Rx Legal Aid

Rx Legal Aid Legal Service is your human right.

13/07/2026

এই পৃথিবীর সবচেয়ে বড় আইন হচ্ছে " সত্য " এবং
সবচেয়ে বড় অপরাধ হচ্ছে " মিথ্যা "
আর এর একমাত্র সঠিক বিচারক এক আল্লাহ !
--- রাইরু

09/07/2026

" মানুষকে মিসগাইড ( ভুল পথ দেখানো ) করাও এক ধরনের অপরাধ "
--- রাইরু

28/06/2026

" আইন হচ্ছে মাকরশার জালের মতো
ছোট জিনিস পড়লে আটকে যায়, আর বড়ো জিনিস পড়লে ছিঁড়ে বেরিয়ে যায় "

20/06/2026

🇧🇩 High Court Division এ ৪৯৮ ধারায় জামিন শুনানির প্রস্তুতির কিছু জরুরি টিপস অভিজ্ঞতার আলোকে শেয়ার করলাম :

১. ব্রিফ ভালোভাবে পড়ুন (The Core Strength):

👌শুনানির সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে ফাইলের ভেতরে। সুপ্রিম কোর্টে রেকর্ডের বাইরে আবেগ বা নাটকীয়তার কোনো মূল্য নেই। যা যা অবশ্যই পড়বেন:
A. FIR / এজাহার
B. পুলিশ ফরওয়ার্ডিং / আত্মসমর্পণ আদেশ
C. চার্জশিট (যদি হয়ে থাকে)
D. ১৬৪ ধারার জবানবন্দি
E. সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট
G. জব্দ তালিকা
H. Rejection Order

👌 বিশেষভাবে নোট করুন:
A. ঘটনার তারিখ ও সময়
B. মামলা দায়েরে বিলম্ব আছে কি না
C. আসামির গ্রেফতারের তারিখ
D. FIR-এ সুনির্দিষ্ট ভূমিকা আছে কি না
E. উদ্ধার মালের বিবরন

👌Tips: পিটিশনের উপরের ফাঁকা জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য ছোট করে লিখে রাখুন এবং প্রয়োজনীয় পাতায় স্টিকার ফ্ল্যাগ ব্যবহার করুন। কোর্টে দ্রুত রেফার করতে অসাধারণ কাজে দেয়।

২. Legal Points আগে থেকেই সাজিয়ে রাখুন : ৪৯৮ ধারার শুনানিতে কিছু বিষয় প্রায় সবসময় গুরুত্বপূর্ণ:

A. Parity Ground: সহ-আসামি একই অবস্থানে থেকে জামিন পেয়ে থাকলে সেই আদেশের কপি সঙ্গে রাখুন। অনেক সময় এটিই সবচেয়ে শক্তিশালী গ্রাউন্ড হয়ে দাঁড়ায়।

B. Specific Overt Act: আপনার মক্কেলের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে, নাকি শুধু ঢালাওভাবে নাম উল্লেখ করা হয়েছে, সেটি পরিষ্কারভাবে তুলে ধরতে হবে।

C. Custody Period: আসামি কতদিন ধরে হাজতে আছেন এবং মামলার বর্তমান অবস্থা কী, সেটি আদালতকে জানাতে হবে। দীর্ঘ হাজতবাস জামিনের গুরুত্বপূর্ণ গ্রাউন্ড।

৩. Anticipatory Bail এ বিশেষ সতর্কতা : আগাম জামিন কখনোই “রুটিন রিলিফ” নয়। এখানে ব্যতিক্রমী পরিস্থিতি দেখাতে হয়। বিশেষভাবে ফোকাস করতে হয়:
A. Mala fide intention আছে কি না
B. রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসা
C. সমাজে আসামির অবস্থান ও শিকড়
D. পলাতক হওয়ার সম্ভাবনা নেই
E. গ্রেফতার হলে হয়রানি বা নির্যাতনের আশঙ্কা

👑 গুরুত্বপূর্ণ নজির:
State Vs. Zakaria Pintu, 62 DLR (AD) 420

৪. সাবমিশন হোক Short & Precise: হাইকোর্টের মোশন বেঞ্চে প্রতিদিন শত শত মামলা থাকে। তাই দীর্ঘ ভূমিকা বা অপ্রাসঙ্গিক কথা এড়িয়ে চলুন। শুরুটা হতে পারে এভাবে:
“My Lord, this petition is under section 498 of the Code of Criminal Procedure seeking bail…”

এরপর সরাসরি মূল বিষয়ে চলে যান।

A. কাস্টডি কতদিন
B. FIR-এ ভূমিকা কী
C. কেন False Implication
D. কোন Ground-এ Bail application করেছেন

মনে রাখতে হবে, অনেক সময় ৩০ সেকেন্ডের concise submission-ই সবচেয়ে effective submission।

৫. Court Decorum & Confidence:

A. ভয়েস স্পষ্ট রাখুন
B. বিনয়ী কিন্তু আত্মবিশ্বাসী থাকুন
C. প্রশ্ন বুঝতে না পারলে “Pardon, My Lord” বলুন
D. কখনো “Sorry” বা “Thank You" বলবেন না
E. উত্তর না জানলে ভুল বলার চেয়ে ফাইল দেখে বলার অনুমতি চান
E. রাষ্ট্রপক্ষ কী ধরনের আপত্তি দিতে পারে, আগে থেকেই মাথায় রেখে Counter প্রস্তুত রাখুন।

🇧🇩 শেষ কথা:
আইন পেশায় অভিজ্ঞতার কোনো শর্টকাট নেই। প্রতিদিন সিনিয়রদের শুনানি শুনতে হবে। লক্ষ্য রাখতে হবে তারা কীভাবে Bench handle করেন, কীভাবে difficult question manage করেন, কীভাবে concise submission দেন।

মো: মাহমুদুল হাসান রাজীব
এলএল.বি. & এল এল. এম. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ।
Juristic Law Chamber- JLC Adv Mahmudul Hasan Raziv Juristic Law Academy Legal Services for Students

Bar Council review result is absoluted by the High Court @ 10/06/26
16/06/2026

Bar Council review result is absoluted by the High Court @ 10/06/26

16/05/2026

Every man is designed by law, operated by law and judgement by law and one n only Allah is justice ⚖️

Address

338, Block/B, Mawna Chowrasta, Ward-08, Sreepur Municipal
Gazipur
1740

Alerts

Be the first to know and let us send you an email when Rx Legal Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rx Legal Aid:

Shortcuts

Share

Category