22/08/2026
ইসলামের দৃষ্টিতে অন্যের সম্পদ তসরুপ করার ভয়াবহ পরিনতি ! ( বাংলা ও ইংরেজি )
( In the eyes of Islam, the terrible consequences of stealing other people's wealth!)
The root of all the chaos in the world is the desire for wealth. People are eager to seize the rights of others due to their greed for wealth. However, interfering with the wealth and rights of others is a great sin. It is such a great sin that only repentance cannot save one from it, unless that person forgives. It is the religious duty of every Muslim to refrain from this sin. It is forbidden to consume the wealth of others No individual, society or state has been given the authority to forcibly consume someone's wealth. Allah has forbidden the illegal interference in the wealth of others, saying, 'O you who believe! Do not consume one another's wealth unjustly.' (Surah: An-Nisa, verse: 29) Sometimes it is seen that attempts are made to seize the property of an individual or institution by circumventing the courts or the law. However, if a court ruling is obtained to unjustly consume someone's wealth by bribery or by force, it will still remain illegal. The Holy Quran states, “Do not consume one another’s wealth unjustly, nor hand over a portion of it to the rulers, knowingly, to misappropriate it in a sinful manner.” ’ (Surah: Al-Baqarah, verse: 188) It is also forbidden to take a stick from another without permission It is not permissible to use the wealth of another without the permission of the owner, whether it is more or less valuable or less valuable. Anas ibn Malik (may Allah be pleased with him) narrated from the Prophet (peace and blessings of Allah be upon him), “It is not permissible to take the wealth of a Muslim except with a willing heart, nor to force someone to sell something. It is completely forbidden to take something by force and put it in your pocket.” Remember, it is not permissible to take a stick without the owner’s permission. The Prophet (peace and blessings of Allah be upon him) said, “None of you should take the wealth of another for fun or with cunning.” And if someone takes the stick of another, let him return it. (Bayhaqi: 6/92) It has been said elsewhere, "None of you should milk cattle without the permission of its owner." (Abu Dawud: 2/38) It is forbidden to seize the land of others. Forcibly seizing the land of others is a heinous crime. It is seen that people are evicted from their homes and homes by force of power. Many people seize the land of their brothers and sisters. Uncles and cousins take the land of orphaned nephews and nieces. These are extremely unjust in the eyes of Islam. The Prophet (peace be upon him) said, "Whoever unjustly seizes even a span of land, on the Day of Judgment, he will be buried under seven earths including that land." (Bukhari, Hadith: 2454) Punishment for the destruction of people's rights by the ruler The ruling class sometimes commits heinous acts such as taking away the rights of others. However, in the historic Farewell Hajj speech, the Prophet (peace be upon him) said, ‘O people! Surely your Creator is One. And your Father is One. You are all from Adam and Adam is from dust. The most honorable in the sight of Allah is the one who is most pious. The Arabs have no superiority over the non-Arabs except in piety.’ (Hukukul Insan Fil Islam: 8) In another hadith, the Messenger of Allah (peace be upon him) said, ‘Every ruler will be questioned about his ruled.’ (Bukhari, Hadith: 5200) The Prophet’s instructions to protect the rights of workers In this modern world too, workers are deprived of their rights. From factory workers to domestic workers, they are deprived of their rights everywhere. The oppression of the weak by the strong is a cruel reality. The Prophet has asked to be careful about the workers. He has ordered to pay a fair price for their labor. ‘He has ordered that the wages of the worker be paid before the sweat of his body dries.’ (Bayhaqi, Shu’abul Iman, Hadith: 11988) Interference in the rights of the sister by the brother Some people are so low and inferior that they do not spare even their own sister in their deceit and cunning. They do not hesitate or fear to deprive their sister of her rights. They deprive their sisters of the just rights given by the Sharia. Through this, they commit two crimes. The relationship of kinship is severed. And the Prophet said, ‘The one who severs the relationship of kinship will not enter Paradise.’ (Muslim, Hadith: 2556) Deprivation of rights of the wife by the husband The wife is the half of the husband. The wife has some rights towards her husband. The husband’s duty is to fulfill them. Do not deprive the wife of her just rights. The Holy Quran states, ‘And men have rights over their wives, and women have rights over their husbands in equal measure.’ (Surah: Al-Baqarah, verse: 228) The Prophet (peace and blessings of Allaah be upon him) said in his Farewell Hajj sermon, ‘Fear Allaah with regard to women. You have taken them as a trust from Allaah and made them lawful for yourselves in the name of Allaah.’ (Tirmidhi, Hadeeth: 1163) Interfering with the rights of your neighbours Islam has given special importance to the rights of your neighbours. Every Muslim should be mindful of the rights of his neighbours. Ensure that their rights are not violated in any way. The Prophet (peace and blessings of Allaah be upon him) said, ‘Whoever believes in Allaah and the Last Day should not annoy his neighbours.’ (Bukhari, Hadeeth: 6018)
পৃথিবীর সব বিশৃঙ্খলার মূলে আছে সম্পদের মোহ। সম্পদের লোভে মানুষ অন্যের অধিকার হরণে উৎসাহী হয়।
অথচ অন্যের সম্পদ ও অধিকারে হস্তক্ষেপ মহাপাপ। এটা এত বড় পাপ যে শুধু তাওবা করলেই তা থেকে পরিত্রাণ মেলে না, যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা করেন। এই পাপ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব।
অন্যের সম্পদ গ্রাস করা হারাম
কোনো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে জবরদখলমূলকভাবে কারো সম্পদ গ্রাস করার এখতিয়ার দেওয়া হয়নি।
অন্যের সম্পদে অবৈধ হস্তক্ষেপের নিষেধাজ্ঞা দিয়ে আল্লাহ বলেছেন, ‘হে ঈমানদাররা! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।’ (সুরা : নিসা, আয়াত : ২৯)
কখনো কখনো দেখা যায়, আদালত কিংবা আইনের প্যাঁচে ফেলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি গ্রাস করার পাঁয়তারা করা হয়। অথচ উৎকোচ দিয়ে কিংবা ক্ষমতাবলে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করার জন্য যদি আদালত থেকে রায় নিয়ে আসে, তবু তা অবৈধই থেকে যাবে। পবিত্র কোরআনে এসেছে, ‘তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ ভোগ কোরো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনেশুনে পাপ পন্থায় আত্মসাৎ করার উদ্দেশ্যে শাসক কর্তৃপক্ষের হাতেও তুলে দিয়ো না।
’ ( সুরা : বাকারাহ, আয়াত : ১৮৮)
অনুমতিহীন অন্যের একটি লাঠি নেওয়াও হারাম
