কলি বিশ্বাস Kali Biswas

কলি বিশ্বাস Kali Biswas দেশের বেকার জন সংখ্যা কে জনসম্পদে রুপান্তর করা
রেমিট্যান্স বৃদ্ধি করা।

11/01/2026
With Probashi TV – I just got recognized as one of their top fans! 🎉
26/12/2025

With Probashi TV – I just got recognized as one of their top fans! 🎉

19/12/2025
07/12/2025

প্রবাসে সব থেকে কম বেতনে চাকরি করে বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা...

এই ড্রেস তৈরীর  লোক লাগবে সৌদিআরব
06/12/2025

এই ড্রেস তৈরীর লোক লাগবে সৌদিআরব

03/12/2025

পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন কীভাবে?

ইউরোপের শ্রমবাজারে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে আগামী তিন বছরে (২০২৬-২০২৮) ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি। নতুন ফ্লো ডিক্রি (Decreto Flussi) অনুযায়ী পরিবহন, কৃষি, নির্মাণ, উৎপাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কর্মী নেওয়া হবে। পাশাপাশি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপ — এই খাতেও সীমিত সংখ্যায় সুযোগ থাকছে।

ইতালির এই নীতিকে ‘ভবিষ্যত-ধর্মী ও জীবনরক্ষাকারী উদ্যোগ’ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)।

🔶 ফ্লো ডিক্রি কী?

ফ্লো ডিক্রি হলো ইতালির বার্ষিক কর্মী নিয়োগ পরিকল্পনা, যেখানে ইউরোপের বাইরে থেকে কত জনকে নেওয়া হবে ও কী শর্তে প্রবেশের অনুমতি দেওয়া হবে তা নির্ধারণ করা থাকে।

📌 ২০২৬-২০২৮ তিন বছরে মোট ভিসা অনুমতি: ৪,৯৭,৫৫০
📌 প্রতি বছর সুযোগ: ১,৬৪,৮৫০ জনের মতো

🔶 যেসব খাতে নন-সিজনাল কর্মী নেবে

পরিবহন ও লজিস্টিকস

ধাতব ও যান্ত্রিক শিল্প

পর্যটন ও হসপিটালিটি

কৃষি ও কৃষিজ পণ্য

নির্মাণ খাত

উৎপাদন শিল্প

এছাড়া ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিল্পী ও স্টার্ট-আপ কর্মীদের জন্যও বিশেষ পারমিট রাখা হয়েছে।

🔶 অগ্রাধিকার পাবে যেসব কর্মী

অভিবাসন সহযোগী দেশগুলোর নাগরিক

ইতালিয় বংশোদ্ভূত কর্মী (নির্দিষ্ট তালিকার ক্ষেত্রে)

রাষ্ট্রহীন ব্যক্তি ও শরণার্থী

সামাজিক-স্বাস্থ্য ও পরিচর্যা কর্মী

🔶 মৌসুমী কর্মীদের সুযোগ (Seasonal)

হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও কৃষিজ ফসল তোলা/চাষাবাদের মতো মৌসুমী পেশায় নিয়োগ দেওয়া হবে। আগের মৌসুমে ইতালিতে কাজ করা আবেদনকারীরা বাড়তি অগ্রাধিকার পাবেন।

🔶 আবেদন করবেন কীভাবে?

👉 আবেদন জমা দেবেন নিয়োগকর্তা নিজেই
👉 প্রমাণ হিসেবে লাগবে — মজুরি, বসবাসের ব্যবস্থা, কর্মীর প্রয়োজনীয়তার যুক্তি
👉 নির্ধারিত ‘Click Day’-তে অনলাইন আবেদন করতে হবে

📅 আবেদন জমাদানের মূল তারিখ:

খাত সময়

কৃষি মৌসুমি ১২ জানুয়ারি
পর্যটন মৌসুমি ৯ ফেব্রুয়ারি
অ-মৌসুমি (চুক্তিবদ্ধ দেশ) ১৬ ফেব্রুয়ারি
অন্যান্য অ-মৌসুমি ১৮ ফেব্রুয়ারি

29/11/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: ফ্যাক্টরি ওয়ার্কার (অ্যালুমিনিয়াম শিল্প)
​পদ ও স্থান
​পদের নাম: ফ্যাক্টরি ওয়ার্কার (অ্যালুমিনিয়াম শিল্প)
​কর্মী সংখ্যা: ১০০ জন
​কর্মস্থল: সৌদি আরব
​💰 বেতন ও কর্মঘণ্টা
​মাসিক মূল বেতন: ১০০০ সৌদি রিয়াল।
​দৈনিক কর্মঘণ্টা: ৯ ঘণ্টা (ওভারটাইম প্রযোজ্য)।
​সুবিধা: আকর্ষণীয় বেতন এবং ওভারটাইম সুবিধা।
​✅ যোগ্যতা
​বয়স: ২১ থেকে ৩৫ বছর।
​শারীরিক ও মানসিকভাবে সুস্থ।
​অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজের পূর্ব অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হবে।
​স্বেচ্ছায় ওভারটাইম কাজ করার মানসিকতা।
​✨ গুরুত্বপূর্ণ সুবিধাসমূহ (কোম্পানি কর্তৃক প্রদত্ত)
​ইকামা (বসবাসের অনুমতি) খরচ: কোম্পানি বহন করবে (ফ্রি)।
​থাকার সুব্যবস্থা: কোম্পানি বহন করবে (খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে)।
​মেডিক্যাল ইন্স্যুরেন্স: কোম্পানি বহন করবে।
​যাতায়াত ব্যবস্থা: কোম্পানি বহন করবে।
​সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা।
​📞 যোগাযোগের ঠিকানা
​আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সহ দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:
​১. সম্পূর্ণ জীবনবৃত্তান্ত (CV)।
২. পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩. সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি।
৪. অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
​এজেন্সির নাম: আল-আকসা ইন্টারন্যাশনাল (আরএল-২১৩৩)
​মোবাইল: ০১৭৪৮৬২৪৩৯০

​দ্রষ্টব্য:তাকামুল লাগবে না.

