03/09/2026
📚 ভূমি শিক্ষা সিরিজ | Episode 04
📍 দাগ নম্বর ও মৌজা – কোনটা কী?
দলিল হাতে আছে, কিন্তু কোনটা দাগ নম্বর বুঝতে পারছেন না? 🤔
আপনারা ভোট দিয়ে এই Topic টা Winner বানিয়েছেন। তাই 1 মিনিটে সহজ ভাষায় বুঝুন 👇
📍 মৌজা = এলাকার নাম
ভূমি অফিস আপনার পুরো থানাকে ছোট ছোট Map এ ভাগ করেছে। একেকটা Map এর নামই হলো মৌজা। যেমন: বালিপাড়া মৌজা।
📍 দাগ নম্বর = জমির Plot Number
ওই মৌজা Map এর ভিতরে 1000 টা জমি আছে। আপনার জমিটা যাতে খুঁজে পাওয়া যায়, তাই একটা Number দেওয়া হয়। এটাই দাগ নম্বর। যেমন: দাগ নং ৪৫২
📍 খতিয়ান = জমির ID Card
এই কার্ডে লেখা থাকে এই দাগের মালিক কে, জমি কতটুকু।
🧠 সহজে মনে রাখুন:
মৌজা = গ্রাম / এলাকা
দাগ = আপনার Plot এর Serial
খতিয়ান = মালিকানার প্রমাণ
⚠️ শুধু দলিল দেখে জমি কিনবেন না। দাগ-মৌজা-খতিয়ান ৩টাই মিলিয়ে নিতে হবে।
এই 3টার মধ্যে আপনি কোনটা নিয়ে সবচেয়ে বেশি Confused? কমেন্টে লিখুন 1/2/3
1️⃣ দাগ নম্বর দিয়ে জমি কীভাবে খুঁজবো?
2️⃣ মৌজা Map কীভাবে বুঝবো?
3️⃣ খতিয়ান নম্বর কী?
সবচেয়ে বেশি কমেন্ট যেটায় আসবে, কাল ওটা নিয়েই ভিডিও!
💾 SAVE করে রাখুন, জমি দেখতে গেলে লাগবে।
🔄 SHARE করুন, যার জমি আছে তার কাজে লাগবে।
Bhumi – Know. Connect. Complete. 💚
#ভূমি_শিক্ষা #দাগ_নম্বর #মৌজা #খতিয়ান