অন্যের সম্পদ কমবেশি, দামি-কম দামি—সর্বাবস্থায় মালিকের অনুমতি ছাড়া কারো জন্য ব্যবহার করা বৈধ নয়। আনাস ইবনে মালেক (রা.) নবীজি থেকে বর্ণনা করেন, ‘খুশি মনে দেওয়া ছাড়া কোনো মুসলমানের সম্পদ হালাল হবে না কাউকে কোনো কিছু বিক্রি করতে বাধ্য করা। জোরপূর্বক কিছু অর্থ পকেটে গুঁজে দিয়ে জিনিস নিয়ে নেওয়া সম্পূর্ণ হারাম।’ মনে রাখবেন, মালিকের অনুমোদন ছাড়া একটি লাঠি নেওয়াও বৈধ নয়। নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ অন্যের সম্পদ খেলাচ্ছলে কিংবা সুনিপুণ কৌশলে গ্রহণ করবে না।
আর যদি কেউ অন্যের লাঠিও নেয়, সে যেন তা ফেরত দেয়। (বায়হাকি : ৬/৯২)
অন্যত্র এসেছে, মালিকের অনুমতি ছাড়া তোমাদের কেউ যেন গবাদি পশুর দুধ দোহন না করে। (আবু দাউদ : ২/৩৮)
অন্যের জমি দখল করা হারাম
অন্যের জমি জবরদখল করা ঘৃণিত অপরাধ। দেখা যায়, ক্ষমতার জোরে মানুষকে মাথা গোঁজার ঠাঁই বসতভিটা থেকেও উচ্ছেদ করা হয়। অনেকে ভাই-বোনের জমি আত্মসাৎ করে। চাচা-জ্যাঠা এতিম ভাতিজা-ভাতিজির জমি নিজ কবজায় নিয়ে নেন। ইসলামের চোখে এসব চরম অন্যায়। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অন্যায্যভাবে এক বিঘত জমিও আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সেই জমিসহ সপ্ত জমিনের নিচে তাকে ধ্বসিয়ে দেওয়া হবে।’ (বুখারি, হাদিস : ২৪৫৪)
শাসক কর্তৃক জনগণের অধিকার নষ্ট করার শাস্তি
শাসকগোষ্ঠী কখনো কখনো অন্যের অধিকার হরণ করার মতো ঘৃণ্য কাজ করে। অথচ বিদায় হজের ঐতিহাসিক ভাষণে নবীজি (সা.) বলেছেন, ‘হে লোক সকল! নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তা এক। এবং তোমাদের পিতাও এক। তোমরা সকলেই আদম থেকে আর আদম মাটি থেকে। আল্লাহর কাছে সে-ই সম্মানিত যে বেশি মুত্তাকি। তাকওয়া ছাড়া আরবদের অনারবদের ওপর কোনো শ্রেষ্ঠত্ব নেই।’ (হুকুকুল ইনসান ফিল ইসলাম : ৮)
অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক শাসককে তার শাসিত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (বুখারি, হাদিস : ৫২০০)
শ্রমিকের অধিকার রক্ষায় নবীজির নির্দেশ
অধুনিক এই দুনিয়ায়ও শ্রমিকদের অধিকার বঞ্চিত হতে দেখা যায়। কল-কারখানার শ্রমিক থেকে বাসাবাড়ির কাজের লোক, সর্বত্রই এরা অধিকার বঞ্চিত। শক্তিশালী কর্তৃক দুর্বলদের প্রতি জুলুম এক নির্মম বাস্তবতা। নবীজি শ্রমিকের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। শ্রমের ন্যায্য মূল্য দিতে আদেশ করেছেন। ‘শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করার নির্দেশ দিয়েছেন।’ (বায়হাকি, শুয়াবুল ঈমান, হাদিস : ১১৯৮৮)
ভাই কর্তৃক বোনের অধিকারে হস্তক্ষেপ
কিছু মানুষ এত নিচু ও ইতর শ্রেণির, যারা বাটপারি ও চাতুরতায় নিজ বোনকেও রেহাই দেয় না। বোনকে অধিকার বঞ্চিত করতে এরা কুণ্ঠিত ও শঙ্কিত হয় না। শরিয়ত প্রদত্ত ন্যায্য অধিকার থেকে তারা বোনদের মাহরুম রাখে। এর মাধ্যমে তারা দুটি অপরাধে সংঘটিত হয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। আর নবীজি বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না।’ (মুসলিম, হাদিস : ২৫৫৬)
স্বামী কর্তৃক স্ত্রীকে অধিকার বঞ্চিত করা
স্ত্রী স্বামীর অর্ধাঙ্গী। স্বামীর প্রতি স্ত্রীর কিছু অধিকার রয়েছে। স্বামীর কর্তব্য সেগুলো পূরণ করা। স্ত্রীকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না করা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘আর পুরুষদের যেমন স্ত্রীদের ওপর অধিকার আছে, তেমনি স্ত্রীদেরও স্বামীদের ওপর ন্যায়সংগত অধিকার আছে।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২২৮)
নবীজি বিদায় হজের ভাষণে বলেছিলেন, ‘নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেননা তোমরা তাদের আল্লাহর আমানতস্বরূপ গ্রহণ করেছ। আর আল্লাহর নামেই তাদের নিজেদের জন্য বৈধ করেছ।’ (তিরমিজি, হাদিস : ১১৬৩)
প্রতিবেশীর অধিকারে হস্তক্ষেপ করা
ইসলাম প্রতিবেশীর অধিকারের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেছে। প্রত্যেক মুসলিমের উচিত প্রতিবেশীর অধিকারের প্রতি খেয়াল রাখা। কোনোভাবে যেন তাদের অধিকার খর্ব না হয়—সেটা নিশ্চিত করা। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে জ্বালাতন না করে।’ (বুখারি, হাদিস : ৬০১৮)