরীক্ষা করেন!

✨ হজ, আরাফাহ ও ঈদের পবিত্র দিনগুলো ✨হজ শুধু একটি ইবাদত নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার এক অনন্য সুযোগ।আরাফাহর দিন হলো দোয়া...
24/04/2026

✨ হজ, আরাফাহ ও ঈদের পবিত্র দিনগুলো ✨

হজ শুধু একটি ইবাদত নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার এক অনন্য সুযোগ।
আরাফাহর দিন হলো দোয়া কবুলের সেরা সময়—যে দিন আল্লাহ বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন। 🤲

📌 গুরুত্বপূর্ণ কিছু কথা:
আরাফাহর দিন আন্তরিকভাবে দোয়া করুন, কারণ এদিনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।
বেশি বেশি তাওবা (ক্ষমা প্রার্থনা) করুন।
দরুদ ও জিকির পড়ুন—"লা ইলাহা ইল্লাল্লাহ" সবচেয়ে উত্তম জিকির।
নিজের জন্য, পরিবারের জন্য, এবং পুরো উম্মাহর জন্য দোয়া করুন।

🌙 দোয়া কবুলের কিছু আমল:

হালাল উপার্জন।মন থেকে কান্না করে দোয়া করা।
আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা।দোয়ার আগে ও পরে দরুদ পাঠ করা।

🤍 মনে রাখুন: আল্লাহ বলেন—
“তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।”

এই পবিত্র দিনগুলোতে আমরা যেন নিজেদের গুনাহ থেকে ফিরে এসে নতুনভাবে জীবন শুরু করতে পারি—এটাই হোক আমাদের সবচেয়ে বড় চাওয়া।

🤲 আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। আমিন।

24/04/2026
“বাবার কাঁধ শুধু বোঝা বহন করে না, পুরো একটা সংসারের দায়িত্ব বয়ে নিয়ে চলে…এই কাঁধে থাকে সন্তানের স্বপ্ন, স্ত্রীর ভরসা, পর...
22/04/2026

“বাবার কাঁধ শুধু বোঝা বহন করে না, পুরো একটা সংসারের দায়িত্ব বয়ে নিয়ে চলে…

এই কাঁধে থাকে সন্তানের স্বপ্ন, স্ত্রীর ভরসা, পরিবারের আশা—
আর নিজের কষ্টগুলো? সেগুলো চুপচাপ লুকিয়ে রাখে সময়ের আড়ালে।
রোদে পুড়ে, ঘামে ভিজে, শরীরে দাগ নিয়ে
তবুও হাসিমুখে বলে— ‘সব ঠিক আছে।’
একজন পুরুষ কাঁদে না,
কারণ সে জানে— তার ভেঙে পড়া মানেই পুরো সংসারের ভেঙে যাওয়া।

এই কাঁধটাই একজন বাবার—
যেখানে ক্লান্তি আছে, ব্যথা আছে,
তবুও ভালোবাসার শেষ নেই… 💔
সম্মান করুন সেই মানুষটাকে,
যে নিজের স্বপ্ন বিক্রি করে
আপনার ভবিষ্যৎ গড়ে দেয়।”

#সংসারের_যোদ্ধা #বাবার_ভালোবাসা

21/04/2026

হাত না থাকায় বিক্রেতা নিজের

হাতে খাইয়ে দিচ্ছেন আমড়া

❝সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম❞
19/04/2026

❝সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম❞

💔 পুরুষ মানুষ কাঁদে না—এই কথাটাই আজ সবচেয়ে বড় মিথ্যা…খুলনায় এক পুলিশ সদস্য নিজের জীবন শেষ করে দিলেন।আমরা বলি—“পুরুষ মা...
19/04/2026

💔 পুরুষ মানুষ কাঁদে না—এই কথাটাই আজ সবচেয়ে বড় মিথ্যা…
খুলনায় এক পুলিশ সদস্য নিজের জীবন শেষ করে দিলেন।
আমরা বলি—“পুরুষ মানুষ, এত দুর্বল কেন?”
কিন্তু কখনো কি ভেবেছি—
সে কতদিন ধরে শক্ত থাকার অভিনয় করে যাচ্ছিল?
পুরুষ মানেই—
চাপ নেবে, কষ্ট লুকাবে, দায়িত্ব পালন করবে…
কিন্তু তার ভেতরের মানুষটার খবর কে রাখে?
একজন পুরুষ কাঁদতে চায়—
কিন্তু তাকে শেখানো হয়, “চুপ! তুমি ছেলে!”
একজন পুরুষ ভেঙে পড়ে—
কিন্তু সমাজ বলে, “তোমাকে তো শক্ত হতে হবে!”
আজ সেই নীরব চাপ, জমে থাকা কষ্ট—
একটা জীবন কেড়ে নিলো… 😔
🕊️ ইসলাম আমাদের শিখায়—
কষ্ট হলে আল্লাহর কাছে ফিরে যাও,
ধৈর্য ধরো, সাহায্য চাও…
কারণ আত্মহত্যা কোনো সমাধান নয়।
🤲 তবুও আমরা দোয়া করি—
আল্লাহ তাকে ক্ষমা করুন, তার কষ্টগুলো সহজ করে দিন।
👉 একটা কথা মনে রাখি—
পুরুষ মানুষও মানুষ…
তারও কষ্ট হয়, তারও ভেঙে পড়ার অধিকার আছে।

