Cf News24

Cf News24 সত্য,ন্যায়,বস্তু,নিষ্ঠ সংবাদ পরিবেশ করা আমাদের দায়িত্ব। আপনারা আমাদেরকে সত্য সংবাদ দিয়ে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন!গত ২১ জুন গাইবান্ধায় বিএনপি ও যুবদলের হামলায় গুরুত্বর আহত সালাউদ্দিন ভাই চিকিৎসাধী...
08/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন!

গত ২১ জুন গাইবান্ধায় বিএনপি ও যুবদলের হামলায় গুরুত্বর আহত সালাউদ্দিন ভাই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭.৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।
সালাহউদ্দিন ভাই দীর্ঘ ৪৮ দিন হাসাপাতালে কষ্টকর সময় অতিবাহিত করেছেন। প্রায় পুরোটা সময় ওনাকে আইসিইউ কাটাতে হয়েছে।
রব্বে করিম মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন।।

07/08/2026

শফিকুল ইসলাম মাসুদ, আমীরে জামায়াত ও সচিবালয়ের সামনে ১১ দলের কর্মসূচি: একটি স্পষ্টীকরণ

গতকাল দুপুরের পর থেকে হাজারো ফোন কল ও মেসেজ পাচ্ছি। সবার একটাই প্রশ্ন- "মাসুদ ভাইকে আমীরে জামায়াত মারলেন কেন? আসলে কী ঘটেছিল?" সেই ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরতেই আমার এই লেখা।

প্রেক্ষাপট ও পুলিশের বাধা:
মুক্তাঙ্গনে ১১ দলের অবস্থান কর্মসূচি শেষে আমীরে জামায়াতের নেতৃত্বে আমরা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হই। আমাদের মূল লক্ষ্য ছিল- বিদ্যুৎ ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিপর্যস্ত জনজীবন লাঘবের দাবিতে সরকারের কাছে ১১ দফা প্রস্তাবনা পেশ করা।

সচিবালয়ের কাছাকাছি পৌঁছালে পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয়। তখন আমীরে জামায়াত পুলিশকে বলেন, "যেহেতু আপনারা আমাদের যেতে দেবেন না, তাই সচিবালয় থেকে সরকারের দায়িত্বশীল কাউকে এখানে আসতে বলুন, যাতে তিনি আমাদের প্রস্তাবনাগুলো গ্রহণ করতে পারেন।"

আমরা তখন সচিবালয় থেকে মাত্র ৩ মিনিটের হাঁটা দূরত্বে ছিলাম। পরিস্থিতি বিবেচনা করে আমীরে জামায়াত ১০ মিনিটের সময় বেঁধে দেন।

এই বিষয়টি নিয়ে পুলিশের সাথে আলোচনা করছিলেন জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আযাদ, নূরুল ইসলাম বুলবুল এবং শফিকুল ইসলাম মাসুদ। বিলম্ব দেখে একপর্যায়ে আমি এবং পরবর্তীতে এনসিপির নাহিদ সেই আলোচনায় যুক্ত হয়।

দীর্ঘসূত্রতা ও নেতাকর্মীদের ক্ষোভ:
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা ফোনে সচিবালয়ের সাথে কথা বলছিলেন এবং আমাদের বারবার আশ্বাস দিচ্ছিলেন যে, সরকারের পক্ষ থেকে কেউ একজন দাবিগুলো গ্রহণ করতে আসছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, মাত্র ৩ মিনিটের হাঁটা দূরত্ব অতিক্রম করতে তাদের ৩০ মিনিটেরও বেশি সময় পার হয়ে যায়। অথচ রাস্তায় তখন বিরোধীদলীয় নেতা, চিফ হুইপসহ একাধিক বর্তমান ও সাবেক এমপি অপেক্ষমাণ। এই দীর্ঘসূত্রতায় আমাদের সাথে থাকা সাধারণ জনগণ ও নেতাকর্মীরা ক্রমশ অস্থির হয়ে উঠছিলেন।

পুলিশের ‘এই আসছেন, এই আসছেন’ আশ্বাসে বিরক্ত হয়ে একপর্যায়ে আমি ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তাব দিই এবং আমীরে জামায়াতের কাছে অনুমতি চাই। কিন্তু অত্যন্ত ধীরস্থিরভাবে তিনি বলেন, "আমরা বিশৃঙ্খলা করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি।" আমি পুনরায় অনুরোধ করলে তিনি আমাকে বারণ করেন এবং বকা দেন। এরপর লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানের হাত থেকে মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন, "আমরা আর পাঁচ মিনিট অপেক্ষা করব। এর মধ্যে সরকারের পক্ষ থেকে কেউ না এলে ধিক্কার জানিয়ে আমরা ফিরে যাব।"

মাসুদ ভাইয়ের স্লোগান ও আমীরে জামায়াতের 'আদরের শাসন':
আমীরে জামায়াতের এই বক্তব্য শোনার পর আমি আবার সামনে পুলিশ প্রশাসনের কাছে ফিরে যাই, যেখানে মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আযাদ এবং শফিকুল ইসলাম মাসুদ অবস্থান করছিলেন। স্লোগান ও হট্টগোলের কারণে পেছনে থাকা আমীরে জামায়াতের ছোট হ্যান্ড মাইকের ঘোষণা সামনে থাকা নেতৃবৃন্দের কাছে পৌঁছায়নি।