With Sumaiya Robayed – I just got recognized as one of their top fans! 🎉
28/11/2025

With Sumaiya Robayed – I just got recognized as one of their top fans! 🎉

With Mahsan Swapno – I just earned their Mahsan’s Family badge! 🎉
28/11/2025

With Mahsan Swapno – I just earned their Mahsan’s Family badge! 🎉

28/11/2025

🚨 সৌদিতে চুক্তিমতো কাজ না পেলে কী করবেন? প্রবাসী কর্মীদের জন্য পূর্ণাঙ্গ গাইড প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | সৌদি আরব

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে—চুক্তিমতো কাজ না হলে কী করা উচিত এবং ‘প্রবেশন পিরিয়ডে’ কর্মীর অধিকার কী।

প্রকাশিত তথ্যে বলা হয়, সৌদিতে চাকরির শুরুতে সাধারণত প্রথম ৯০ দিন, অনেক ক্ষেত্রে ১৮০ দিন পর্যন্ত থাকে প্রবেশন পিরিয়ড। এ সময় চুক্তিতে যা লেখা থাকে, সেটাই কার্যকর হবে।

এই সময়—

কর্মী চাকরি ছাড়তে পারে

কোম্পানি রিলিজ দিতে পারে

কোনো End-of-Service বেনিফিট পাওয়া যায় না

সাধারণত ৭–১৪ দিনের নোটিশ প্রয়োজন

চাকরি ছাড়লে কী হতে পারে?

প্রবেশন পিরিয়ডে কর্মী পদত্যাগ করলে:

সরাসরি চূড়ান্ত এক্সিট (Final Exit) দেওয়া হতে পারে

টিকিট অনেক ক্ষেত্রে নিজেকেই কিনতে হয়

শুধু কাজের সময়ের বেতন পাওয়া যাবে

চুক্তিতে উল্লেখ থাকলে ভিসা, রিক্রুটিং ও মেডিকেল খরচ পরিশোধ করতে হতে পারে

তবে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে—৩ মাসের আগে চাকরি ছাড়লে সরকারি জরিমানা দিতে হয়—এ ধারণা সম্পূর্ণ ভুল।

চুক্তিমতো কাজ না দিলে কর্মীর করণীয়

প্রকাশিত নির্দেশনায় বলা হয়, অনেক কর্মীকে চুক্তিবিরোধী কাজ দেওয়া হয়, কম বেতন দেওয়া হয় কিংবা অতিরিক্ত ডিউটির পরও ওভারটাইম দেওয়া হয় না। এমন পরিস্থিতিতে—

📌 প্রথমে সুপারভাইজার বা HR বিভাগে অভিযোগ করতে হবে।
📌 চুক্তির কপি সংরক্ষণ করতে হবে (Qiwa অ্যাপে পাওয়া যায়)।
📌 ভিন্ন কাজে বাধ্য করা হলে তা গ্রহণের বাধ্যবাধকতা নেই।
📌 কম বেতন বা OT না দিলে সরাসরি অভিযোগ করা যাবে—

Qiwa Complaint

Labor Office

Hotline 1962

কোম্পানি সমাধান না দিলে কর্মীর ৩টি আইনগত অপশন

1️⃣ চাকরি ট্রান্সফার (Transfer) — প্রবেশন শেষে আবেদন করা যাবে
2️⃣ চূড়ান্ত এক্সিট (Final Exit) — চুক্তিভঙ্গ প্রমাণ হলে
3️⃣ লেবার কোর্টে মামলা (Labor Court Complaint) — ৭–২০ দিনের মধ্যে নিষ্পত্তি হয়

যা একেবারেই করা যাবে না

🔴 কখনোই পালিয়ে থাকা (No Huroob)
পালালে—
⚠️ হুরুব
⚠️ কাজ স্থায়ীভাবে বন্ধ
⚠️ ডিপোর্ট
⚠️ কয়েক বছর সৌদিতে প্রবেশ নিষেধ

সম্ভাব্য খরচ

চুক্তি ভঙ্গের ধরন অনুযায়ী ০ থেকে ১৫–২০ হাজার রিয়াল পর্যন্ত খরচ হতে পারে। তবে—
✔ Exit Visa Fee নেই
✔ সরকারি জরিমানা নেই
✔ খরচ শুধুই চুক্তি অনুযায়ী

বিশেষ বার্তা :

নির্দেশিকায় প্রবাসীদের অনুরোধ করা হচ্ছে—সৌদি প্রবাসীদের সমস্যার সমাধানে এই তথ্য সংরক্ষণ ও শেয়ার করুন।

#প্রবাসি #সৌদি

Address

Dhaka

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when কলি বিশ্বাস Kali Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share