আজ থেকে অন্তত একজন পুরুষকে জিজ্ঞেস করি—
“তুমি সত্যিই ভালো আছো তো?” সে হতে পারে আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী

💔 “ভেতরের কষ্টটা কেউ দেখেনি…”আজ খুলনায় ডিউটিরত এক পুলিশ সদস্যের আত্মহত্যার খবর আমাদের সবাইকে কাঁদিয়ে দিয়েছে।প্রাথমিকভাবে...
18/04/2026

💔 “ভেতরের কষ্টটা কেউ দেখেনি…”

আজ খুলনায় ডিউটিরত এক পুলিশ সদস্যের আত্মহত্যার খবর আমাদের সবাইকে কাঁদিয়ে দিয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি পারিবারিক ও দাম্পত্য কলহের মানসিক চাপে ভুগছিলেন। দায়িত্বের পোশাক পরে তিনি বাহিরে শক্ত থাকলেও, ভেতরে হয়তো ছিলেন ভীষণ ভেঙে পড়া একজন মানুষ।

ইসলাম আমাদের শিক্ষা দেয়—জীবন আল্লাহর আমানত, আর কোনো সমস্যাই আত্মহত্যার সমাধান নয়। কিন্তু একই সাথে এটাও সত্য, মানুষ যখন চরম মানসিক চাপে থাকে, তখন সে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।
হে আল্লাহ, তাঁকে ক্ষমা করুন, তাঁর ভুলগুলো মাফ করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন 🤲
আমাদের সবার জন্য শিক্ষা—
পরিবারে ছোট ছোট ভুল বোঝাবুঝিও যেন বড় ট্র্যাজেডি না হয়ে যায়। একটু সহানুভূতি, একটু শোনা—অনেক জীবন বাঁচাতে পারে।

💔 মানুষকে বুঝুন, সময় দিন, ভালোবাসুন…

আর আল্লাহর কাছে দোয়া করি—
আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন। আমিন 🤲

যে জীবন বেছে নেয় সে দুঃসাহসী।
18/04/2026

যে জীবন বেছে নেয় সে দুঃসাহসী।

সিলেক্টভ মানবতা আর তথাকথিত ‘অধিকার’র মুখোশ আজ উন্মোচিত! 🎭,​কিছুদিন আগে অভিনেতা আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় যারা ...
18/04/2026

সিলেক্টভ মানবতা আর তথাকথিত ‘অধিকার’র মুখোশ আজ উন্মোচিত! 🎭,

​কিছুদিন আগে অভিনেতা আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় যারা দিনরাত পোস্ট দিয়ে ফেসবুক ভাসিয়ে ফেলেছিলেন, নারীবাদী স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করেছিলেন—আজ তারা কোথায়?🥺

​খুলনায় স্ত্রীর মানুষিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পুলিশ সদস্য নিজের মাথায় গুলি করে জীবন দিলেন। কই, আজ তো আপনাদের কোনো 'জাস্টিস' হ্যাশট্যাগ দেখছি না? কোনো দীর্ঘ শোকবার্তা বা মোমবাতি মিছিলও তো চোখে পড়ছে না! 🕯️🚫

​আপনাদের নীতি কি এটাই?

​নারী মারা গেলে: সমাজ দোষী, স্বামী দোষী।

​পুরুষ মারা গেলে: সে মানসিক রোগী, সে দুর্বল, তার বেঁচে থাকার অধিকার নেই!

​সমান অধিকারের বুলি শুধু নিজের স্বার্থের বেলাতেই? পুরুষের মানসিক যন্ত্রণা আর প্রতারণার শিকার হওয়াটা কি আপনাদের কাছে কেবলই হাসির খোরাক?

​ধিক্কার জানাই এই দ্বিচারিতাকে। পরকীয়া এবং মানসিক নির্যাতন যে কাউকেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, সেটা লিঙ্গ দিয়ে বিচার করা বন্ধ করুন।

আত্মহত্যা সবক্ষেত্রেই কষ্টের, কিন্তু আপনাদের ‘দুঃখ’ কেন লিঙ্গভেদে আলাদা হয়? 🤔

​আলভীর স্ত্রীর বেলায় যারা কান্নার রোল তুলেছিলেন, আজ খুলনার সেই পুলিশ সদস্যের নিয়ে তারা চুপ কেন? পুরুষের বেলায় সব অপরাধই কি ‘মানসিক সমস্যা’ বলে চালিয়ে দেবেন?

​সমান অধিকার মানে কি শুধু সুবিধা নেওয়া? নাকি পুরুষের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধেও আওয়াজ তোলা?

​সিলেক্টভ সিমপ্যাথি দেখানো বন্ধ করুন। প্রতারণা আর পরকীয়া যখন কোনো মানুষকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করে, তখন দোষী ব্যক্তিটি যে-ই হোক, তার বিচার হওয়া উচিত।


©

Address

Hitampur, Shailkupa, Jhenaidah
Jhenida
7320

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Message posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category