Premium Legal & Consultancy Firm

Premium Legal & Consultancy Firm Civil, Criminal, Artha Rin, Family & Corporate law Firm
দেওয়ানি, ফৌজদারি, অর্থঋণ, পারিবারিক ও কর্পোরেট আইন সংস্থা

20/03/2026
আসামী গ্রেফতার হয় বিগত ১৮.০৩.২০২৬ কেরানীগঞ্জ দক্ষিণ থানায় অতঃপর অদ্য ১৯.০৩.২০৬ তারিখে ছুটির দিনেই আসামীর সফল জামিন শুনান...
19/03/2026

আসামী গ্রেফতার হয় বিগত ১৮.০৩.২০২৬ কেরানীগঞ্জ দক্ষিণ থানায় অতঃপর অদ্য ১৯.০৩.২০৬ তারিখে ছুটির দিনেই আসামীর সফল জামিন শুনানি করলাম আমরা টীম Premium Legal & Consultancy Firm.

জমি হস্তান্তর ও বন্ধকের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের চেকলিস্ট :১. হালনাগাদ খাজনার ডিজিটাল রশিদ, ২. সর্বশেষ নামজারী খতিয়ান, ...
05/03/2026

জমি হস্তান্তর ও বন্ধকের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের চেকলিস্ট :
১. হালনাগাদ খাজনার ডিজিটাল রশিদ,
২. সর্বশেষ নামজারী খতিয়ান,
৩. নামজারী প্রস্তাবপত্র,
৪. সি.এস, এস.এ, আর. এস, বি.এস ও বি.আর.এস খতিয়ান,
৫. মালিকানা সংক্রান্ত হালনাগাদ সকল দলিল,
৬. হোল্ডিং ট্যাক্সের রশিদ (পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার ক্ষেত্রে)
৭. N.E.C সনদপত্র।

03/03/2026

২৪শে ফেব্রুয়ারী অর্থঋণ এবং আজ ৩রা মার্চ সিএমএম আদালতে ২টা বিরল শুনানিতে ইনসাফ পেলাম। মনে হইলো স্বয়ং খোদা আদেশ দিলেন।

জমিজমার অবৈধ দখল প্রতিরোধে করণীয়,,,,,
26/02/2026

জমিজমার অবৈধ দখল প্রতিরোধে করণীয়,,,,,

অর্থঋণ আদালত কোনো মোকদ্দমায় একতরফা রায় ঘোষণা করলে কি করবেন?অর্থঋণ আদালত আইন ২০০৩, এর ধারা ১৯ (২) মোতাবেক, কোন মামলা একতর...
21/02/2026

অর্থঋণ আদালত কোনো মোকদ্দমায় একতরফা রায় ঘোষণা করলে কি করবেন?
অর্থঋণ আদালত আইন ২০০৩,
এর ধারা ১৯ (২) মোতাবেক, কোন মামলা একতরফা সূত্রে ডিক্রী হইলে, বিবাদী উক্ত একতরফা ডিক্রীর তারিখের অথবা উক্ত একতরফা ডিক্রী সম্পর্কে অবগত হইবার ৩০ (ত্রিশ) দিবসের মধ্যে, উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, উক্ত একতরফা ডিক্রী রদের জন্য দরখাস্ত করিতে পারিবেন৷

(৩) উপ-ধারা (২) এর বিধান অনুযায়ী দরখাস্ত দাখিলের ক্ষেত্রে বিবাদীকে উক্ত দরখাস্ত দাখিলের তারিখের পরবর্তী ১৫ (পনের) দিবসের মধ্যে ডিক্রীকৃত অর্থের ১০% এর সমপরিমাণ টাকা বাদীর দাবীর সেই পরিমাণের জন্য স্বীকৃতিস্বরূপ নগদ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে, অথবা জামানতস্বরূপ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্য কোন প্রকার নগদায়নযোগ্য বিনিমেয় দলিল (Negotiable Instrument) আকারে জামানত হিসাবে আদালতে জমাদান করিতে হইবে৷

20/02/2026

আদালত সহ দেশের সকল ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামুলক করতে হবে।

চেক জালিয়াতির মামলায় ৫ লাখ টাকা পর্যন্ত চেকের মামলায় ম্যাজিস্ট্রেট আদালত বিচার করবেন। N.I Act Section 141(C). 16.02.2026...
16/02/2026

চেক জালিয়াতির মামলায় ৫ লাখ টাকা পর্যন্ত চেকের মামলায় ম্যাজিস্ট্রেট আদালত বিচার করবেন। N.I Act Section 141(C). 16.02.2026.

