Kazi & Associates

Kazi & Associates Income Tax and VAT Consultancy | Legal Consultancy

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না; হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ।
14/05/2026

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না; হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণ বাড়াতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে নতুন করে করের আওতায় আনার পরিকল্প...
14/05/2026

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণ বাড়াতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে নতুন করে করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। মোটরসাইকেলে সিসিভেদে বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা এবং এলাকাভেদে ব্যাটারিচালিত অটোরিকশায় এক হাজার থেকে পাঁচ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব থাকছে।

একই সঙ্গে ভ্যাট ব্যবস্থায় সহজীকরণ, নতুন নিবন্ধিত ব্যবসার জন্য প্যাকেজ সুবিধা, কিছু খাতে ভ্যাট অব্যাহতি এবং কিছু ক্ষেত্রে ভ্যাট বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর নির্বাচনী প্রচারণায়..
13/05/2026

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর নির্বাচনী প্রচারণায়..

দেশের বড় বড় প্রতিষ্ঠান যদি নিয়ম না মানে, তাহলে সাধারণ জনগন কী বার্তা পায়?যখন বড় বড় প্রতিষ্ঠান আইন, কর বা ভ্যাট নিয়ম সঠিক...
13/05/2026

দেশের বড় বড় প্রতিষ্ঠান যদি নিয়ম না মানে, তাহলে সাধারণ জনগন কী বার্তা পায়?

যখন বড় বড় প্রতিষ্ঠান আইন, কর বা ভ্যাট নিয়ম সঠিকভাবে পালন করে না, তখন সাধারণ জনগনের মনে একটি নেতিবাচক বার্তা যায়—

“ক্ষমতাবানদের জন্য এক নিয়ম, আর সাধারণ মানুষের জন্য আরেক নিয়ম।”

এতে তিনটি বড় ক্ষতি হয়ঃ
১. আইনের প্রতি মানুষের আস্থা কমে যায়
২. সৎ করদাতারা নিরুৎসাহিত হন
৩. রাষ্ট্রের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়, যা উন্নয়নে প্রভাব ফেলে

বিশেষ করে ব্যাংক বা বড় করপোরেট প্রতিষ্ঠান যদি ভ্যাট বা কর ফাঁকি দেয়, তাহলে এটি শুধু আর্থিক অপরাধ নয়, বরং নৈতিক দায়বদ্ধতার প্রশ্নও তৈরি করে। কারণ জনগণ আশা করে—যারা দেশের অর্থনীতি পরিচালনায় বড় ভূমিকা রাখে, তারা আইনের প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল হবে।

সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন—
১. সবার জন্য সমান আইন প্রয়োগ
২. স্বচ্ছতা ও জবাবদিহিতা
৩. বড় প্রতিষ্ঠানগুলোর নিয়ম মেনে চলার ইতিবাচক উদাহরণ তৈরি করা।

রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন আইন সবার জন্য সমানভাবে কার্যকর হয়।

📢 সচেতন হোন, ঝামেলা এড়ান।


আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য আয়কর হার! একটি বড় পরিবর্তন হলো, আগে ৫% থেকে শুরু এবং ২৫% পর্যন্ত করহার ছিল, সেটা এখন এক...
11/05/2026

আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য আয়কর হার!
একটি বড় পরিবর্তন হলো, আগে ৫% থেকে শুরু এবং ২৫% পর্যন্ত করহার ছিল, সেটা এখন একবারে ১০% থেকে শুরু। মধ্যবিত্তের ওপর চাপ!
যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন।

আয়কর রিটানের মত সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হচ্ছে।
11/05/2026

আয়কর রিটানের মত সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হচ্ছে।

রাঘব বোয়াল বাদ দিয়ে সরকারের চোখ সবসময় চুনো পুটির দিকে!
10/05/2026

রাঘব বোয়াল বাদ দিয়ে সরকারের চোখ সবসময় চুনো পুটির দিকে!

10/05/2026
সম্মিলিত একক ভ্যাট হার বাস্তবায়ন করার সম্ভাবনা...
30/04/2026

সম্মিলিত একক ভ্যাট হার বাস্তবায়ন করার সম্ভাবনা...

🚨 উত্তরাধিকার কর চালু হচ্ছে না: এনবিআর চেয়ারম্যানআসন্ন জাতীয় বাজেটে উত্তরাধিকার কর (Inheritance Tax) চালু করার কোনো পরিক...
29/04/2026

🚨 উত্তরাধিকার কর চালু হচ্ছে না: এনবিআর চেয়ারম্যান
আসন্ন জাতীয় বাজেটে উত্তরাধিকার কর (Inheritance Tax) চালু করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। শুক্রবার রাতে এনবিআর ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, “উত্তরাধিকার কর নিয়ে যে ধরনের আলোচনা বা বিভ্রান্তি তৈরি হয়েছে, তা সঠিক নয়। আমাদের এমন কোনো পরিকল্পনা নেই।” তিনি আরও উল্লেখ করেন,
একটি টাস্কফোর্সের প্রস্তাবনায় কর ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে উত্তরাধিকার করের কথা আলোচনা হয়েছিল। তবে তিনি শুরু থেকেই এর সঙ্গে একমত নন। তার ভাষায়, “বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এখনই উত্তরাধিকার কর প্রবর্তনের সময় হয়নি। এটি ভবিষ্যতের বিষয় হতে পারে।”

Address

Room 216, 2nd Floor, RH Home Center, Farmgate
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share