মাসুদ ভাই একজন বিপ্লবী এবং অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী মানুষ। তিনি চাইছিলেন যেকোনো মূল্যে জনগণের দাবি সরকারের কাছে পৌঁছে দিতে। আমীরে জামায়াতের ঘোষণা শুনতে না পাওয়ায়, তিনি তখন পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য স্লোগান ধরেন।

পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে আমীরে জামায়াত পেছন থেকে সামনে এগিয়ে আসেন। বিশৃঙ্খলা এড়াতে এবং শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে তিনি মাসুদ ভাইকে থামানোর জন্য সরিয়ে দেন, যা ছিল মূলত একজন অভিভাবকসুলভ ‘আদরের শাসন’।

এরপর সরকারকে ধিক্কার জানিয়ে আমীরে জামায়াত সেই এলাকা ত্যাগ করেন এবং আমরাও তার সাথে একাত্ম হয়ে ফিরে আসি।

পরিশেষ:
আমি গভীরভাবে অনুভব করেছি যে, একটি শান্তিপূর্ণ কর্মসূচি থেকে জনগণের দুর্ভোগ লাঘবের ১১ দফা দাবি গ্রহণ করতেও বিএনপি সরকারের লোকজন ভীত।

তাই আমীরে জামায়াতকে সামনে রেখে আমি তৎক্ষণাৎ স্লোগান ধরি- "ডরাইছে রে ডরাইছে, তারেক জিয়া ডরাইছে।"

কথায় আছে, "শাসন করা তারই সাজে, সোহাগ করে যে।" গতকাল আমীরে জামায়াতের এই অভিভাবকসুলভ শাসন মাসুদ ভাইও পেয়েছেন, আমিও পেয়েছি। এতে আমরা বিন্দুমাত্র অপমানিত বা কষ্ট বোধ করিনি, বরং আমরা গর্বিত হয়েছি।

এই ঘটনা আমাদের রাজনৈতিক প্রজ্ঞা ও শৃঙ্খলাবোধকে আরও শাণিত করেছে। সবাইকে ধন্যবাদ

— রাশেদ প্রধান (জাগপা)

06/08/2026
রক্তাক্ত তোলারাম কলেজছাত্রশিবিরকে না পেয়ে গতকাল রাতে  তোলারাম কলেজের শের ই বাংলা হোস্টেলে ঢুকে কলেজ ছাত্রদল সভাপতি মনির ...
06/08/2026

রক্তাক্ত তোলারাম কলেজ

ছাত্রশিবিরকে না পেয়ে গতকাল রাতে তোলারাম কলেজের শের ই বাংলা হোস্টেলে ঢুকে কলেজ ছাত্রদল সভাপতি মনির হোসেন জিয়া ও সদর থানা ছাত্রদল নেতা অনিকের নেতৃত্বে শখানেক বহিরাগত নিয়ে নিরীহ সাধারণ ছাত্রদের উপর স’ন্ত্রা’সী কায়দায় আ’ক্র’ম’ণ করে ছাত্রদল। এ সময় তাদের গুরুত্বপূর্ণ নথি ল্যাপটপ মোবাইল টাকা পয়সা ছিনতাই করে ও আসবাবপত্র ভা’ঙচু’র করে।
একজন ছাত্র মা’রা’ত্মক আহত অবস্থায় বের হলে ঘঠনা জানাজানি হয় ও প্রায় ১ ঘন্টা পর পুলিশ গিয়ে সবাইকে উদ্ধার করে।
বর্তমানে অনির্দিষ্টকালের জন্য হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে।

দিল্লির সবগুলো নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, হাসিনা বেঁচে নাই। অন্তত মাসখানেক আগে হাসিনা দিল্লির একটি বিশেষায়িত সামরিক হা...
06/08/2026

দিল্লির সবগুলো নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, হাসিনা বেঁচে নাই। অন্তত মাসখানেক আগে হাসিনা দিল্লির একটি বিশেষায়িত সামরিক হাসপাতালে মারা গেছে। দিল্লির কাছাকাছি একটি কবরস্থানে অত্যন্ত কঠোর গোপনীয়তা রক্ষা করে হাসিনাকে দাফন করা হয়েছে।

এ সময় পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো কিছু মানুষজন ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। হাসিনা বেঁচে আছে এই বিষয়টি প্রচার করে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং আওয়ামী নেতাকর্মীদের উজ্জীবিত রেখে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

হাসিনা যদি সত্যিই বেঁচে থাকে তাহলে তাকে ভিডিও কনফারেন্সে বা সরাসরি প্রেস কনফারেন্সের সাংবাদিকদের সামনে হাজির করা হোক। এআই জেনারেটেড ভয়েস ও ইমেইলের মাধ্যমে হাসিনার নাম করে ভুয়া অডিও এবং লেখা পাঠানো হচ্ছে যা আদতে হাসিনার নয়।

আমি আওয়ামী লীগকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, শেখ হাসিনা যদি সত্যি বেঁচে থাকে, তাহলে তাকে প্রকাশ্য প্রেস কনফারেন্সে হাজির করে প্রমাণ করুন সে বেঁচে আছে।

মো. রাকিব রহমান
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cf News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category