23/09/2025

**ফৌজদারি কার্যবিধির যুগান্তকারী সংস্কার :

১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ১০ হাজারের পরিবর্তে ৫ লাখ।
২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ৫ হাজারের পরিবর্তে ৩ লাখ এবং
৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ২ হাজারের পরিবর্তে ২ লাখ টাকা অর্থদণ্ড দিতে পারবেন।

* আমলযোগ্য অপরাধের সন্দেহে ৫৪ ধারায় পুলিশের গ্রেপ্তার করার ক্ষমতা অবারিত থাকছে না।

*কগনিজেবল অফেন্স পুলিশের সামনে ঘটতে হবে বা পুলিশকে সন্তুষ্ট হতে হবে যে আসামি এই অপরাধ করেছে। সন্তুষ্টির কারণ লিপিবদ্ধ করতে হবে।

♦গ্রেপ্তার করলেই মেমোরেন্ডাম অব অ্যারেস্ট পূরণ করতে হবে পুলিশকে। গ্রেপ্তারকৃতের সব আইনি সুরক্ষা প্রতিপালিত হয়েছে কি না, মেমোরেন্ডাম অব অ্যারেস্টে তার চেকলিস্ট পূরণ করতে হবে, যা গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে।

♦ পুলিশকে পরিচয় প্রকাশ করে গ্রেপ্তার করতে হবে।
♦ সাক্ষী ও ভিকটিমের সুরক্ষায় আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারবে।
♦ আদালত সাক্ষীর প্রয়োজনীয় খরচ দিতে পারবে।
♦ মিথ্যা মামলা প্রমাণিত হলে বাধ্যতামূলক সাজা দিতে হবে এবং এক্ষেত্রে অর্থদণ্ড বৃদ্ধি করে অনূর্ধ্ব এক লাখ টাকা করা হয়েছে।
♦ এক মামলায় পুলিশ রিমান্ড কোনোভাবে ১৫ দিনের বেশি দেয়া যাবে না, আগে আনলিমিটেড দেয়ার সুযোগ ছিল।
♦ গ্রেপ্তারকৃত ব্যক্তি বা রিমান্ডের পর আসামি অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে, তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এক্ষেত্রে পুলিশের দায় থাকলে ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করা হয়েছে।
♦ গ্রেপ্তারকৃত ব্যক্তি চাইলে তাকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে।
♦ গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃতের পরিবারকে ১২ ঘণ্টার মধ্যে জানাতে হবে।
♦ যে সংস্থাই গ্রেপ্তার করুক না কেন, গ্রেপ্তারের তথ্য সংশ্লিষ্ট থানায় জিডিভুক্ত করতে হবে।
♦ প্রত্যেক থানায় ও জেলা/ মেট্রো পুলিশ হেডকোয়ার্টারে প্রতিদিনের গ্রেপ্তারের তথ্য ও তালিকা প্রদর্শন করতে হবে।
♦ দণ্ডবিধির ৩২৫ জামিনঅযোগ্য ও ১৪৩ ধারা আপসযোগ্য করা হয়েছে।

১। সংশোধিত ধারা সমূহ:
নিম্নলিখিত ধারাগুলো সংশোধন করা হয়েছে—
৩২, ৫৪, ৬৯, ৭০, ১৬৭, ২৪৭, ২৫০, ২৬০, ৩৯৬, ৪১৪, ৪৯৮ এবং ৪৯৯।

২। নতুন যুক্ত ধারা সমূহ:
নিম্নলিখিত নতুন ধারাগুলো সংযোজন করা হয়েছে—
৪৬-এ, ৪৬-বি, ৪৬-সি, ৪৬-ডি, ৪৬-ই, ৫৪-এ, ৬৭-এ, ১৬৭-এ, ১৬৭-বি, ১৭৩-এ এবং ২৬৪-এ।

12/04/2025

সাফ কবালা দলিল সম্পাদনের আগে জমির চৌহদ্দি নির্ধারন করুন।

25/03/2025

দেওয়ানী আদালতে মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নামজারি মামলার কার্যক্রম স্থগিত থাকবে। 21BLC 347

Address

House-1072, Block/A, Road/22, Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Premium Legal & Consultancy Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Premium Legal & Consultancy Firm:

Share