Nahar & Associates

Nahar & Associates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nahar & Associates, Tax Lawyer, 125, New Kakrail Road, Shantinagar Plaza (4th Floor), Shantinagar, Dhaka.

Our Services
We specialize in providing comprehensive professional services including Tax and VAT consultancy, Company Audit Reports, IRC and ERC certification, and Trade License processing, Trademark Registration, and RJSC Company Registration.

24/07/2026

আয়কর আইন ২০২৩ এর ১৬৩ ধারায় সকল ধরনের ব্যবসার ওপর ১% টার্নওভার ট্যাক্স—ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য এটি সত্যিই একটি ভয়ংকর ব্যবস্থা।
ধরা যাক, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর বার্ষিক বিক্রয় ৪০ লাখ টাকা। গত বছর তাঁর GP ছিল ১৫%। সব খরচ বাদ দিয়ে তাঁর কর দাঁড়িয়েছিল ৫,০০০ টাকা—তিনি ৫,০০০ টাকা কর দিয়ে রিটার্ন দাখিল করলেন।
এবার ১% টার্নওভার ট্যাক্সের কারণে তাঁকে দিতে হবে ৪০,০০০ টাকা।
অর্থাৎ, প্রকৃত কর ৫,০০০ টাকা হলেও অতিরিক্ত ৩৫,০০০ টাকা কর দিতে হবে।
এখন তিনি যদি বলেন—
“আমার অতিরিক্ত ৩৫,০০০ টাকা ফেরত দিন”—তাহলে ফেরতযোগ্য কর সৃষ্টি হবে, ১৮৩ ধারায় অ্যাসেসমেন্টের সম্ভাবনা তৈরি হবে, অডিটে পড়ার আশঙ্কা থাকবে।
আবার যদি বলেন—
“থাক, ফেরত চাইব না; পুরো ৪০,০০০ টাকাই হিসাবের মধ্যে সমন্বয় করে নিই”—তাহলে তাঁর GP বেড়ে যেতে পারে।
আর GP বেড়ে গেলে পরের প্রশ্ন—
“এ বছর GP এত বেশি কেন? তাহলে গত বছর কম দেখিয়েছিলেন কেন?”
এরপর ২১২ ধারায় আগের বছরের হিসাব পুনরায় উন্মোচনের পরিকল্পনা শুরু হতে পারে!
অর্থাৎ—
কর দিলে সমস্যা,
কর ফেরত চাইলে আরও সমস্যা,
আর কর ফেরত না চাইলে ভবিষ্যতে নতুন সমস্যা!
এভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ওপর চাপ বাড়তে থাকলে তারা ব্যবসা সম্প্রসারণে আগ্রহ হারাবেন। উদ্যোক্তা কমবে, ব্যবসা সংকুচিত হবে—আর দীর্ঘমেয়াদে রাজস্ব আদায়ও ক্ষতিগ্রস্ত হবে।
বিক্রয় কখনোই লাভ নয়। করব্যবস্থার উদ্দেশ্য রাজস্ব আদায়; কিন্তু রাজস্বের স্থায়ী ভিত্তি হলো ব্যবসা ও উদ্যোক্তাকে বাঁচিয়ে রাখা। ব্যবসা বাঁচলে রাজস্ব বাড়বে। উদ্যোক্তা বাঁচলে করদাতা বাড়বে।
নির্বিচারে ক্ষুদ্র ও মাঝারি সব ব্যবসার বিক্রি বা টার্নওভারের উপর ১% কর বসাই দিলে কি, প্রকৃতপক্ষে ব্যবসায়ে কি এত টাকা লাভ হয়???
অবাস্তব আইন করে জনগনকে ভোগান্তিতে ফেলা হচ্ছে,তাহা দ্রুত সময়ে এস আরও দিয়ে এবং অনলাইন আপডেট দিলে উপকৃত হবেন সকলে

22/07/2026
শুধু দুদক নয়, সব অফিসে এমন বিজ্ঞপ্তি দেওয়া উচিত।
06/07/2026

শুধু দুদক নয়, সব অফিসে এমন বিজ্ঞপ্তি দেওয়া উচিত।

অভিনন্দন
29/06/2026

অভিনন্দন

25/06/2026

২০২৬-২০২৭ অর্থ বছর থেকে ভ্যাটের সুর্নিদিষ্ট করের আওতায় যেসকল ব্যবসা যুক্ত হতে যাচ্ছে:
১) মুদি দোকান।
২) তৈরি পোশাক বা কাপড়ের বিক্রেতা।
৩) কনফেকশনারি।
৪) কসমেটিকসের দোকান।
৫) প্লাস্টিকের সিরামিকের গৃহস্থালি পণ্য ও জুতার দোকান।
৬) হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা।
৭) ডেকোরেটরস।
৮) মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা।
৯) পেইন্ট ও হার্ডওয়্যার এবং সেনিটারি ও ফিটিংস।
১০) টাইলসের দোকান।
১১) ঢেউটিনের দোকান।
১২) রড ও সিমেন্ট।
১৩) ফার্নিচার।
১৪) বিউটি পার্লার।
১৫) মিষ্টান্ন ভান্ডার।
১৬) রেস্টুরেন্ট।

"ভ্যাট দিবে জনগণ দেশের হবে উন্নয়ন"
Md. Sharif Hossain
Income Tax Lawyer
01622-445143

