04/08/2026
আজ একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। ❤️
আমার অফিসে অনেক মানুষ আসতে ভয় পান। বিশেষ করে নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারের মানুষজন। তাদের অনেকের ধারণা, “ব্যারিস্টারের চেম্বারে ঢুকলেই হয়তো অনেক টাকা দিতে হবে!”
এই ভয়টাই অনেক সময় তাদের আইনি সাহায্য নেওয়া থেকে দূরে রাখে।
কিছুদিন আগে এমনই একজন মানুষ আমার অফিসে এসেছিলেন। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু ভয়ে ভেতরে ঢুকছিলেন না। শেষ পর্যন্ত আমি নিজে বলার পর তিনি খুব সংকোচ আর ভয় নিয়ে আমার রুমে ঢুকলেন।
তার হাতে কিছু কাগজপত্র ছিল। খুব সাধারণ একজন মানুষ। নিজের সমস্যার কথা বললেন। আমি তার কাগজপত্র দেখলাম, পুরো বিষয়টা শুনলাম এবং কীভাবে সমস্যাটার সমাধান করা যায়, সেই বিষয়ে তাকে প্রয়োজনীয় পরামর্শ দিলাম।
এরপর তিনি খুব আমতা আমতা করে টাকার কথাটা তুলছিলেন। বুঝতে পারছিলাম, ভেতরে ভেতরে তিনি হয়তো ভাবছেন, এখন কত টাকা দিতে হবে!
আমি শুধু বললাম,
“আপনার কাছ থেকে আমার কোনো টাকা লাগবে না।”
আমার কথাটা শুনে মানুষটি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তার চোখে-মুখে যে বিস্ময়, আনন্দ আর স্বস্তি দেখলাম, সেটা সত্যিই আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তার চোখ ছলছল করছিল। তিনি বললেন, “মা, আমি অনেকদিন ধরে আপনার কাছে আসতে চাচ্ছিলাম। কিন্তু ভয় লাগছিল। ভাবছিলাম, ব্যারিস্টারের কাছে গেলে কত টাকা দিতে হবে! এমনকি আপনার ড্রাইভারের সাথেও কথা বলেছিলাম, কিন্তু কোনো ধারণা পাইনি। আজ এসে দেখি, আপনি আমার কাছ থেকে কোনো টাকাই নিলেন না। মানুষ তো টাকা ছাড়া কোনো কথা বলে না!
তিনি আমার জন্য এত দোয়া করলেন, এত মন থেকে দোয়া করলেন যে, আমার নিজের চোখও ছলছল করে উঠেছিল।
সেদিন মনে হলো, আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে চাই। টাকা, সম্মান, পরিচিতি, সফলতা…কিন্তু কখনো কখনো একজন মানুষের মুখে স্বস্তির হাসি দেখতে পাওয়া, একজন অসহায় মানুষকে একটু সাহস দেওয়া, কিংবা কাউকে তার সমস্যার একটা সঠিক পথ দেখিয়ে দেওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
আমি সবসময় চেষ্টা করি, আমার এলাকার মানুষ যেন শুধু টাকার ভয়ে আইনি পরামর্শ নেওয়া থেকে পিছিয়ে না যান।
কেউ তার কাগজপত্র নিয়ে এলে আমি সময় দিয়ে তার কথা শুনি, কাগজপত্র দেখি, যতটা সম্ভব সঠিক পরামর্শ দিয়ে বিদায় দিই। আমার এলাকার সাধারণ মানুষের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে কোনো ভিজিট বা পরামর্শ ফি নিই না। এমনকি কোনো ফাইলের দায়িত্ব নিলেও নিজের কোনো ফি নেওয়ার চেষ্টা করি না। শুধুমাত্র প্রয়োজনীয় কোর্ট খরচ বা মামলার আনুষঙ্গিক খরচ থাকলে সেটুকুই বিবেচনা করি।
কারণ আমি বিশ্বাস করি,
আইন শুধু ধনী মানুষের জন্য নয়। আইন সবার জন্য।
কোনো মানুষ যেন শুধু এই ভেবে আমার অফিসের দরজায় দাঁড়িয়ে ফিরে না যান যে, “আমি গরিব, তাই হয়তো ব্যারিস্টারের কাছে যেতে পারব না।”
আপনার সমস্যা আমার কাছে হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু আপনার কাছে সেটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা।তাই ভয় পাবেন না।আপনার কথা বলার অধিকার আছে।আপনার সমস্যার সমাধান জানার অধিকার আছে।আইন জানার অধিকার আপনারও আছে।
একজন অসহায় মানুষকে একটু স্বস্তি দিতে পারা, একজন মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে পারা, কিংবা একটি সঠিক পরামর্শ দিয়ে তার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারা, আমার কাছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
আর মানুষের মুখ থেকে পাওয়া একটা আন্তরিক দোয়া…
সেটা হয়তো পৃথিবীর সবচেয়ে দামি পারিশ্রমিক। ❤️
আলহামদুলিল্লাহ।
#মানুষের_জন্য_আইন
ার_জন্য
#মানবিক_আইনজীবী
#মানুষের_পাশে
#আইনি_সচেতনতা
#ন্যায়ের_পথে
#সবার_জন্য_ন্যায়বিচার
#মানুষের_দোয়া
#মানবিকতা
#সেবাই_আমার_লক্ষ্য