Adv Mezba Uddin Khan

Adv Mezba Uddin Khan Advocate of Dhaka District & Sessions Judge Court.

নতুন অভিজ্ঞতা Dhaka Power Distribution Company Limited (DPDC),  Special Metropolitan Magistrate আদালত মহাখালিতে  মামলার ...
23/06/2026

নতুন অভিজ্ঞতা

Dhaka Power Distribution Company Limited (DPDC), Special Metropolitan Magistrate আদালত মহাখালিতে মামলার কাজে।

শুভ কামনা টিম আর্জেন্টিনা
16/06/2026

শুভ কামনা টিম আর্জেন্টিনা

কেন মামলায় আইনজীবী দরকার? ছবির এই মহিলা কুমিল্লা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী। গতকাল ফেসবুকে এই নারীর কান্নাকাটি ভাইরাল...
26/05/2026

কেন মামলায় আইনজীবী দরকার?

ছবির এই মহিলা কুমিল্লা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী। গতকাল ফেসবুকে এই নারীর কান্নাকাটি ভাইরাল হয় এবং করুন কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে, তাঁর অফিস প্রধান ইঞ্জিনিয়ার তার উপর কঠিন যৌ*+ন নি*+র্যাত*+ন চালায়।মূহুর্তেই তার কান্নাকাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় তার কান্নাকাটি দেখে অনেক সাধারণ মানুষও কাঁদলো । ঐ মহিলা পুলিশকে অভিযোগ করে, তাঁর স্বামীসহ বাসার প্রত্যেকেটা মানুষকে অফিসে হাজির করে।এদিকে পুলিশও এই নারী কর্মচারীর কথায়, অফিস প্রধানের অনুমতি ব্যাতীত অফিসে হাজির হয়।যেটা সরকারি আইনের পরিপন্থী। আর পুলিশের দোষ দিয়েও বা কি হবে।ঐ মূহুর্তে পুলিশ না গেলে পুলিশেরই আবার দোষ হতো।

কিন্তু নারী যতোই চালাক হোক, নারী তো নারীই, রাগের ঠেলায় মহিলা ভুলেই গিয়েছিল যে, অফিস প্রধানের রুম থেকে শুরু করে আশেপাশের রুমেও সিসি ক্যামেরা অ্যাক্টিভ ছিলো।

সিসি ক্যামেরায় দেখা যায়, নারী নি*+র্যা*+তন তো দূরে থাক,উল্টো ঐ নারী রীতিমতো পুরুষ নি*+র্যা+-তন চালিয়েছে।বদলি সংক্রান্ত বিষয় নিয়ে অফিস প্রধানকে জ*ঘ+ন্য ভাষায় গা*+লি+*গা*+লাজ করেছে। পুরো অফিস তছনছ করেছে।

একবার চিন্তা করেন, যদি সিসি ক্যামেরা না থাকতো, তাহলে বেচারা অফিস প্রধানের অবস্থাটা কি হতো? পুরো দেশে মান ইজ্জত শেষ হতো, চাকরি চলে যেতো, স্ত্রী, সন্তানের কাছে আমৃত্যু অপদস্ত হয়ে বেঁচে থাকতে হতো।

এই ধরনের অনেক ভুয়া মামলা আদালতে করা হয় আর
এই ধরনের মামলা থেকে মুক্তির জন্যই আইনজীবী দরকার

মূল তথ্য এবং ভিডিওঃ কালবেলা অনলাইন।

ক্লাস রুম থেকে কোর্টরুমের যাত্রা এখান থেকেই শুরু
02/05/2026

ক্লাস রুম থেকে কোর্টরুমের যাত্রা এখান থেকেই শুরু

26/04/2026

Power of Money💪

ঢাকা আইনজীবী সমিতি ভবনের হল রুম থেকে
22/04/2026

ঢাকা আইনজীবী সমিতি ভবনের হল রুম থেকে

10/04/2026

জমি ক্রয়ের পূর্বে ও পরে করনীয়ঃ
---------+-------------+-----------+-----------

জমি ক্রয়ের পূর্বে করণীয় (Pre-purchase Steps):

