11/08/2026
🇧🇩 ব্যাংকে টাকা জমা আছে? 🇧🇩
↪️রিটার্ন জমা না দিলে কিন্তু কাটা যাবে ৫০% অতিরিক্ত ট্যাক্স!বাংলাদেশ ব্যাংক থেকে সব তফসিলি ব্যাংকের জন্য জারি হলো নতুন ও কড়া নির্দেশনা। ব্যাংকের আমানত ও উৎসে কর সংক্রান্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে:
➡️ ট্যাক্স রিটার্নের প্রমাণপত্র বা PSR না দিলে ব্যাংকের সুদের ওপর নির্ধারিত হারের চেয়ে ৫০% অতিরিক্ত ট্যাক্স কাটা হবে। সঞ্চয়ী, স্থায়ী কিংবা মেয়াদী - সব ধরনের আমানতের মুনাফা থেকেই প্রাপকের ধরণ অনুযায়ী নির্দিষ্ট হারে কর কর্তন বাধ্যতামূলক।ব্যাংকগুলোর অবহেলার কারণে যাতে রাজস্ব না হারায়, সেজন্য গ্রাহকের কর্তন করা ট্যাক্স দ্রুত সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।
➡️ জুন মাসের কর্তনকৃত ট্যাক্স পরবর্তী দিন বা ৭ দিনের মধ্যে এবং অন্যান্য মাসের ট্যাক্স পরের মাসের প্রথম ২ সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। কেটে নেওয়া ট্যাক্সের টাকা ব্যাংকগুলো আর নিজেদের কোনো সাধারণ লেজার বা অ্যাকাউন্টে জমা রেখে সময়ক্ষেপণ করতে পারবে না।
➡️বাংলাদেশ ব্যাংকের এই কঠোর পদক্ষেপের ফলে সরকার সময়মতো রাজস্ব পাবে এবং কর ফাঁকি কমবে। এর প্রভাবে সাধারণ ব্যাংক গ্রাহকদের মধ্যে সঠিক সময়ে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।