🚨 কর ফাঁকিবাজদের জন্য দুঃসংবাদ! আয়কর গোয়েন্দাদের হাতে এখন ‘বিশেষ ক্ষমতা’! 🔍⚖️অর্থ আইন ২০২৬-এর মাধ্যমে আয়কর গোয়েন্দা ও তদ...
21/06/2026

🚨 কর ফাঁকিবাজদের জন্য দুঃসংবাদ! আয়কর গোয়েন্দাদের হাতে এখন ‘বিশেষ ক্ষমতা’! 🔍
⚖️
অর্থ আইন ২০২৬-এর মাধ্যমে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটকে এমন কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, যা কর ফাঁকি, অপ্রদর্শিত সম্পদ এবং গোপন আয়ের বিরুদ্ধে অভিযানকে আরও কার্যকর করবে।
🔥 কী কী পরিবর্তন হলো?
✅ ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও অন্যান্য স্থানে সরাসরি অভিযান পরিচালনা করতে পারবেন।
✅ হিসাবের খাতা, কম্পিউটার, মোবাইল, সার্ভার ও অন্যান্য তথ্য-উপাত্ত পরীক্ষা ও জব্দ করতে পারবেন।
✅ সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে জবানবন্দি নিতে পারবেন।
✅ বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দরে সন্দেহভাজন ব্যক্তির নথিপত্র ও মালামাল পরীক্ষা করতে পারবেন।
✅ কর ফাঁকি ও অপ্রদর্শিত সম্পদের তথ্য সংগ্রহে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন।
📌 বাস্তবসম্মত উদাহরণ – ১
ধরা যাক, একজন ব্যবসায়ী প্রতি বছর আয়কর রিটার্নে ৫০ লাখ টাকা বিক্রয় দেখান। কিন্তু ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং লেনদেন এবং ভ্যাট সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেল তার প্রকৃত বিক্রয় ৫ কোটি টাকারও বেশি।
এমন পরিস্থিতিতে আয়কর গোয়েন্দারা তার অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার ডাটা, বিক্রয় রেজিস্টার, ব্যাংক স্টেটমেন্ট ও অন্যান্য নথি সংগ্রহ করে প্রকৃত আয় নির্ধারণের উদ্যোগ নিতে পারবেন।
📌 বাস্তবসম্মত উদাহরণ – ২
একজন ব্যক্তি রিটার্নে খুব সামান্য আয় দেখিয়েছেন। কিন্তু বাস্তবে তিনি ঢাকায় একাধিক ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি এবং বিদেশে নিয়মিত ভ্রমণ করছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আয়কর কর্তৃপক্ষ তার আয়-ব্যয়ের উৎস, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করে অপ্রদর্শিত আয়ের অনুসন্ধান করতে পারবেন।
📌 বাস্তবসম্মত উদাহরণ – ৩
একজন ব্যবসায়ী বিদেশে যাওয়ার সময় বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ আর্থিক নথি বা সম্পদ সংক্রান্ত কাগজপত্র বহন করছেন বলে তথ্য পাওয়া গেল।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আয়কর গোয়েন্দারা বিমানবন্দরে তার নথিপত্র পরীক্ষা করে কর ফাঁকি বা অপ্রদর্শিত সম্পদের তথ্য যাচাই করতে পারবেন।
⚠️ করদাতাদের জন্য সতর্কবার্তা
বর্তমানে ব্যাংক, ভূমি রেজিস্ট্রি, গাড়ি নিবন্ধন, শেয়ার বাজার, ভ্যাট তথ্য ও বিভিন্ন সরকারি ডাটাবেজের তথ্য সমন্বয়ের ফলে আয় গোপন করা আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে।
👉 তাই আয়, সম্পদ ও ব্যয়ের তথ্য সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করুন। 👉 কর আইন মেনে চলুন। 👉 অযথা ঝুঁকি নয়, কর পরিপালনই হোক নিরাপদ পথ।

"কর দিন, দেশ গড়ুন; সঠিক কর পরিপালনই নিরাপদ ভবিষ্যতের ভিত্তি।"

মোঃ শরিফ হোসেন
কর আইনজীবী।
01622445143

৯,৩০৬ কোটি টাকা বকেয়া! এবার কি পেট্রোবাংলার ব্যাংক হিসাব ফ্রিজ হতে যাচ্ছে?একটি সাধারণ ব্যবসা বা প্রতিষ্ঠানের ভ্যাট-ট্যাক...
25/05/2026

৯,৩০৬ কোটি টাকা বকেয়া! এবার কি পেট্রোবাংলার ব্যাংক হিসাব ফ্রিজ হতে যাচ্ছে?

একটি সাধারণ ব্যবসা বা প্রতিষ্ঠানের ভ্যাট-ট্যাক্স বকেয়া থাকলে দ্রুত নোটিশ আসে। এবার একই ধরনের কঠোর অবস্থানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলার বিরুদ্ধেও।

এনবিআরের দাবি অনুযায়ী, ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ প্রায় ৯,৩০৬ কোটি টাকা বকেয়া রয়েছে। একাধিকবার তাগাদা দেওয়ার পরও বকেয়া পরিশোধ না হওয়ায় ৭ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে।

৭ দিনের মধ্যে বকেয়া পরিশোধ না হলে ব্যাংক হিসাব ফ্রিজসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রশ্ন হচ্ছে: আইন কি সবার জন্য সমানভাবে প্রয়োগ হওয়া উচিত, নাকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য আলাদা বিবেচনা থাকা উচিত?

আপনার মতামত লিখুন 👇

Address

125, New Kakrail Road, Shantinagar Plaza (4th Floor), Shantinagar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahar & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share