১. দলিল যাচাই: বিক্রেতার মালিকানা দলিল, পিট দলিল (পূর্ববর্তী মালিকদের দলিল) এবং সর্বশেষ খতিয়ান (সিএস, এসএ, আরএস/বিএস) যাচাই করুন

২.সরেজমিনে পরিমাপ: দাগ নম্বর অনুযায়ী জমির অবস্থান, সীমানা এবং পরিমাণ বাস্তবে যাচাই করুন ।
খাজনা ও দায়মুক্ততা: ভূমি অফিসে সর্বশেষ খাজনা পরিশোধের দাখিলা দেখুন এবং জমিটি কোনো ব্যাংকে বন্ধক আছে কি না তা 'সার্চ সার্টিফিকেট' বা এনইসি (No Encumbrance Certificate) এর মাধ্যমে নিশ্চিত করুন।

৩.দাগ ও খতিয়ান যাচাই: রেকর্ড বা নকশার সাথে মৌজা ও দাগ মিলিয়ে দেখুন ।

৪.আইনি পরামর্শ: প্রয়োজনে একজন অভিজ্ঞ আইনজীবী বা দলিল লেখক-এর সহায়তা নিন ।

জমি ক্রয়ের পর করণীয় (Post-purchase Steps):

১. রেজিস্ট্রেশন ও মূল দলিল: সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির পর মূল দলিল সংগ্রহ করুন।

২.নামজারি বা মিউটেশন (Mutation): ভূমি অফিসে (ইউনিয়ন ভূমি অফিস বা এসিল্যান্ড অফিস) দ্রুত নিজের নামে নামজারি বা মিউটেশন করান ।

৩.খাজনা দাখিলা: নিজের নামে নামজারি খতিয়ান ও খাজনার রসিদ (DCR) সংগ্রহ করুন ।

৪.দখল বুঝে নেওয়া ও সীমানা নির্ধারণ: জমিতে সাইনবোর্ড, বেড়া বা সীমানা প্রাচীর দিয়ে দখল সুনিশ্চিত করুন।

৫.রেকর্ড হালনাগাদ: ইউনিয়ন ভূমি অফিসে নতুন খতিয়ান ও দাগ নম্বর অনুযায়ী রেকর্ড হালনাগাদ হয়েছে কি না, নিশ্চিত হোন ।

03/04/2026

অভিনন্দন বাংলা টাইগার

ফুটবলে বাংলাদেশের উন্নতি আসলেই চোখে পড়ার মত

03/04/2026

জাল দলিল সনাক্তের ক্ষেত্রে যে বিষয় খেয়াল রাখা উচিৎ
-------------------------------------------------------------------

১.দলিল নাম্বার উপরের ডান দিকে থাকবে এবং ক্রমিক নাম্বার উপরের বাম দিকে থাকবে।

২.দলিল নাম্বার থেকে ক্রমিক নাম্বার সব সময় বড় হবে তবে দলিল ও ক্রমিক নাম্বার সমানও হতে পারে।

৩.দলিল রেজিস্ট্রেশনের ছুটির দিন ছিল কিনা যাচাই করা।

৪.জুলাই ২০১৫ এর আগের দলিল হাতে লেখা হবে এবং এতে কোন ছবি ছিল না।

৫.দলিলের সাথে নামজারি পর্চা যাচাই করা।

৬.স্ট্যাম্পের পিছনে ভ্যানডরের নাম ও সিল আছে কিনা সেটা যাচাই করতে হবে ।

৭.দলিলে ব্যবহারিত রেজিস্টারের নাম ও স্বাক্ষর যাচাই করা।

৮.যদি বালাম ড্যামেজ হয়ে থাকে তাহলে সার্টিফাইড কপি ইস্যু হয়েছে কিনা।

৯.ভলিউমে যে সকল তথ্য আছে তার যাচাই করা।

অ্যাডভোকেট মেজবা উদ্দীন খান
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Mezba Uddin Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share